মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরা সরকারি কলেজে ক্রীড়া সাজ সাজ সজ্জিত হয়ে শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে সাতক্ষীরা সরকারি কলেজের নিজস্ব মাঠে কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ^াস সুদেব কুমারের সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে এবং ক্রীড়া মশাল প্রজ্জ¦লনের মাধ্যমে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন সদর ০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা শেষে বিকালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। এসময় উপস্থিত থাকবেন সাতক্ষীলা সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর শেখ আব্দুল ওয়াদুদ, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যক্ষ সুকুমার দাস, প্রফেসর লিয়াকত পারভেজ, সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ এস.এম আফজাল হোসেন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্যাপন কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ, সরকারি কলেজের শিক্ষক পর্ষদ সম্পাদক মো. আমানউল্লাহ আল হাদী, জেলা মহিলা আ. লীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎন্সা আরা প্রমুখ।

রোববার সকাল ১১ টায় মুক্তিযুদ্ধের স্বপক্ষের ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ ও মানববন্ধন সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে অনুষ্ঠিত হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সেলিম রেজা মুকুল, জাসদ নেতা আমির হোসন খান চৌধুরী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাক্ষেীরা জেলা কমিটির সদস্য প্রভাষক সুভাশীষ, সাতক্ষীরা জেলা ছাত্র মৈত্রীর সাবেক সাধারণ সম্পাদক দেবাশীষ মন্ডল, নাগরিক আন্দোলন মঞ্চের নেতা রওনক বাসার, ইকবাল লোদী, কনক দাশ প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, ড. জাফর ইকবালের উপর মুক্ত চিন্তার উপর তথা মুক্তিযুদ্ধের চেতনার উপর আক্রমণ। সন্ত্রাসীরা একের পর এক প্রগতিশীল লেখক বুদ্ধিজীবীদের উপর হামলা করে মুক্ত চিন্তার মানুষের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। এসবের পিছনে মৌলবাদী সংগঠনের মদদ রয়েছে উল্লেখ করে বক্তারা অবিলম্বে এসব মৌলবাদী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবি করেন।
বক্তারা প্রশাসনের মধ্যেও কেউ কেউ ঘাপটি মেরে থেকে মৌলবাদি জামাত-শিবির চক্রকে মদদ দিচ্ছেন বলে অভিযোগ করেন। সরকারকে এদের বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে বক্তারা বলেন, হেফাজতে ইসলামের মত মৌলবাদী চক্রের সাথে বন্ধুত্ব করে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখা সম্ভব নয়। হেফাজতের আদর্শিক বন্ধুরাই মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলতে চায়। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক যে বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা দেখি সেখানে ড. জাফর ইকবালরাই আমাদের পথ প্রদর্শক। তাই তাদেরকে নিরাপত্তা দিতে মৌলবাদের বিষদাঁত ভেঙে ফেলতে হবে।
