সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৪১ বোতল বিদেশি মদ জব্দ  সাতক্ষীরায় সৌদি আরবের সাথে মিল রেখে ২০ গ্রামের মানুষের ঈদ উল ফিতর উদযাপনসাতক্ষীরায় শারীরিক প্রতিবন্ধী যুবকের টাকা হাতিয়ে নিল প্রতারক চক্রসদরঘাটের মৃত্যু: দুর্ঘটনা নয়-এক নির্মম ব্যর্থতার প্রতিচ্ছবিসাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের কমিটি গঠন: সামাদ সভাপতি, রাজীব সম্পাদককালিগঞ্জে চোরাই ভ্যানসহ আটক-০৩মোটরসাইকেলের জ্বালানি সংকটে ঈদযাত্রা ব্যাহত : বিপাকে বাইকাররাকলারোয়ায় ২৫০ অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণসাতক্ষীরায় নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্যের পরিচিতি সভাসাতক্ষীরা জেলা রোভার স্কাউটস এর ঈদ সামগ্রী বিতরণ

‘ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, ধর্ম পালনের স্বাধীনতা’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, বরং ধর্ম পালনের স্বাধীনতা। আর ইসলাম শান্তির ধর্ম। ইসলামের প্রকৃত শিক্ষা মানুষের কাছে তুলে ধরতেই সরকার কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে ৯টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনের সময় দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ইসলাম শান্তির ধর্ম। এই শান্তি যেন বজায় থাকে সেদিকে আমরা লক্ষ্য রাখছি। এদেশে অনেক ধর্মের মানুষ বাস করে। প্রত্যেক ধর্মের মানুষই এদেশে স্বাধীনভাবে তার নিজ ধর্ম পালন করতে পারবে। এর নামই ধর্মনিরপেক্ষতা। এটাই ছিল জাতির পিতার চেতনা এবং চিন্তা।

মডেল মসজিদ প্রকল্পের আওতায় প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করা হবে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ৯টি জেলা-উপজেলার সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এই প্রকল্পের উদ্বোধন করেন।

প্রাথমিকভাবে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, ঝালকাঠি, খুলনা, বগুড়া, নোয়াখালী এবং রংপুরে এই মসজিদ ও ইসলামিক সেন্টার নির্মাণ করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, ইসলাম প্রচার ও প্রসারের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ২২ মার্চ ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। এই ধর্মের প্রচার ও প্রসারে জাতির পিতা আরও অনেক কাজ করেছেন।

তিনি বলেন, ইসলামের নাম নিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টি করে ধর্মের মূল শিক্ষা থেকে মানুষকে সরিয়ে নেয়া এবং নিরীহ মানুষ হত্যা করে সন্ত্রাস-জঙ্গিবাদ সৃষ্টির মাধ্যমে আমাদের এই পবিত্র ধর্মের সুনাম নষ্ট করা হচ্ছে। আমরা চাই, ধর্মের মর্যাদা সমুন্নত থাকুক।

প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে জাতির পিতা আমাদের মাঝে নেই। কিন্তু এই দেশটা তিনি আমাদের দিয়ে গেছেন। তিনি চেয়েছিলেন এই দেশকে উন্নত-সমৃদ্ধশালী করে গড়ে তুলতে। যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে সে পথে যাত্রাও শুরু করেছিলেন। কিন্তু তিনি তা সম্পন্ন করতে পারেননি। কারণ ৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হয়। এরপরেই বাংলাদেশ পিছিয়ে গেছে।’

‘ইসলামের প্রকৃত শিক্ষাটা যেন মানুষ পায় এবং ইসলামী সংস্কৃতি মানুষ যেন ভালভাবে রপ্ত করতে পারে, চর্চা করতে পারে, সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই উদ্যোগ নিয়েছি। প্রতিটি জেলায়-উপজেলায় আমরা ৫৬০টি মডেল মসজিদ তৈরি করে দেব। যেখানে সত্যিকারভাবে ইসলাম ধর্মের চর্চা হবে’, যোগ করেন প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রী সারাদেশে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে নিয়ে আসার ক্ষেত্রে তার সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করেন। বলেন, আগে তাদের জন্য (ইমাম-মুয়াজ্জিনদের) কোন ব্যবস্থা ছিল না। আমি প্রথমবার যখন প্রধানমন্ত্রী হই সেসময় ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট ফান্ড করে দেই।

প্রধানমন্ত্রী ১৯৭০ সালের সাধারণ নির্বাচনের আগে জাতির উদ্দেশে বেতারে বঙ্গবন্ধু প্রদত্ত ভাষণের উদ্বৃতি দিয়ে বলেন, ‘আমরা ইনসাফের ইসলামে বিশ্বাসী। আমাদের ইসলাম হযরত নবী করিম (সা:) ইসলাম। যে ইসলাম জগতবাসীকে শিক্ষা দিয়েছে- ন্যায় ও সুবিচারের মন্ত্র। আমরা সেটাই বিশ্বাস করি এবং আমাদের ধর্মের সেই মর্যাদাটা সমুন্নত থাকুক।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাই বাংলাদেশে কোন সন্ত্রাস,জঙ্গিবাদ ও মাদক থাকবে না। প্রতিটি মানুষ শান্তিতে বসবাস করবে। তাঁদের আর্থসামাজিক উন্নতি হবে এবং বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে। দেশ যেন সব দিক থেকে উন্নত হয়, আল্লাহর কাছে সেই প্রার্থনা করে তিনি প্রকল্পের উদ্বোধন করেন।’

শেখ হাসিনা বলেন, ‘আমরা সবসময় চেষ্টা করি আমাদের পবিত্র ধর্ম সম্পর্কে মানুষ যেন জানতে পারে এবং ধর্ম পালনে আরও উৎসাহিত হতে পারে। তারা ধর্মচর্চাটা যেন করে এবং বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে আমরা গড়ে তুলতে পারি।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় যুবলীগের একাংশের আনন্দ মিছিল

নিজস্ব প্রতিনিধি : কলারোয়া উপজেলায় শেখ মাসুমুজ্জামান মাসুমকে উপজেলা যুবলীগের একাংশের ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত করায় আনন্দ মিছিল-সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বিকালে বের হওয়া মিছিলটি কলারোয়া উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে ও সমাবেশে উপস্থিত ছিলেন- জেলা আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, কেরালকাতা ইউনিয়ন আ.লীগের সভাপতি মাস্টার হাফিজুর রহমান, ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম, উপজেলা সড়ক পরিবহন শ্রমিকলীগের সহ-সভাপতি জিএম শফিউল আযম শফি, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আশিকুর রহমান মুন্না, ইউপি সদস্য নজরুল ইসলাম, যুবলীগের নতুন ভারপ্রাপ্ত সভাপতি শেখ মাসুমুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক আসুদুজ্জামান তুহিন, পৌর যুবলীগের আহবায়ক জুলফিকার হোসেন, যুগ্ম আহবায়ক নয়ন হোসেন, যুবলীগ নেতা শামিুল ইসলাম মিলন, সুব্রত কুন্ড, নজরুল ইসলাম, সেলিম, আলিম, মারুফ হোসেন, জালালাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি আলগীর হোসেন, কুশোডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ স্পাদক আলগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর কবির, আয়জুল ইসলাম, নাছিরউদ্দিন, মন্টু প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নব্য জেএমবির নারী শাখা ‘ব্যাট ওমেন’-এর প্রধান গ্রেপ্তার

নব্য জেএমবির  নারী শাখা ‘ব্যাট ওমেন’-এর প্রধান হোমায়রা ওরফে নাবিলাকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে। জাতীয় শোক দিবস ১৫ আগস্টে জঙ্গি হামলার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম তাকে গ্রেপ্তার করেছে। হোমায়রাকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে

অন্যদিকে জঙ্গি তামিম গ্রুপের সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকেও গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীকে বুধবার গভীর রাতে গ্রেপ্তার করা হয়।

হোমায়রাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের উপকমিশনার মোহাম্মদ মহিবুল ইসলাম খান। তিনি গণমাধ্যমকে বলেন, হোমায়রা ওরফে নাবিলা নব্য জেএমবির নারী শাখা ‘ব্যাট ওমেন’-এর প্রধান ছিলেন। ধনাঢ্য ব্যক্তির সন্তান হোমায়রা নিয়মিত জঙ্গিকাজে অর্থায়ন করতেন।

১৫ আগস্ট হোটেল ওলিও ইন্টারন্যাশনালে অভিযান চালিয়ে পুলিশ যে জঙ্গি হামলার চেষ্টা নস্যাৎ করে, সেই ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে প্রথমে খুলনা থেকে আত্মঘাতী বোমা হামলাকারী সাইফুলের বন্ধু আবদুল্লাহ বিন মোসাদ্দেক সামিকে গ্রেপ্তার করে। এরপর গত ২০ নভেম্বর গ্রেপ্তার দেখানো হয় করিম ইন্টারন্যাশনাল নামে একটি প্রকাশনা সংস্থার কর্ণধার তানভীর ইয়াসিন করিমকে।

বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়া হোমায়রা ওরফে নাবিলা হলেন তানভীরের স্ত্রী। পুলিশ বলছে, হোমায়রাই তানভীরকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করেন এবং আকরাম হোসেন খান নিলয়ের মাধ্যমে জঙ্গি কর্মকাণ্ডে অর্থায়ন করেন। আকরামও এখন পুলিশের জিম্মায়।

পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের একটি সূত্র জানিয়েছে, হোমায়রার সম্পৃক্ততার বিষয়টি তারা আগে জানতে পেরেছিল, তবে তিনি অন্তঃসত্ত্বা থাকায় তাঁকে পুলিশ এত দিন গ্রেপ্তার করেনি।

হোমায়রা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও মালয়েশিয়ায় পড়ালেখা করেছেন। হোমায়রার বাবার রাজধানীর হাতিরপুলে একটি বিলাসবহুল শপিং মল রয়েছে।

ওদিকে, তামিম গ্রুপের সঙ্গে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী সাকিলা আফরোজ ওরফে নিনাকে (২৪) তাঁর নিজ বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধার ধূবনী গ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে লালমনিরহাট পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা (ডিবি) তাঁকে গ্রেপ্তার করে।

তাঁকে আটকের পর ডিবি পুলিশ ও হাতীবান্ধার থানার পুলিশ যৌথভাবে জিজ্ঞাসাবাদ করে। বৃহস্পতিবার হাতীবান্ধার থানার এসআই খন্দকার আল মাহমুদ বাদী হয়ে আটক সাকিলা আফরোজ নিনার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন। সাকিলাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় লালমনিরহাটের আমলি আদালত-৪-এর (হাতীবান্ধা) বিচারক আফাজ উদ্দিনের আদালতে সোপর্দ করা হয়েছে বলে লালমনিরহাট ডিবি পুলিশ সূত্রে জানা যায়।

মামলার তদন্ত কর্মকর্তা লালমনিরহাট ডিবি পুলিশের এসআই সিদ্দিকুল হক বলেন, সাকিলা আফরোজ নিনার সঙ্গে জঙ্গি তামিম গ্রুপের সম্পৃক্ততার প্রমাণ থাকায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

লালমনিরহাট পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, সাকিলার বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে মামলা হয়েছে, তদন্ত চলছে, তাঁকে বৃহস্পতিবার সন্ধ্যায় আদালতে সোপর্দ করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৯টা) সাকিলাকে নিয়ে পুলিশ আদালতেই ছিল। তখনো আদালত সাকিলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় পহেলা বৈশাখ ও মুজিবনগর দিবস উদযাপনে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিনিধি : পহেলা বৈশাখ বাংলা নববর্ষ- ১৪২৫ উদযপান ও মুজিব নগর দিবস পালন উপলক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে পৃথক ওই সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
সভায় আগামি ১৪ এপ্রিল বাংলা নববর্ষ- ১৪২৫এর পহেলা বৈশাখ উদযাপন এবং ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন সভাপতিত্ব করেন।
সেসময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, কলারোয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলী, বঙ্গবন্ধু মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খাঁন চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শীলা রানী হালদার, প্রাণি সম্পদ অফিসার ডা.এএসএম আতিকুজ্জামান, সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় বন্ধুর চোখের চিকিৎসার অর্থ সংগ্রহে বন্ধুদের চিত্রাংকন প্রদর্শনী অব্যাহত

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় বন্ধুর চোখের চিকিৎসার অর্থ সংগ্রহে বন্ধুদের চিত্রাংকন প্রদর্শনী অব্যহত রয়েছে।
৫এপ্রিল বৃহষ্পতিবার কলারোয়ার বামনখালি হাইস্কুলে অনুষ্ঠিত হয়ে গেলো এসএসসি’র ফলপ্রার্থী নাঈম হাসান শাওন ও ৮ম শ্রেণির ছাত্রী শোহানা আশরাফ প্রাপ্তির ৬ষ্ঠ চিত্রাংকন প্রদর্শনী।
সকাল ১১টার দিকে ফিতা কেটে ওই প্রদর্শনীর উদ্বোধন করেন হাইস্কুলের প্রধান শিক্ষক। এরপর নামমাত্র ১০ টাকার শুভেচ্ছা মূল্যের টিকিটের বিনিময়ে শিক্ষার্থীরা উপভোগ করে চিত্রাংকন প্রদর্শনীটি।
আয়োজক সূত্র জানায়- কলারোয়া পাইলট হাইস্কুলের এসএসসি’র ফলপ্রার্থী রাসেল আলমের একটি চোখের নার্ভ দূর্ঘটনা বশত নষ্ট হয়ে গেছে। আর নষ্ট হতে বসেছে তার অপর চোখটিও। তার চিকিৎসার জন্য প্রায় ৩ থেকে ৪ লাখ টাকা প্রয়োজন। কিন্তু শিক্ষার্থীবন্ধু রাসেল আলমের দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম কৃষক পিতার পক্ষে সেটা বহন করা প্রায় অসম্ভব। এমন অবস্থায় তার পাশে দাঁড়িছে এসএসসি’র ফলপ্রার্থী নাঈম হাসান শাওন ও তার সহপাঠীরা।
বন্ধুর চোখের চিকিৎসার সহায়তা করতে নাঈমের রং-পেন্সিল গ্রুপ ধারাবাহিকভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করছে তাদের-ই আঁকা চিত্রাংকনগুলো। কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের সদ্য প্রাক্তন ছাত্র নাঈম হাসান শাওন ও ৮ম শেনীর ছাত্রী শোহানা আসরাফ প্রাপ্তির আঁকা চিত্রাংকন গুলো যৌথভাবে প্রদর্শীত হচ্ছে প্রতিষ্ঠানগুলোতে।
তাদের ওই মহতী আয়োজনে নাঈমের সহপাঠী ইসমাঈল, শান্ত, রিফাত, যুবায়ের, হাসান, সাজু, মাহফুজ, ফিরোজ ও আসিফ সহযোগিতা করছে
চিত্র প্রদর্শনী থেকে প্রাপ্ত টাকা ব্যয় করা হবে সহপাঠী বন্ধু রাসেল আলমের চিকিৎসার জন্য।
উল্লেখ্য, এর আগে কলারোয়া গার্লস হাইস্কুল, কলারোয়া মডেল হাইস্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুরূপ চিত্র প্রদশর্নীর আয়োজন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নলতায় রূপালী ব্যাংকে শংকর দাশের বিদায়ী ও নবাগত ব্যবস্থাপকের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি : নলতায় রূপালী ব্যাংক লিমিটেড নলতা মোবারকনগর শাখার ব্যবস্থাপক শংকর কুমার দাশ সম্প্রতি সহকারি মহাব্যবস্থাপক হিসেবে বাগেরহাট কর্পোরেট শাখায় পদোন্নতিজনিত বদলির কারণে বিদায়ী ও নবাগত ব্যবস্থাপক পবিত্র কুমার ঘোষ ঝাউডাঙ্গা শাখা থেকে রূপালী ব্যাংক লি: নলতা মোবারকনগর শাখায় যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। রূপালী ব্যাংক লিমিটেড নলতা মোবারকনগর শাখা ও স্থানীয় ব্যবসায়ীদের যৌথ আয়োজনে ৫ এপ্রিল বিকালে ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলতা মোবারকনগর বাজার শাখার সম্পাদক আলহাজ্জ মো. আনিছুজ্জামান খোকন। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদ্য পদোন্নতি পাওয়া অত্র রূপালী ব্যাংক শাখার বিদায়ী ব্যবস্থাপক শংকর কুমার দাশ ও নবাগত ব্যবস্থাপক পবিত্র কুমার ঘোষ। প্রধান শিক্ষক ও গ্রাহক মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র শাখার সাবেক ব্যবস্থাপক আলহাজ্জ মো. সোহরাব হোসেন, চ্যাম্পাফুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল লতিফ মোড়ল, ব্যবসায়ী এস এম খলিলুর রহমান এবং বিশিষ্ট রাজনীতিবিদ ও সহযোগী অধ্যাপক মো. বাবুল আফসার।
সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ব্যবসায়ী মো. আব্দুল্লাহ মোড়ল, আলহাজ্জ শেখ আব্দুর রশিদ, আলহাজ্জ মো. ফজর আলী, মো. ইসরাইল হোসেন, আলহাজ্জ মো. আনারুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, আলহাজ্জ মীর আব্দুস সামাদ, সহকারী অধ্যাপক ও সংবাদকর্মী মো.মনিরুজ্জামান মহসিন, ব্যবসায়ী ও সংবাদকর্মী মীর জাহাঙ্গীর হোসেন, সহকারী অধ্যাপক ও সংবাদকর্মী নিয়াজ কওছার তুহিন, ব্যবসায়ী ও সংবাদকর্মী আহাদুজ্জামান আহাদসহ বিভিন্ন ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের স্টাফ ও ব্যবসায়ীদের পক্ষ থেকে বিদায়ী ব্যবস্থাপক শংকর কুমার দাশ ও নবাগত ব্যবস্থাপক পবিত্র কুমার ঘোষকে ফুলেল শুভেচ্ছা ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রতাপনগরে বিস্মিল্লাহ বেকারীতে অগ্নিকাণ্ড

আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যানপুর গ্রামের বিস্মিল্লাহ বেকারী নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ভস্মীভূত হয়েছে। বুধবার রাত অনুমান ২.৩০টার দিকে আগুনের সুত্রপাত ঘটে। জানাগেছে, কল্যাণপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম গাজীর কন্যা আবু মুছা সরদারের স্ত্রী আসমা খাতুন এই বেকারী ব্যবসা প্রতিষ্ঠানটি পরিচালনা করত। প্রতি দিনের ন্যায় চুলার কাজ সেরে যথা সময়ে বেকারী ঘরটি বন্দ করে রাখে। আকর্শিক ভাবে বুধবার রাতে আগুনের সুত্রপাত হয়ে দাউ-দাউ করে আগুন জ্বলে ঘরটি পুড়তে খাকে। এ সময় পাড়া প্রতিবেশী দেখতে পেয়ে তাদের চিৎকারে লোকজন ছুঁটে এসে আগুন নিভানোর চেষ্টা করলে পার্শ্ববর্তী ঘরগুলি রক্ষা হলেও বেকারী ব্যবসা প্রতিষ্ঠানটির লক্ষ লক্ষ টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ভোর না হতেই পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পুড়ে যাওয়া বেকারী ঘরটি এক নজর দেখার জন্য ভিড় জমায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ২০১৮-১৯ সালের নব-নির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির ২নং ভবনে অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী সভাপতি এড. শাহ আলম। সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক এড. ওসমান গণির পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নব নির্বাচিত সভাপতি এড. আবুল হোসেন-২, সহ-সভাপতি এড. গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক রেজওয়ান উল্লাহ সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক এড. জিয়াউল হক জিয়া, অর্থ সম্পাদক এড. জাহিরুল হক, ক্রীড়া সম্পাদক স ম মমতাজুর রহমান মামুন, মহিলা বিষয়ক সম্পাদিকা ফেরদৌস লতা প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা নব নির্বাচিতদের স্বাগত জানিয়ে বলেন, নব নির্বাচিত কমিটি আইনজীবীদের অধিকার ও সম্মান রক্ষা সচেষ্ট থাকবে। আদালতে বিচার চাইতে এসে কেউ যে প্রতারিত না হয় বিষয়ে সজাগ থাকার জন্য নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest