পদত্যাগপত্র পাঠিয়েছেন প্রধান বিচারপতি

 

শনিবার ভোর থেকে দেশের অধিকাংশ টিভি চ্যানেল ব্রেকিং নিউজে এস কে সিনহার পদত্যাগের খবর দেখানো হচ্ছে।

তবে এখন পর্যন্ত সরকারি কোনো মহল থেকে এ খবরের সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, গত ৩ অক্টোবর এক মাসের ছুটিতে যান প্রধান বিচারপতি। তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগের জ্যৈষ্ঠ বিচারক বিচারপতি মোহাম্মদ ওয়াহ্‌হাব মিঞা।

ছুটি নিয়ে দেশের বাইরে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে গুঞ্জন চলছে।

শুক্রবার সকালে সিঙ্গাপুর থেকে কানাডার উদ্দেশে রওনা হওয়ার পূর্বে তিনি পদত্যাগপত্রে সই করেছেন বলে পারিবারিক সূত্রের বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যম খবর প্রকাশ করছে।

 

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিশুর জন্য ক্ষতিকর তিন খাবার

শিশুদের খাবারের বিষয়ে সচেতন থাকা জরুরি। বিশেষ করে যখন তারা নতুন নতুন খাওয়া শুরু করে। কিছু খাবার রয়েছে যেগুলো খুব ছোট শিশুদের না দেওয়াই ভালো।

যেমন মধুর কথাই ধরুন। মধু বেশ উপকারী একটি খাবার। তবে জানেন কি কোনো শিশুর বয়স এক বছর হওয়ার আগ পর্যন্ত এটি খাওয়ানো ঠিক নয়? কারণ, এর মধ্যে থাকা উপাদান থেকে শিশুর ফুড পয়জনিং হতে পারে। এই সময়টায় আপেল বা কলার মতো ফল শিশুকে দিতে পারেন।

শিশুদের জন্য ক্ষতিকর এ ধরনের কিছু খাবারের নাম জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।

১. চিনি

বিশেষজ্ঞরা বলেন দাঁত ওঠার আগে শিশুদের বেশি চিনি বা মিষ্টিজাতীয় খাবার না দেওয়াই ভালো। কারণ এই সময় অতিরিক্ত মিষ্টিজাতীয় খাবার দাঁতের ক্ষতি করতে পারে।

২. স্ন্যাকস

চিপস, কাটলেট, সমুসা এগুলো অনেক মজার। আর শিশুরাও এগুলো খেতে বেশ পছন্দ করে। তবে এসব খাবারের মধ্যে রয়েছে উচ্চ পরিমাণ স্যাচুরেডেট ফ্যাট ও কম পুষ্টি। এ ধরনের খাবার পেট ভরলেও পুষ্টি দেয় না। তাই এসব খাবার শিশুকে দেওয়া থেকে বিরত থাকতে পারলে ভালো।

৩. চা, কফি

চা-কফি মধ্যে রয়েছে ক্যাফেইন। এর মধ্যে থাকা টেনিন আয়রনের শোষণ ব্যাহত করে। তাই এ ধরনের পানীয় শিশুকে দেওয়া থেকে বিরত থাকুন। এর বদলে দুধ বা ঘরে তৈরি জুস খাওয়াতে পারেন। এক বছর বয়সের শিশুদের জন্য জুস বেশ ভালো একটি খাবার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এক ধাপ পেছালো সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সম্মেলন

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সম্মেলন আগামী ২৫ নভেম্বর এর পরিবর্তে ২৮ নভেম্বর অনুষ্ঠিত। শুক্রবার (১০-১১-১৭ ইং) বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন স্বাক্ষরিত এক পত্রে একথা জানানো হয়েছে।
উল্লেখ্য, ইতিমধ্যেই সাতক্ষীরা জেলা ছাত্রলীগের কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। কমিটির শীর্ষ নেতাদের অনেকেই বিবাহিত এবং কেউ কেউ সন্তানের পিতাও হয়েছেন। বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে অনেক প্রতিবেদনও প্রকাশিত হয়েছে।
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর পাঠানো ওই পত্রে বলা হয়েছে- “বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যে, সাতক্ষীরা জেলা শাখাকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে আগামী ২৮ নভেম্বর ২০১৭, মঙ্গলবার, সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। অতএব আগামী ২৮ নভেম্বর ২০১৭, মঙ্গলবার, সাতক্ষীরা সম্মেলনের সকল ধরনের প্রস্তুতি গ্রহণ ও সফলভাবে সম্পন্ন করার জন্য নির্দেশ দেয়া হলো।”

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগর যুবলীগের বাংলা ও মিজান বাহিনীর মধ্যে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : ১০ নভেম্বর সন্ধ্যার পর শ্যামনগর সোনার বাংলা শপিং মলের সামনে যুবলীগের সভাপতি গোলাম মোস্তফা বাংলা বাংলা ও মিজান বাহিনীর সংঘষ হয়। জানা যায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন উপলক্ষে শ্যামনগর উপজেলা যুবলীগের সভাপতি গোলাম মোস্তফা বাংলা ও সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান মিজান এর নেতৃত্বে কয়েকটি ইউনিয়ন সভাপতি, সম্পাদক ও যুবলীগ নেতাদের নিয়ে একটি ঘরোয়া আলোচনা শুরু হয়। আলোচনায় তর্কবিতর্কের এক পর্যায়ে মিজান গ্রুপের আক্রমণের শিকার হয় গোলাম মোস্তফা বাংলা। ঘটনা জানার পর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম আতাউল হক দোলন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সদর চেয়ারম্যান এ্যাড. জহুরুল হায়দার বাবু উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এরই মধ্যে গোলাম মোস্তফা বাংলার গ্রাম থেকে আসা কিছু লোকজন লাঠি হাতে জংঙ্গী মিছিল করে শ্যামনগর বাস স্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশ করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিশুর জন্য ক্ষতিকর তিন খাবার

শিশুদের খাবারের বিষয়ে সচেতন থাকা জরুরি। বিশেষ করে যখন তারা নতুন নতুন খাওয়া শুরু করে। কিছু খাবার রয়েছে যেগুলো খুব ছোট শিশুদের না দেওয়াই ভালো।

যেমন মধুর কথাই ধরুন। মধু বেশ উপকারী একটি খাবার। তবে জানেন কি কোনো শিশুর বয়স এক বছর হওয়ার আগ পর্যন্ত এটি খাওয়ানো ঠিক নয়? কারণ, এর মধ্যে থাকা উপাদান থেকে শিশুর ফুড পয়জনিং হতে পারে। এই সময়টায় আপেল বা কলার মতো ফল শিশুকে দিতে পারেন।

শিশুদের জন্য ক্ষতিকর এ ধরনের কিছু খাবারের নাম জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।

১. চিনি

বিশেষজ্ঞরা বলেন দাঁত ওঠার আগে শিশুদের বেশি চিনি বা মিষ্টিজাতীয় খাবার না দেওয়াই ভালো। কারণ এই সময় অতিরিক্ত মিষ্টিজাতীয় খাবার দাঁতের ক্ষতি করতে পারে।

২. স্ন্যাকস

চিপস, কাটলেট, সমুসা এগুলো অনেক মজার। আর শিশুরাও এগুলো খেতে বেশ পছন্দ করে। তবে এসব খাবারের মধ্যে রয়েছে উচ্চ পরিমাণ স্যাচুরেডেট ফ্যাট ও কম পুষ্টি। এ ধরনের খাবার পেট ভরলেও পুষ্টি দেয় না। তাই এসব খাবার শিশুকে দেওয়া থেকে বিরত থাকতে পারলে ভালো।

৩. চা, কফি

চা-কফি মধ্যে রয়েছে ক্যাফেইন। এর মধ্যে থাকা টেনিন আয়রনের শোষণ ব্যাহত করে। তাই এ ধরনের পানীয় শিশুকে দেওয়া থেকে বিরত থাকুন। এর বদলে দুধ বা ঘরে তৈরি জুস খাওয়াতে পারেন। এক বছর বয়সের শিশুদের জন্য জুস বেশ ভালো একটি খাবার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘বাহুবলি’র রেকর্ড ভাঙল ‘টাইগার জিন্দা হ্যায়’

সালমান খানের কাছে তাঁর ভক্তদের চাওয়া সব সময় একটু বেশি। ‘টিউবলাইট’-এর মুক্তির আগে ভক্তরা আশা করেছিলেন, এ ছবিটিই হয়তো বক্স-অফিসে বাহুবলিকে টপকে যাবে। কিন্তু বক্স-অফিসে ঠিকঠাক জ্বলে উঠতে পারেনি ‘টিউবলাইট’। তবে আশা হারাননি সালমানভক্তরা। সালমানের আসন্ন ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’ নিয়ে তাঁরা আবারও বাজি ধরেছেন। এই ছবিটিই বক্স-অফিসে ‘বাহুবলি’র রেকর্ড ভাঙবে। তবে বক্স-অফিসে রেকর্ড ভাঙার আগে ইউটিউবে ‘বাহুবলি’র রেকর্ড ভেঙেছে ‘টাইগার জিন্দা হ্যায়’।

ডিএনএ ইন্ডিয়ার খবরে প্রকাশ, ইউটিউবে সবচেয়ে বেশি লাইক দেওয়া ছবির ট্রেইলারটি ছিল ‘বাহুবলি : দ্য কনক্লুশন’-এর, যা ইউটিউবে লাইক পেয়েছিল পাঁচ লাখ ৫১ হাজারটি। আর সম্প্রতি মুক্তি পাওয়া তিন মিনিট ১৪ সেকেন্ড দৈর্ঘ্যের ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিটির ট্রেইলারটি লাইক পেয়েছে ছয় লাখ ৫৩ হাজারটি। মাত্র পাঁচ দিনেই যা বিশাল অর্জন ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিটির জন্য। এই একটি জায়গায় সালমানের কাছে হার স্বীকার করতে হলো প্রভাসকে।

‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিটির কাহিনী নেওয়া হয়েছে বাস্তব ঘটনা থেকে। ২০১৪ সালে ইরাকে ৪৬ ভারতীয় সেবিকাকে অপহরণ করে ইসলামিক স্টেট (আইএস)। কীভাবে টাইগার ও জয়া সেবিকাদের উদ্ধার করে এবং উদ্ধার করতে গিয়ে কী কী প্রতিবন্ধকতা তৈরি হয়, সেটিই দেখানো হয় ট্রেইলারে।

২০১২ সালে মুক্তি পাওয়া ‘এক থা টাইগার’-এর দ্বিতীয় পর্ব হিসেবে যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মাণ করা হচ্ছে ‘টাইগার জিন্দা হ্যায়’। যার শুটিং হয়েছে আবুধাবি, অস্ট্রিয়া, গ্রিস ও মরক্কোয়। ছবিটি পরিচালনা করেছেন আলি আব্বাস জাফর। জাফরের পরিচালনায় এটি সালমানের দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে ‘সুলতান’ ছবিটিও পরিচালনা করেছিলেন জাফর। ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর পর আবার একসঙ্গে পর্দায় অভিনয় করতে যাচ্ছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ।

আসন্ন বড়দিনকে কেন্দ্র করে চলতি বছরের ২২ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুই তানহার সঙ্গে কাজ করবেন না শাকিব

শাপলা মিডিয়া প্রযোজিত ‘কেউ কথা রাখে না’ ও ‘মামলা হামলা ঝামেলা’—এ দুই ছবির জন্য দুই নায়িকাকে চুক্তিবদ্ধ করানো হয় সেপ্টেম্বরে। রাহা তানহা খান ও তানহা মৌমাছি ছবির শুটিংয়ের জন্যও প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু শাকিব খান জানান, এ দুই নায়িকাকে তিনি চেনেন না। এমনকি তাঁদের সঙ্গে কোনো ছবিও করছেন না তিনি।

শাকিব খান বলেন, ‘আমি শুনেছি, আমার সঙ্গে অভিনয়ের জন্য দুই নায়িকাকে চুক্তিবদ্ধ করা হয়েছে। তাঁদের কাউকে আমি চিনিও না, কাজও করছি না। আসলে কেউ এসে যদি বলে, অমুকের সঙ্গে কাজ করতে হবে, আর আমি কাজ শুরু করব, আসলে বিষয়টা এমন নয়। তা ছাড়া প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গেও এদের বিষয়ে আমার কোনো কথা হয়নি।’

মাঝে কয়েকটি অনলাইন পোর্টালে খবর এসেছিল, শাপলা মিডিয়ার ছবিতে কাজ করবেন না শাকিব খান। এ প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘এমন একটি নিউজ আমি পড়েছি অনলাইনে। পরে শুনেছি, কিছু সংবাদমাধ্যম আছে, যারা বিভিন্ন সূত্র দিয়ে নিউজ লিখে, আমাদের সঙ্গে কথা বলারও প্রয়োজন মনে করে না। ইচ্ছামতো লিখে দেয়। এসব আসলে ভুয়া নিউজ।’

শাকিব আরো বলেন, ‘আমি শাপলা মিডিয়ার ছবিতে কাজ করছি না, মানে কী? এখনো তাদের দুই ছবির শুটিং চলছে। একটি প্রায় শেষ। আমি অবশ্যই শাপলা মিডিয়ার ছবিতে কাজ করব। তবে আমি চাই, এখন ভালো প্রোডাক্শন। যে ছবি দিয়ে দেশের সম্মান রক্ষা হবে। কারণ, আমাদের দেশে অনেক ছবিই আছে, যার মান খুব খারাপ, এতে করে আমাদের ইন্ডাস্ট্রির দুর্নাম হবে। অবশ্যই এমন ছবি চাই, যা শুধু আমাদের দেশে নয়, বিশ্বব্যাপী মুক্তি দেওয়া যাবে। এরই মধ্যে আমি সে লক্ষ্য নিয়েই কাজ করছি।’

‘কেউ কথা রাখে না’ ও ‘মামলা হামলা ঝামেলা’—এ দুটি ছবিই উত্তম আকাশের পরিচালনা করার কথা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের হিন্দু গ্রামে হামলা, নিহত ১

অনলাইন ডেস্ক : রংপুরের গঙ্গাচড়ায় কয়েকশো মানুষ একটি হিন্দু গ্রামে হামলা করার সময় পুলিশের পাল্টা গুলিতে অন্তত এক জন নিহত হয়েছে। পুলিশ বলছে, ঐ হিন্দু গ্রামের একজন ফেসবুকে ধর্মীয় অবমাননামূলক পোস্ট দিয়েছেন বলে অভিযোগ করে সেখানে হামলা করা হয়।
পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক জানান, যার বিরুদ্ধে ধর্মীয় অবমাননার অভিযোগ তোলা হচ্ছে সেই টিটু রায়ের বাড়ি গঙ্গাচড়ার ঠাকুরতাড়ি গ্রামে হলেও তিনি সেখানে থাকেন না। নারায়ণগঞ্জে বসবাস করেন।
টিটু রায়ের কথিত এক ফেসবুক পোস্ট নিয়ে সেখানে কদিন ধরে উত্তেজনা চলছিল। কয়েকদিন আগে তথ্য প্রযুক্তি আইনে এ নিয়ে একটি মামলাও করা হয়। স্থানীয় প্রশাসন এবং পুলিশ আসামীকে ধরা হবে বলে কথা দেন।
ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেন, “শুক্রবার জুমার নামাজের পর হঠাৎ স্থানীয় কিছু মানুষ বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে এসে রাস্তা অবরোধ করেছে। একটি মিছিলের বড় অংশ গিয়ে হিন্দু পাড়ায় আক্রমণ করে। হিন্দু পাড়ার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ তখন বাধা দেয়। বাধা না মেনে যখন তারা দুএকটি বাড়ি-ঘরে আগুন দেয়ার চেষ্টা করে, তখন পুলিশ শটগানের গুলি চালায়।”
খন্দকার গোলাম ফারুক জানান, পুলিশের গুলিতে একজন নিহত এবং কয়েকজন আহত হন বলে তারা খবর পাচ্ছেন। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক।
তিনি জানান হামলাকারীদের সংখ্যা ছিল কয়েকশো।
যার কথিত ফেসবুক পোস্টের সূত্র ধরে এই ঘটনা, সেটি আসলেই তার কিনা, জানতে চাইলে ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেন, “সেই তদন্তের সুযোগ তো আমাদের দেয়া হয়নি। আমরা মামলা নিয়েছি। এখনো তদন্ত চলছে। আসামী গ্রেফতারের জন্য নারায়ণগঞ্জে লোক পাঠানো হয়েছে। তাকে ধরা গেলে, ফেসবুক বিশ্লেষণ করলে তার পর বিস্তারিত জানা যাবে।”

উল্লেখ্য, ফেসবুকে ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে সংখ্যালঘুদের গ্রামে হামলার এরকম ঘটনা সাম্প্রতিক বছরগুলোতে আরও ঘটেছে। ২০১২ সালে কক্সবাজারের রামুতে এক বৌদ্ধপল্লীতে একই অভিযোগ তুলে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়েছিল। আর গত বছর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অনেকটা একই কায়দায় একটি হিন্দু পল্লীতে হামলা চালানো হয় একই ধরণের অভিযোগ তুলে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest