সর্বশেষ সংবাদ-
দৈ‌নিক পত্রদূ‌ত সম্পাদক স. ম আলাউদ্দী‌নের ৩১তম হত্যা দিব‌স উপলক্ষে আলোচনাসভাশ্যামনগরে মালঞ্চ নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যুকালীগঞ্ঞ্জের মথুরেশপুর ইউনিয়নের দুদলী বিএনপি অফিসের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধারসাতক্ষীরা জেলা পরিষদের লাইসেন্স পাইয়ে দিতে ঘুষ দাবির অভিযোগ : উচ্চমান সহকারী রাকেশের বিরুদ্ধে তদন্ত সম্পন্নসাতক্ষীরায় নাগরিক সংলাপ: ‘আমরা আর ডুবতে চাই না, এখনই সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নিন’সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারের অপসারণ দাবিতে নারী খেলোয়াড়দের মানববন্ধনসাতক্ষীরা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তরসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাশ্যামনগরে দুই সাংবাদিকে হত্যার হুমকি ও মিথ্যা মামলা প্রতিবাদে মানবন্ধনশ্যামনগরে অবৈধ বালু উত্তোলনের সময় বাল্কহেড জব : দুইজনের কারাদণ্ড

২৮ বছর ধরে নির্জন ‘গোলাপি দ্বীপে’ একাকী এই বৃদ্ধ!

মওরো মোরান্ডি।৭৮ বছর বয়সী এ বৃদ্ধের নির্জন দ্বীপে একাকী থাকার গল্পটা বেশ চমকপ্রদ। ২৮ বছর ধরে তিনি জনশূন্য বুদেল্লি আইল্যান্ডে একাকী বাস করছেন।বুদেল্লি আইল্যান্ডের নির্জনতা ও নিঃশব্দ পরিবেশের প্রেমে পড়ে গেছেন। এ দ্বীপের সৌন্দর্যের কাছে হেরে যায় শহরের কোলাহল। তাই কখনোই চলে যেতে চাননি এ দ্বীপ ছেড়ে।

১৯৮৯ সালে একটি ভগ্নপ্রায় কাঠের নৌকায় ভাসতে ভাসতে বুদেল্লি দ্বীপে পৌঁছান মোরান্ডি। দ্বীপে পৌঁছানোর পর তিনি জানতে পারেন সেখানকার রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত কেয়ারটেকার দু’দিনের মধ্যে অবসরে যাচ্ছেন। তার বদলে কে এই দ্বীপের কেয়ারটেকারের দায়িত্ব নেবে তা তখনও নির্ধারণ করা হয়নি। সুযোগটি লুফে নেন মোরান্ডি। নিজের নৌকাটি বিক্রি করে লেগে পড়েন জনশূন্য দ্বীপ দেখভালের কাজে। শুরু হয় তার একাকী জীবন।

ভূমধ্যসাগরীয় মাদ্দালিনা দ্বীপপুঞ্জের সাতটি দ্বীপের মধ্যে একটি বুদেল্লি আইল্যান্ড। অনন্য সুন্দর এ দ্বীপকে বলা হয় গোলাপি দ্বীপ। গোলাপি রঙের বালুর কারণে দ্বীপটি অনন্যরূপে ধরা দেয় মানুষের চোখে। নীল জলরাশি দিয়ে ঘেরা এ দ্বীপের জীববৈচিত্র্যের কোনো তুলনা নেই।

কিন্তু নব্বইয়ের দশকের শুরুতে ইতালি সরকার প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য দ্বীপে মানুষ চলাচল বন্ধ করে দেয়। দ্বীপের সুনসান নীরবতায় কাটতে থাকে মোরান্ডির একাকী জীবন। পাতার ছাউনির ঘরে রাত কাটে তার। দ্বীপের পাথুরে অঞ্চলে ঘুরে বেড়ান এবং গাছপালার দেখাশোনা করেন। কখনো কখনো ধ্যানে মগ্ন থাকেন। কখনো নীল জলরাশির দিকে তাকিয়ে প্রকৃতির সৌন্দর্য আহরণ করেন।

ন্যাশনাল জিওগ্রাফির প্রতিবেদনে মোরান্ডি বলেন, মানুষ মনে করে তারা পৃথিবীকে শাসন করা দৈত্য। কিন্তু আসলে প্রকৃতির কাছে আমরা ক্ষুদ্র একটা মাছির সমান। বই পড়তে খুবই ভালোবাসেন বৃদ্ধ মোরান্ডি। দুই সপ্তাহ পরপর একজন ব্যক্তি তাকে প্রয়োজনীয় জিনিসপত্র ও বইপত্র দ্বীপে পৌঁছে দেয়। এভাবেই নির্জন দ্বীপে কেটে যায় মোরান্ডির একাকী ২৮টি বছর।

২০১৬ সালে শুরু হয় এক ঝামেলা। দ্বীপের মালিকানা নিয়ে নিউজিল্যান্ডের এক ব্যবসায়ীর সঙ্গে আইনি লড়াই বেঁধে যায় ইতালি সরকারের। লড়াইয়ের এক পর্যায়ে সবার নজর যায় বৃদ্ধ মোরান্ডির দিকে। আইনি লড়াইয়ের পর দ্বীপে বসবাসকারী এ বৃদ্ধের কি হবে? সঙ্গে সঙ্গে বৃদ্ধের পক্ষে দাঁড়িয়ে যায় ১৮ হাজার মানুষ। পিটিশনে স্বাক্ষর করে তারা জানায়, দ্বীপটি আর কারো নয়, এ বৃদ্ধের। তাকে সেখান থেকে সরানো যাবে না।

প্রকৃতিপ্রেমী মোরান্ডিও এ দ্বীপ ছেড়ে কোথাও যেতে চান না। তিনি চান, মৃত্যুর পর যেন তার ভস্ম বুদেল্লি দ্বীপের বাতাসে ছড়িয়ে দেওয়া হয়। তিনি বিশ্বাস করেন, পৃথিবীর সব শক্তিই এক। সবাইকেই এক সময় প্রকৃতির কাছে ফিরে যেতে হবে যেখান থেকে সে এসেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পুরুষদের লিগে একমাত্র মহিলা ফুটবলারের ইতিহাস

ফুটবল বিশ্বকে রীতিমত চমকে দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত টটেনহ্যাম হটস্পার মহিলা দলের প্রাক্তন ফুটবলার তানভি হান্স। পুরুষদের লিগে প্রথম মহিলা ফুটবলার হিসেবে বল পায়ে মাঠে নেমে ইতিহাস গড়েছেন তিনি।

ভারতীয় মহিলা দলে খেলার স্বপ্ন তার বহুদিনের। কিন্তু ব্রিটেনে বড় হওয়া ফুটবলারের এ দেশের নাগরিকত্ব না থাকায় সে স্বপ্ন পূরণ হয়নি এখনও। তবে ভারতে লিগের ম্যাচ খেলতে এসেই চমক দেখালেন করলেন তানভি। দ্য অ্যামেচার লিগে কাল্ট এফসি দলে শুধু জায়গাই করে নেননি ২৫ বছরের যুবতী, দলের নেতৃত্বও দিলেন তিনি। যে দলের বাকি সব ফুটবলারই পুরুষ। অর্থাৎ মাঠে পুরুষ ফুটবলারদের লড়াইয়ে একমাত্র মহিলা ফুটবলার হিসেবে নজর কাড়লেন তানভিই।

যদিও টুর্নামেন্টে ভাওকালি এফসি’র কাছে ১-২ গোলে হেরে যায় তার দল। তবে সতীর্থদের চাঙ্গা রাখতে টুইটারে তাদের পারফরম্যান্সের প্রশংসাও করলেন দলনেত্রী।

অভিজ্ঞ এই উইঙ্গার জানান, তার দলের বেশিরভাগ ফুটবলারেরই টানা ৯০ মিনিট খেলার অভিজ্ঞতা নেই। তা সত্ত্বেও যে প্রতিপক্ষের বিরুদ্ধে জোর লড়াই চালিয়ে গেছেন সকলে, তাতেই সন্তুষ্ট তিনি।

অনেকদিন ধরেই অ্যামেচার লিগে পুরুষ ও মহিলা উভয়কেই সুযোগ দেওয়ার পরিকল্পনা করছিল আয়োজকরা। সেই উদ্যোগকে কাজে লাগিয়েই প্রথম মহিলা ফুটবলার হিসেবে ভারতের মাটিতে ইতিহাস গড়লেন তানভি হান্স।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুর্দান্ত জয় দিয়ে বছর শেষ করল পিএসজি

ফরাসি লিগ ওয়ানে দুর্দান্ত এক জয় দিয়ে আনন্দে বছর শেষ করলো পিএসজি। ২০১৭ সালে নিজেদের শেষ ম্যাচে কানকে ৩-১ গোলে হারিয়েছে উনাই এমেরির দল।

বুধবার রাতে টেবিলের দশম স্থানে থেকে খেলতে নামা দলটির বিপক্ষে শুরু থেকেই আক্রমনাত্মক খেলে পিএসজি। এদিনসন কাভানির গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপে। দলের শেষ গোলটি ইউরির।

ম্যাচের পঞ্চম মিনিটেই গোল পেতে পারতো পিএসজি। হাভিয়ের পাস্তোরের বাড়ানো বল ধরে একা ডি-বক্সে ঢুকে পড়েন কিলিয়ান এমবাপে। তাকে ঠেকাতে এগিয়ে আসা গোলরক্ষক পিছলে পড়ে যান; কিন্তু ফাঁকা জাল পেয়েও গোল করতে ব্যর্থ হন ফরাসি এই ফরোয়ার্ড।

ম্যাচে ২১তম মিনিটেই অবশ্য এদিনসন কাভানির চমৎকার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এমবাপের বাড়ানো বলে ছয় গজ বক্সের ঠিক বাইরে দারুণ নৈপুণ্যে ডান পায়ের পিছনের অংশের টোকায় গোলরক্ষককে পরাস্ত করেন উরুগুয়ে স্ট্রাইকার।

দ্বিতীয়ার্ধের একাদশ মিনিটে কাভানি আরও একটি গোলের সুযোগ হাতছাড়া করলে পরের মিনিটেই বাঁ-দিক থেকে তরুণ আর্জেন্টাইন মিডফিল্ডার জিওভানি লো সেলসোর বাড়ানো বল ডি-বক্সে ফাঁকায় পেয়ে লিগে ব্যক্তিগত অষ্টম গোলটি করেন এমবাপে।

এরপর ৮১তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে জয় নিশ্চিত করেন ইউরি। নেইমারের পাস ধরে জোরালো শটে গোলটি করেন জুলাইয়ে দলে আসা স্প্যানিশ এই ডিফেন্ডার।

ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মিনিটে ডি-বক্সে চিয়াগো সিলভা হাত দিয়ে বল ঠেকালে পেনাল্টিটি পায় অতিথিরা। আর স্পট কিকে সান্ত্বনাসূচক গোলটি করেন ইভান সান্তিনি।

১৯ ম্যাচে ১৬ জয় ও দুই ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে বছর শেষ করলো শীর্ষে থাকা পিএসজি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মা হচ্ছেন বিপাশা বসু!

মা হচ্ছেন বিপাশা বসু! মুম্বাইয়ের খার-এর একটি হাসপাতালে বলিউড অভিনেত্রীকে দেখা যাওয়ার পর থেকে এমন গুঞ্জন ডালাপালা মেলেছে। এ সময় সঙ্গে ছিলেন তার স্বামী করণ সিং গ্রোভারও। গুঞ্জনের আরও একটি কারণ, খারের ওই হাসপাতালেই এর আগেও বেশ কয়েকজন বলিউড অভিনেত্রী সন্তানের জন্ম দিয়েছেন। যদিও তারকা দম্পতির মুখপাত্র বিপাশার প্রেগন্যান্সির কথা অস্বীকার করেছেন।

দ্য টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই ধরনের খবরের কোনো ভিত্তি নেই। গুঞ্জন উঠা প্রেগন্যান্সির খবর সম্পূর্ণ মিথ্যা। এটা একটি সংবেদনশীল বিষয় এবং কিছু মানুষ গুঞ্জন ছড়িয়ে সেটার স্বাদ নিতে চাচ্ছেন।

জন আব্রামের সঙ্গে ব্রেক আপের পর ‘অ্যালন’ ছবিতে অভিনয়ের সময় করণ সিং গ্রোভারের সঙ্গে সম্পর্কে জড়ান বিপাশা বসু। এরপর ২০১৬ সালের ৩০ এপ্রিল বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জয়ার প্রশংসায় ভারতীয় মিডিয়া

বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। তবে ওপার বাংলায়ও তার আবির্ভাব ঈর্ষণীয়। ‘আবর্ত’,’ রাজকাহিনী’,’ ঈগলের চোখ’ ও বিসর্জনের মতো ছবিতে অভিনয়ে সাফল্য দেখিয়েছেন এই অভিনেত্রী। এজন্য নায়িকার সৌন্দর্য ও অভিনয়ের প্রশংসা করেছেন ভারতীয় গণমাধ্যম ওয়ানইন্ডিয়া ডট কম।

এক প্রতিবেদনে অনলাইন পোর্টালটি লিখেছে, ”পদ্মাপাড়ের বাঙালি তিনি। এবছরে একের পর এক ছবিতে তাঁর অভিনয় প্রতিভায় অভিভূত ওপার বাংলাও। শুধু কী ওপার বাংলা, গোটা ভারতের দর্শকের মন জয় করে নিয়েছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। আর তার জন্যই জি সিনে অ্যাওয়ার্ডসের আসরে আঞ্চলিক ভাষার ছবিতে সেরা অভিনেত্রীর সম্মানও জিতে নিয়েছেন ৪৫ বছর বয়সী এই অভিনেত্রী।”

”বাঙালি রমনীর মাধুর্য বা স্বাভাবিক যে সৌন্দর্য তা যেন আলাদা মাহাত্ম নিয়ে ধরা দিয়েছে জয়ার মধ্যে। বাঙালি মহিলার কমনীয় তন্বী রূপ বার বার ফুটে ওঠে জয়ার সৌন্দর্যে। শুধু রূপ বা সৌন্দর্যেই নয়। জয়া আহসান, তাঁর বুদ্ধিদীপ্ত অভিনয় দক্ষতা দিয়েও মন জয় করেছেন দর্শককূলের। চলতি বছরে মুক্তি পাওয়া ‘বিসর্জন’ ছবিতে জয়ার অভিনয় দাগ কেটেছে অনেকের মনে। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবিতে জয়াকে যেন নতুন করে আবিষ্কার করতে পেরেছে বাঙালি দর্শক।”

গণমাধ্যমটি আরও লিখেছে, ”২০১৭ সাল তাঁর কাছে শ্রেফ সাফল্য ধরে রাখার বছর। কারণ ভারতীয় চলচ্চিত্রে তাঁর সফল্যের পথ চলা অনেক আগে থেকেই শুরু হয়েছে। ‘আবর্ত’,’ রাজকাহিনী’,’ ঈগলের চোখ’, ইত্যাদি ছবিতে জয়া বড় পর্দা যেমন মাতিয়েছেন। তেমনই ইন্টারনেটে মুক্তিপ্রাপ্ত ‘ ভালোবাসার শহর’ -এর মতো স্বল্প দৈর্ঘ্যের ছবিতেও সমান দাপটে অভিনয় করেছেন এই অভিনেত্রী। ২০১৭ সালে জয়া প্রমাণ করেছেন কেন তিনি ‘নিউজ মেকার’ হওয়ার দাবি রাখেন। আর সেই সূত্র ধরেই জয়ার গুণমুগ্ধরা চেয়ে আছেন পরের বছরে মুক্তি পেতে চলা জয়ার ছবিগুলির দিকে। তার মধ্যে অন্যতম জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে মুক্তি পেতে চলা ‘আমি জয় চ্যাটার্জি’। এই ছবির হাত ধরে আবারও আবির চ্যাটার্জি-জয়া আহসান জুটিকে নিয়ে বাড়ছে দর্শককূলের কৌতূহল।”

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্রীলঙ্কাকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু ভারতের

ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে চেয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু কুড়ি ওভারের সিরিজের প্রথম ম্যাচে সফরকারীরা দাঁড়াতেই পারেনি ভারতের সামনে। মাত্র ৮৭ রানে অলআউট হয়ে হেরেছে ৯৩ রানে। কাট্টাকের ম্যাচে ভারতের ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে করা ১৮০ রানের জবাবে ১৬ ওভারে গুটিয়ে যায় লঙ্কানরা। যাতে তিন ম্যাচের সিরিজে ভারত এগিয়ে গেল ১-০তে।

টস হেরে ব্যাটিংয়ে নামা ভারতকে শক্ত ভিত দিয়ে যান অধিনায়ক রোহিত শর্মা। আউট হওয়ার আগে ১৩ বলে করেন তিনি ১৭ রান। তিনি আউট হলেও আরেক ওপেনার লোকেশ রাহুল এগিয়ে নিয়েছেন ভারতকে। হাফসেঞ্চুরি পূরণ করে এই ব্যাটসম্যান ৪৮ বলে করেন ৬১ রান। তার সঙ্গে মহেন্দ্র সিং ধোনির ২২ বলে হার না মানা ৩৯ ও মনিশ পান্ডের ১৮ বলে অপরাজিত ৩২ রানের ওপর ভর দিয়ে ভারত ৩ উইকেটে করে ১৮০ রান।

কঠিন লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই শ্রীলঙ্কা হারায় নিরোশান ডিকবিলার (১৩) উইকেট। এরপর উপুল থারঙ্গা (২৩) ও কুশল পেরেরা (১৯) খানিক প্রতিরোধ গড়লেও টিকতে পারেননি বেশিক্ষণ। থারাঙ্গা আউট হলে ভেঙে পড়ে সফরকারীদের ব্যাটিং লাইন। যুজবেন্দ্র চাহাল (৪/২৩) ও কুলদীপ যাদবের (২/১৮) স্পিনের সঙ্গে হার্দিক পান্ডিয়ার (৩/২৯) পেসে মাত্র ৮৭ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ক্রিকইনফো

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশ-ভারত ফাইনালের ‘ড্রেস রিহার্সেল’ আজ

মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে দুই শিরোপা প্রত্যাশী বাংলাদেশ ও ভারত। প্রথম দুই ম্যাচ জিতে দু দলই আগামী রবিবারের ফাইনাল নিশ্চিত করে ফেলেছে। তার আগেই অবশ্য মুখোমুখি হচ্ছে দুই প্রতিবেশী। আজ বাংলাদেশ-ভারত ম্যাচ হতে যাচ্ছে ফাইনালের ‘ড্রেস রিহার্সেল’। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ১১টায়।

ভারতের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ এগিয়ে। গত বছর তাজিকিস্তানে এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক পর্বের লিগ পর্যায়ে ৩-১ গোলে জেতার পর ফাইনালে ভারতকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশের মেয়েরা।

নেপাল আর ভুটানকে ৬-০ আর ৩-০ গোলে হারিয়ে স্বচ্ছন্দে ফাইনালে ওঠা স্বাগতিক দলের লক্ষ্য টানা তৃতীয় জয়। কোচ গোলাম রব্বানী ছোটনের কথা, ‘আমরা প্রত্যেক ম্যাচ জিততে চাই। আগামীকাল জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবো।’ আগের ম্যাচে ভারত ১০-০ গোলে নেপালকে উড়িয়ে দিয়েছে। কোচ অবশ্য এনিয়ে তেমন চিন্তিত নন, ‘ম্যাচটা দেখেছি, দ্বিতীয়ার্ধে নেপালের কেমন যেন গা-ছাড়া ভাব ছিল। মনে হচ্ছিল তারা যেন খেলার মধ্যে নেই, যে কারণে গোল ব্যবধান বাড়িয়ে নিতে পেরেছে ভারত।’

প্রথম দুই ম্যাচের মতো ভারতের বিপক্ষেও আক্রমণাত্মক ফুটবল খেলার সংকল্প কোচ ছোটনের, ‘আমাদের খেলার ধরন একই থাকবে। ভারত শক্তিশালী প্রতিপক্ষ হলেও আমরা আক্রমণাত্মক খেলবো। সব ম্যাচ জিতেই ফাইনাল খেলতে চাই।’

এই ম্যাচে অবশ্য না-ও খেলতে পারেন তহুরা খাতুন। নেপালের বিপক্ষে হ্যাটট্রিক করা এই ফরোয়ার্ডের কুঁচকিতে সমস্যা। তহুরা না খেললে একাদশে আসতে পারেন সাজেদা খাতুন।

ভারত মাঠে নামবে প্রতিশোধের লক্ষ্য নিয়ে। দলটির কোচ মায়মল রকির মন্তব্য,  ‘ফাইনাল নিশ্চিত করলেও ম্যাচটি আমরা গুরুত্বের সঙ্গে খেলবো। আমরা পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নামবো। আগে দুবার বাংলাদেশের কাছে হেরেছি। বলা যায় না, এবার প্রতিশোধ নিতেও পারি!’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রংপুরে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ, সন্তুষ্ট প্রার্থীরা

বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট শুরুর আগে থেকেই রংপুরের কেন্দ্রগুলোয় ভোটারদের উপস্থিতি দেখা গেছে। কুয়াশা ও তীব্র শীত উপেক্ষা করেই তারা ভোট দিতে আসছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতিও বাড়ছে। কোথাও কোনও অপ্রীতিকর পরিস্থিতির খবর না থাকায় ভোটারদের মধ্যে আনন্দমুখর পরিবেশ দেখা যাচ্ছে। সমানতালে ভোট দিতে লাইন ধরছেন নারী ও পুরুষ ভোটাররা। কেন্দ্রগুলোয় আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছে।

সকাল ৮টা ৪৫ মিনিটে মাহীগঞ্জের দেওয়ানতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী কাওছার জামান বাবলা। এখন পর্যন্ত ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তিনি। তবে শেষ পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু থাকবে কিনা সেব্যাপারে বাবলা শঙ্কাও প্রকাশ করেছেন।

সকাল ৯টা ২১ মিনিটে নগরীর আলমনগর কলেজরোড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। ভোট দেওয়া শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘জয়ের বিষয়ে আমি শতভাগ আশাবাদী। এখনও পর্যন্ত নির্বাচনের পরিবেশ খুবই ভালো আছে। কোনও ধরনের অস্বস্তিকর পরিস্থিতির খবর পাইনি। উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দিচ্ছেন।’

এদিকে, সকাল সাড়ে ৯টার দিকে নগরীর নিউ সেনপাড়ায় শিশুমঙ্গল প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। তিনিও ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এই নির্বাচন হলো নির্বাচন কমিশনের পরীক্ষা। এর মাধ্যমে তাদের প্রমাণ করতে হবে যে তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে পারে।  কাজেই এই নির্বাচন সুষ্ঠু হবে।’

প্রায় একই সময় গুপ্তপাড়ায় সালেমা বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়েছেন সিপিবি-বাসদের প্রার্থী আব্দুল কুদ্দুস। তিনিও ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, রংপুর সিটি করপোরেশনে (রসিক) দ্বিতীয় বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। এর আগে ২০১২ সালের ২০ ডিসেম্বর রসিকে প্রথম ভোট হয়। এবার নগরীর ৩৩টি ওয়ার্ডের ১৯৩টি ভোটকেন্দ্রে ১ হাজার ১২২টি বুথে ভোটগ্রহণ চলছে। এ নির্বাচনে মোট ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ ভোটার ভোট দেবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest