সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে কৃষি প্রতিবেশবিদ্যা, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালাসাংবাদিক জিন্নাহর উপর হামলাকারী মামুনকে কারাগারে পাঠালো আদালতসাতক্ষীরায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ১১ লক্ষ ৯৫ হাজার টাকার চেক বিতরণসাতক্ষীরায় জ্বালানি তেল মজুদের দায়ে ব্যবসায়ীর জেল জরিমানালবণাক্ততা দূরীকরণ ও লবণ পানি অনুপ্রবেশ প্রতিরোধে আটুলিয়ায় গণতান্ত্রিক সংলাপসাতক্ষীরায় পহেলা বৈশাখে মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলে বর্ণাঢ্য আয়োজনদেবহাটার ১০ ফুটের খাল কাটার উদ্বোধনসাতক্ষীরায় মাটি বহনকারী ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যুErfahrungen und Bewertungen von Spielern über das Casino Spinnandoইছামতি নদীতে সংগ্রাম করে বেঁচে থাকা রেজাউলের জীবন যুদ্ধ

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়া জামিউল উলুম মাদ্রাসার জমি নিয়ে বিরোধের সুষ্ঠু সমাধান হয়েছে। ১৫ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মা উপস্থিত মুসুল্লীদের উপস্থিতিতে মাপ জরিম সম্পন্ন করে পিলার পুতে সীমানা নির্ধারণ করা হয়।

মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য কাঠিয়া মৌজার ১৯০৩ দাগের ১৮.৭৫ শতক জমি মাওলানা জামাল উদ্দিন সাহেবের ছোট পুত্র বর্তমানে আমেরিকা প্রবাসী মোঃ সিরাজুল হক চৌধুরী ১৯৯৯ সালে মাদ্রাসার নামে দান করেন। কিন্তু বিগত কয়েক বছর ধরে স্থানীয় কতিপয় ব্যক্তির সাথে বিরোধ চলে আসছিল। অবশেষে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় বিষয়টির সমাধান হয়েছে। পিলার পুতে সীমানা নির্র্ধারণ শেষে সাইবোর্ড লাগানো হয়।

পরে দোয়া মোনাজাত করেন উত্তর পশ্চিম কাটিয়া জামে মসজিদের পেশ ইমাম মাও: সিরাজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, মসজিদের সভাপতি মুনজুর আহমেদ খান তাচ্চু, সাধারণ সম্পাদক রাশিদ হাসান চৌধুরি বাবুসহ মসজিদের মুসুল্লীবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : চিংড়িতে অপদ্রব্য পুশ করার অভিযোগে চার ব্যবসায়ি ও ১২ জন নারী শ্রমিককে আটক করেছে র‌্যাব। এ সময় জব্দ করা হয়েছে ৭শ কেজি অপদ্রব্য পুশকৃত চিংড়ি। শুক্রবার দুপুরে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাঁশতলা বাজারের নিকটবর্তী গোয়ালঘেষিয়া নদীর ব্রীজের পাশে মাছের সেটে এ অভিযান চালানো হয়।
বিকেলে ভ্রাম্যমান আদালতে চার ব্যবসায়ির প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদÐ ও ১২জন নারী শ্রমিককে মুচলেকার মাধ্যমে মুক্তি দেওয়া হয়েছে। এছাড়া আগুনে পুড়িয়ে গাড়ির চাকার তলায় পিষ্ট করার পর ওই বাগদা চিংড়ি মাটির তলায় পুঁতে ফেলা হয়েছে।

সাজাপ্রাপ্ত চার ব্যবসায়িরা হলেন, আশাশুনি উপজেলার মুহষকুড় গ্রামের ইসলাম বিশ্বাসের ছেলে সাইফুল ইসলাম, কালিগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামের আবুল কালাম ঢালীর ছেলে আলমগীর ঢালী, একই উপজেলার নীলকণ্ঠপুর গ্রামের হামিদ গাজীর ছেলে সাকিল হোসেন ও একই গ্রামের আসাদুল গাজীর ছেলে ফরিদ হোসেন।

কালিগঞ্জ উপজেলার জ্যেষ্ট মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা জানান, গোপন খবরের ভিত্তিতে শুক্রবার দুপুরে খুলনা র‌্যাব-৬ এর সাতক্ষীরা অফিসের সহকারি পুলিশ সুপার নাজমুল হোসেনের নেতৃত্বে র‌্যাব সদস্যরা উপজেলার বাঁশতলা বাজারের নিকটবর্তী গোয়ালঘেসিয়া নদীর ব্রীজের পাশে অভিযান চালানো হয়।

এ সময় বেড়িবাঁধের পাশে রবিউল ইসলামের বাৎসরিক ১০ হাজার টাকায় ফরিদ হোসেন ও রেজায়ানের একটি ভাড়া নেওয়া ঘর, তার পার্শ্ববর্তী একটি ও মাছের সেটের মধ্যে আরো একটি ঘরে অভিযান চালানো হয়। এ সময় চার ব্যবসায়ি ও ১২জন নারী শ্রমিককে আটক করা হয়। র‌্যাব এর উপস্থিতি টের পেয়ে মাছ ব্যবসায়ি বন্দকাটি গ্রামের রেজায়ানসহ দুইজন পালিয়ে যায়। তিনটি ঘর থেকে জব্দ করা হয় ৭শ কেজি পুশকৃত বাগদা চিংড়ি, পুশ করার কাজে ব্যবহৃত কয়েকটি সিরিঞ্জ, পানি মিশ্রিত ময়দা।

বিকেল তিনটার দিকে তিনি ও কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা ঘটনাস্থলে আসেন। বিকেল চারটার দিকে আটককৃত চার ব্যবসায়ির প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদÐ ও মুচলেকা দিয়ে ১২জন নারী শ্রমিককে মুক্তি দেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা। এ সময় পুশকৃত ৭শ কেজি বাগদা চিংড়িতে কেরোসিন ও প্রেট্রোল ঢেলে আগুন জ্বালানোর পর গাড়ির চাকায় পিষ্ট করে মাটির তলায় পুঁতে ফেলা হয়।
তিনি আরো জানান, সাজাপ্রাপ্ত চার ব্যবসায়িকে শুক্রবার বিকেলে জেলা কারাগারে পাঠানো হয়েছে।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : উপকূলীয় অঞ্চলের মানুষের বৈচিত্র্যময় সংস্কৃতি, জীবন-জীবিকা, ইতিহাস-ঐতিহ্য ও আনন্দ-বেদনার সংগ্রামী গল্প তুলে ধরে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে ‘ভাটির টানে, বাদার গানে’ শীর্ষক দিনব্যাপী অনুষ্ঠান।
বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জাতীয় সংগীত পরিবেশন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘বারসিক’ আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন, বাঘ বিধবা সোনাভানু ও ঘূর্ণিঝড় আইলার সময়ে উপক‚লে জন্মগ্রহণকারী শিশু বন্যা।

দিনব্যাপী এই অনুষ্ঠানকে ঘিরে সাতক্ষীরা শিল্পকলা একাডেমি চত্বরে উপক‚লীয় মানুষের জীবন-জীবিকার সাথে মিশে থাকা নানা পণ্য প্রদর্শন করা হয়। এতে শোভা পায় সুন্দরবনের গোলফল, গোলপাতা, মধু, মোম, বাঁশি, জাল, খারা, স্থানীয় ১৫০ প্রজাতির ধানবীজ, মাটির তৈরি তৈজসপত্র, বাঁশ ও বেতের তৈরি গৃহস্থালির সামগ্রী, পরিবেশ বান্ধব বন্ধু চুলা, কুড়িয়ে পাওয়া পুষ্টিগুণ সম্পন্ন সবজি তেলাকুচা, শাপলা, সজিনা, হেলেঞ্চা, মালঞ্চ, কচুফুল, ডুমুর, তিতবেগুন, ব্রাহ্মী, কলার মোচাসহ উপক‚লের বৈচিত্র্যময় পণ্যসামগ্রী।

অনুষ্ঠানে নৃত্যের তালে, গানের সুরে ও নাটকের অভিনয়ে ফুটে ওঠে উপক‚লীয় মানুষের জীবন সংগ্রামের বাস্তব প্রতিচ্ছবি। শিশু কিশোর যুব বৃদ্ধসহ সকল শ্রেণীর মানুষ উচ্ছ¡াসে মেতে ওঠে হৃদয়হরা এ অনুষ্ঠানে। দিনব্যাপী এই অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তন ও সুন্দরবন সুরক্ষায় যুবদের ভূমিকা শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা। কৃষি জমি সুরক্ষার দাবি নিয়ে অনুষ্ঠিত হয় নাগরিক সংলাপ। মঞ্চস্থ হয় পথনাটক, পরিবেশিত হয় উপক‚লীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজস্ব সংস্কৃতির নানা অনুসঙ্গ। অনুষ্ঠানে উপক‚লীয় অঞ্চলের মানুষের সুখ-দুঃখ হাসি কান্না মান-অভিমানের গল্প তুলে ধরেন বিভিন্ন পেশাজীবী মানুষ।

অনুষ্ঠানে শ্যামনগর উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটির সভাপতি, চ্যানেল আই কৃষি পদকপ্রাপ্ত কৃষক শেখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শিক্ষাবিদ প্রফেসর আব্দ্লু হামিদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, সনাক সাতক্ষীরার সভাপতি হেনরী সরদার, মানবাধিকার কর্মী মাধব দত্ত, নাগরিক নেতা আলী নূর খান বাবুল, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আনিসুর রহমান, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হুমায়ুন কবির, বারসিক-এর আঞ্চলিক সসমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, জেলা সমন্বয়কারী মাসুম বিল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে পরিবেশ ও কৃষি জমি রক্ষায় প্রস্তাবিত আইন ও নীতিমালা দ্রæত বাস্তবায়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দেশের সকল ধরনের কৃষিজমি রক্ষা ও সঠিক ব্যবহার নিশ্চিতে সুনির্দিষ্ট ও গ্রহণযোগ্য জাতীয় নীতিমালা প্রণয়ন, নির্দিষ্ট শিল্পাঞ্চলের বাইরে কৃষি জমিতে যত্রতত্র অবকাঠামো নির্মাণ বন্ধে আইন প্রণয়ন ও তার সঠিক প্রয়োগ নিশ্চিত, কৃষি জমিতে ইট ভাটা নির্মাণ বন্ধ ঘোষণা, সরকারের উন্নয়নমূলক কাজের জন্য কৃষি জমি অধিগ্রহণের ক্ষেত্রে সঠিকভাবে যাচাই বাছাই, কৃষিজমি রক্ষায় অপরিকল্পিত রাস্তাঘাট, দালানকোটা, বাসভবন নির্মাণ বন্ধ করাসহ নানা দাবি জানানো হয়। সবশেষে উপক‚ল ঘোষণার মধ্যদিয়ে শেষ হয় অনুষ্ঠান। এতে উপক‚লের মানুষের জানমালের সুরক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, জলবায়ুর সুবিচার, পরিবেশ ও সুন্দরবন সুরক্ষার দাবি জানানো হয়।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি ঃ দেশব্যাপি কর্মসুচির অংশ হিসেবে সংখ্যালঘু সুরÿা আইন প্রণয়নসহ তিন দফা দাবিতে বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদের সাতÿীরা জেলা শাখা মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১০টায় সাতÿীরা প্রেসক্লাবের সামনে উক্ত কর্মসুচি পালিত হয়।

বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদের সাতÿীরা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষ এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, সংগঠণটির সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, সহসভাপতি স্বপন কুমার শীল, বাসুদেব সিংহ, রঘুজিৎ গুহ, বিকাশ চন্দ্র দাস, অধ্যÿ শিবপদ গাইন, বিশ্বরুপ সানা প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এদেশে বসবাসকারি হিন্দু, মুসিলম, বৌদ্ধ, খ্রীষ্টান সকলে অংশ নিয়েছিলো। ৩০ লাখ শহীদের মধ্যে হিন্দুরাও ছিল।

অথচ স্বাধীনতার ৫৩ বছর পরেও হিন্দুরা অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত ও নিষ্পেশিত। ২০০৮ সালে নির্বাচনী ই¯েÍহারে বাংলাদেশ আওয়ামী লীগ ইসলামকে রাষ্ট্রধর্মের পরিবর্তে ১৯৭২ সালের সংবিধানে ফিরিয়ে আনার প্রতিশ্রæতি দিয়েছিল। ১৯১৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ ধর্মীয় সংখ্যালঘু সুরÿা আইন সংসদে পাশ, দেবোত্তর বোর্ড গঠণ ও হিন্দু ফাউÐেশন বা¯Íবায়নসহ সাতদফা দাবি বা¯Íবায়নের প্রত্যয় ব্যক্ত করেছিলো।

দূঃখের বিষয় গত সাড়ে ১৪ বছরেও আওয়ামী লীগ তাদের ই¯েÍহার অনুযায়ী হিন্দুদের অধিকার রÿায় কাজ করেনি। এরফলে হিন্দুদের জমি দখল, নাবালিকা মেয়েদের ফুসলিয়ে নিয়ে আইন বহির্ভুতভাবে ধর্মান্তরকরন, হিন্দুদের উপর হামলা, মন্দির ও প্রতিমা ভাঙচুর, ধর্ম অবমাননার অভিযোগ এনে হিন্দু সম্প্রদায়ের মানুষদের উপর হামলা, বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ ও মিথ্যা মামলা দেওয়ার ঘটনা চলছে। অধিকাংশ ÿেত্রে হিন্দু নির্যাতনের ঘটনায় ন্যয় বিচার প্রতিষ্ঠিত হচ্ছে না। বক্তারা এ সময় আগামি সংসদীয় নির্বাচনের আগে বর্তমান সরকারের কাছে সংখ্যালঘু সুরÿা আইন প্রণয়নসহ তিনদফা দাবী মানার জোর দাবী জানান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : সাতÿীরার ঘোনা সীমান্তের বিপরীতে ভারতীয় সীমান্ত রÿী বাহিনীর (বিএসএফ) গুলিতে হাবিবুর রহমান (৩০) নামে এক বাংলাদেশী যুবক গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভোর রাতে ঘোনা সীমান্তের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের বসিরহাট মহকুমার উত্তর ২৪ পরগনা জেলার পাকিরডাঙ্গা এলাকার মেইন পিলার ৭ এর নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত হাবিবুর রহমান সাতÿীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের গাইনপাড়া গ্রামের ইয়াকুব আলী গাজীর ছেলে।
ঘোনা গ্রামের অধিবাসি ইমদাদুল ইসলাম জানান, বুধবার রাতে অবৈধপথে ভারতের পাকিরডাঙা এলাকায় ফেন্সিডিল আনতে যায় ঘোনা গ্রামের শহীদুল ইসলামের ছেলে ইমদাদুল, একইগ্রামের নজরুল ইসলামের ছেলে এশারুল ইসলাম ও ইয়াকুব আলীর ছেলে হাবিবুর রহমানসহ কয়েকজন। রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে তারা মাদক নিয়ে পাকিরডাঙা সীমান্তের ৭ নং মেইন পিলারের শূন্যরেখার মধ্যে ঢুকে পড়ার পর

পাকিরডাঙা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে রাবার বুলেট ছোঁড়ে। এতে হাবিবুর গুরুতর জখম হলে তার সহযোগীরা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় হাবিবুরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘোনা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল বাসার বিষয়টি নিশ্চিত করেছেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের৷ জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মাহফুজুর রহমান জানান, হাবিবের মাথা, দুই হাতসহ কয়েকটি স্থানে ছররা গুলি লেগেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা ৫০০ শয্যা হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়েছে।

ঘোনা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার সাহাবুদ্দিন জানান, বিষয়টি তারা লোকমুখে শুনেছেন বলে জানান। খোঁজ খবর নেয়ার জন্য তারা ইতিমধ্যে কাজ করছেন বলে আরো জানান, বি¯Íারিত পরে জানানো হবে বলে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনগর প্রতিনিধি:

বেসরকারি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এডুকো বাংলাদেশের বাস্তবায়নে সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী, পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নের পৃথক পৃথক স্থানে ইউডিএমসি, সি পি পি ও সিডিজি সদস্যদের সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে স্ব স্ব ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগীতায় ইউএনঅপস এর মাধ্যমে স্পেন ভিত্তিক আন্তর্জাতিক বেসরকারী উন্নয়ন সংস্থা এডুকো বাংলাদেশের ”দুর্যোগ ও জলবায়ুজনিত কারনে বাস্তুচ্যুত ব্যক্তিদের প্রতিকুল পরিস্থিতি মোকাবেলার ক্ষমতা জোরদার করা” শীর্ষক প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।

প্রকল্প সমন্বয়কারী মথি মন্ডলের সঞ্চালনায় দুর্যোগের কারনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী, ইউডিএমসি সদস্য, সিপিপি ও সিডিজি সদস্যরা অংশগ্রহণ করেন। উক্ত মিটিং এ সকল সদস্যরা সম্মিলিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তারা বলেন যে, সম্মিলিতভাবে কাজ করলে কাজ সহজতর হবে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কমে আসবে। বিগত দিনে তারা যে সমস্ত কাজ করেছে সেগুলো উপস্থাপন করেন এছাড়া আগামীতে দুর্যোগ কালীন সময় দুর্যোগ পূর্ববর্তী সময় ও দুর্যোগ পরবর্তী সময়ে তাদের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় সদস্যরা সহমত পোষন করেন যে তারা নিয়মিতভাবে সরকারি দপ্তরের সাথে যোগাযোগ রাখবে ও তাদের দায়িত্ব তারা যথাযথভাবে পালন করবে। সবশেষে তারা দুর্যোগ কালীন সময়ের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করার জন্য এডুকো বাংলাদেশের নিকট অনুরোধ জানান। তারা আরও জানান যে, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই অঞ্চলের মানুষের সচেতনতা বৃদ্ধি করতে পারলে এলাকার ক্ষয়ক্ষতি কমে আসবে। তাই এনজিও ও সরকারি দপ্তর কে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি
সাতক্ষীরার তালায় অনলাইন জুয়া, মাদক, বাল্য বিবাহ প্রতিরোধ করি মানবিক ও স্মার্ট খলিলনগর ইউনিয়ন গড়ি প্রতিপাদ্যকে সামনে রেখে লিফলেট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে তালা প্রেসক্লাব থেকে খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু লিফলেট বিতরণ শুরু করেছেন। এরপর খলিলনগর ইউনিয়ন গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে লিফলেট বিতরণ করেন। এসময় সাংবাদিক সেলিম হায়দার, সেকেন্দার আবু জাফর বাবু ও ইউপি সচিব সেখ রেজাউল করিম উপস্থিত ছিলেন।

লিফলেট কর্মকান্ড সমূহ : রাত ১১টার পর খলিলনগর ইউনিয়নের সকল বাজারের দোকান বন্ধ থাকবে। ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যদের উপস্থিতিতে গ্রাম পুলিশের সমন্বিতট হল জোরদার করা হয়েছে। ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে শিক্ষক,ইমাম,পুরোহিত ব্যবসায়ী ও সুধী জনদের নিয়ে অনলাইন জুয়া, মাদক, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনামূলক সভা অব্যাহত রয়েছে। ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান সমূহে অভিভাবক সমাবেশ করা হচ্ছে।

অপরাধীদের ধরতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধিসহ তালিকা তৈরির কাজ চলছে। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যদের উপস্থিতিতে সচেতনতামূলক সভা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে, সংবাদ পত্রে, ব্যানার-ফেস্টুনের মাধ্যমে সাধারণ জনগণকে অনলাইন জুয়া, মাদক, বাল্য বিবাহের কুফল সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরা সদর উপজেলার ব্রক্ষরাজপুর ইউনিয়ন পরিষদ হল রুমে যুব নেতৃত্বে¡ পরিবেশ বিপর্যয় প্রতিরোধে পরিবেশ বিষয়ে এডভোকেসি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ হল রুমে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডোর বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় যুব নেতৃত্বে¡ পরিবেশ বিপর্যয় প্রতিরোধে পরিবেশ অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, স্থানীয় সরকার যুবসদস্য ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে এডভোকেসি সভায় ইউপি সচিব মো: আমিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, সাতক্ষীরা, সরদার শরীফুল ইসলাম।

সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, পরিবার পরিকল্পনা পরিদর্শক রহিমা খাতুন, মহিলা ইউপি সদস্যা নুরুন্নাহার বেগম অত্র ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সদস্যবৃন্দ।

এশিয়া মহাদেশের বদ্বীপ খ্যাত দেশ বাংলাদেশ যার ৬৪টি জেলার মধ্যে ২১টি উপকূলীয় জেলা যার মধ্যে সাতক্ষীরা একটি অন্যতম। প্রতিনিয়ত মানব সৃষ্ট ও প্রাকৃতিক দুযোগের ফলে এলাকার মানুষ জীবন ও জীবিকায়ন অতি ভঙ্গুর ও নাজুক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। বিগত সময়ে সিডর, আইলা, ফেনী, আম্ফান ও যশ মানুষের জীবন ও জীবিকায়নকে অতি ভঙ্গুর অবস্থার তৈরী করেছে। এই ভঙ্গুর অবস্থার সাথে খাপ খাইয়ে চলার মত সক্ষমতা বা দক্ষতা এখনো মানুষের মাঝে তেমন দৃশ্যমান নয়।

উক্ত এডভোকেসি সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন প্রধান নির্বাহী, সিডো, সাতক্ষীরা, শ্যামল কুমার বিশ^াস। প্রকল্পের কার্যক্রম ও এডভোকেসি সভার লক্ষ্য-উদ্দেশ্য মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মো: তহিদুজ্জামান (তহিদ)। বক্তব্য রাখেন সাতক্ষীরা ইয়ূথ হাবের সেক্রেটারী রোজিনা খাতুন, সাতক্ষীরা ইয়ূথ হাবের কো অর্ডিনেটর মাসুদ রানা, ইয়ূথ পিয়ার গ্রæপ ফেলো বৈশাখী সুলতানা।

এডভোকেসি সভার উদ্দেশ্য ছিল পরিবেশ দূষণ প্রতিরোধে যুব নেতৃত্বাধীন সবুজ উদ্যোগের জন্য সচেতনতা তৈরী করা। তরূণদের সাথে সরকারী সেবামুলক প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের মধ্যে সেতুবন্ধন তৈরী করা। পরিবেশ বিপর্যয় রোধে সমন্বিত উদ্যোগ নিতে কর্তৃপক্ষকে উৎসাহিত করা।

উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার, ফাইন্যান্স অফিসার চন্দন কুমার বৈদ্য, ইয়ূথ ফেলো সাকিব হাসান

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest