সর্বশেষ সংবাদ-
২৪ ঘন্টা ধরে নিখোঁজ ব্যবসায়ী হাকিমের সন্ধান চায় পরিবারপুলিশও হবেন, দলীয় এজেন্ডাও বাস্তবায়ন করবেনএটা হতে পারে না, বললেন হাসনাতচতুর্থ ব্যারিকেড অতিক্রম করে বাহুবলে এনসিপি নেতারাদেবহাটায় ১০০ কেজি জেলি-পুশকৃত চিংড়ি জব্দ : তিন ব্যবসায়ীকে জরিমানাশ্যামনগরের ভেটখালী বিলে পানিতে জলাবদ্ধতা : কৃষকের মাথায় হাতসংবাদ সম্মেলনে রাস্তা দখলের অভিযোগ অস্বীকার : রাস্তাটি ক্রয়কৃত দাবি ওমর ফারুকেরদক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যুসাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করল ১৭ বিজিবিসাতক্ষীরার উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণের উদ্বোধনজামায়াতকে ভয় দেখিয়ে লাভ নেই: এমপি মুহাঃ আব্দুল খালেক

তাজমহল ইজারা দেবে ভারত

মুঘল সম্রাট শাহজাহানের অমর সৃষ্টি তাজমহল। সেই তাজমহলকে এবার ইজারা দিতে চাইছে ভারতের ক্ষমতাসীন মোদি প্রশাসন। দেশটির ঐতিহ্য সংরক্ষণকর্মীদের অভিযোগ ঐতিহাসিক পর্যটন কেন্দ্র আগ্রার তাজমহলকে বেসরকারি খাতে ইজারা দেয়ার পরিকল্পনা করছে বলে মোদি সরকার।

সম্প্রতি ভারত সরকার ঐতিহাসিক স্থাপনা বেসরকারি খাতে ছেড়ে দেয়ার একটি প্রকল্প চালু করেছে। তার আওতায় সম্রাট শাহজাহানের তৈরি তাজমহল দেখভাল করার জন্য কোনো বেসরকারি কোম্পানির হাতে ছেড়ে দেয়া হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিরোধী দলগুলোর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মোদি সরকার ঐতিহাসিক স্থাপনা ইজারা দেয়ার যে পরিকল্পনা নিয়েছে, তাতে দেখা যাচ্ছে ৯৫টি পর্যটন কেন্দ্র রয়েছে।

ভারতের পর্যটনমন্ত্রী শনিবার ঘোষণা করেছেন, সতেরো শতকের নির্মিত দিল্লির রেড ফোর্ড ২৫ কোটি রুপির বিনিময়ে ডালমিয়া ভারত গ্রুপকে ইজারা দেয়া হয়েছে। পাঁচ বছরের জন্য এই চুক্তি করা হয়েছে। এই চুক্তিতে অন্ধ্রপ্রদেশের একটি দুর্গও রয়েছে।

বেসরকারি খাতে ছেড়ে দেয়ার তালিকায় জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো স্বীকৃত দুটি ঐতিহাসিক স্থাপনা তাজমহল ও দ্বাদশ শতকের কুতুব মিনারও রয়েছে। রেড ফোর্ড মোগল সম্রাট শাহজাহানের আমলে ১৬৩৯ সালের নির্মিত হয়। ইউনেস্কো স্বীকৃত ঐতিহাসিক স্থাপনা এটি। প্রতি বছর স্বাধীনতা দিবসে এখানে কুচকাওয়াজ ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ভারতের প্রধানমন্ত্রী এখান থেকেই বক্তব্য দেন। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ইজারার আওতায় এসব কোম্পানি শুধু ঐতিহাসিক স্থাপনার উন্নয়ন কাজ, পর্যটক টানা এবং ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আইসক্রিমের মধ্যে মরা ইঁদুর, ক্ষতিপূরণ দাবি নারীর!

অনেকে বলে থাকেন, চীনারাই আইসক্রিমের উদ্ভাবক। তবে সম্প্রতি তীব্র গরমে আইসক্রিম খাওয়ার সাধ হয়েছিল চীনের হুয়াইয়ান শহরের বাসিন্দা ইয়াং জিনরু নামে এক নারীর। কিন্তু আইসক্রিমে প্রথম কামড় দেওয়ার পরই তিনি বুঝতে পারেন তার মধ্যে শক্ত কিছু একটা রয়েছে। আরেকটু খাওয়ার পরেই ওই আইসক্রিমের মধ্য থেকেই বেরিয়ে আসে একটি লেজ। ওই নারীর বুঝতে অসুবিধা হয় না যে, ওই আইসক্রিমের মধ্যে ঠিক কী আছে। পরে ওই নারী অভিযোগ করেছেন, তার আইসক্রিমের মধ্যে একটি মরা ইঁদুর ছিল। খবর খালিজ টাইমস।

ইয়াং জানান, প্রথমে তিনি ভেবেছিলেন কোনো পোকা রয়েছে আইসক্রিমের মধ্যে। কিন্তু কিছুক্ষণ পরেই তিনি বুঝতে পারেন, আইসক্রিমটির মধ্যে একটি মরা ইঁদুর রয়েছে। ভিডিও করে সেটি তিনি শেয়ার করেন সামাজিক যোগাযোগের মাধ্যমে। ইয়াং জিনরু আইসক্রিমটি নিয়ে দোকানে ফিরে যান। দোকানদার ভুল বুঝতে পেরে প্রায় একডজন আইসক্রিম তাকে দেবেন বলে জানান। কিন্তু ইয়াং সেই প্রস্তাব নাকচ করে দেন। তখন ক্ষতিপূরণ বাবদ ইয়াংকে আট হাজার টাকা থেকে ২১ হাজার টাকা পর্যন্ত দিতে চান ওই দোকানদার। কিন্তু সেই প্রস্তাবও ফিরিয়ে দিয়ে ইয়াং বিষয়টি মিটমাট করতে পাঁচ লাখ টাকা দাবি করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা অভিজাত ক্যাটারিং সার্ভিসের অফিস উদ্বোধন

জি.এম আবুল হোসাইন : সদর উপজেলার কদমতলায় অভিজাত ক্যাটারিং সার্ভিসের অফিস উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কদমতলা বাজারে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অভিজাত ক্যাটারিং সার্ভিসের পরিচালক মো. সালাউদ্দীন রানা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জাতীয় কৃষক জোটের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক দক্ষিণের মশাল’র সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহিদুর রহমান, পৌর কাউন্সিলর শেখ শরিফুদ্দৌলা সাগর, জেলা সাহিত্য পরিষদের সভাপতি মো. শহিদুর রহমান, সাধারণ সম্পাদক ম. জামান প্রমুখ।

আলোচনা শেষে সেবার ব্রত নিয়ে পথচলা অভিজাত ক্যাটারিং সার্ভিসের অফিস উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

এসময় আরো উপস্থিত ছিলেন, অভিজাত ক্যাটারিং সার্ভিসের আসলাম, লিটন সবুজ সহ সকল সদস্যবৃন্দ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা কলেজ শিক্ষক সমিতির প্রকাশনা সম্পাদক প্রভাষক আরশাদ আলী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা ট্রাক, ট্যাংকলরী, ট্যাক্টর শ্রমিক ইউনিয়নের মে দিবস পালন

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা ট্রাক, ট্যাংকলরী, ট্যাক্টর ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং ৭৬৪,খুলনা) মহান মে দিবস উপলক্ষ্যে শহরের নারকেলতলা মোড় হতে র‌্যালি বের করে পুনরায় সেখানে আলোচনাসভায় মিলিত হয়। পরে সেখানে মৃত শ্রমিক পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন, ইউনিয়নের সভাপতি আব্দুর রকিব। ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল কাদের কাদুর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মিলন রহমান, সহ-সম্পাদক শেখ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক রজব আলী, সড়ক সম্পাদক আব্দুস সালাম, অর্থ সম্পাদক আশরাফুজ্জামান ময়না, অফিস সম্পাদক সেলিম আহমেদ, পৌর ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সমীর কুমার বসু, কার্যকারী সদস্য আক্তার হোসেন বাবুল, কবিরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আবু সিদ্দিক, আব্দুল কাদের, আব্দুল্লাহ আল মামুন, শহীদুল বিশ্বাস, আইয়ুব আলী, মধুসহ ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ। পরে শ্রমিকদের মাঝে খাবার বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা বেসরকারি বিদ্যুৎ ও পানির লাইন শ্রমিক ইউনিয়নের মে দিবস পালন

প্রেস বিজ্ঞপ্তি : বেসরকারি বিদ্যুৎ ও পানির লাইন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মহান মে দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে একটি র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংগঠনের সভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এড. ফাহিমুল হক কিসলু। এসময় বক্তব্য রাখেন, রেজাউল ইসলাম, আব্দুল আজিজ, মোঃ জাকির হোসেন, জহুরুল হক সরদার, আরশাদ আলী, হাফিজুর রহমান, আনোয়ার হোসেন বাবু, আমজেদ হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, সাধারণ সম্পাদক আবুল হাসান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সদর উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের মে দিবস পালন

সদর উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মহান মে দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে শহরের মিনি মার্কেট থেকে একটি র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। ইউনিয়নের সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইউনিয়নের প্রধান উপদেষ্টা এড. ফাহিমুল হক কিসলু। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক এড. আজহার হোসেন(অতি:পিপি), এড খোদাবক্স, শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন। সাধারণ সম্পাদক মোমিন হাওলাদারের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আমির আলী, কওসার আলী, যুগ্ম সম্পাদক আশরাফ, দপ্তর সম্পাদক বকুল, কোষাধ্যক্ষ সাংগঠনিক সম্পাদক গফুর, কবিরুল ইসলাম, সদস্য মনিরুজ্জামান বাবু, সিদ্দিক মোড়ল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা মটর সাইকেল এসোসিয়েশনের মে দিবস পালন ও কমিটি গঠন

সাতক্ষীরা জেলা মটর সাইকেল এসোসিয়েশনের কমিটি গঠন ও মহান মে দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে দিবসটি পালন উপলক্ষ্যে পৌর দিঘির ধার এলাকা থেকে একটি র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনাসভায় মিলিত হয়। এসোসিয়েশনের আহবায়ক আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ। বিশেষ অতিথি ছিলেন,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য অহিদ পারভেজ, জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা, যুগ্ম সম্পাদক আসিফ শাহাবাজ খান। অনুষ্ঠানটি পরিচালনা করেন, এসোসিয়েশনের সদস্য সচিব বজলুর রহমান। সভায় সর্ব সম্মতিক্রমে আগামী ২বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃবৃন্দরা হলেন, সভাপতি জাহাঙ্গীর আলম রকি, সহ-সভাপতি মদন কুমার দেব নাথ, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, যুগ্ম সম্পাদক জামাল খা খোকন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবু, দপ্তর সম্পাদক মুকুল হোসেন, কোষাধ্যক্ষ বাবলু বর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ৫ম বর্ষ পূর্তি পালন

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড সিটিস্ক্যান সেন্টারের সেবা ও সাফল্যের ৫ম বর্ষ পূর্তি উপলক্ষ্যে সুলভ মূল্যে হেলথ চেক আপের উদ্বোধন ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় শহীদ কাজল স্মরণি জজকোর্টের দক্ষিণ পাশে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের নিজস্ব ভবনে অনুষ্ঠানের উদ্বোধন করেন, ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের এম.ডি কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স। এসময় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, শেয়ার হোল্ডার, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং স্বাস্থ্য হেলথ চেক আপের সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest