সর্বশেষ সংবাদ-

সাড়ে ১২ বছরেই মুক্তিযোদ্ধা, পরিপত্র জারি

ন্যাশনাল ডেস্ক: মুক্তিযোদ্ধা বিবেচনার ন্যূনতম বয়স পুনর্র্নিধারণ করে পরিপত্র জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বুধবার (১৭ জানুয়ারি) মন্ত্রণালয় এ সংশোধিত পরিপত্র জারি করে।
পরিপত্র অনুযায়ী এখন থেকে মুক্তিযোদ্ধা বিবেচনার বয়স ৩০ নভেম্বর ১৯৭১ সালে কমপক্ষে ১২ বছর ছয় মাস হতে হবে।
উল্লেখ্য, গত বছরের ১৯ জুন জারি করা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ৭৭২ স্মারকের পরিপত্র অনুযায়ী মুক্তিযোদ্ধা বিবেচনার ন্যূনতম বয়স ১৩ বছর ছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিনেরপোতা মাছ বাজারে অবৈধ নির্মাণ কাজ বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: জনসাধারণের যাতায়াতের রাস্তা দখল করে গড়ে তোলা অবৈধ নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন। বুধবার সকালে সদরের বিনেরপোতা মাছ বাজার এলাকায় এঘটনা ঘটে।
পৌর ভূমি অফিস সূত্র জানায়, বুধবার সকালে সদরের বিনেরপোতা মাছ বাজার এলাকায় মিলনের হোটেলের সামনে সরকারি জায়গায় স্থানীয় সাবেক ইউপি সদস্য বিশ্বনাথ’র নেতৃত্বে অবৈধ ভাবে একটি পাকা দোকান ঘর নির্মাণ করা হচ্ছেÑ এমন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা পৌর ভূমি কর্মকর্তা এস এম ফজলুর রহমান, মোঃ আব্দুল আজিজসহ কয়েকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবৈধ নির্মাণ কাজ বন্ধ করে লাল ফ্লাগ উঠিয়ে দেয়।
এঘটনার সত্যতা স্বীকার করে পৌর ভূমি কর্মকর্তা এস এম ফজলুর রহমান জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আমরা নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছি।
তবে এব্যাপারে স্থানীয় সাবেক ইউপি সদস্য বিশ্বনাথ কিছু জানেন না বলে দখলের বিষয়টি এড়িয়ে যান

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিয়ালডাঙ্গা এসডি সংঘের সভাপতি শওকাত

নিজস্ব প্রতিনিধি: সদরের শিয়ালডাঙ্গা এসডি সংঘের সভাপতি হলেন শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ছাত্র নেতা শওকাত আলী। বুধবার বিকাল ৪টার সময় শিয়ালডাঙ্গা ফুটবল মাঠে এলাকাবাসীর উপস্থিতিতে কণ্ঠভোট অনুষ্ঠিত হয়। এ সময় শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুজিদকে পরাজিত করে শওকাত আলী সভাপতি নির্বাচিত হন। এছাড়া ফারুক হোসেনকে পরাজিত করে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মেম্বর আব্দুল হাই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তিন সুন্দরীকে দেখা যাবে একসাথে

অপু বিশ্বাস, পূর্ণিমা আর সময়ের ব্যস্ত অভিনেত্রী বিদ্যা সিনহা মীম। ঢাকাই চলচ্চিত্রে এই তিন সুন্দরীর অবদান কম নয়। দাপটের সাথে অভিনয় করেছেন অপু বিশ্বাস, এখনো কামব্যাক করার চেষ্টায় রয়েছেন এই ঢাকাই সুন্দরী।

দিলারা হানিফ পূর্ণিমা ঢাকাই চলচ্চিত্রে মিষ্টি মুখ হিসেবে পরিচিত। জনপ্রিয় সব রোমান্টিক ছবির অভিনেত্রী তিনি। অন্যদিকে এসময়ের ব্যস্ত অভিনেত্রী বিদ্যা সিনহা মীম। যদি এই তিনজনকেই একসাথে দেখা যায় তাহলে কেমন হবে? এই তিন সুন্দরীকে একসাথে টেলিভিশনের সামনে হাজির করছেন তানভীর তারেক।

এশিয়ান টিভির বর্ষপূর্তিতে এই তিন গ্ল্যামার কন্যাকে একসাথে দেখা যাবে টেলিভিশিওনটির পর্দায়। বর্ষপূর্তি এক্সক্লুসিভ হিসেবে রাত ১০ টায় এশিয়ান টিভির একটি লাইভ অনুষ্ঠানে আসছেন এই ত্রয়ী।

তানভীর তন্ময়ের প্রযোজনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন তানভীর তারেক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিখ্যাত ‘টু ব্রাদার্স’ মমি’র রহস্য উন্মোচন

খ্রীষ্টপূর্ব ১ হাজার ৮০০ বছর আগের বিখ্যাত ‘টু ব্রাদার্স’ মমি’র রহস্যের উন্মোচন হলো এবার। মমিগুলো যে বৈপিত্রেয় ভাই, তা সম্প্রতি DNA থেকে জানতে পেরেছেন বিজ্ঞানীরা। ব্রিটেনের ম্যাঞ্চেস্টার মিউজিয়ামে এই মমি দুটি সবচেয়ে পুরনো। এরা দুজন অভিজাত পরিবারের সদস্য। নাম খনুম নাখুত ও নাখুত আনখ।

জানা যায়, ১৯০৭ সালে এই মমি দুটি আবিষ্কার করা হয়। ইজিপ্সিওলজিস্টদের মধ্যে বিতর্ক ছিল এই নিয়ে যে তারা দু’জন সহোদর কী না। কায়রো থেকে ৪০২ কিলোমিটার দক্ষিণের ডেইস রিফে নামে গ্রামে মমি দুটি আবিষ্কার করা হয়। মমির কফিনে হায়ারোগ্লিফিক লিপি থেকে জানা যায় এরা দু’জন স্থানীয় প্রধানের ছেলে। এদের মায়ের নাম একই। খনুম-আ। এরা যে দুই ভাই ছিল, তখন থেকে তা জানা যায়। ১৯০৮ সালে পুরো বিষয়বস্তু ম্যাঞ্চেস্টারে পাঠিয়ে দেওয়া হয়। ইজিপ্সিওলজিস্ট মার্গারেট মারি’র উদ্বোধন করেন।

তাঁর টিম জানায়, মমি দুটির কঙ্কালের গঠন কিছু আলাদা। ওদের মধ্যে পারিবারিক সংযোগ থাকা প্রায় অসম্ভব বলেই জানায় তারা। অথচ প্রাথমিক তথ্য অনুসারে তারা ভাই। সেক্ষেত্রে তাদের দত্তক বলেই ধরে নেওয়া হয়েছিল। ২০১৫ সালে তাদের দাঁত থেকে DNA পাওয়া যায়। তাদের ক্রোমোজোম গবেষণা করে দেখা যায়, তারা বৈপিত্রেয় ভাই। গবেষণায় দেখা যায়, খনুম নাখুত ও নাখুত আনখের বাবা ছিলেন আলাদা। কলকাতা টুয়েন্টিফোর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চাকরি পেলেন সেই পূর্ণিমা

চাকরি পেলেন ২০০১ সালে সিরাজগঞ্জে গণ-ধর্ষণের শিকার হওয়া পূর্ণিমা শীল। তাকে পারসোনাল অফিসার হিসেবে নিয়োগ দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

পূর্ণিমা শীলের চাকরির বিষয়ে ফেসবুকে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম লিখেছেন, ‘মনে পড়ে সেই পূর্ণিমাকে? ২০০১ এর ১ অক্টোবর নির্বাচন-পরবর্তী বিএনপি-জামাতের পৈশাচিক নির্যাতনের শিকার হয়েছিল ১৪ বছরের মেয়েটি। হ্যাঁ, আমি সিরাজগঞ্জের সেই পূর্ণিমা শীলের কথা বলছি। আজ আমি গর্বিত আমি পূর্ণিমাকে আমার ‘পার্সোনাল অফিসার’ হিসাবে নিয়োগ দিলাম। পূর্ণিমা, তোমাকে আমরা ভুলে যাইনি। জীবনের অন্ধকার রূপ তুমি দেখেছো, আলোর জগতে তোমায় স্বাগতম। শুরু হোক নতুন পথচলা। তোমাকে অভিবাদন প্রিয় পূর্ণিমা।’

উল্লেখ্য, ২০০১ সালে ১৩ বছর বয়সে গণ-ধর্ষণের শিকার হয়ে খবরের শিরোনাম হয়েছিল পূর্ণিমা শীল। ঐ ঘটনার দুঃস্বপ্ন কাটিয়ে উঠে এখন জীবনকে এগিয়ে নেয়ার চেষ্টা করছেন পূর্ণিমা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগর নুরনগরে পানিতে ডুবে ১৫ মাসের শিশুর মৃত্যু

পলাশ দেবনাথ, নুরনগর: শ্যামনগর উপজেলার নুরনগরের মানিকপুর এক শিশুর পানিতে ডুবে করুণ মৃত্যু হয়েছে। মানিপুর গ্রামের বাবলুর রহমানের এক মাত্র পুত্র ইমন (১৫মাস) পানিতে ডুবে মারা গেছে।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টা ৩০মিনিটের দিকে বাড়ির সংলগ্ন মাঠে বসে পত্রিকা পড়ছিল শিশুটির পিতা বাবলুর রহমান এসময় শিশু ইমন পাশেই খেলা করছিল হঠাৎ শিশুটিকে না দেখতে পেয়ে বাবলুর রহমান খোঁজ করতে থাকে। বাড়ির আশেপাশে অনেক খোঁজাখুঁজির পর পাশ্ববর্তী পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাকে পাওয়া যায়। পরিবারের লোকজন শিশুটিকে পানি থেকে তুলে দেখতে পায় তার মৃত্যু হয়েছে। শিশু ইমনের অকাল মৃত্যুতে পিতা-মাতা সহ স্বজনদের আহাজারীতে ঐ এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। মানিকপুরস্থ বাবলুর রহমানের বাড়িতে শিশু ইমনের জানাযার নামাজ আসর বাদ অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবর স্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ধুলিহরে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই, ফের গ্রেফতার!

ধুলিহর প্রতিনিধি: সাতক্ষীরা সদরের ধুলিহর বাজারের সাহেব বাড়ি মোড় থেকে পুলিশের কাছ থেকে আসামী ছিনতাইয়ের আড়াই ঘন্টা পর পুলিশ অভিযান চালিয়ে ফের সেই আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, গত ১৭ ডিসেম্বর মাগরিবের আযানের কয়েক মিনিটি আগে সদরের ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া ঘোষপাড়া গ্রামের পশু চিকিৎসক সত্যরঞ্জন ঘোষের পুত্র চন্দন ঘোষ (২৬) ভ্যানযোগে আশাশুনি-চাপড়া সড়ক দিয়ে বাড়িতে যাচ্ছিল। এ সময় ভ্যানটি ধুলিহর এলাকার জাহানাবাজ মাদ্রাসার সামনে বটতলায় পৌছালে ৪ যুবক ২টি বাজাজ ডিসকভার মোটর সাইকেলে এসে পথরোধ করে নিজেদেরকে ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পের সদস্য পরিচয় দিয়ে পিস্তল দেখিয়ে ভ্যান থেকে নামিয়ে নেয় এবং গুলি করার ভয় দেখিয়ে তার কাছ থেকে ১ লাখ ৩৭ হাজার টাকা ও ২টি মোবাইল ফোন কেড়ে নিয়ে ফেলে রেখে যায়। ঘটনার রাতেই চন্দন ঘোষ বাদী হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
চন্দন ঘোষের কাছ থেকে ছিনতাইয়ের সময় সে একটি মোটর সাইকেলের নাম্বার মুখস্থ করে রাখে। গাড়িটির নাম্বার সাতক্ষীরা হ-১২-৬০৪৬। এই নাম্বারটি খোঁজ নিয়ে জানা যায়, মোটর সাইকেলের মালিক দেবহাটা থানার কোমরপুর গ্রামের নুর মোহাম্মাদ সরদারের পুত্র কলেজ শিক্ষক মোঃ তানভীর হোসেন। কিন্তু এই গাড়িটি ২৬/০৫/১৪ তারিখে সে যশোর জেলার কেশবপুর থানার মঙ্গলকোটের বসুন্তিয়া গ্রামের ফজর সরদারের পুত্র হালিম সরদারের নিকট এফিডেভিট মূলে বিক্রয় করে। এরপরে বিনা এফিডেভিটে বা নামপত্তন না করেই ৪ ব্যক্তির কাছ ঘুরে সাতক্ষীরা শহরের নিউ মীর এন্টারপ্রাইজের মাধ্যমে গাড়িটি বাকীতে গত ইং ১৭/০৭/১৭ তারিখে ক্রয় করে ধুলিহর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মোঃ শামছুর রহমান গাজীর পুত্র মোঃ মোমিনুর রহমান গাজী ওরফে মহিন (২৬)। এসব নানান সূত্র ও চন্দনের বর্ননায় ছিনতাইয়ের সাথে মহিনের সরাসরি জড়িত থাকার প্রমান পায় পুলিশ। তাকে ধরতে পুলিশ কয়েক জায়গায় অভিযানও চালায়। বুধবার (১৭ জানুয়ারী) দুপুর একটার দিকে মহিন ধুলিহর বাজারের সাহেব বাড়ি মোড়ে অবস্থান করছে এ ধরনের একটি সংবাদের ভিত্তিতে ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এস, আই অচিন্ত্য কুমার অধিকারী তাকে ধরতে সাইফুল নামের একজন পুলিশ কনষ্টেবলকে পাঠায়। এ সময় এস, আই অচিন্ত্য কুমার অধিকারী একটি মানসিক রোগীর মৃত্যুর ঘটনায় ব্যাংদহা এলাকায় ছিলেন। সাহেব বাড়ি মোড়ে মহিনকে পেয়ে পুলিশ কনষ্টেবল সাইফুল তাকে আটক করে। কিন্তু ধুলিহর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফি খবর পেয়ে লোকজন নিয়ে ঘটনাস্থলে গিয়ে তার নেতৃত্বে জোরপূর্বক মহিনকে ছিনতাই করে নিয়ে যায়।
এ খবর মুহুর্তেই ছড়িয়ে পড়লে পুলিশ নড়েচড়ে বসে। ধুলিহর ইউনিয়নের বিভিন্ন স্থানে পুলিশ অভিযান শুরু করে। এক পর্যায়ে বুধবার বেলা সাড়ে তিনটার দিকে মহিনকে গোবিন্দপুর খেয়াঘাট এলাকা থেকে এস, আই অচিন্ত্য কুমার অধিকারীর নেতৃত্বে কনষ্টেবল আনোয়ার, সাইফুল ও বাবুল বিশেষ কায়দায় আটক করতে সক্ষম হয়। আটকের পর মহিনকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
এদিকে ঘটনার পরপরই পুলিশ তৎপর হওয়ায় আসামী ছিনতাইয়ের মূল নায়ক শফি গা ঢাকা দিয়েছে। তাকেও পুলিশ খঁজছে।
অপর একটি সূত্র জানায়, ধুলিহর এলাকার চিহ্নিত একটি বাহিনী দীর্ঘদিন ধরে এলাকায় ও এলাকার বাইরে পুলিশ, র‌্যাব, বিজিবি, ডিবি, সিআইডি ও বিভিন্ন সংস্থার পরিচয় দিয়ে এবং পুলিশ-প্রশাসনের সোর্স পরিচয়ে টাকা ও মালামাল ছিনতাই করে যাচ্ছে। তাদের নামে একাধিক হত্যা, চুরি-ডাকাতি, ছিনতাই ও নাশকতার মামলা রয়েছে। মূলত ওই সংঘবদ্ধ ও চিহ্নিত চক্রের সদস্যরা এই ছিনতাইয়ের কাজটি করেছে বলে এলাকার একাধিক সচেতন মহল ধারনা করছে। এই চক্রের অন্যতম সদস্য মহিন। তার নামেও সদর থানা সহ বিভিন্ন থানায় কয়েকটি মামলা রয়েছে বলে জানা গেছে।
অপর একটি সূত্র জানায়, ধুলিহর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফি দীর্ঘদিন ধরে দলের নাম ভাঙ্গিয়ে এলাকায় ভূমি জবর-দখল, চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এছাড়া বিভিন্ন অপরাধী তার ছত্রছায়ায় থেকে নানান অপরাধ অব্যাহত রেখেছে। শফি এলাকায় জিরো থেকে হিরো হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিছুদিন আগেও এই শফি ভ্যান চালিয়ে জীবন-জীবিকা নির্বাহ করতো। আর এখন সে সমাজে দাপট দেখিয়ে নিজেকে নেতা হওয়ার চেষ্টায় রত আছে।
ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এস, আই অচিন্ত্য কুমার অধিকারী মহিনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest