কলারোয়ায় ৪ দোকানে অগ্নিকান্ডে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

জাহাঙ্গীর আলম (লিটন)কলারোয়া: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় অগ্নিকান্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। শনিবার (২৪মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে কলারোয়া উপজেলার কাজীরহাট বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে । ক্ষতিগ্রস্ত দোকান মালিক নূর ইসলাম সাংবাদিদের জানান, শনিবার সকালে দোকানে আগুন দেখে বাজারের লোকজন তাকে খবর দেয়। এসময় তিনি ফায়ার সার্ভিসে খবর দিয়ে দোকানে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় তার ৩টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অপর দিকে উপজেলার হেলাতলা বাজারে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে তিথী সাউন্ড এন্ড ডেকোরেটর ঘরে মালামাল পড়ে চাই হয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনি তার দোকানের ২০লাখ টাকার মালামাল পড়ে যায়। এদিকে দোকানের মালিক তবিবর রহমান জানান,তিনি বিভিন্ন এনজিও থেকে প্রায় ১২/১৩ লাখ টাকা লোন নিয়ে মালামাল তুলে ছিলেন দোকানে। তার দোকানের মালামাল আগুনে পুড়ে যাওয়ায় তিনি রাস্তায় বসে গেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক : স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে শনিবার বিকালে কাটিয়া মাঠ-পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়। ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। এসময় বক্তব্য রাখেন ১নং ওয়ার্ড আওয়ামীলীগের উপদেষ্টা শেখ আজগর হোসেন,সহ সভাপতি আব্দুল বারী, জালাল সরদার, যুবলীগনেতা রফিকুল ইসলাম রানা, জুলফিকার আলী উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান টিটু, পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগনেতা শফিকুল ইসলাম ময়না, আ: কাদের মোড়ল, আহসানুল হোসেন লাভলু,জুলফিকার আলী ভুট্টো, স্বেচ্ছাসেবকলীগনেতা রফিকুল ইসলাম,উজ্জল হোসেন, জাকির হোসেন প্রমুখ। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শেখ হাসিনা ক্ষমতায় থাকলে সকল ধর্মের মানুষ ভাল থাকে। দেশ উন্নয়ন হয়। শেখ হাসিনা সারা বিশ্বে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত পেয়েছে। এসময় তিনি আগামী একাদশ সংসদ নির্বাচনে শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানিয়ে বলেন দেশের মানুষ আজ শান্তিতে থাকছে। এই শান্তির ধারা অব্যাহত রাখতে নৌকার কোন বিকল্প নেই। দেশকে মধ্যতম আয়ের দেশে রুপান্তর করতে আগামীতে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো.হাসানুজ্জামান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘কারো জন্য নির্বাচন থেমে থাকবে না’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তারা (বিএনপি) নির্বাচন করবে কি করবে না সেটা তাদের ব্যাপার। যথাসময়ে নির্বাচনের প্রক্রিয়া অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। কারো জন্য নির্বাচন থেমে থাকবে না। নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনকে সরকার সব প্রকার সহায়তা করবে।

শনিবার (২৪ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নয়াপুর এলাকায় ঢাকা বাইপাস সড়ক মেরামত কাজের উদ্বোধন শেষে মন্ত্রী একথা বলেন।

বিএনপিকে বিদেশিদের কাছে নালিশ না করে দেশের মানুষের সমর্থন নেয়ার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে বিদেশিদের কাছে নালিশ দিচ্ছে, কিন্তু তারা জনগণের কাছে যাচ্ছে না। তারা আন্দোলন করতে চাইলে করুক। তবে জনগণের কাছে যেতে হবে।

এর আগে ওবায়দুল কাদের ঢাকা বাইপাস সড়কটির মেরামত কাজের ব্যাপারে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্থানীয় সমমনা ও সমউদ্যোগী এনজিওদের নেটওয়ার্কিং সভা

নিজস্ব প্রতিবেদক : যুবকদের নেতৃত্ব বিকাশের লক্ষ্যে স্থানীয় সমমনা ও সমউদ্যোগী এনজিওদের সাথে এক নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় সিডো সংস্থার আয়োজনে ও এ্যাকশন এইড বাংলাদেশের আর্থিক সহযোগিতায় সাতক্ষীরার ক্যাথলিক মিশন হলরুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিডোরে নির্বাহী প্রধান শ্যামল কুমার বিশ্বাস। সিডোরে প্রোগ্রাম অফিসার আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চুপড়িয়া মহিলা সংস্থার সভানেত্রী মরিয়ম মান্নান, বরসা’র সহকারী পরিচালক মোঃ নাজমুল আলম মুন্না, জিডিএফ সভানেত্রী ও সাবেক পৌর কাউন্সিলর ফরিদা আক্তার বিউটি, ফারুক রহমান, ক্রিসেন্টের নির্বাহী পরিচালক আবু জাফর সিদ্দিকী, ফিংড়ি ইউনিয়ন যুব কমিটির সভাপতি মনির হাসান সোহাগ, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ শরিফা খাতুন, সদস্য মনিরা খাতুন, মুজাহিদ হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, সিডোর সহকারী প্রোগ্রামার মোঃ আবুল হাসান, কোষাধ্যক্ষ সুকান্ত কুমার মন্ডল, ফিরোজ হোসাইন, সুরাইয়া খাতুন, সাকিলা খাতুন, শরিফা খাতুন প্রমুখ। বক্তারা বলেন বর্তমান সময়ে বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধী। এ বাল্য বিবাহ হয়ে থাকে স্কুল থেকে ঝরা পড়া শিক্ষার্থীদের কারনে। আর নারী নির্যাতন বন্ধে আমাদের সামাজিক উদ্যোগ গ্রহণ করতে। কোনো শিক্ষার্থী যাতে ঝরে না পড়ে সে বিষয়ও আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আর এ ক্ষেত্রে যুবকদের ভুমিকা সবচেয়ে বেশি। যুবকরাই পারে সমাজ থেকে সকল প্রকার প্রতিবন্ধকতা দুর করতে। সমাজ ও দেশের যত অর্জন সম্ভব হয়েছে সব অবদান যুবকদের বা ছাত্র-ছাত্রীদের। এজন্য সমাজ পরিবর্তনে, বাল্যবিবাহ প্রতিরোধে, পারিবারিক নির্যাতন প্রতিরোধে এবং নারী নির্যাতন রোধে অগ্রণী ভূমিকা রাখতে পারে। উক্ত বিষয়গুলোর প্রসারতা আরো বৃদ্ধি করতে শিক্ষা প্রতিষ্ঠানে, পাড়া মহল্লায় সেমিনার ও ক্যাম্পেইন করার মাধ্যমেও এ কর্মকান্ডের হ্রাস করা সম্ভব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মসজিদের জমি নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ২

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মসজিদের জমি নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অর্ধশত ব্যক্তি।

শনিবার সকাল ৯টার দিকে উপজেলার সালুটিকর বাজার মসজিদের জায়গার মালিকানা নিয়ে উপজেলার মিত্রিমহল ও বহর গ্রামের লোকজনের মধ্যে এ ঘটনা ঘটেছে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম।

নিহতরা হলেন- মিত্রিমহল গ্রামের আব্দুল জলিলের ছেলে মনাই মিয়া ও আজিজুল ইসলামের ছেলে রুমেল আহমদ।

স্থানীয়রা জানায়, সালুটিকর বাজার মসজিদের দখলে থাকা একখণ্ড ভূমি নিয়ে শুক্রবার মসজিদের মোতাওয়াল্লি মিত্রিমহল গ্রামের আবদুস সোবহান এবং বহর গ্রামের জামাল উদ্দিন, ফখর উদ্দিন ও ফয়েজ আহমদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

সকালে উত্তেজনা নিরসনের জন্য গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী, নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান আমিরুলসহ এলাকার গণ্যমান্য লোকজন মিত্রিমহল গ্রামে যান। আলোচনার একপর্যায়ে লোকজন গুলি ছুঁড়লে সংঘর্ষ বেঁধে যায়।

এতে ঘটনাস্থলেই মনাই মিয়া ও রুমেল আহমদ গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন অর্ধশতাধিক। তাদের কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পুলিশের অভিযানে আটক ৪৮

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে ৪৮জনকে আটক করা করা হয়েছে।।
শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১১ জন, কলারোয়া থানা ৭জন, তালা থানা ২ জন, কালিগঞ্জ থানা ৫ জন, শ্যামনগর থানা ১০জন, আশাশুনি থানা ৪ জন, দেবহাটা থানা ৫ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৩জনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান। আটককৃত অন্যান্যদের বিরুদ্ধে নাশকতা, মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৬ ইঞ্চি মোমিতে বিজ্ঞানীদের বিস্ময়

মাত্র ৬ ইঞ্চি দৈর্ঘ্যের মোমি করা একটি কঙ্কাল খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। চিলিতে মেলা ওই কঙ্কাল কোনো নবজাতকের মোমি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

যদিও কোনো নবজাতক এতটা ছোট হওয়ার কথা নয়। ভ্রূণের দৈর্ঘ্য এমনটা হতে পারে। কিন্তু প্রাথমিক পরীক্ষায় বোঝা গেছে, বাচ্চাটির বয়স ৬-৮ দিনের হতে পারে। মোমিটির বিস্ময়কর বৈশিষ্ট্য এর আদি ও মৌলিক পরিচয় জানতে বিজ্ঞানীদের আগ্রহী করে তুলেছে।

ডিএনএ পরীক্ষার মাধ্যমে জানা যায়, কঙ্কালের বয়স এবং অন্যান্য ব্যতিক্রম বিষয়গুলো ঘটেছে হয়তো জেনেটিক মিউটেশনের কারণে। এ মোমিকে নিয়ে যে গবেষণা করা হয়েছে তা প্রকাশ পায় ‘জেনোম রিসার্চ’ জার্নালে।

কঙ্কালটির উচ্চতা অবিশ্বাস্যভাবে খর্বকায়। এর বেশ কয়েকটি বৈশিষ্ট্য একেবারেই ভিন্ন। বিশেষ করে এর অনাকাঙ্ক্ষিত আকৃতির পাঁজরের হাড় এবং কোণ আকৃতির করোটি সবাইকে অবাক করে দিয়েছে।

এই দেহাবশেষ লা নোরিয়া শহরের এক পরিত্যক্ত নাইট্রেট খনিতে পাওয়া যায়। সেখান থেকে তা স্পেনের এক ব্যক্তিগত সংগ্রহশালায় চলে যায়।

ধারণা করা হচ্ছে, আতাকামা অঞ্চলে মেলা এই দেহাবশেষ হয়তো কোনো মানুষের ছিল না। ‘সিরিয়াস’ নামের এক ডকুমেন্টরিতে একে পৃথিবীতে এলিয়েনের আসার প্রমাণ হিসেবেও তুলে ধরা হয়েছে।

এর নাম দেওয়া হয়েছে ‘আতা’। বিজ্ঞানীদের একটি দল কঙ্কালটির জেনোম পরীক্ষা করেছেন। কোষের নিউক্লিয়াস থেকে সংগৃহিত হয় জেনেটিক ব্লুপ্রিন্ট। এ পদ্ধতিতে মানুষের দেহ পরীক্ষা করা হয়। এতে প্রমাণ মেলে আতা ছিল কন্যাশিশু। তবে এই নবজাতক বিভিন্ন জেনেটিক মিউটেশনের মধ্যে দিয়ে বেড়ে ওঠে। বামনের বৈশিষ্ট্য, স্কোলিওসিস এবং কঙ্কাল ও পেশিতে অস্বাভাবিক গঠন নিয়ে জন্মগ্রহণ করে সে।

ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজির প্রফেসর গ্যারি নোলান বলেন, প্রথমেই যে বিষয়টি আমাদের বিস্মিত করেছে তা হলো নবজাতকের হাড়ের ঘনত্ব এবং আকৃতি। আপাতদৃষ্টিতে এগুলো পরিপক্ক হিসেবে প্রমাণ মিলেছে।

তিনি আরও বলেন, হাড়গুলো পরিপক্কতা পেয়েছে। অথচ ওটা কোনো নবজাতকের দেহাবশেষ। এসব অস্বাভাবিকতার কারণে গবেষণা আরো জটিল ও আকাঙ্ক্ষিত হয়ে ওঠে। এ কারণে আমাদের ধারণা বদ্ধমূল হয়েছে যে, মিউটেটেড জিনের কারণেই এই শিশুটির এমন অবস্থা হয়েছে।

নোলানের মতে, আতার হাড় নিয়ে আরো গবেষণা চালিয়ে যেতে হবে। হয়তো এটা থেকে অনেক সমাধান বেরিয়ে আসবে। যাদের হাড় গঠনে সমস্যা থাকে তাদের জন্যে সমাধান হয়তো আতাই বের করে দেবে।
সূত্র : বিবিসি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খুলনাসহ ৩ বিভাগে বৃষ্টি হতে পারে

দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী লঘুচাপের কারণে রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এতে আরও বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াাস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে ১৯ ডিগ্রি সেলসিয়াস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest