সর্বশেষ সংবাদ-
সাংবাদিক সামিউল মনিরের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর হামলা: আটক -০২তালার নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ভূগর্ভ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের শীর্ষে আশাশুনিদীর্ঘ দুই মাস নিষেধাজ্ঞা শেষ : কাঁকড়া আহরণ অনুমতি পেলো বনজীবীরাসাতক্ষীরা কারাগারে হাজতির মৃত্যুনার্সিং ভর্তি পরীক্ষা খারাপ হওয়ায় মায়ের বকুনিতে ছাত্রীর আত্ম#হত্যাশ্যামনগরে পূজা উদযাপন ফ্রন্টের নেতা ও তার পরিবারকে হুমকির প্রতিবাদে মানববন্ধনসাতক্ষীরা জেলা বাস্তহারা দলের ১৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদনΜια βραδιά φωτός και ήχου στα ψηφιακά σαλόνια

তড়িঘড়ি করে নিমমানের মালামাল দিয়ে বিনেরপোতা হাটের ঢালাই করতে গিয়ে তোপের মুখে চেয়ারম্যানের পলায়ন !

নিজস্ব প্রতিবেদক :
কোন প্রকৌশলীর উপস্থিতি বা পরামর্শ ছাড়াই গোপনে তড়িঘড়ি করে নিম্ন মানের ইট,খোয়া, বালি দিয়ে বিনেরপোতা বাজারের ঢালাই করতে গিয়ে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মী ও সাধারণ মানুষের তোপের মুখে পড়েছেন লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল। এসময় তার আরেক সহযোগী সদ্য ইউনিয়ন আওয়ামীলীগ থেকে বহিস্কৃত আব্দুল হান্নান মেম্বরকে গণধোলায় দিয়েছেন তারা। শনিবার দুপুরে ২টার দিকে লাবসা ইউনিয়নের বিনেরপোতা মাছবাজারে এ ঘটনা ঘটে।
বিনেরপোতা বাজারের ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন বিনেরপোতা মৎস্য বাজার সংস্কার না হওয়ায় জরাজীর্ণ হয়ে পড়ে। এবার বিনেরপোতা হাটের কাপেটিং রাস্তা হতে হাটের শেষ পর্যন্ত রাস্তা কংক্রিট ঢালাই নির্মাণের জন্য ৭টি প্রকল্পে মোট ১২লক্ষ ১৫ হাজার ৮৮৮ টাকা বরাদ্ধ দেন সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়। কিন্তু উক্ত প্রকল্পগুলো বাস্তবায়নের শর্ত স্বাপেক্ষে গত ০৫ ডিসেম্বর১৭ তারিখে ২৮৭৭৭১৫ নং চেকে ১২লক্ষ ১৫ হাজার ৮৮৮ টাকা উত্তোলন করেন ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম। অথচ টাকা উত্তোলনের ২ থেকে আড়াই মাস অতিবাহিত হলেও বিনেরপোতা হাটে ৭টি প্রকল্পের একটিও বাস্তবায়ন করা হয়নি। এঘটনায় স্থানীয় মেম্বর ও ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে গত ২৫ ফেব্র“য়ারি পত্র-পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর টনক নড়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের। এঘটনায় ডিডিএলজি আব্দুল লতিফ খান ২৬ফেব্র“য়ারি ইউনিয়ন পরিষদ পরিদর্শনে যান এবং অভিযোগ উর্দ্ধতন কর্তৃপক্ষ কে জানাবেন বলে আশ্বাস প্রদান করেন। এঘটনায় ইউনিয়নের আওয়ামীলীগ নেতাকর্মী ও সাধারণ মানুষ ২৮ ফেব্র“য়ারী ’১৮ তারিখে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন। এঘটনায় প্রায় ৩ সপ্তাহ অতিবাহিত হলেও উর্দ্ধতন কর্তৃপক্ষের কোন দৃশ্যপদক্ষেপ না দেখে ক্ষোভ প্রকাশ করেন অনেকে। তবে গত ১১ মার্চ ডিডিএলজি আব্দুল লতিফ খান জানান এ বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য সদর উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে। সদর উপজেলা নির্বাহী তহমিনা খাতুন অবশ্য তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের প্রতিশ্র“তি দেন।
এদিকে উক্ত দুর্নীতিবাজ চেয়ারম্যানের পক্ষ নিয়ে বিভিন্ন অপপ্রচারে লিপ্ত হন ৮নং ওয়ার্ডের মেম্বর আব্দুল হান্নান ও ০১ওয়ার্ডের মেম্বর রাম প্রসাদ। এবিষয়ে ইউনিয়ন আওয়ামীলীগ অবগত হয়ে মেম্বর আব্দুল হান্নানকে ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতির পদ থেকে বহিস্কার করেন। এর জের ধরে নিজের দূর্নীতি ঢাকতে মেম্বর আব্দুল হান্নান ও রাম প্রসাদের সহযোগিতায় চেয়ারম্যান আব্দুল আলিম শনিবার দুপুরে গোপনে তড়িঘড়ি করে নিম্ন মানের ইট,খোয়া দিয়ে বিনেরপোতা বাজারের রাস্তা ঢালাই করার চেষ্টা করেন। কিন্তু স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মী ও ব্যবসায়ীরা এক প্রতিবাদ করেন। এসময় চেয়ারম্যান আলিম তাদের তোপের মুখে পালিয়ে যেতে বাধ্য হলেও গণধোলায়ের শিকার হন মেম্বর আব্দুল হান্নান। এরপর সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন, যুবলীগ নেতা মেম্বর আসাদুজ্জামান, মেম্বর আরিজুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান গোলাম কিবরিয়া বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি। বক্তারা অবিলম্বে উক্ত দুর্নীতিবাজ চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং বরাদ্ধ হওয়া সম্পূর্ণ অর্থ ব্যয় করে বিনেরপোতা বাজারের কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন। এঘটনায় শনিবার বিকাল ৪.৪০ মিনিটে সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুনের ব্যবহৃত মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি রিসিভ না করায় তা সম্ভব হয়নি।

১৭.০৩.২০১৮

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বঙ্গবন্ধুর  জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

মাহফিজুল ইসলাম আককাজ : ‘বঙ্গবন্ধুর জন্মদিন : রঙ ছড়ানো আলো লাল সবুজের বাংলাদেশ থাকবে শিশু ভালো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস-২০১৮ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, শিশু সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনাসভাস্থলে গিয়ে মিলিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন শ্রেষ্ঠ বাঙালী ও অবিসংবাদিত নেতা। এই মহান মানুষটির জন্ম না হলে বাংলাদেশ হতোনা। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাঙালী জাতিসহ বিশ^বাসী জাতির জনক বঙ্গবন্ধুকে স্মরণ করবে।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য বেগম রিফাত আমিন, জেলা পুলিশ সুপার মো.সাজ্জাদুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.এন.এম মঈনুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল লতিফ খান, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. তাওহিদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল হান্নান, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, জেলা ডেপুটি কমান্ডার আবুবক্কর সিদ্দিক, সহকারি পুলিশ সুপার মেরিনা আক্তার,সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, সাতক্ষীরা পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী জি.এম আজিজুর রহমান, সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল হক, জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, সাতক্ষীরা জেলার আবু জাহেদ, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন, সাতক্ষীরা পিএন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মাজেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাতক্ষীরা উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল মান্নান, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সমরেশ কুমার দাস, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক দেবাশিষ সরদার, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাতক্ষীরা নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আমিনুর রহমান উল্লাস, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবু জাফর মো. আসিফ ইকবাল, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎন্সা আরা, সদর উপজেলা কমান্ডার মো. হাসানুল ইসলাম, জেলা স্কাউটস্ এর সম্পাদক এম. ঈদুজ্জামান ইদ্রিস, জেলা শ্রমিলীগ নেতা শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব শেখ মোসফিকুর রহমান মিল্টনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিশুদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র এহছানুল কাদির ও সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী প্রজ্ঞা পারমিতা রহমান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এনডিসি মোশারেফ হোসাইন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাকায় অনীক স্মর‌ণে বি‌শেষ অনুষ্ঠান

নিজস্ব প্রত‌িব‌েদক: ঢাকায় প্রয়াত অনীক আ‌জিজ স্মর‌ণে আ‌লোক‌চিত্র প্রদর্শনী, স্মর‌ণিকা প্রকাশ, প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও আ‌লোচনা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

শুক্রবার ব‌িকাল‌ে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ম‌িলনাতনে অনুষ্ঠিত অনীক আজিজের স্মরণ সভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, তরুণদের আকংখাকে বুঝতে হবে। তাদের ভাষা ও জীবন উপলদ্ধি থেকে অগ্রজদের শিখতে হবে। মেনন বলেন আত্মহত্যা কোন পথ নয়, দেশপ্রেমে উজ্জিবিত হতে হবে তরুণদের।

স্মরণ সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট বুদ্ধিজীবী ও সাংবাদিক কামাল লোহানী। তিনি ব‌লেন, অনী‌কের মত প্রগ‌তিশীল তরুণরাই আমা‌দের ভ‌বিষ্যত। অনী‌কের মত রাজপ‌থে স‌ক্রিয় তরুণ‌দের ধ‌রে রাখ‌তে হ‌বে। তারা যেন ঝ‌রে না যায়।

অনুষ্ঠানে আলোচক ছিলেন অধ্যাপক ড. সুশান্ত দাস, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও সাতক্ষীরার সাবেক ডিসি আবুল কাশেম মো. মহিউদ্দিন, শহিদ রীমুর মা জেলেনা চৌধুরী, ওয়াকার্স পার্টির জেলা সম্পাদক মহিবুল্লাহ মোড়ল, সাতক্ষীরা গণজাগরণ মঞ্চের সদস্য সচিব হাফিজুর রহমান মাসুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহকারী ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আব্দুল আউয়াল, যুব মৈত্রীর সভাপতি সাব্বাহ আলী খান কলিন্স, ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক কাজী আব্দুল মোতালেব জুয়েল, অনীকের বন্ধু রাকিন আবসার অর্ণব ও দিশারী আজিম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক বাপ্পাদিত্য বসু ও সংস্কৃতি কর্মী শেখ কান্তা রেজা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাহমুদউল্লাহর বীরত্ব নিয়ে আইসিসির টুইট

‘চার বলে ১২ দরকার? কোনো সমস্যা নেই। আছে মাহমুদউল্লাহ। এই রান সে ৩ বলেই নিয়ে নিল, আর এতেই ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠে গেল বাংলাদেশ।’ এমন সুন্দর কথামালা দিয়ে আইসিসি তাদের অফিসিয়াল পেজে বিশেষ টুইট করেছে। ওই টুইটে মাহমুদউল্লাহর ছক্কা হাঁকানোর দৃশ্যটিও তারা যুক্ত করে দিয়েছে। আর এ টুইট করার প্রথম ঘণ্টাতেই তা ৪৬ হাজার ভার্চুয়ালবাসী এতে লাইক দিয়ে মাহমুদউল্লাহ তথা বাংলাদেশকে শুভেচ্ছা জানান।

প্রসঙ্গত, শেষ ওভারে জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ছিল ১২ রান। শেষ ওভারে বোলিংয়ে এসে প্রথম দুই বল নো করেন ইসুর উদ্যান। কিন্তু ফিল্ড আম্পায়ার নো বলের কল করেননি। যে কারণে প্রতিবাদ করেন বাংলাদেশি ক্রিকেটাররা। আম্পায়ারকে বিষয়টি বলা হলেও তাতে কান দেননি।

আম্পায়ারদের এমন সিদ্ধান্তে একটা সময়ে মাঠের বাইরে দাঁড়িয়ে থাকা সাকিব আল হাসান, মাঠে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ এবং রুবেল হোসেনকে থেলা ছেড়ে চলে আসতে বলেন। কিন্তু রিয়াদ নিজের উপর আস্থা রেখে ম্যাচ শেষ করতে ফের ব্যাটিং করেন।

ওভারের প্রথম দুই বলে কোন রান না করেই এক উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। জয়ের জন্য শেষ ৪ বল দরকার ১২ রান। ওভারের তৃতীয় বলে চার মেরে জয়ের পথ সহজ করেন রিয়াদ। পরের বলে রুবেলকে সঙ্গে নিয়ে ডাবল নেন। পঞ্চম বলে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগের উপর দিয়ে ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন তিনি। তার ছক্কায় জিতে যায় বাংলাদেশ।

ম্যাচ নিয়ে মাহমুদউল্লাহর প্রতিক্রিয়া: শ্বাসরুদ্ধকর ম্যাচ শেষে মাহমুদউল্লাহ তার প্রতিক্রিয়ায় বলেন, এটা আমার ক্রিকেট ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস। সাকিব দলে ফেরায় আমাদের আত্মবিশ্বাস আরও বেড়েছে। এমন উত্তেজনাকর ম্যাচে আপনাকে বল হিসেব আক্রমণে যেতে হবে। সাকিব আল হাসান আউট হওয়ার পর আমি খুব চাপের মধ্যে ছিলাম।

ইনিংসের শেষ ওভারে ঘটে যাওয়া ঘটনার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘আজ মাঠে যা ঘটেছে এটা, আমি ভুলে যেতে চাই। এটা আমার কাছে শুধুই অতীত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্রীলঙ্কায় বাংলাদেশ দলের ড্রেসিং রুমে ভাঙচুর

বাংলাদেশের বিপক্ষে হেরে যাওয়ার পর কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ছড়িয়ে পড়ে উত্তেজনা। এসময় বাংলাদেশ দলের ড্রেসিং রুমে ভাঙচুর করা হয়।

শুক্রবার ড্রেসিং রুমের সামনে ভাঙা গ্লাস পড়ে থাকার ছবিসহ এক প্রতিবেদন প্রকাশ করেছে শ্রীলঙ্কান পত্রিকা কলম্বো গেজেট।

তবে কে বা কারা ড্রেসিং রুমে ভাঙচুর করেছে তা জানায়নি পত্রিকাটি।

এদিকে, কলম্বোতে কাজ করা বিবিসির রিপোর্টার আজম আমিনও তার ফেসবুকে দু’টি ছবি পোস্ট করে লিখেছেন, ‘Bangladesh dressing room door at R Premadasa stadium shattered during celebrations following heated conclusion to match against Sri Lanka #Cricket.’

‘শ্রীলঙ্কার বিপক্ষে উত্তেজনাকর ম্যাচ শেষে প্রেমাদাসা স্টেডিয়ামে উদযাপনের সময় বাংলাদেশের ড্রেসিং রুমের দরজার গ্লাস ভাঙা পাওয়া যায়। ‘

ক্রিকইনফো বলছে, ড্রেসিং রুমে ভেতর থেকে কেউ ভেঙে থাকতে পারে। জয়ের কারণে ‘অতি উচ্ছ্বাস’ থেকে এমনটি হয়ে থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছে সংবাদ মাধ্যমটি।

অন্যদিকে ঘটনার সিসিটিভি ফুটেজ সরবরাহ করতে স্টেডিয়াম কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ম্যাচ রেফারি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ বঙ্গবন্ধুর জন্মদিন

আজ বঙ্গবন্ধুর জন্মদিন

কর্তৃক Daily Satkhira

বাসস: আজ ১৭ মার্চ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস।স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।বিশ্বের বিভিন্ন দেশে প্রায় এই বয়সি অনেক রাজনীতিবিদ এবং বিভিন্ন পেশার ব্যাক্তিত্বের নেতৃত্ব এবং স্ব-স্ব কর্মকান্ডে নিয়োজিত থাকার নজির থাকলেও আমাদের জাতির পিতাকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট মাত্র ৫৫ বছর বয়সে প্রাণ দিতে হয়েছিল।

জাতি যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করবে। দিনটিতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষে পৃথক বাণী দেন । এ উপলক্ষে বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়াতেও প্রতিবারের মত বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সকাল দশটায় টুঙ্গিপাড়ায় চিরনিদ্রায় শায়িত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধার্ঘ অর্পণসহ দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সে শেখ রাসেল স্মারক ডাকটিকিট অবমুক্তকরণ, ‘আমাদের ছোট রাসেল সোনা’ শিশু গ্রন্থের মোড়ক উন্মোচন, সেলাই মেশিন বিতরণ, ‘উঠব জেগে, ছুটব বেগে’ শীর্ষক ভিডিও প্রদর্শন, শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান, বইমেলা উদ্বোধন ও শিশুদের আঁকা আমার ভাবনায় ৭ই মার্চ শীর্ষক চিত্র প্রদর্শনী পরিদর্শন করবেন।বিশ্বের অন্যান্য দেশে বাংলাদেশী দূতাবাসসমূহে দিবসটি যথাযথ মর্যাদায় উদ্যাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে সারাদেশে বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে।বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। জাতীয় দৈনিকগুলো প্রকাশ করবে বিশেষ ক্রোড়পত্র।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪০ সালে সর্বভারতীয় মুসলিম ছাত্র ফেডারেশনে যোগদানের মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবন শুরু করেন। ১৯৪৬ সালে তিনি কলকাতা ইসলামিয়া কলেজ (বর্তমানে মওলানা আজাদ কলেজ) ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।বঙ্গবন্ধু ১৯৪৯ সালে তৎকালীন আওয়ামী মুসলিম লীগের পূর্ব পাকিস্তান শাখার যুগ্ম-সম্পাদক নির্বাচিত হন। ১৯৫৩ সালে তিনি পার্টির সাধারণ সম্পাদক এবং ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের টিকেটে ইস্ট বেঙ্গল লেজিসলেটিভ এসেম্বলির সদস্য নির্বাচিত হন। ন্যায়ের পক্ষে অবস্থান নেয়ায় বাঙালি জাতির অধিকার আদায়ের লক্ষ্যে আজীবন সোচ্চার এই অবিসংবাদিত নেতাকে রাজনৈতিক জীবনে বহুবার কারাবরণ করতে হয়।তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৮ সালের সামরিক শাসন বিরোধী আন্দোলন, ১৯৬৬ সালের ৬-দফা ও পরবর্তীতে ১১ দফা আন্দোলন এবং ১৯৬৯ সালে গণঅভ্যূত্থানসহ প্রতিটি গণতান্ত্রিক ও স্বাধিকার আন্দোলনে নেতৃত্ব দেন এবং বঙ্গবন্ধু উপাধি লাভ করেন।তাঁর সাহসী ও দূরদর্শী নেতৃত্বে বাঙালি জাতি ধাপে-ধাপে স্বাধীনতা আন্দোলনের প্রস্তুতি নিতে থাকে। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় অর্জিত হলেও তৎকালীন পাকিস্তানের সামরিক জান্তা ক্ষমতা হস্তান্তর না করে বাঙালি জাতির ওপর নানা নির্যাতন শুরু করে। বঙ্গবন্ধু একাত্তরের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। যা ইউনেস্কোর ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্য ওয়াল্ড রেজিস্টার এ অর্ন্তভুক্তির মাধ্যমে বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য হিসাবে স্বীকৃতি লাভ করেছে।অন্যদিকে ২৫ মার্চ মধ্যরাতে তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং তাঁর নেতৃত্বে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হয়। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাঙালির বহু আকাঙ্খিত বিজয় ও স্বাধীনতা অর্জিত হয়।বিংশ শতাব্দীতে নির্যাতিত, নিপীড়িত ও শোষিত মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করে যারা বিশ্বনন্দিত নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের অন্যতম।সাম্য, মৈত্রী, স্বাধীনতা, গণতন্ত্র ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বিরামহীন সংগ্রামে অবদান রাখার জন্য তিনি বিশ্বশান্তি পরিষদের জুলিও কুরি পদকে ভূষিত হন।বিবিসির এক জরিপে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী নির্বাচিত হন। যুদ্ধ বিধ্বস্ত স্বাধীন বাংলাদেশের জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষ্যে বঙ্গবন্ধু যখন বিভিন্নমুখী কার্যক্রম গ্রহণ করতে শুরু করেন ঠিক সেই মুহূর্তে স্বাধীনতা যুদ্ধে পরাজিত শক্তি ও কায়েমী স্বার্থান্বেষী মহল তাঁর বিরুদ্ধে ঘৃণ্য ষড়যন্ত্র শুরু করে এবং ওই ষড়যন্ত্রেরই অংশ হিসেবে ১৯৭৫ সালের ১৫ আগস্ট তিনি তাঁর ধানমন্ডির বাসভবনে কতিপয় বিপথগামী সেনা কর্মকর্তার হাতে পরিবারের অধিকাংশ সদস্যসহ নিহত হন।বিশ্ব গণমাধ্যমের চোখে বঙ্গবন্ধু ক্ষণজন্মা পুরুষ। অনন্য সাধারণ এই নেতাকে ‘স্বাধীনতার প্রতীক’ বা ‘রাজনীতির ছন্দকার’ খেতাবেও আখ্যা দেয়া হয়। বিদেশী ভক্ত, কট্টর সমালোচক এমনকি শত্রুরাও তাদের নিজ-নিজ ভাষায় তাঁর উচ্চকিত প্রশংসা করেন।বিগত বিংশ শতাব্দীর কিংবদন্তী কিউবার বিপ্লবী নেতা প্রয়াত ফিদেল ক্যাস্ট্রো বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হিমালয়ের সঙ্গে তুলনা করেছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উন্নয়নশীল হওয়ার সব সূচক অর্জিত; বাংলাদেশ সম্পর্কে জাতিসংঘ কমিটির স্বীকৃতি

অনলাইন ডেস্ক: বাংলাদেশ প্রথমবারের মতো স্বল্পোন্নত দেশ (লিস্ট ডেভেলপড কান্ট্রি, এলডিসি) থেকে উত্তরণের সব সূচক অর্জন করেছে। গত বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের উন্নয়ননীতিবিষয়ক কমিটির (সিডিপি) মূল্যায়ন শেষে এ কথা বলা হয়েছে।

সিডিপি জানায়, তিন বছর পর ২০২১ সালে উন্নয়নবিষয়ক কমিটি যে মূল্যায়ন করবে সেখানেও বাংলাদেশ সব সূচক অর্জন করলে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য যোগ্য বিবেচিত হবে। বাংলাদেশ ১৯৭৫ সালে স্বল্পোন্নত দেশ হিসেবে তালিকাভুক্ত হয়।

জেনেভায় অবস্থানরত পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম গতকাল শুক্রবার দুপুরে তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘জাতিসংঘের উন্নয়নবিষয়ক কমিটি গতকাল (বৃহস্পতিবার) রাতে নিউ ইয়র্কে বৈঠকে নিশ্চিত করেছে বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে উত্তরণের সব সূচক প্রথমবারের মতো অর্জন করেছে। আজকে (শুক্রবার) তারা আমাদের জাতিসংঘের স্থায়ী মিশনে এটা নিশ্চিত করে একটা চিঠি হস্তান্তর করবে। ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো লিখেছেন, ‘নিয়ম অনুযায়ী তিন বছরে পর পর দুইবার এটা অর্জন করলেই চূড়ান্তভাবে একটা দেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা করা হয়। আমাদের এই ধারা অব্যাহত রাখতে হবে এবং ২০২১ সালে আবারও তা নিশ্চিত করতে হবে একই সূচকগুলো অর্জনের মধ্য দিয়ে। ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী একে বাংলাদেশের ঐতিহাসিক সময় হিসেবে অভিহিত করেন। তিনি বঙ্গবন্ধু ও শহীদদের স্মরণ করেন এবং শেখ হাসিনার নেতৃত্বের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান।

এদিকে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিকবিষয়ক বিভাগ জানিয়েছে, বাংলাদেশ ছাড়াও লাওস ও মিয়ানমার প্রথমবারের মতো স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সব শর্ত পূরণ করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছক্কা হাঁকিয়ে ফাইনালে বাংলাদেশ

মাহমুদুল্লাহ’র ব্যাটিং নৈপুণ্যে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে উঠেছে বাংলাদেশ। ১ বল হাতে রেখেই শ্রীলঙ্কার দেওয়া ১৬০ রান তুলে নেয় বাংলাদেশ।

শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ১২ রান। হাতে তখন মাত্র ৩ উইকেট। স্ট্রাইকে মুস্তাফিজুর রহমান। বোলিংয়ে ইসুরু উদানা। প্রথম বলে কোনও রান নিতে পারলেন না মুস্তাফিজ। পরের বলে আউট হয়ে ফিরে গেলেন কাটার মাস্টার। তখন ৪ বলে দরকার ১২ রান। স্ট্রাইকে মাহমুদুল্লাহ। উদানার তৃতীয় বলে চার মারলেন মাহমুদুল্লাহ।

চতুর্থ বলে ঝুঁকি নিয়ে ২ রান নিলেন। এরপর পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন এই সাইলেন্ট কিলার। ১৮ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪৩ রান করেন রিয়াদ।

এর আগে কুশল পেরেরা ও থিসারা পেরেরার ব্যাটে ভর করে লড়াইয়ের পুঁজি পায় লঙ্কানরা। ৪১ রানে পাঁচ উইকেট পড়ে যাওয়া শ্রীলঙ্কাকে টেনে তুললেন এই দুই ব্যাটসম্যান। দুজনে মিলে গড়েছেন ৯৭ রানের জুটি। আর এতেই নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকে ১৫৯ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। লঙ্কানদের হয়ে কুশল পেরেরা ৪০ বলে খেলেছেন ৬১ রানের দুর্দান্ত ইনিংস। যেখানে ১টি ছক্কা ও ৭টি চারের মার রয়েছে। আর শেষ দিকে মারকুটে ইনিংস উপহার দিয়েছেন থিসারা পেরেরাও ৩৭ বলে ৩ ছক্কা ও ৩ চারে করেছেন ৫৮ রান। বাংলাদেশের হয়ে মুস্তাফিজ ২টি, সাকিব, মিরাজ, রুবেল ও সৌম্য ১টি করে উইকেট পেয়েছেন।

নিদাহাস ট্রফির অলিখিত সেমিফাইনালে শুরুতেই ৫ উইকেট খুইয়ে চাপে পড়ে স্বাগতিক শ্রীলঙ্কা। অধিনায়ক সাকিব আল হাসান ও কাটার মাস্টার মুস্তাফিজের বোলিং ঘূর্ণিতে মাত্র ৪১ রানেই ৫ উইকেট হারায় হাথুরুর শিষ্যরা।

কুশল মেন্ডিসের পর শানাকার উইকেটও তুলে নেন মুস্তাফিজ। উপুল থারাঙ্গাকে রান আউট করেন মুস্তাফিজ ও মিরাজ। অধিনায়ক সাকিব আল হাসান নিজের দ্বিতীয় ওভারে এসে প্রথম বলেই সাজ ঘরে ফেরান লঙ্কান ওপেনার দানুশকা গুনাতিলাকাকে। লং অনে সাকিবকে উড়িয়ে মারতে গিয়ে সাব্বিরের হাতে তালুবন্দি হন গুনাতিলাকা।

এর আগে নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। আর ইনজুরি কাটিয়ে টাইগারদের একাদশে ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তাকে জায়গা দিতে একাদশ থেকে বাদ পড়েছেন আবু হায়দার রনি। এদিকে লঙ্কান টিমে পরিবর্তন দু’টি। সুরাঙ্গা লাকমল ও দুশমান্থা চামিরার জায়গায় ইসুরু উদানা ও আমিলা আপোন্সো।

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু,রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুসল মেন্ডিস, দাসুন শানাকা, কুসল পেরেরা, থিসারা পেরেরা, জিবন মেন্ডিস, ইসুরু উদানা, আকিলা দনঞ্জয়া, নুয়ান প্রদিপ, আমিলা আপোন্সো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest