সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধনদেবহাটায় চোর সন্দেহে ধাওয়া : মালামাল ফেলে পালালেন কয়েকজনকালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন বিএনপির হেমায়েত স্থায়ী বহিষ্কারসাতক্ষীরায় পৌরসভার বিল্ডিং কোড অমান্য করে জোরপূর্বক ভবন নির্মাণের অভিযোগবাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশ : র‌্যাবের অভিযানে ধরাসাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযানসাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময় সভাসাতক্ষীরা জেলা বিএনপিতে টুটুলকে ঘিরে তৃণমূলে তৎপরতাসাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের সমাপনী

কে এম রেজাউল করিম, দেবহাটা: দেবহাটা ইউনিয়নের রত্নেশ্বরপুর ভায়া ভাতশালা অভিমুখের ২ কিলোমিটার খাল খননের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১ এপ্রিল) এ কাজের উদ্বোধন করেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবর রহমান।

এসময় উদ্বোধন কর্মসূচিতে অংশ গ্রহন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, এলজিইডির দেবহাটা উপজেলা প্রকৌশলী শোভন সরকার, উপ-সহকারী প্রকৌশলী সাইফ আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী খাল প্রকল্প মসগুল ইসলাম, স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম বড়বাবুসহ স্থানীয় নেতৃৃবৃন্দ ও ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তারাগন।

উল্লেখ্য যে, রত্নেশ্বরপুর ভায়া ভাতশালা অভিমুখের খালটি দীর্ঘদিন ধরে পলি জমে পানি প্রবাহ বন্ধ থাকায় এলাকার পানি নিস্কাশন না হওয়ায় ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়। স্থানীয়দের কল্যাণের কথা চিন্তা করে খালটি খননেন উদ্যোগ নেয় প্রশাসন। খালটি খনন শেষ হলে এলাকার কৃষি, মৎস্য চাষে কল্যাণ বয়ে আনবে বলে মনে করেন এলাকাবাসী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম, দেবহাটা : দেবহাটায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের আওতায় নগদ অর্থ সহায়তার চেক ও গরু প্রদান করা হয়েছে। সোমবার (০১ এপ্রিল) উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে গরীব, অসহায় ও ভিক্ষুকদের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।

এসময় উপস্থিত থেকে উক্ত চেক ও গরু বিতরণ করেন খুলনা বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক (উপ-সচিব) অনিন্দিতা রায়, অতিরিক্ত পরিচালক সমীর কুমার মল্লিক, দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবর রহমান, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, জেলা সহকারী পরিচালক রোকনুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন,পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার প্রমুখ।

এসময় ১০ জনকে ৪ হাজার টাকা হারে সহায়তার চেক প্রদান করা হয়। একই সাথে ভিক্ষুক পূর্নবাসন হিসেবে এক নারীকে একটি বকনা বাছুর ও নগদ ৩ হাজার টাকা প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরায় মধু আহরণের উদ্বোধনী অনুষ্ঠানে ২৪ জন হরিনশিকারী আত্মসমর্পণ করেছেন। সোমবার সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের আয়োজনে বুড়িগোয়ালিনি প্রাথমিক বিদ্যালয় চত্বরে মধু আহরণের উদ্বোধনী অনুষ্ঠানে হরিণ শিকারী দলের নেতা আনারুল ইসলাম সকলকে নিয়ে আত্মসমর্পণের ঘোষনা দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় বন কর্মকর্তা ডাঃ আবু নাসের মহসিন। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন। স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা রেঞ্জের সহকারী কর্মকর্তা চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন দৈনিক প্রথম আলোর কল্যাণ ব্যানার্জি,শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত রফিকুল ইসলাম।

এ সময় বক্তারা সকলকে নিয়ম মেনে মধু সংগ্রহের আহ্বান জানিয়ে সুন্দরবনের মধুকে বিশ্বের দরবারে সেরা মধু হিসেবে তুলে ধরতে মৌয়ালদের ভেজাল মুক্ত মধু সরবরাহের আহবান জানান।

পরে সুন্দরবনে বাঘের আক্রমণে স্বামী হারানো ৫জন নারীকে খাদ্য এবং নগদ সহায়তা প্রদান করেন অতিথিবৃন্দ।

এবছর সাতক্ষীরা রেঞ্জে ৯৫০ কুইন্টাল মধু ও ২৮৬ কুইন্টাল মোম সংগ্রহের আশা করছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
খাবারের প্রলোভন দেখিয়ে এক মানসিক প্রতিবন্ধিকে ধর্ষণ করা হয়েছে। বৃহষ্পতিবার রাতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ রফিকুল ইসলাম গাজী (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম গাজী শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের আব্দুল গফুর গাজীর ছেলে।

গাবুরা ইউনিয়নের একটি গ্রামের এক গৃহবধু জানান, প্রথম স্বামীর সঙ্গে তালাক হওয়ার পর মেয়েকে নিয়ে তিনি একই গ্রামের বাপের বাড়িতে অবস্থান করতেন। কয়েক মাস পর ওই গ্রামের একজনের সঙ্গে তার বিয়ে হওয়ায় মেয়েও তাদের সঙ্গে থাকতো। মেয়েটি মানসিক প্রতিবন্ধি। বৃহষ্পতিবার রাত আটটার পর মেয়েকে বাড়িতে না পাওয়ায় সম্ভাব্য সকল জায়গায়ঢ খোঁজাখুঁজি করতে থাকনে। শুক্রবার ভোরে একই গ্রামের আব্দুর রহমান গাজীর ছেলে ই¯্রাফিল তাকে জানান যে, তাদের প্রতিবেশি দাউদের স্ত্রী তাসলিমা খাতুনের সঙ্গে গফুর গাজীর ছেলে দুই স্ত্রীর স্বামী রফিক গাজী ও তার (গৃহবধু) মানসিক প্রতিবন্ধি মেয়েকে নতুন বেড়িবাঁধের উপর দিয়ে হেঁটে যেতে দেখেছেন। একপর্যায়ে শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে ২০০ হাত দূরে একটি বাড়ির পিছনে তার মেয়েকে পড়ে থাকতে দেখে তাকে বাড়িতে নিয়ে আসেন। জিজ্ঞাসাবাদে সে জানায় যে, একই গ্রামের আনারুল ইসলামের ছেলে দাউদ গাজী ও তার স্ত্রী তাসলিমা খাবার দেওয়ার কথা বলে তাকে বৃহষ্পবিার রাত ৮টার দিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তার পর নতুন বেড়িবাঁধের পাশের একটি খুপড়ি ঘরে অবস্থান করা রফিক গাজীর কাছে রেখে আসে তাসলিমা। রফিক বিস্কুট ও কেক দেয় তাকে। একপর্যায়ে তাকে সেখানে পেলে কয়েকবার ধর্ষণ করে। পরে তাসলিমা তাকে নিয়ে শুক্রবার ভোরে বাড়ির পাশে ফেলে রেখে যায়।
ওই গৃহবধু আরো জানান, স্থানীয় ইউপি সদস্য ফিরোজ হোসেন বিষয়টি নিয়ে মীমাংসার উদ্যোগ নিলে তিনি পুলিশে খবর দেন। শুক্রবার বিকেলে পুলিশ রফিককে আটক করে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় ধর্ষিতার মা বাদি হয়ে রফিকুলের বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে দাউদ গাজী ও তার স্ত্রী তাসলিমার নাম উল্লেখ করে শুক্রবার রাতে থানায় ২০০০ সালের সংশোধিত ২০০৩ এর নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা(৩৯নং) দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত রফিককে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। একই সময়ে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল ও ২২ ধারায় জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে। ডাক্তারি পরীক্ষা শেষে বিকেলে বিচারিক হাকিম নয়ন বিশ্বাসের কাছে জবানবন্দি দিয়েছে। আদালত তাকে মায়ের জিম্মায় দিয়েছে।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ২৯ মার্চ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত একপত্রে আব্দুল মুহিতকে সভাপতি ও তানভীর আহমেদ কে সাধারণ সম্পাদক করে ২০ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সহ-সভাপতি যথাক্রমে এস এম রায়হান কবির, মেহরাব হোসেন, আলিফুল ইসলাম দীপ, ফারাহ সামান্তা রহমান, মেহেরুপ আল হাসান, সামিয়ান বিন ইসলাম ইমু, প্রণমী রায়, প্রিন্স সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে নওশাদুল ইসলাম নাহিদ, শাহরিয়ার রহমান মাহিন, জাহিদ হোসেন শোভন, সোহানুর রহমান সোহান, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে আব্দুল্লাহ হোসেন আলিফ, তায়িবা তাসনিম কবির, শ্রীবন্তী সিনহা, রুকাইয়া খানম, মিনহাজুর রহমান, ওয়াজিহা বিনতে জামাল ঋতু। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার কলারোয়ায় পবিত্র মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জনতা ব্যাংক পিএলসি।

শনিবার (৩০ মার্চ) উপজেলার কামারালী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।

অনুষ্ঠানে জনতা ব্যাংক খুলনা বিভাগীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও ব্যাংক কর্মকর্তা শাহিনুর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন তালা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু বক্কর সিদ্দিক, জনতা ব্যাংকের সাতক্ষীরা এরিয়া প্রধান মোঃ আব্দুস সালাম, খুলনা এরিয়া প্রধান আব্দুল হাই, যুগেখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, যুগেখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল ওহাব প্রমুখ।

অনুষ্ঠানে তিন শতাধিক মানুষের মাঝে চাল, ডাল, আলু, রসুন, চিনি, তেল, সেমাই ও ছোলা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে জনতা ব্যাংক সবসময় মানুষের পাশে আছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আশাশুনি প্রতিনিধি :
সাতক্ষীরার আশাশুনিতে সজিনা গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মারা যাওয়া এয়াকুব আলী(৫১) আশাশুনি গ্রামের মৃত কালু গাজীর পুত্র।

নিহতের ভাই রবিউল ইসলাম জানান, তার ভাই আশাশুনি থানার দূর্গাপুর গ্রামের মৃত ননি মোড়লের পুত্র ইসমাইল মোড়লের বাড়ির সজিনা গাছের ডাল কাটতে যায়। এসময় গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ^জিৎ অধিকারী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় সাতক্ষীরায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সদর ও পৌর যুবদলের আয়োজনে শুক্রবার সাতক্ষীরা নিউ মাকের্ট চত্বরে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, সদস্য সচিব আব্দুল আলিম চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলুসহ অন্যরা।

ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, একটি ভোটবিহীন নির্বাচনের মাধ্যমে সরকার জোর করে ক্ষমতায় রয়েছে। তারেক রহমানের নেতৃত্বে আমাদের আন্দোলন চলছে। সেই দিন আর বেশি দূরে নয় যেদিন সাধারণ মানুষ আমাদের আন্দোলনের সাথে একত্মতা ঘোষনা করে এই ফ্যাসিস্ট সরকারকে পদত্যাগে বাধ্য করবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest