সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধনদেবহাটায় চোর সন্দেহে ধাওয়া : মালামাল ফেলে পালালেন কয়েকজনকালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন বিএনপির হেমায়েত স্থায়ী বহিষ্কারসাতক্ষীরায় পৌরসভার বিল্ডিং কোড অমান্য করে জোরপূর্বক ভবন নির্মাণের অভিযোগবাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশ : র‌্যাবের অভিযানে ধরাসাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযানসাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময় সভাসাতক্ষীরা জেলা বিএনপিতে টুটুলকে ঘিরে তৃণমূলে তৎপরতাসাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের সমাপনী

নিজস্ব প্রতিনিধি : মাছের ঘেরের মাটি বহনে অসুবিধা সৃষ্টিকারি সাতক্ষীরা সদরের বালিয়াডাঙা গ্রামের মাঠপাড়ায় শনিবার সকালে সরকারি রাস্তার পাশের বট গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে জজ কোর্ট পেশকার মো: মহিদুল ইসলামের বিরুদ্ধে।

মোঃ মহিদুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার বালিয়া ডাঙ্গা গ্রামের হাজী আব্দুল গফুরের ছেলে।
স্থানীয় সাইফুল ইসলাম, শহীদুল ইসলাম ও মহিবুল্লাহ গাজীসহ কয়েকজন জানান, বালিয়াডাঙা মাঠপাড়ায় নিজের ঘেরের মাছ বিক্রির পর মাটিও বিক্রি করেন পেশকার মহিদুল। কিন্তু মাঠপাড়া সরকারি রাস্তা সংলগ্ন একটি বিশাল আকৃতির বট গাছ মাটি বহরকাজে ব্যবহৃত ডাম্পার যাতায়াতে বাধা হয়ে দাঁড়ায়। একারণে মহিদুল ইসলাম তার বাবা আব্দুল গফুর ও একই গ্রামের আব্দসি সাত্তারের সঙ্গে পরামর্শ করে গত ২০মার্চ নুর ইসলামের সঙ্গে ১১ হাজার টাকায় ওই বটগাছ বিক্রি করার জন্য চুক্তিবদ্ধ হন।

গত শনিবার সকাল ১০টা ২৬ মিনিটে মহিদুল ইসলাম গাছ ক্রেতা নূর ইসলামের কাছ থেকে ১১ হাজার টাকা বুঝে নেন। এরপরপরই নুর ইসলাম তার ৭/৮ জন শ্রমিক গাছটি কাটতে যান। স্থানীয় জনগণ গাছটি কাটতে বাঁধা দেয়। পরে মহিদুল ইসলাম এসে সাধারণ মানুষের বিভিন্ন আশ্বাস দেয়। মহিদুল সাধারণ মানুষকে বোকা বানাতে পঞ্জেগানা মসজিদে গাছ বিক্রির টাকা ব্যবহার হবে বলেও জানান।নুর ইসলামের কাছ থেকে চুক্তি অনুযায়ী মহিদুল ওইদিন বেলা ১০টা ২৬মিনিটে ১১হাজার টাকা বুঝে নেয়। শনিবার দুপুর ১২টার দিকে ব্যবসায়ী নুর ইসলাম তড়িঘড়ি করে গাছটি কেটে ফেলে জালানি কাঠ কদমতলা হাসেমের করাত মিলে বিক্রি করে দেন।

এ ব্যাপারে মহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান,গাছটি রাস্তার উপর হওয়ায় বিক্রি করে দিয়েছেন। বিক্রি করে পাওয়া টাকা পঞ্জগানার উন্নয়নে ব্যবহার করা হবে। সরকারি গাছ তার বিক্রি করার অধিকার রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সব কিছু অনুমতি নিয়ে করতে গেলে সমস্যা হয়ে যায়।

আগরদাঁড়ি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো: ইদ্রিস আলী বলেন, সরকারি রাস্তার গাছ কাটার বিষয়টা তিনি শুনেছেন। খোঁজ নিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় পানিতে ঝাঁপ দিয়ে খেলা করার সময় নূর নবী (১৩) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু চরশ্রীপুর শরিফুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী নুর হোসেন জানান, রবিবার (২৪ মার্চ) দুপুরে কয়েকজন শিশু গোসলের সময় গোপাখালি ব্রীজের উপর থেকে খালের পানিতে ঝাঁপ দেওয়া খেলা করছিল। এসময় বন্ধুদের সাথে নূর নবী ব্রিজ থেকে পানিতে লাফিয়ে পড়লে দীর্ঘ সময় পার হওয়ার পরও তার খোঁজ মেলেনি। পরে স্থানীয়রা খোঁজা খুঁজির পর অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন জানান, বন্ধু ব্রিকস সংলগ্ন খালের ব্রিজের উপর থেকে কয়েকজন শিশু পানিতে লাফালাফি খেলার সময় একটি শিশু পানিতে পড়ে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলেও ততসময় সে পানিতে ডুবে মারা যায়।

দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন ঘটনার সতত্যা নিশ্চিত করে জানান, পানিতে ডুবে একটি শিশুর মৃত্যু হওয়ার খবর জেনেছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকর ফোরামের পক্ষ থেকে অ-১৯ দলের অধিনায়ক সাফজয়ী আফিঈদা খন্দকার প্রান্তিকে সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার বিকাল ৪টায় প্রান্তির বাসভবনে উপস্থিত হয়ে ধারাভাষ্যকর ফোরামের নেতৃবৃন্দ এ সম্মাননা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, ধারাভাষ্যকর ফোরামের সভাপতি মাস্টার ওলিউল ইসলাম, সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সদস্য আলতাফ হোসেন, আলী নকি, স্পোর্টস কর্ণারের স্বত্বাধিকারী রেজাউল ইসলাম খোকন, ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাইজুল ইসলাম রিপন, ক্রীড়া সংগঠক ও আফিঈদার পিতা খন্দকার আরিফ হাসান প্রিন্স। ক্রেস্ট প্রদানের মাধ্যমে তাকে সম্মাননা প্রদান করা হয়।

পরে ডাক্তার শরিফুল ইসলাম ফুটবল একাডেমির পক্ষ থেকে প্রতিষ্ঠাতা পরিচালক ক্রীড়া ধারাভাষ্যকর ইকবাল হোসেন ক্রেস্ট প্রদানের মাধ্যমে প্রান্তিকে সম্মাননা জানান। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী বদরুজ্জামান বদু লাবসা ইউনিয়নের সাধারণ মানুষ ও মুসুল্লীদের সাথে গণসংযোগ এবং শুভেচ্ছা বিনিময় করেছেন।

শনিবার বিকালে লাবসা ইউনিয়নের থানাঘাটা এলাকা, থানাঘাটা মসজিদসহ বিভিন্ন এলাকার মানুষের সাথে গণসংযোগ করেন জেলা জাতীয় পার্টির ছাত্র বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা যুব সংহতির সভাপতি বদরুজ্জামান বদু।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াতুল করিম পিটুল, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, জেলা যুব সংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পি, সদর উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান রাহুল, মেহেদী হাসান মনা, পৌর যুব সংহতির যুগ্ম আহবায়ক তুহিন, সদর উপজেলা যুব সংহতির সাংগঠনিক আব্দুল্লাহ আল মামুন অপু, জেলা কমিটির সদস্য আব্দুল সিরাজ, রাজুসহ স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : আসন্ন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও সদর উপজেলা যুব সংহতির সভাপতি মোঃ বদরুজ্জামান বদু গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে।

(২২ মার্চ) শুক্রবার বিকালে মিল বাজার, দাস পাড়া , থানাঘাটা বউবাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জাতীয় পার্টির অঙ্গ সংগঠন সদর উপজেলা যুব সংহতির সভাপতি মোঃ বদরুজ্জামান বদু। আসন্ন সদর উপজেলা নির্বাচন ২০২৪ এ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সর্ব স্তরের সকল পর্যায়ের মানুষের সমর্থন কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা যুব সংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পি, জেলা জাতীয় পার্টির যুগ্ম অর্থ সম্পাদক নাজমুল ইসলাম, উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, পৌর যুব সংহতির সভাপতি নাহিদ সুলতান শাহিন, আব্দুর রশিদ,জেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আলম আল রাজি রাজ, ছাত্র সমাজের পাভেল, দীপ্ত, রুমি, সেলিম হোসেন, তুহিন, জনি, কবিরুল ইসলাম ডাবলু, আবু বক্কর সিদ্দিক পান্না, সম্রাট মেহেদী মনা, মেহেদী হাসান রাহুল, শরিফুল ইসলাম, আশরাফুল ইসলাম, সাদ্দাম হোসেন উক্ত গণ সংযোগে উপস্থিত ছিলেন অপু, সাজু রাজু, শিমুল, আব্দুল্লাহ,রহিম, বাবলু, রাকিব, মেহেদী নয়ন প্রমুখ। জাতীয় যুবসংহতি সাতক্ষীরা সদর উপজেলা, পৌর কমিটির নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনগর প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগরে একটি কথিত সীমানা পিলার, নগদ ৩লক্ষ ২৮ হাজার টাকা, একটি হেরিয়র প্রাইভেটকারসহ পিলার চক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলা গ্রামের আব্দুল মজিদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়। আটককৃতরা হলেন, বরগুনা জেলার বেতাগী গ্রামের সেলিম হায়দারের পুত্র আল আমিন, মাদারীপুর জেলার শ্রীনাখাদী গ্রামের আব্দুল লতিফ মাতুব্বরের পুত্র মনিরুজ্জামান মনির, একই জেলার লুন্দীপাড়া গ্রামের মৃত. আব্দুল কাদের মিয়ার পুত্র অহিদুর রহমান খোকন, নয়াকান্দি গ্রামের মৃত. বেল্লাল মাতুব্বরের পুত্র আব্দুর রহিম মাতুব্বর, সুনামগঞ্জ জেলার লালপুর ভাটিয়াপাড়া গ্রামের মৃত আব্দুল হাকিম সরকারের পুত্র মুজিবুর সরকার। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক আব্দুল মুজিদ পালিয়ে যায়। আটককৃতদের তল্লাশী করে নগদ ৩লক্ষ ২৮ হাজার টাকা একটি কথিত পিলার, হেরিয়র প্রাইভেটকারসহ তাদের মোবাইল জব্দ করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, উল্লেখিত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পিলার ক্রয় বিক্রয়ের নামে প্রতারনা করে আসছিল। শ্যামনগরে তারা প্রতারনা শুরু করেছে এমন গোপন খবরে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরাসহ মোট ৭ জনের বিরুদ্ধে প্রতারনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশনে উদ্যোগে হুইল চেয়ার, ইফতার ও কোরআন শরিফ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের সার্কিট হাউজ এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম।

সংগঠনের সভাপতি মো: শাহিনুর ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, পৌর ৯নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তানভীর হুসাইন সুজন, শরিফুল ইসলাম খান বাবু, ছাত্রলীগ নেতা মহিদুল ইসলাম। এর আগে সংগঠনের নিজস্ব কার্যালয়ের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি। এছাড়া ৫৫টি পরিবারের মধ্যে ইফতার সামগ্রি বিতরণ করা হয়।

প্রধান অতিথি বলেন,মানব সেবার ব্রত নিয়ে যারা কাজ করে তারা অবশ্যই ব্যতিক্রমী মানুষ। সৃষ্টিকর্তা কে পেতে হলে অবশ্যই মানুষকে ভালোবাসতে হবে। মানুষের পাশে থাকতে হবে।
উল্লেখ্য: সংগঠনটি দীর্ঘদিন ধরে অসহায় মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে। আগামীতে এধরনের সহযোগিতা অব্যাহত থাকবে জানান সংগঠনটির সভাপতি। ###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আশরাফুজ্জামান আশু ভারতের আজমীরের খাজা গরীবে নওয়াজ দরগাহ শরীফ জিয়ারত করতে সাতক্ষীরা ত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকালে সদরের ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে আজমীর শরীফের উদ্দেশ্যে ভারতে প্রবেশ করেন তিনি। শুক্রবার সকাল ৯টার একটি ফ্লাইটে কোলকাতা বিমানবন্দর থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা হবেন এমপি আশরাফুজ্জামান আশু।

সাতক্ষীরা ত্যাগের প্রাক্কালে এমপি আশুকে বিদায় জানাতে ভোমরা ইমিগ্রেশনে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় পার্টি মনোনীত সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. মশিউর রহমান বাবু, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি শেখ এজাজ আহম্মেদ স্বপন, সাধারন সম্পাদক এএসএম মাকছুদ খান, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, দপ্তর সম্পাদক কাজী আমিনুল হক ফিরোজ, প্রচার সম্পাদক কমল বিশ্বাস, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ নাঈম হাসান, জেলা জাতীয় তরুণ পার্টির সভাপতি আবু ইয়াছিন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের প্রমুখ।

এমপি আশু আজমীর দরগাহ শরীফের বিভিন্ন এলাকা ঘুরে দেখবেন এবং সাতক্ষীরার জনগণ এবং সমগ্র মুসলিম উম্মাহর উন্নয়ন, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় নফল নামাজ ও মোনাজাত করবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest