নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় পাঁচ বছরের সাুঁজা প্রাপ্ত ও মাদক মামলার আসামী গোলাম মোস্তফা (৩০) জেলখানায় মৃত্যু বরণ করেছেন। মঙ্গলবার সকালে তিনি মৃত্যু বরণ করেন। গোলাম মোস্তফা সদর উপজেলার গয়েশপুর গ্রামের অজিয়ার রহমানের ছেলে। সাতক্ষীরা জেল সুপার মো: আবু জাহেদ জানান, গোলাম মোস্তফা পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামী। মাদক মামলায় তার পাঁচ বছরের সাজা হয়। জেল খানায় থাকা অবস্থায় সে খাওয়া দাওয়া করতো না। ৩০ বছর বয়স হলেও তার ওজন ছিল মাত্র ৩৫ কেজি।

৩ এপ্রিল বিআরটিসির একটি দোতলা বাসের পেছনের ফটকে দাঁড়িয়ে গন্তব্যে যাচ্ছিলেন রাজধানীর মহাখালীর সরকারি তিতুমীর কলেজের স্নাতকের (বাণিজ্য) দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব হোসেন (২১)। হাতটি বেরিয়ে ছিল সামান্য বাইরে। হঠাৎ করেই পেছন থেকে একটি বাস বিআরটিসির বাসটিকে পেরিয়ে যাওয়ার বা ওভারটেক করার জন্য বাঁ দিকে গা ঘেঁষে পড়ে। দুই বাসের প্রবল চাপে রাজীবের হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দু-তিনজন পথচারী দ্রুত তাঁকে পান্থপথের শমরিতা হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা চেষ্টা করেও বিচ্ছিন্ন সে হাতটি রাজীবের শরীরে আর জুড়ে দিতে পারেননি।
