সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধনদেবহাটায় চোর সন্দেহে ধাওয়া : মালামাল ফেলে পালালেন কয়েকজনকালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন বিএনপির হেমায়েত স্থায়ী বহিষ্কার

প্রেস বিজ্ঞপ্তি : দেশের শীর্ষ জাতীয় “দৈনিক আমাদের নতুন সময় ” পত্রিকায় সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন জেলার তরুণ সাংবাদিক মেহেদী হাসান মারুফ। পত্রিকাটির ব্যবস্থাপনা সম্পাদক হাম্মাদ আরিফুর রহমান স্বাক্ষরিত এক পত্রে বুধবার (৭ ফেব্রুয়ারি ) থেকে এ নিয়োগ কার্যকর হয়।

সাংবাদিক মেহেদী হাসান মারুফ সাতক্ষীরার স্থানীয় দৈনিক বৃষ্টিপাত, দৈনিক যুগের বার্তা ও দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকায় সাংবাদিকতা করেন। পরে জাতীয় অনলাইন নিউজ পোর্টাল আলোচিত নিউজ সম্পাদনা সহ একাধিক অনলাইন ও জাতীয় দৈনিকে কর্মরত অবস্থায় তিনি পাঠক মহলে আস্থা ও সুনাম অর্জন করেছেন। তার লেখনিতে সৃষ্টিশীলতা, প্রগতিশীল এবং মানবিকতা থাকায় সবার মাঝে প্রিয়।

সমাজ বদলে তার নিরব ভূমিকা প্রশংসনীয়। বর্তমানে তিনি এশিয়ান টিভি, প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
মেহেদী হাসান মারুফ নতুন কর্মস্থলে সকলের সহযোগিতা চেয়ে বলেন, আমাকে প্রতিদ্বন্দ্বী মনে না করে সহকর্মী ভেবে সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি। সাংবাদিকতা এক মহান পেশা। এই পেশাকে সঠিকভাবে লালন করতে হলে সততাও আদর্শকে ঠিক রাখতে হবে তবেই সফলতা আসবে। তিনি সকলের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে পেশাগত দায়িত্ব পালনে সর্বমহলের দোয়া ও সহযোগিতা কামনা করছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

গরিব অসহায় ভাগ্যের পরিবর্তন ঘটানোর লক্ষ নিয়ে আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করার আগ্রহ প্রকাশ করেছেন জেলা ভূমিহীণ সমিতির সভাপতি কওছার আলী। এ লক্ষে সকাল থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনী এলাকার মানুষের কাছে দোয়া চেয়ে গণসংযোগ করে যাচ্ছেন।

জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলী বলেন, জেলার বিভিন্ন স্থানে অসহায় ভূমিহীন গরিব মানুষের বসবাস। তাদের অধিকাংশই খেয়ে না খেয়ে বেঁচে আছে। অনেকের মাথা গোঁজার ঠাইটুকুও নেই। আমাদের নেতাদের সে সব দিকে কোন খেয়াল নেই। শুধুমাত্র ভোটের সময় নানান প্রলোভন দেখান তারা। ভোটের পরে এ সব অসহায় ভূমিহীন মানুষের খবর কেউ রাখে না।

যদিও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষের গৃহ প্রদানের মধ্য দিয়ে ভূমিহীণ মাথা গোজার ঠাঁই তৈরি করে ভূমিহীনদের চোখের মনি হয়েছেন। তবে স্থানীয় কিছু অসাধু কর্মকর্তা এবং জনপ্রতিনিধি মুজিব বর্ষের গৃহ প্রদানের ভূমিহীনদের কাছে অর্থ হাতিয়ে এ মহতী উদ্যোগকে বিতর্কের মধ্যে ফেলে দিয়েছেন। আগামী যাতে এসব অসহায় ভূমিহীণ ছিন্নমূল মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পায় সে লক্ষ নিয়েই মাঠে আছি। তিনি সকল ভূমিহীনদের ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কলারোয়ার বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের তিন শিক্ষার্থী মেডিকেলের ভর্তি পরীক্ষা কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে।

উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীরা হলেন,তালা উপজেলার সেনেরগাতী গ্রামের আবুল কালাম আজাদের পুত্র মো: নাজমুস সাকিব, কলারোয়া উপজেলার ধানদিয়া গ্রামের রাজ কুমার মুখার্জির পুত্র প্রান্ত মুখার্জি এবং কলারোয়ার শ^রসকাটি গ্রামের নারায়ন চন্দ্রের পুত্র তন্ময় গুপ্ত।

এদের মধ্যে নাজমুস সাকিব দিনাজপুর মেডিকেল কলেজে, প্রাপ্ত মুখার্জি খুলনা মেডিকেল কলেজে এবং তন্ময় গুপ্ত সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।

তাদের সাফল্যে বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহিবুল্লাহ মোড়লসহ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাতক্ষীরাবাসীর কাছে দোয়া ও আর্শীবাদ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : কিংবদন্তি ছড়াকার ও শিশু সাহিত্যিক লুৎফর রহমান রিটন এবং খ্যাতিমান ছড়াকার রোমেন রায়হানের সাতক্ষীরায় আগমনে প্রাণের উল্লাসে মাতলো শিশু সাহিত্য উৎসব ২০২৪।

রোববার (১১ ফেব্রুয়ারি) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি আয়োজিত এই উৎসব সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে।

উৎসবে লুৎফর রহমান রিটন ও রোমেন রায়হানের ছড়া মঞ্চস্থ করে শিশু-কিশোররা নতুন মাত্রা যুক্ত করে। পরে ছড়াকার আহমেদ সাব্বিরের সঞ্চালনায় শিশু-কিশোরদের সাথে আড্ডায় মাতেন লুৎফর রহমান রিটন এবং রোমেন রায়হান।

এর আগে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ছড়াকার লুৎফর রহমান রিটন ও খ্যাতিমান ছড়াকার রোমেন রায়হানকে নিয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

সমগ্র অনুষ্ঠানে সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনোয়ার হোসেনের সভাপতিত্বে আরও অংশ নেন শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ, দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ই-এলাহী, কবি কিশোরী মোহন সরকার, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোসফিকুর রহমান মিল্টন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আবু আফফান রোজ বাবু, ঈক্ষণ সম্পাদক পল্টু বাসার, ক্রীড়া ব্যক্তিত্ব তৈয়ব হাসান বাবু, ম্যানগ্রোভ সম্পাদক কবি স ম তুহিন, কবি গাজী শাহাজান সিরাজ, সাহিত্যিক বাবলু ভঞ্জ চৌধুরী, কবি মন্ময় মনির, কবি সুলতান মাহমুদ রতন, কবি দিলরুবা রোজ, রাজনৈতিক ব্যক্তিত্ব ডা. সুব্রত ঘোষ ও তপু হাশেমী, যুব সংগঠক কর্ন বিশ^াস কেডি প্রমুখ। #

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আশাশুনি ব‍্যুরো:
আশাশুনিতে খাজরা ও বড়দল ইউনিয়নের ১০ গ্রামের জলাবদ্ধতা নিরসন করতে স্লুইসগেট সংলগ্ন খালগুলো উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে শনিবার বিকালে খাজরা ইউনিয়নের পশ্চিম খালিয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন চেউটিয়া টু খাজরা সড়কে ঘন্টা ব্যাপী এ কর্মসূচির আয়োজন করেন ভুক্তভোগী এলাকাবাসী।

খাজরা ইউনিয়নের ফটিকখালি, গজুয়াকাটি, খালিয়া, পশ্চিম খাজরা, দেয়াবর্ষিয়া, পিরোজপুর, রাউতাড়া, কাপসণ্ডা ও বড়দল ইউনিয়নের বাইনতলা, পাচপোতা সহ বিভিন্ন গ্রামের ক্ষতিগ্রস্ত সহস্রাধিক জমির মালিকের অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক ডা. নৃপেন্দ্র নাথ মণ্ডল।

শিক্ষক মনি মোহন মণ্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রভাষক জাহাঙ্গীর কবির, কৃষক লীগ নেতা রবিউল ইসলাম রবি, যুবলীগ নেতা রমজান আলী মোড়ল, সাংবাদিক বোরহান উদ্দিন বুলু, শিক্ষক কিংকর মণ্ডল, অরুণ মণ্ডল, ইউনুস আলী, ইউপি সদস্য রামপদ সানা, সাবেক সেনা সদস্য হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

বক্তারা বলেন, গত এক বছর ধরে লবনাক্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না হওয়ায় চাষাবাদ করতে পারিনি আশাশুনি উপজেলার খাজরা ও বড়দল ইউনিয়নের প্রায় ১০ হাজার বিঘার আমন ধানের জমির মালিকেরা। এক ফসলি এ এলাকায় খাদ্য সংকটে পড়ে বিকল্প কর্মসংস্থানের জন্য বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছে স্থানীয় মধ্যবিত্ত থেকে শুরু করে দরিদ্র পরিবারের মানুষ। পানি নিষ্কাশনের স্থায়ী সমাধানের জন্য আমরা বিভিন্ন দরবারে মাথা ঠুকেও অদ্যবধি কার্যকরি কোন ফল না পেয়ে জলাবদ্ধতা সৃষ্টিকারী স্লুইসগেট সংলগ্ন খালগুলো উন্মুক্ত করার দাবিতে রাস্তায় নেমেছি।

গতবছর ফসল তুলতে পারিনি তাই পরবর্তী ফসল নির্বিঘ্নে চাষাবাদ করতে চাই পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা।
গত আষাঢ় মাস থেকে অতিবৃষ্টি ও লবন পানির ঘের মালিকদের নিষ্কাশিত লবনাক্ত পানিতে আমরা ডুবে আছি। সংশ্লিষ্ট এলাকার পানি কালকি স্লুইস গেট দিয়ে এতদিন নিষ্কাশিত হতো। কিন্তু বড়দলের কপোতাক্ষ নদের নাব্যতা হারিয়ে স্লুইস গেটের মুখে অতিরিক্ত পলি পড়ে গেট দিয়ে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। তারপর কপোতাক্ষ নদ খনন কাজ চলমান থাকায় পানি নিষ্কাশনের এ পথ কার্যত বন্ধ হয়ে গেছে। তাই বিকল্প ব্যবস্থা নেয়া এখন সময়ের দাবি। স্থায়ী সমাধানের জন্য খোলপেটুয়া নদীর চেউটিয়া খালের বাঁধে ৪ ব্যান্ড স্লুইস গেট নির্মাণ করতে হবে। যতদিন না হবে ততদিন পর্যন্ত বর্ষা মৌসুমে চেউটিয়া খালের নদী সংলগ্ন পবনা খালের নেটপাটা অপসারণ করে আনুলিয়া ইউনিয়নের মনিপুর গ্রামের হরিমর্দন গেট পর্যন্ত উন্মুক্ত করতে হবে। এছাড়া দেয়াবর্ষিয়া খাল, পুকুরের খাল ও ঝোরের খালের নেটপাটা অপসারণ করলে ফটিকখালি বিলের পানি নিষ্কাশন করা সম্ভব হবে।

জলাবদ্ধতার কারণে গত বছর ১০ হাজার বিঘা জমির মালিকরা ধান চাষাবাদ করতে না পেরে ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও একবছর যদি চাষাবাদ না করতে পারে তাহলে বিকল্প কর্মসংস্থানের জন্য সবাইকে এলাকা ছাড়তে হবে। দুর্ভোগ থেকে উত্তরণের জন্য চেউটিয়া বাঁধে স্লুইস গেট নির্মাণ ও খালের নেটপাটা অপসারণ করে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্ত ১০ গ্রামের মানুষ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা শহরের প্রাণ কেন্দ্র বীর মুক্তিযোদ্ধা দিলীপ কুমার দে সড়কে অবস্থিত রোজ গার্ডেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মেধা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

১০ ফেব্রুয়ারি শনিবার স্কুলের ক্যাম্পাসে স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক এস এম আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর। প্রধান অতিথি রোজ গার্ডেন স্কুলকে শহরের অন্যতম প্রধান শিশু বিদ্যাপীঠ উল্লেখ করে বলেন, লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া, মেধা, সাংষ্কৃতিক, শিক্ষা সফর মূলক অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

রোজ গার্ডেন স্কুল শিশুদেরকে আদর্শ শিক্ষাদান করে জাতির ভবিষ্যৎ কান্ডারি তৈরির জন্য যে শিক্ষা বীজ বপন করে চলেছে তা নি:সন্দেহে প্রশংসার দাবি রাখে। তিনি স্কুলের উজ্জ্বল ভবিষ্যত মঙ্গল কামনা করে অভিভাবকদেরকে দিক নিদের্শনা মূলক পরামর্শ দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক দৃষ্টিপাত পত্রিকার স্টাফ রিপোর্টার আবু বকর সিদ্দিক, স্কুলের সকল শিক্ষক শিক্ষিকামন্ডলী, স্কুলের হেড ম্যাডাম মোসলেমা খাতুন লাভলীর সঞ্চালনায় ক্রীড়া পরিচালনা করেন শিক্ষিকা হামিদা খাতুন খুশি। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সাবেক সভাপতি ধীরু ব্যানার্জীর বিদেহী আত্মার কল্যান কামনায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সন্ধ্যা ৬টায় পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি নাট মন্দিরে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন জেলা মন্দির সমিতির সভাপতি এ্যাড. সোমনাথ ব্যানার্জী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ মো: আসাদুজ্জামান বাবু।
বক্তব্য রাখেন, জেলা মন্দির সমিতির উপদেষ্টা অধ্যক্ষ সুকুমার দাশ, ডা: সুশান্ত ঘোষ, ডাক্তার প্রশান্ত কু-ু, বিশ^নাথ ঘোষ, বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, রঘুজিত গুহ, এড. অনীত মুখার্জি, সহ-সভাপতি দিলিপ চ্যাটার্জি, স্বপন কুমার শীল, তারক মিত্র, স্মরণসভা আয়োজক কমিটির আহবায়ক অসীম দাশ সোনা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদ সদরের সাধারণ সম্পাদক প্রভাষক বাসুদেব সিংহ, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি, সাবেক কাউন্সিলর শেখ আব্দুস সেলিম,

এরিয়ান্স ক্লাবের সভাপতি জাহিদ হাসান আলতু, মহিলা কাউন্সিলর নূর জাহান বেগম, কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আজিজুল ইসলাম, জাতীয় পার্টি নেতা আনোয়ার হোসেন চান্দু, সঞ্জিব ব্যানার্জি, তাপশ আচার্য্য, অসীম সাধু, যুব কমিটির সভাপতি অমিত ঘোষ বাপ্পা প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বাংলাদেশ শ্যূটিং স্পোর্ট ফেডারেশন (বিএসএসএফ) আয়োজিত সুজুকি ২৭তম আন্তঃক্লাব শ্যূটিং প্রতিযোগিতা ২০২৪ এ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর পক্ষে সাতক্ষীরার সন্তান শ্যূটার ফাহিমউদ্দিন আহম্মেদ সাহস দশ মিটার এয়ার রাইফেল প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক লাভ করেছে।

ঢাকাস্থ গুলশানে অবস্থিত বাংলাদেশ শ্যূটিং কমপ্লেক্সে বিগত ৬-১১ ফেব্রুয়ারি’২৪ অনুষ্ঠিত প্রেিযাগিতায় সারা দেশের বিভিন্ন শ্যূটিং ক্লাবের শত শত শ্যূটার ছেলে-মেয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহন করে।

কঠিন অনুশীলণের মাধ্যমে দশ মিটার এয়ার রাইফেল (পুরুষ) প্রতিযোগী হিসাবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে শ্যূটার ফাহিমউদ্দিন আহম্মেদ সাহস নির্বাচিত হয়। তার বিভাগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সে সাতাশ জন প্রতিযোগির মধ্যে ২৮৮ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক লাভ করেছে।

ফাহিমউদ্দিন আহম্মেদ সাহস বিকেএসপি’র নবম শ্রেণীর ছাত্র। যার ক্যাডেট নং শ্যূঃ১৯০। সে ভবিষ্যতে একজন ভালো শ্যূটার হতে ইচ্ছুক। প্রতিযোগিতায় সাফল্য অর্জনের জন্য সে তার সকল শিক্ষক, প্রশিক্ষক, গুরুজন ও শূভানুধ্যায়ীদের কাজে কৃতজ্ঞতা প্রকাশ করছে। সে সাতক্ষীরার সংস্কৃতি ব্যক্তিত্ব ও সংগঠক সরদার গিয়াসউদ্দিন আহম্মেদ ও উন্নয়ন কর্মী ফাতেমা আমজাদের একমাত্র পুত্র সন্তান। সে সকলের দোয়া প্রার্থী।প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest