সর্বশেষ সংবাদ-
দেবহাটার সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের মৃত্যুসাতক্ষীরা কম্পিউটার সমিতির নবগঠিত কমিটির দায়িত্ব হস্তান্তর ও সংবর্ধনাসাতক্ষীরায় পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার কালিগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগে চাঞ্চল্যদেবহাটায় দুর্বিষহ জীবন যাপন করছেন পত্রিকা বিক্রেতা আলাউদ্দিনসাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষককের সাথে অশালিন আচরণের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ : কোচিং সীলগালাআশাশুনিতে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় অ্যাডভোকেসিদেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডালিমের মৃত্যুরেকর্ডীয় সম্পত্তিতে জোর পূর্বক ঢালাই রাস্তা নির্মাণের অভিযোগ নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের বিরুদ্ধেতালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন

সাতক্ষীরায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: দুইদিন ব্যাপী ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় নবারুন বালিকা উচ্চ বিদ্যালয়ে এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর রহমান। প্রধান অতিথি ছিলেন, সদর উপজেল সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সানজিদা আসাদ, নব জীবন পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, নবারুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক। মঙ্গলবার সকাল ১০টায় মেলাস্থলে বিজ্ঞান ভিত্তিক উপস্থিত বক্তৃতা, বিতর্ক প্রতিযোগিতা ও বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে এবং বিকালে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীরা ও স্কুল ভিত্তিক বিজ্ঞান ক্লাবের সদস্য জুনিয়র গ্রুপ, কলেজ ও সমপর্যায়ের শিক্ষার্থীরা এবং কলেজ ভিত্তিক বিজ্ঞান ক্লাবের সদস্যবৃন্দ সিনিয়র গ্রুপ এবং শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক বিজ্ঞান ক্লাব ব্যতীত অন্যান্য বিজ্ঞান ক্লাবের সদস্যবৃন্দ, তরুন ও অপেশাদার বিজ্ঞানীগণ, উদ্ভাবকগন এবং ব্যক্তিগত পর্যায়ে সরকারি, আধা সরকারি ও বেসরকারি অংশগ্রহণকারী বিশেষ গ্রুপে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যুক্তরাজ্যে বিস্ফোরণে নিহত ৪

যুক্তরাজ্যের একটি দোকানে বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে সেই বিস্ফোরণে আহত ছয় ব্যক্তিকে হাসপাতালে নেয়ার খবর দেয় পুলিশ। পরে চারজন নিহতের খবর নিশ্চিত করা হয়।

পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে চারজন হাসপাতালে রয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা সংকটজনক।

ঘটনার পর পরই সেখানে ফায়ার সার্ভিস ও পুলিশ ছুটে যায়। পুলিশ এ ঘটনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিস্ফোরণ বলে জানিয়েছে।

এ বিস্ফোরণের কোনো কারণ জানা যায়নি। এ কারণে বিষয়টিকে রহস্যময় বিস্ফোরণ হিসেবেই ধরা হচ্ছে। তবে এ ঘটনার সঙ্গে সন্ত্রাসীদের কোনো যোগসূত্র পায়নি পুলিশ। তবে বিষয়টির তদন্ত চলছে।

ঘটনাস্থলে ব্যাপক আগুন ও নিম্নমাত্রার শব্দ ছড়িয়ে পড়ে। তবে এতে ঘটনাস্থল ও আশপাশের মাটিও কেঁপে ওঠে।

এ বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থলের আশপাশের ৬০টি বাড়িঘরের লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে বলেছে।

পুলিশ এটাকে বড় ধরনের ঘটনা বলে উল্লেখ করেছে। বিবৃতিতে সবাইকে ওই এলাকা এড়িয়ে যাওয়া অনুরোধ জানিয়েছে পুলিশ।

টুইটারে পোস্ট করা ছবি ও ভিডিওতে বিস্ফোরণের পর আগুনের কুণ্ডুলি আকাশের দিকে উঠে যেতে দেখা গেছে। ঘটনাস্থলটিতে ভাঙাচোরা ইটপাথর পড়ে রয়েছে। ভিডিওতে জরুরি বিভাগের কর্মীতের আক্রান্ত কোন ব্যক্তির সাহায্যে এগিয়ে যেতে দেখা গেছে।

তাহির খান নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, যখন বিস্ফোরণটি ঘটেছে, আমার গাড়ি তখন ঘটনাস্থল পার হয়ে কিছুটা এগিয়ে গেছে। ভবনের ভেতর থেকে আগুনের কুণ্ডলী বেরিয়ে আসছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সোনারগাঁওয়ে বাস উল্টে শিশুসহ নিহত ৭

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মুর্গা পাড়া এলাকায় লরির ধাক্কায় বাস উল্টে শিশুসহ সাতজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ২৫জন।

আহতদের দুপুর আড়াইটার দিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে একটি লরি পেছন থেকে যাত্রীবাহী বাসটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরো তিনজন মারা যান।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাইয়ুম সাংবাদিকদের জানান, আহতদের স্থানীয় হাসপাতাল এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাস চালক এবং হেলপার পালিয়ে গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চ্যারিটেবল মামলায় ১৩ মার্চ পর্যন্ত খালেদার জামিন

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাগারে থাকা বিএনপির চেয়ারপরসন খালেদা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আগামী ১৩ মার্চ পর্যন্ত জামিন পেয়েছেন। সোমবার রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান এ আদেশ দেন।

আজ (সোমবার) এ মামলায় খালেদা জিয়াকে আদালতে হাজির করা সংক্রান্ত আদেশ দেওয়ার কথা ছিল। তবে খালেদা জিয়ার আইনজীবীদের জামিন বাড়ানোর আবেদনের পর বিচারক এ আদেশ দেন। একইসঙ্গে ১৩ ও ১৪ মার্চ এ মামলার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন আদালত।

বিচারক বলেন, অন্য মামলায় (জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি) খালেদা জিয়া কারাগারে রয়েছেন। এর আগে (১৩ মার্চ) জামিনে বের হলে আদালতে হাজির হতে আর আদেশ দিতে হবে না। আর জামিন না পেলে ১৩ তারিখে এ বিষয়ে আদেশ দেওয়া হবে।

খালেদা জিয়া কারাগারে থাকায় দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল তাকে আদালতে হাজির করার জন্য একটি আবেদন করেন। তিনি বলেন, এ মামলায় তাকে (খালেদা জিয়া) ছাড়া যুক্তিকর্ত উপস্থাপন করা যাবে না। তাই তাকে আদলতে উপস্থিত করার জন্য জেল কর্তৃপক্ষকে আদেশ দেওয়া হোক।

মামলার অভিযোগ থেকে জানা যায়, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

২০১২ সালের ১৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশীদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৪ সালের ১৯ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘কালবৈশাখী’র আগমনী বার্তা নিয়ে ফাল্গুনের রাতে রাজধাতে ঝড়ো বৃষ্টি

শীত শেষ না হতেই ‘কালবৈশাখী’র আগমনী বার্তা নিয়ে ফাল্গুনের মধ্যরাতে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির দেখা মিলেছে। রবিবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে দমকা বাতাস বইতে শুরু করে। এর কিছুক্ষণ পরই শুরু হয় বৃষ্টি। প্রায় আধ ঘণ্টা থেমে থেমে চলে বজ্রসহ বৃষ্টিপাত।

রাজধানীর বেশ কিছু এলাকা দমকা বাতাসে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ো বাতাসের কারণে বেশ কয়েকটি ছিন্নমূল মানুষের থাকার জায়গার পর্দা ছিঁড়ে গেছে।

দেশের অন্যান্য এলাকায় বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।  রাত ২টার পর থেকে দমকা বাতাসের সঙ্গে ঝড়ো বৃষ্টি হতে শুরু করে। এতে বেশ কয়েকস্থানে গাছপালা ভেঙে পড়ার খবরও পাওয়া গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অর্থপাচারের নতুন কৌশল; মানহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ আমদানি

অনলাইন ডেস্ক: মিথ্যা তথ্য দিয়ে মানহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম আমদানি করছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। এগুলো দেশের বাজারে বিক্রি করে একদিকে তারা মোটা অঙ্কের টাকা পকেটে ভরছে, অন্যদিকে অবৈধ পণ্য আমদানির নামে অর্থ পাচার করা হচ্ছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। এনবিআরের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং বন্দরসংশ্লিষ্ট শুল্ক শাখার কর্মকর্তারা গত বছর এ ধরনের অবৈধ পণ্যের ১৯টি চালান জব্দ করেছেন।

এনবিআর সূত্রে জানা গেছে, জব্দ করা এসব চালানের পণ্য আমদানির দাম হিসেবে ৪২ কোটি ৩৬ লাখ ১২ হাজার টাকা বিদেশে পাঠানো হয়েছে। অথচ বাজারমূল্য যাচাই করে এনবিআর নিশ্চিত হয় যে মানসম্মত ও ব্যবহার উপযোগী একই পরিমাণ পণ্য আমদানি করা হলেও ৩০ কোটি টাকার বেশি পরিশোধের প্রয়োজন হতো না। অসাধু ব্যবসায়ীরা এ ধরনের অবৈধ পণ্য আমদানির নামে অর্থ পাচার করছে।

শুধু এনবিআরই নয়, সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তরও প্রতিবছর অভিযান চালিয়ে এ ধরনের অবৈধ ওষুধ ও চিকিৎসাসামগ্রী উদ্ধার করে।

এ বিষয়ে জানতে চাইলে ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মো. রুহুল আমিন লেন, ‘যেকোনো ওষুধসামগ্রী আমদানির আগে অবশ্যই ওই ওষুধের বিস্তারিত বিবরণ ঔষধ প্রশাসন অধিদপ্তরকে জানাতে হয়। সেই সঙ্গে আগে ওই ওষুধের রেজিস্ট্রেশন করতে হয়। এর কোনো রকম ব্যত্যয় ঘটিয়ে কোনো ওষুধ বা চিকিৎসাসামগ্রী দেশে আনা হলে তা অবৈধ বলে বিবেচিত হয়। মাঝেমধ্যেই আমরা বাজারে মনিটরিং ও অভিযানের মাধ্যমে এমন অনেক অবৈধ ওষুধ জব্দ করে থাকি।’

বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বিক্রির তথ্য পাওয়ার পর জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্য আমদানি বন্ধে এরই মধ্যে নজরদারি বাড়িয়েছে এনবিআরের শুল্ক শাখা। নজরদারি বাড়াতে সম্প্রতি বিভিন্ন বন্দরের শুল্ক শাখার কর্মকর্তা ও শুল্ক গোয়েন্দাদের সমন্বয়ে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। এ টাস্কফোর্স শুধু বন্দরে আমদানি করা ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম নজরদারি করছে।

এনবিআর সূত্র জানায়, বাস্তবে অস্তিত্বহীন নামসর্বস্ব ভুয়া প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে এসব অবৈধ পণ্য বেশি আমদানি করা হচ্ছে। কখনো কখনো নামিদামি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করেও জাল কাগজপত্রে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব পণ্য আনা হয়। মেয়াদোত্তীর্ণ ওষুধ ও মানহীন চিকিৎসা সরঞ্জাম সবচেয়ে বেশি আনা হচ্ছে চীন, কোরিয়া, ভারত, ভিয়েতনাম ও তাইওয়ান থেকে।

এনবিআর কর্মকর্তারা বলছেন, জরুরি চিকিৎসায় ব্যবহারের জন্য আমদানি করা হয়েছে, এমন কারণ দেখিয়ে বন্দর থেকে এসব অবৈধ পণ্য অগ্রাধিকার ভিত্তিতে ছাড় করার সুবিধা নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। বন্দরে ব্যবহৃত স্ক্যানার মেশিনে কার্টনের মধ্যে বা প্যাকেটজাত অবস্থায় মেয়াদোত্তীর্ণ বা মানহীন পণ্য আছে কি না তা অনেক সময়ে শনাক্ত করা সম্ভব হয় না। এ ছাড়া একই চালানে বেশি পরিমাণে পণ্য আনায় সবগুলো আলাদাভাবে পরীক্ষা করে দেখা সম্ভব হয় না। আমদানিকারক প্রতিষ্ঠানের ঠিকানা হিসেবে দেশের বিভিন্ন এলাকার নাম থাকলেও ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, সাভারের বিভিন্ন স্থানই বেশি উল্লেখ থাকে। আর এসব পণ্য ছাড় করার ক্ষেত্রে আমদানিকারক নিজে না এসে প্রতিনিধি পাঠায়। ওই প্রতিনিধিরা পর্যন্ত জানে না কার বা কোন প্রতিষ্ঠানের পক্ষে পণ্য ছাড় করার জন্য তারা বন্দরে এসেছে।

এনবিআর সূত্রে জানা গেছে, ছাড় হওয়ার পর ভাড়া করা পরিবহনে এসব অবৈধ পণ্য বন্দর থেকে নির্ধারিত স্থানে পৌঁছানো হয়। অর্থের বিনিময়ে সাময়িকভাবে এসব ব্যক্তি ও পরিবহন অবৈধ পণ্য ছাড় করার ও পরিবহনে কাজে লাগানো হয়। এসব ব্যক্তি বা পরিবহন আটক করা হলেও আমদানিকারকের খোঁজ পাওয়া যায় না। ভিন্ন চালানে ভিন্ন ব্যক্তি ও পরিবহন ব্যবহার করা হয়।

সূত্র আরো জানায়, অবৈধভাবে এসব পণ্যের আমদানিকারক এবং স্থানীয় পর্যায়ের বিক্রেতারা ভিন্ন হয়ে থাকে। আন্তর্জাতিক চক্রের সহায়তায় এসব অবৈধ পণ্য নিয়ে আসছে দেশের অসাধু ব্যবসায়ীরা। এদের কাছ থেকে আরেক শ্রেণির ব্যবসায়ীরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে এসব মেয়াদোত্তীর্ণ ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাইকারি কিনে মজুদ রাখে। পরে সুবিধামতো সময়ে এসব অবৈধ পণ্য বাজারে সরবরাহ করা হয়।

সাধারণত ছোটখাটো দোকান ও হাসপাতাল বা ক্লিনিকে অপেক্ষাকৃত কম দামে এসব পণ্য বিক্রি করা হয়। অনেক সময় ব্যবহার উপযোগী ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সঙ্গে মিশিয়েও বিক্রি করা হয়। অপেক্ষাকৃত কম দামে পাওয়ায় ছোটখাটো ব্যবসায়ীরা আগ্রহ নিয়েই এগুলো কিনে থাকে। আবার সহজে বিক্রি হওয়ায় ওই ব্যবসায়ীরা লোকসানে পড়ে না।

এ বিষয়ে জানতে চাইলে এনবিআর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান বলেন, ‘বন্দরে পণ্য পৌঁছানোর পর পণ্যের চালান যাচাই করে দেখা হয়। মিথ্যা ঘোষণায় আমদানি করা মেয়াদোত্তীর্ণ ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম দেশে প্রবেশে আটকাতে নজরদারি বহুগুণ বাড়ানো হয়েছে।’
সূত্র: কালের কণ্ঠ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গা নিপীড়ন; কঠোর পদক্ষেপ নিচ্ছে ইউরোপ

মিয়ানমারের রোহিঙ্গা নিপীড়নের বিষয়ে ঘোষিত কঠোর পদক্ষেপের বিষয়ে প্রস্তাব পাস করতে আজ বৈঠকে বসছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের স্থানীয় সময় সকাল ৯টায় ইইউ ফরেন অ্যাফেয়ার্স কাউন্সিলের এ বৈঠকে বসবেন ইউরোপের ২৭ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠকে রোহিঙ্গা নিপীড়নে দায়ী মিয়ানমারের সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে একটি প্রস্তাব আসতে পারে। যাদের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আসতে পারে, তাদের নামের একটি তালিকা করতে ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধানকে অনুরোধ জানানো হবে এ বৈঠকে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত মিয়ানমারের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায়, অবিলম্বে সেই প্রস্তাব সামনে আনতে ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ফেদারিকো মঘেরিনিকে বলবেন জোটের মন্ত্রীরা। মিয়ানমারের ওপর নব্বইয়ের দশক থেকে আরোপিত ইইউর অস্ত্র নিষেধাজ্ঞা কীভাবে আরও জোরদার করা যায়, তা খুঁজে দেখতে বলা হবে তাকে। আজ ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর এ বিষয়ে একটি বিবৃতি আসতে পারে। মিয়ানমারের রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে ১২ ডিসেম্বর থেকে গ্রেফতার রয়টার্সের দুই সাংবাদিককে মুক্তি দেওয়ার আহ্বান জানানো হতে পারে ইইউর ওই বিবৃতিতে।

গত বছর ২৫ আগস্ট রাখাইনে ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনাঘাঁটিতে হামলার পর সেখানে নতুন করে সেনা অভিযান শুরু হয়। রোহিঙ্গাদের গ্রামে গ্রামে হত্যা, ধর্ষণ, জ্বালাও-পোড়াওয়ের মধ্যে এ পর্যন্ত প্রায় সাত লাখ মানুষ পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীরা সেনাবাহিনীর চরম নিপীড়নের বর্ণনা দিয়েছেন। জাতিসংঘ ওই সেনা অভিযানকে ‘জাতিগত নির্মূল অভিযান’ হিসেবে বর্ণনা করে আসছে। ওই অভিযানে নেতৃত্ব দেওয়া মিয়ানমারের মেজর জেনারেল মাউং মাউং সোয়েসহ ৫২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ডিসেম্বরে কালো তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র।

রোহিঙ্গা ক্যাম্পে তিন নারী নোবেলজয়ী : মিয়ানমারে নির্যাতিত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী তিন নারী। এর মধ্যে শনিবার ঢাকায় আসা ইয়েমেনের তাওয়াক্কুল কারমান ও যুক্তরাজ্যের মেরেইড ম্যাগুয়ার গতকাল সকালে ঢাকা থেকে রওনা দিয়ে বিকালে রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। গতকাল ঢাকা এসে পৌঁছানো ইরানের শিরিন এবাদি আজ ক্যাম্পে যাচ্ছেন। নোবেলজয়ী এ তিনজন নোবেল ওমেন্স ইনিশিয়েটিভের সদস্য। তারা শান্তি, ন্যায্যতা ও সমতার জন্য কাজ করে যাচ্ছেন। সপ্তাহব্যাপী বাংলাদেশ সফরে আসা এ তিন মহীয়সী নারী দুই দিন কক্সবাজারে নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন।

জানা যায়, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে তাওয়াক্কুল কারমান ও মেরেইড ম্যাগুয়ার ক্যাম্পটির ইনচার্জের কার্যালয়ে মিয়ানমারে নির্যাতিত কয়েকজন রোহিঙ্গার সঙ্গে কথা বলেন। ক্যাম্প পরিদর্শন শেষে নোবেলজয়ী নারীরা কুতুপালং মধুরছড়া এলাকার রোহিঙ্গা ক্যাম্পে যান। সেখানেও মিয়ানমারে নির্যাতনের শিকার কয়েকজন রোহিঙ্গার সঙ্গে কথা বলেন। দুই ক্যাম্পেই তারা মিয়ানমারে ধর্ষণের শিকার কয়েকজন রোহিঙ্গা নারীর সঙ্গে ঘটা বীভৎসতার বর্ণনা শোনেন। এ সময় নারী সংস্থা ‘নারীপক্ষ’, আন্তর্জাতিক অভিবাসন সংস্থাসহ (আইওএম) বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রাপ্ত সূচি অনুসারে, কক্সবাজার ঘুরে এসে নোবেলজয়ীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তাদের। আগামী ২৮ ফেব্রুয়ারি সকালে নারীপক্ষ আয়োজিত রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তারা। সেখানে তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে নিজ নিজ পর্যবেক্ষণ তুলে ধরবেন। সফর শেষ করে আগামী ১ মার্চ তারা নিজ নিজ দেশের উদ্দেশে ঢাকা ছাড়বেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রূপগঞ্জের সেই বিতর্কিত ওসি ইসমাইল বদলি

বদলি করা হয়েছে রূপগঞ্জ থানার সেই বিতর্কিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেনকে। গতকাল রাতে তাকে রূপগঞ্জ থানা থেকে প্রত্যাহার করে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে নিয়ে আসা হয়। তার স্থলে নতুন ওসি হিসেবে যোগদান করেছেন মনিরুজ্জামান। তিনি ময়মনসিংহ জেলা থেকে এসেছেন।

রাত ১২টায় নারায়ণগঞ্জ পুলিশ সুপার মঈনউদ্দিন এ বদলির কথা স্বীকার করেছেন। তবে বেশ কয়েক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তাকে বদলি করা হয়েছে। বিশেষ করে সম্প্রতি ওসি ইসমাইল হোসেনের নানা অপকর্মের খবর ফাঁস হয়ে যায়। ছাত্রদলের নেতা পরিচয়ে ইসমাইল হোসেন পুলিশে যোগ দেন।

বেশ কয়েকটি সূত্রে প্রকাশ, ইসমাইল ১৯৯৩ সালে পুলিশে যোগ দেন এসআই পদে। তখন চাকরির জন্য সুপারিশ করেছিলেন কাঞ্চন পৌর এলাকার বিএনপি নেতা ও তার ভগ্নিপতি করমউদ্দিন। চাকরির জন্য সুপারিশপত্রে স্পষ্ট পরিচয় উল্লেখ ছিল ইসমাইল নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক।

বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল মতিন চৌধুরীর মাধ্যমে তিনি চাকরিতে যোগ দেন। সম্প্রতি ওসি ইসমাইল একটি বিলাসবহুল গাড়ি নিয়েছেন আবাসন কোম্পানি প্রাইম রিভারভিউ থেকে। তার গ্রামের বাড়ি নরসিংদীর শিলমন্দিতে। সেখানে ইতিমধ্যে নামে-বেনামে ৫৬ বিঘা জমি কিনেছেন। উত্তরার ৪ নম্বর সেক্টরের সুবাস্তু টাওয়ারে রয়েছে তার কোটি টাকা মূল্যের ফ্ল্যাট।

পুলিশ সূত্রে জানা গেছে, গত তিন মাসে রূপগঞ্জ এলাকায় ১৮টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে উল্লেখযোগ্য রূপগঞ্জ জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এম এ হাসান, কাঞ্চন পৌর যুবলীগ নেতা মিজানুর রহমান ও ভুলতা ইউনিয়ন যুবলীগ নেতা জাকির হোসেন হত্যাকাণ্ড অন্যতম। এ ছাড়া এলাকায় বেড়েছে ডাকাতের উপদ্রব। দিনদুপুরে ডাকাতি হলেও নীরব ভূমিকায় পুলিশ। জঙ্গি তৎপরতা রোধেও ব্যর্থ রূপগঞ্জ থানা পুলিশ। কার্যত ইসমাইল হোসেনের কর্মে ব্যর্থতা ছাড়া সফলতা কম।

সূত্রমতে, ওসি ইসমাইল বিপুল বিত্তবৈভবের মালিক। নিয়মিত বখরা পেতেন উপজেলার দেড় শতাধিক অবৈধ ইটভাটা আর শীতলক্ষ্যায় চলাচলরত বালুবাহী ট্রলারের কাছ থেকে। থানা এলাকায় বিভিন্ন আবাসন কোম্পানিকে নির্বিঘ্নে কাজ করতে হলে নিয়মিত চাঁদা দিতে হতো ওসিকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest