সর্বশেষ সংবাদ-
কলারোয়ায় আমেরিকা প্রবাসী দম্পতির সহযোগিতা বিনামূল্যে মেডিকেল ক্যাম্পইরানের ভয়ে মার্কিন ঘাঁটি ইসরাইলে সরিয়ে নিতে বললেন সাবেক সেন্টকম প্রধানসাতক্ষীরায় যানজট নিরসনকল্পে সভা : একগুচ্ছ পদক্ষেপে যানজট নিয়ন্ত্রণে আনার আশাবাদশ্যামনগরে বিজিবি সদস্যের বাড়িতে চুরি: র‍্যাবের হাতে গ্রেফতার আসামির জন্য রাজনৈতিক তদবির!এনসিপির সমাবেশে হামলা নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক: ডা. জাহেদতালায় নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশগাবুরায় ভেড়িবাঁধের ওপর অবৈধ ভাবে বসানো নাইনটি পাইপ অপসারণমজনু সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও শ্রমিক ইউনিয়নে অবৈধ হস্তক্ষেপের প্রতিবাদে বিক্ষোভসাতক্ষীরায় ৫৪২ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬দেবহাটার পারুলিয়ায় মৎস্য ঘেরে ডাকাতিতে বাধা : মৎস্য চাষীকে কুপিয়ে জখম

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

আজ মঙ্গলবার ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য এক দিন। ১৯৭১ সালের এদিন মুক্তিযুদ্ধ চলাকালে তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার (বর্তমানে জেলা) বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়।

এর আগে ১০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে সার্বভৌম গণপ্রজাতন্ত্র রূপে বাংলাদেশের প্রতিষ্ঠা ঘোষণা করা হয়। ঘোষণাপত্রে ২৬ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণাকে দৃঢ়ভাবে সমর্থন ও অনুমোদন করা হয়।

ঐতিহাসিক মুজিবনগর দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে। রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার বাণীতে দেশবাসীকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘মুজিবনগর সরকার গঠনের মাধ্যমে একটি সাংবিধানিক সরকার আত্মপ্রকাশ করে। এই সরকার গঠনের ফলে বিশ্ববাসী স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামরত বাঙালিদের প্রতি সমর্থন ও সহযোগিতার হাত প্রসারিত করে। জনমত সৃষ্টি, শরণার্থীদের ব্যবস্থাপনা ও যুদ্ধের রণকৌশল নির্ধারণে মুজিবনগর সরকার যে ভূমিকা পালন করেছে, তা বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অনন্য গৌরবগাথার স্বাক্ষর হয়ে থাকবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, ‘বর্তমান সরকার মহান মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। ইতোমধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের যোগ্যতা অর্জন করেছে। এ স্বীকৃতি বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করেছে।’

১৯৭১ সালের ১৭ এপ্রিল শপথ নেওয়া এই মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি নিযুক্ত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তবে পাকিস্তানে কারাগারে বন্দি বঙ্গবন্ধুর অবর্তমানে উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তাজউদ্দীন আহমদ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

অস্থায়ী সরকারের সফল নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। মুক্তিযুদ্ধ পরিচালনা এবং দেশে-বিদেশে এই যুদ্ধের পক্ষে জনমত গড়ে তোলা ও সমর্থন আদায় করার ক্ষেত্রে এই সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সরকার গঠনের পর থেকে অগণিত মানুষ দেশকে হানাদার মুক্ত করতে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগ ‘জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করেছে। আজ সোমবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা চেয়ারম্যান, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হোসেন তওফিক ইমাম কো-চেয়ারম্যান এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সদস্য সচিব মনোনীত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্রহ্মরাজপুরে দরিদ্র শিশুর পরিবারকে সেলাই মেশিন প্রদান

জি.এম আবুল হোসাইন : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে হতদরিদ্র, এতিম এবং স্কুল থেকে ঝরে পড়ার ঝুঁকিতে থাকা শিশুদের পরিবারকে ১০টি সেলাই মেশিন প্রদান করা হয়েছে। সোমবার সকালে ইউপি চেয়ারম্যান মো: শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন, সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তহমিনা খাতুন। প্রধান অতিথি বলেন, প্রত্যেক শিশুর জীবনে একটি লক্ষ্য স্থির করতে হবে। লক্ষ্য ছাড়া জীবনে সফল হওয়া যায় না, তাই প্রত্যেকের উচিত লক্ষ্য নির্ধারণ করে লক্ষ্য বাস্তবায়নে সঠিক পরিকল্পনা অনুযায়ী সামনে এগিয়ে যাওয়া। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মো: সেরাজুর রহমান, সংরক্ষিত ইউপি সদস্যা ও ইউপি সদস্যবৃন্দ সহ শিশু ফোরামের প্রতিনিধিবৃন্দ। ইউনিয়নে ব্রেকিং দ্য সাইলেন্স এর শিশু ফোরামের সদস্যদের সাথে জনপ্রতিনিধিদের ডায়লগ সভায় শিশুদের মতামত ও চাহিদার প্রেক্ষিতে ০৯ টি ওয়ার্ডের যাচাইকৃত মোট ১০ জন শিশুর পরিবারকে সেলাই মেশিন প্রদান করা হয়। শিশুবান্ধব স্থানীয় সুশাসন ব্যবস্থার অংশ হিসেবে সকল উন্নয়নের পাশাপাশি শিশুদের উন্নয়নে বাজেট বরাদ্দ রেখে পরিকল্পনা অনুযায়ী ব্যয় ও জবাবদিহিতা নিশ্চিত করতে, বাল্যবিবাহ ও যৌন নির্যাতন প্রতিরোধে ভুমিকা রাখতে, ঝরে পড়া শিশুদের স্কুলে ভর্তি করতে, রাস্তাঘাট, স্যানিটেশন, বিশুদ্ধ পানি, কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়নে শিশুরা বিভিন্ন মতামত তুলে ধরা হয়। যার প্রেক্ষিতে এলজিএসপি-৩ প্রকল্প থেকে হতদরিদ্র, এতিম এবং স্কুল থেকে ঝরে পড়া ও বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা মেয়ে শিশুদের পরিবারকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে শিশুরা যাতে লেখাপড়া থেকে ঝরে না যায়, সে লক্ষে সেলাই মেশিনের আয় থেকে লেখাপড়া নিয়মিত করতে পারে তার জন্য শিশু ও তাদের পরিবারকে উ™¦ুদ্ধ করা হয়। এভাবে ইউনিয়ন পরিষদ থেকে চলতি অর্থ বছরে ১২৩ জন শিশু ও তার পরিবারকে বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করা হয়। যার ফলে শিশুরা আবার স্কুলে যেতে পারছে। এ সময় উপস্থিত সকল স্তরের মানুষ ইউনিয়ন পরিষদের এই উদ্দ্যোগকে সাধুবাদ জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টানা ৯০০ বছরের খরায় ধ্বংস হয় ইন্দোজ সভ্যতা

ইন্দোজ উপত্যকার উপর নির্মিত সভ্যতা টানা ৯০০ বছর ধরে চলা খরার কারণেই ধ্বংস হয়ে গেছে। ৪ হাজার ৩৫০ বছরের পুরানো এই সভ্যতা ধ্বংসের কারণ খুঁজে পেয়েছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলোজির গবেষকরা।

এদিকে তাদের গবেষণায় যে বিষয়গুলোকে প্রমাণ হিসেবে হাজির করা হচ্ছে, তাতে বলা হচ্ছে ইন্দোজ সভ্যতা ধ্বংসের পেছনে খরাই দায়ী। তবে তা ২০০ বছরের খরা নয়, বরং ৯০০ বছরের টানা খরার ফলেই ওই সভ্যতা ধ্বংস হয়ে গেছে। এই মাসেই বিশ্বের স্বনামধন্য জার্নাল কোয়াটারনারিতে এটি প্রকাশ হতে যাচ্ছে।

ভূতত্ত্ব ও ভূপদার্থবিদ বিভাগের গবেষকরা গত ৫ হাজার বছরের বর্ষাকালের তারতম্য নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন।

গবেষণায় দেখা গেছে, উত্তর-পূর্বাঞ্চলীয় শহর হিমালয়ে ৯০০ বছর ধরে কোনো বৃষ্টিপাত হয়নি। এতে পানির সব উৎস শুকিয়ে গিয়েছিল। এতে ওই সভ্যতায় বসাবাসকারী মানুষজন পূর্বে ও দক্ষিণে স্থানান্তর হন। যেসব এলাকায় মোটামুটি বৃষ্টিপাত হতো, তারা সেখানেই আবাস গেড়েছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলই ফেবারিট’

আসন্ন রাশিয়া ফুটবল বিশ্বকাপে ব্রাজিলকে ফেবারিট মনে করছেন কিংবদন্তী ফুটবলার পেলে। ২০১৪ ফুটবল বিশ্বকাপের স্মৃতিচারণ করে তিনি বলেন, জার্মানির সাথে ৭-১ গোলে হারের হতাশা কাটাবে সেলেসাওরা এমনটাই বিশ্বাস।

ব্রাজিলের সাবেক এই কিংবদন্তী ফুটবলার মনে করেন, ঘরের মাঠে আমরা শেষ বিশ্বকাপ জিততে পারিনি। এরপর থেকে কিন্তু ব্রাজিল দারুণভাবেই ফিরে এসেছে। তিতের দল দারুণ করছে, ফুটবলারদের ওপর আমার পূর্ণ বিশ্বাসও আছে। যদিও, ওদের নিয়ে একসাথে কাজ করার সুযোগ কম পাচ্ছে তিতে। সব মিলিয়ে এই বছর মনে হচ্ছে বিশ্বকাপ জিততে পারব আমরা।

২০১৮ রাশিয়া বিশ্বকাপ একেবারেই নিকটে। আর শিরোপা জয়ের স্বপ্নে বিভোর বড় দলগুলো। এর ব্যতিক্রম নয় ব্রাজিল দলও।

২০১৪ সালে যেটা হয়নি, ২০১৮ বিশ্বকাপে সেটা করে দেখাতে যেন মুখিয়ে আছেন সেলেসাওরারা। আগের বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল পাঁচবারের শিরোপা জয়ীদের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফের নিজস্ব মহিমায় ফিরলেন প্রিয়া

পর্দায় তিনি থাকবেন, আর তার চোখের স্টাইল থাকবে না তাও আবার হয় নাকি? চোখের কায়দাতেই তো এক সময় বশ করেছিলেন গোটা সোশ্যাল মিডিয়াকে। আবারও তার চোখের জাদুদে বুঁদ নেটিজেনরা।

নাহ! আগেরবারের মতো এবার কোনও পূর্ণ দৈর্ঘ্যের সিনেমা নয়। এবার নিজস্ব স্টাইল কোশেন্ট নিয়ে বিজ্ঞাপনের দুনিয়ায় পা রাখলেন প্রিয়া প্রকাশ ওয়ারিয়র। সাথে রয়েছে অবশ্যই তার চোখের সিগনেচার স্টাইল।

১৮ বছরের প্রিয়া নেট দুনিয়ায় সাড়া পেলেছিলেন ‘অরু আদার লভ’ নামের ছবির একটি ছোট্ট ক্লিপিংয়ে। স্কুল জীবনের দুষ্টু-মিষ্টি সেই প্রেমের দৃশ্যে মাত্র কয়েক মিনিটেই ঝড় তুলেছিলেন হাজার হাজার পুরুষ হৃদয়ে। ফের নিজস্ব মহিমায় একটি চকোলেট কোম্পানির বিজ্ঞাপনে হাজির প্রিয়া। মোট ছয়টি ভাষায় মুক্তি পেয়েছেন এই বিজ্ঞাপনটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুক্তিযোদ্ধা ইনামুল বিশ্বাসের মৃত্যুতে নাগরিক কমিটির শোক

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইনামুল হক বিশ্বাস এর মৃত্যুতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি গভীর শোক প্রকাশ ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। এবং শোক সমাপ্ত প্ররিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। শোক সমাপ্ত পরিবার তাদের পিতার মৃত্যুতে যে অপুরনীয় ক্ষতি হয়েছে তা থেকে কেটে উঠার জন্য দোওয়া কামনা করেছেন। তার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন জেলা নগরিক কমিটির আহবায়ক মো: আনিসুর রহিম, সদস্য সচিব আবুল কালাম আজাদসহ কমিটির সকল সদস্যবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাজ না করেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার!

‘আমি যে ছবিতে কাজ করিনি সেই ছবির জন্য আমি কেমন করে পুরস্কার পাই? বিষয়টি নিয়ে আমি অনেক বেশি বিব্রত। আমাদের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবার জন্য বেশ কয়েক বছর ধরেই অপেক্ষা করছিলাম। সবাই আমার কাজের জন্য প্রশংসা করতো, কিন্তু কেন পুরস্কার পাচ্ছিলাম না তা এখন বুঝতে পারছি। এমন করে যদি অনিয়ম হয় তা হলে আমার মতো যারা কাজ করছেন তারা কিভাবে পুরস্কার পাবে?’ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬-এর শ্রেষ্ঠ নৃত্য পরিচালকের পুরস্কার নিয়ে গত কয়েকদিন ধরেই আলোচনা হচ্ছিলো। বিষয়টি হাবিবের কাছে জানতে চাইলে তিনি এভাবেই ক্ষোভ প্রকাশ করেন। এবছর ঘোষিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬-তে ‘নিয়তি’ ছবির জন্য শ্রেষ্ঠ নৃত্য পরিচালক হিসেবে পুরস্কৃত হন তিনি। অথচ হাবিবের দাবী এই ছবিতে কাজই করেননি তিনি।

তাহলে এই পুরস্কার কি তিনি গ্রহণ করবেন? উত্তরে হাবিব বলেন, ‘অবশ্যই গ্রহণ করবো, তবে তা ‘নিয়তী’ ছবির জন্য নয়। আমার আরেকটি ছবিতে নৃত্য পরিচালক হিসেবে কাজ করেলিাম, সেই ছবিটি দ্বিতীয় অবস্থানে আছে, সেটির নাম ‘অনেক দামে কেনা’, আমি চাই সেই ছবির জন্য আমাকে পুরস্কার দেওয়া হোক। তাহলে আমি আনন্দের সাথে পুরস্করটি গ্রহণ করতে পারবো। কারণ এই ছবিতে আমি কাজ করেছি। ‘নিয়তি’ ছবিতে আমি কাজ করিনি।’

হাবিব আরো যোগ করেন, ‘ভালো কাজের জন্য স্বীকৃতি সবাই চায়, সেই হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার হচ্ছে সবচেয়ে বড় স্বীকৃতি। আমি মনে করি যদি কোন অনিয়ম না হয়, তা হলে আমরা যারা মূল ধারার চলচ্চিত্রে নিয়মিত কাজ করি, তারা প্রতি বছরই পুরস্কার পাবো।  দেখা যায় যারা বাইরে থেকে কাজ করেন, মূল ধারার নৃত্য পরিচালক নন, তারাই প্রতি বছর পুরস্কার নিয়ে যান।’

তবে কী করে ‘নিয়তি’ ছবিতে হাবিবের নাম অন্তর্ভুক্ত হলো সে ব্যাপারে কিছুই জানেন না হাবিব। ‘নিয়তি’ ছবিটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। আর এটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া।

২০১৬ সালের ছবির জন্য ঘোষিত পুরস্কারের মধ্যে জাজ মাল্টিমিডিয়া দুটি ছবিতে মোট ছয় ক্যাটাগরিতে পুরস্কৃত হয়। ‘নিয়তি’ ছবির দুটি ক্যাটাগরি হলো শ্রেষ্ঠ নৃত্য পরিচালক ও শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জা (যৌথভাবে)। আর ‘মেয়েটি এখন কোথায় যাবে’ ছবির চারটি ক্যাটাগরি হলো: শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্র অভিনেতা (যৌথভাবে), শ্রেষ্ঠ সংগীত পরিচালক, শ্রেষ্ঠ গীতিকার ও শ্রেষ্ঠ সুরকার।

এক নজরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার – ২০১৬
১. আজীবন সম্মাননা: যৌথভাবে ববিতা ও ফারুক।
২. শ্রেষ্ঠ চলচ্চিত্র : অজ্ঞাতনামা (ফরিদুর রেজা সাগর)
৩. শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র : ঘ্রাণ (এস. এম. কামরুল আহসান)
৪. শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র: জন্মসাথী (একাত্তর মিডিয়া লিমিটেড ও মুক্তিযুদ্ধ জাদুঘর)
৫. শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক: অমিতাভ রেজা চৌধুরী (আয়নাবাজি)
৬. শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্রে : চঞ্চল চৌধুরী (আয়নাবাজি)
৭. শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান চরিত্রে : যৌথভাবে তিশা (অস্তিত্ব) ও কুসুম শিকদার (শঙ্খচিল)
৮. শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রের : যৌথভাবে আলী রাজ (পুড়ে যায় মন) ও ফজলুর রহমান বাবু (মেয়েটি এখন কোথায় যাবে)
৯. শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রের : তানিয়া আহমেদ (কৃষ্ণপক্ষ)
১০. শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী খল চরিত্রে : শহীদুজ্জামান সেলিম (অজ্ঞাতনামা)
১১. শ্রেষ্ঠ শিশুশিল্পী: আনুম রহমান খান সাঁঝবাতি (শঙ্খচিল)
১২. শ্রেষ্ঠ সংগীত পরিচালক: ইমন সাহা (মেয়েটি এখন কোথায় যাবে)
১৩. শ্রেষ্ঠ নৃত্য পরিচালক : মো. হাবিব (নিয়তি)
১৪. শ্রেষ্ঠ গায়ক: ওয়াকিল আহমেদ (অমৃত মেঘের বারি, চলচ্চিত্র : দর্পণ বিসর্জন)
১৫. শ্রেষ্ঠ গায়িকা : মেহের আফরোজ শাওন (যদি মন কাঁদে, চলচ্চিত্র : কৃষ্ণপক্ষ)
১৬. শ্রেষ্ঠ গীতিকার : গাজী মাজহারুল আনোয়ার (বিধিরে ও বিধি, চলচ্চিত্র : মেয়েটি এখন কোথায় যাবে)
১৭. শ্রেষ্ঠ সুরকার : ইমন সাহা (বিধিরে ও বিধি, চলচ্চিত্র : মেয়েটি এখন কোথায় যাবে)
১৮. শ্রেষ্ঠ কাহিনীকার: তৌকীর আহমেদ (অজ্ঞাতনামা)
১৯. শ্রেষ্ঠ চিত্রনাট্যকার: যৌথভাবে অনম বিশ্বাস ও গাউসুল আলম (আয়নাবাজি)
২০. শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা : সৈয়দা রুবাইয়াত হোসেন (আন্ডার কনস্ট্রাকশন)
২১. শ্রেষ্ঠ সম্পাদক: ইকবাল আহসানুল কবির (আয়নাবাজি)
২২. শ্রেষ্ঠ শিল্পনির্দেশক: উত্তম গুহ (শঙ্খচিল)
২৩. শ্রেষ্ঠ চিত্রগ্রাহক: রাশেদ জামান (আয়নাবাজি)
২৪. শ্রেষ্ঠ শব্দগ্রাহক: রিপন নাথ (আয়নাবাজি)
২৫. শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জা: যৌথভাবে সাত্তার (নিয়তি) ও ফারজানা সান (আয়নাবাজি)
২৬. শ্রেষ্ঠ মেক-আপম্যান: মানিক (আন্ডার কনস্ট্রাকশন)

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest