সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় জাকির স্মৃতি স্কুল কাবাডি প্রতিযোগিতার ফাইনালসাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন শ্যামনগরে বজ্রপাতে ইয়াকুব আলী নামের এক ঘের মালিকের মৃত্যুসাতক্ষীরার সুন্দরবনে বনদস্যুদের গুলিতে কাঁকড়া শিকারি আহতকালিগঞ্জে তথ্য গোপনের অপরাধে প্যানেল চেয়ারম্যানকে ৩০ হাজার টাকা জরিমানাসাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সভাসাংবাদিকের ওপর হামলা: চাপ এড়াতে সংবাদ সম্মেলনআশাশুনির কাকবাসিয়ায় পাউবো’র বেড়ী বাঁধে আবারও ভয়াবহ ভাঙ্গনভালোবাসার একযুগ এতিম শিশুদের হাসি আর ভ্যানচালকদের পাশে যমুনা টেলিভিশনসাংবাদিক জিন্নাহর ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরা যুবলীগের আহ্বায়ক মান্নান খুলনা থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার গভীর রাতে সাতক্ষীরা সদর থানা পুলিশ খুলনা শহরের এক‌টি বা‌ড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। স্বাধীনতা দিবসের আলোচনা সভায় হামলার ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
২৬ মার্চ সাতক্ষীরা শহরের শহীদ আলাউদ্দিন চত্বরে পৌর আওয়ামী লীগের স্বাধীনতা দিবসের কর্মসূচিতে জেলা যুবলীগের দুটি গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে যুবলীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন আহত হন। পরে সোমবার রাতে আওয়ামী লীগ নেতা জয়নুল আবেদীন জোসি বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক সাংবাদিকদের জানান, মোবাইল কল ট্রাকিং করে জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নানকে খুলনার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে তা পরে জানানো হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-১৮ উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান হয়েছে। সোমবার দুপুরে উপজেলা কমপ্লেক্স চক্বরে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রালয়ের স্থায়ী কমিটির সভাপতি, সাতক্ষীরা ০৩ আসনের জাতীয় সাংসদ অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক। আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার) মাফ্ফারা তাসনীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। এসময় আশাশুনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাঃ মোস্তাফিজুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এদাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘ট্রাম্পের সঙ্গে যৌন সম্পর্ক ছিল, মুখ না খোলার হুমকিও এসেছে’

পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলস বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার যৌন সম্পর্ক ছিল। ২০১১ সালে এক জায়গায় গাড়ি পার্কিংয়ের সময় ট্রাম্প তাকে মুখ না খোলার জন্য হুমকিও দিয়েছেন বলে দাবি করেন তিনি।

স্টর্মি ড্যানিয়েলসের প্রকৃত নাম স্টেফানি ক্লিফোর্ড। তিনি সিবিএস নিউজকে বলেন, এক ব্যক্তি আমার পাশাপাশি হাঁটতে হাঁটতে বলতে থাকেন, ট্রাম্পকে একা থাকতে দেন, ভুলে যান সেই কাহিনী।

ওই ব্যক্তি স্টর্মির বাচ্চাকে দেখিয়ে আরো বলেন, খুব সুন্দর মেয়েটা। তার মায়ের সঙ্গে খারাপ কিছু ঘটে গেলে আমার খুব খারাপ লাগবে। তার পরেই ওই ব্যক্তি চলে যান বলে দাবি এই পর্নস্টারের।

তবে এ ব্যাপারে হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এ ব্যাপারে ট্রাম্পও মুখ খোলেননি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নলতায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

নলতা প্রতিনিধি : নলতায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে নলতা ইউনিয়নিয়ন আওয়ামীলীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ২৬ মার্চ সোমবার রাত ৮টার সময় একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আলহাজ্জ অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায়। একাত্তর আমাদের স্বাধীনতা দিয়েছে, মর্যাদা দিয়েছে, জাতির ললাটে পরিয়ে দিয়েছে বীরত্বের তকমা। মুক্তিযুদ্ধ ছিলো জনযুদ্ধ। গুটিকতক আলবদর-রাজাকার ছাড়া সমগ্র জনগোষ্ঠীই মুক্তিযুদ্ধের সঙ্গে একত্ম ছিলেন। তবে যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, যুদ্ধ সংঘটিত করেছেন, প্রশাসনিক ও কুটনৈতিক ক্ষেতে অবদান রেখেছেন তারা সূচনাতেই মুক্তিযোদ্ধা হিসেবে জনগনের কাছে সম্মানিত এবং রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাশিয়ার শপিংমল অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৬৪

অনলাইন ডেস্ক: রাশিয়ার সাইবেরিয়ার কয়লা উত্তোলনকারী নগরী কেমেরোভোর একটি শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনায় নারী, শিশুসহ অন্তত ৬৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত আরো ১০ ব্যক্তি নিখোঁজ থাকার কথা জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী  ভ্লাদিমির পুচকভ।

ধারণা করা হচ্ছে, হতাহত ও নিখোঁজদের মধ্যে ৪১ জন শিশুও রয়েছে।মস্কো থেকে প্রায় ৩ হাজার ৬শ’ কিলোমিটার দুরের শহর কেমেরোভোর উইন্টার চেরি কমপ্লেক্স নামের শপিং সেন্টারটিতে আগুন লাগে রবিবার সন্ধ্যায়। ধারণা করা হচ্ছে, একেবারে উপরের তলায় আগুনের সূত্রপাত হয়েছে। ওই শপিং সেন্টারের উপরের তলায় মূলত সিনেমা হলসহ বিনোদন কেন্দ্র রয়েছে।বিবিসি জানাচ্ছে, অগ্নিকাণ্ডের শিকার ভবনটির কিছু অংশ ধসে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। নিখোঁজদের খোঁজে ভবনটিতে অভিযান চালাচ্ছে উদ্ধারকারীরা। কেমেরোভোর আঞ্চলিক জরুরি ব্যবস্থাপনা বিভাগের উপ-প্রধান জানিয়েছেন, শপিং মলটি ১৫শ বর্গফুট জায়গাজুড়ে আগুন ছড়িয়ে পড়েছিল। ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় দমকল বাহিনী। বিবিসি ও তাস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৮ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. তওহীদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন, সাতক্ষীরা প্রেসক্ল¦াবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন মশু, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর মাহমুদ হাসান লাকী, সাবেক জেলা কমান্ডার এনামুল হক বিশ^াস, সদর উপজেলা কমান্ডার মো. হাসানুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি প্রমুখ। অনুষ্ঠানে ৩ শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা ও জেলার বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী কমিশনার মোশারেফ হোসাইন ও আমিনুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুশখালীতে স্বাধীনতা দিবসে শিশু ক্লাব সদস্যদের পথনাটক মঞ্চায়ন

জি.এম আবুল হোসাইন: সাতক্ষীরা সদর উপজেলার কুশখালীতে ২৬মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শিশু ক্লাব সদস্যদের সচেতনতামুলক পথনাটক মঞ্চায়িত হয়েছে। সোমবার বিকালে কুশখালী মাধ্যমিক বিদ্যালয়ে ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে সেভ দ্য চিলড্রেন’র সহযোগীতায় পথনাটক মঞ্চায়িত হয়।

কুশখালী ইউনিয়ন শিশু সুরক্ষা কমিটির সভাপতি মোছা. মনজুরা খানম ইতি সচেতনতামুলক পথনাটক “ওপেন্টি বায়োস্কোপ” এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, কুশখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল জব্বার, সহকারি প্রধান শিক্ষক এ.এস.এম আব্দুল করিম, সহ-শিক্ষক মো. মুজিবর রহমান, মো. মফিজুল ইসলাম, আইনুন নাহার, দৈনিক আজকের সাতক্ষীরা ও ডেইলি সসাতক্ষীরা’র সাংবাদিক মো. নাজমুল আরেফিন, ব্রেকিং দ্য সাইলেন্স’র জিসিসি প্রকল্পের কমিউনিটি মোবিলাইজার মো. আবুল হোসেন, আবদুল আলীম, মনিরা খাতুন প্রমুখ।

এছাড়া সকালে সাতানী ভাদড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুপুরে বাউকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নাটকটি মঞ্চায়িত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

দেবহাটা ব্যুরো : ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আজ থেকে ৪৭ বছর আগে ১৯৭১ সালের এই দিনে বিশে^র বুকে স্বাধীন অস্তিত্ব ঘোষনা করেছিল আমাদের বীর বাঙালী। দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় ৪৮ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সোমবার পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল সাড়ে ৭টায় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন। পুষ্পমাল্য অর্পন করেন দেবহাটা উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদ, দেবহাটা থানা, দেবহাটা প্রেসক্লাব, দেবহাটা উপজেলা আওয়ামীলীগ, উপজেলা জাতীয় পার্টি, দেবহাটা কলেজ, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি, দেবহাটা বিবিএমপি (মডেল) হাইস্কুল, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সমাজসেবী সংগঠন। পরে সকাল ৮ টায় একযোগে জাতীয় সঙ্গীত গাওয়া শেষে সাড়ে ৮ টায় দেবহাটা ফুটবল মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে ডিসপ্লে প্রদর্শন করা হয়। এছাড়া সকাল ১১ টায় দেবহাটা মুক্তমঞ্চে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ। প্রধান অতিথি ছিলেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডাঃ রুহুল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি, ৯নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার মরহুম ক্যাপ্টেন শাহজাহান মাষ্টারের সহধর্মীনি মিসেস রাবেয়া শাহজাহান, দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন, উপজেলা আঃলীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান, উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক মুজিব বাহিনীর কমান্ডার স.ম আরশাদ আলী, দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, বীর মুক্তিযোদ্ধা জামালউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা নাজমুস শাহাদাৎ নফর বিশ^াস, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আবু রাহান তিতু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুভাষ চন্দ্র ঘোষ প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন নাহার। এসময় অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষকমন্ডলী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। বিকালে প্রীতি ফুটবল খেলা ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest