সর্বশেষ সংবাদ-
কাজী রওশন আলমের বিরুদ্ধে জেলা রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগআশাশুনিতে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে ত্রৈমাসিক সমন্বয় সভাসাতক্ষীরায় কিশোরিদের উদ্বুদ্ধকরণ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণসাতক্ষীরায় জেলা পর্যায়ে সপ্তাহ ব্যাপি দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনসিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইনমেয়ের জিপিএ-৫ আলীপুর স্কুলের হাবিবার সাফল্যে বাবা-মায়ের চোখে আনন্দের অশ্রুনিখোঁজের ৩৮ ঘণ্টা পর আশাশুনির কালাম সরদারের লাশ উদ্ধারপ্রকৌশলীকে মারপিটের মামলায় জামায়াত নেতা হাজী নজরুলসহ দুইজনের জামিন নামঞ্জুরএসএসসি পরীক্ষায় সাতক্ষীরায় চারটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাশ করেনিসাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

কালিগঞ্জ প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসনের আ‘লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় আতাউল হক দোলনকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। মনোনয়ন নিয়ে ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে মঙ্গলবার বিকেলে খানবাহাদুর আহছানউল্লা সেতু সংলগ্ন বঙ্গবন্ধু‘র ম্যুরালের পাদদেশে উপজেলা আ‘লীগের আয়োজনে এই গনসংবর্ধনা অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়।

উপজেলা আ‘লীগের সভাপতি মাস্টার নরিমা আলী মুন্সির সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল ইসলামের পরিচালনায় গনসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আ‘লীগের দপ্তর সম্পাদক হারুণ আর রশিদ, কালিগঞ্জ উপজেলা আ‘লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, ইউনিয়ন আ‘লীগের সভাপতি আশরাফুল হোসেন খোকন,

কাজী কাহফিল আরা সজল, মৌতলা ইউনিয়ন আ‘লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, কৃষক লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রেজাউল ইসলাম রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান জামু, শ্রমিক লীগের সভাপতি শাহজালাল প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : জাতীয় সংসদ নির্বাচনে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আশরাফুজ্জামান আশুকে সাতক্ষীরা সদর ২ আসনে মনোনীত করায় জেলা জাতীয় পার্টির সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) সাতক্ষীরা সদর ২ আসনের জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে এলাকার ফিরলেন আশরাফুজ্জামান আশু ঢাকা থেকে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হলে বিনের পোতা এলাকা থেকে জাতীয় পার্টির হাজার হাজার নেতাকর্মীরা পুষ্প বৃষ্টিতে বরণ করে নেয়।

মোটরসাইকেল বহর নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তার কাঠিয়া বাসভবনে সংবর্ধনা সভায় মিলিত হয়। এসময় জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক মোঃ আশরাফুজ্জামান আশু, জেলা জাতীয় পার্টির যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপন,জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পী, পৌর জাতীয় পার্টির সভাপতি সৈয়দ মাহমুদ পাপা, সাধারণ সম্পাদক শেখ আবদুস সাদেক, ফিংড়ী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হুমায়ুন কবির প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াতুল করিম পিটুল, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ নাঈম, যুগ্ম অর্থ সম্পাদক মোঃ নাজমুল হোসেন,জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি কাজী আমিনুল হক ফিরোজ , সাধারণ সম্পাদক শ্রী কমল বিশ্বাস, জেলা যুব সংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পী, সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, বদরুজ্জামান বদু , ঘোনা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবদার ঢালী,বৈকারী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ওহিদুজ্জামান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, কুশাখালী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি গোলাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান, ঝাঁউডাঙা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও ইউপি সদস্য মফিজুল ইসলাম,

সাধারণ সম্পাদক ইপতিয়ার রহমান সিনিয়র সহ-সভাপতি আবুল মালেক সহ জেলা জাতীয় পার্টির , সদর উপজেলা জাতীয় পার্টি, পৌর জাতীয় পার্টি, ইউনিয়ান জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জাতীয় পার্টির যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রতারণা, জালিয়াতি ও তথ্য গোপনের মাধ্যমে কনিষ্ট শিক্ষকদের এমপিওভুক্তকরণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়েরকৃত মামলায় সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ আবু সাঈদের জামিন আবেদন না’ মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার বিশেষ জজ আদালতের বিচারক চাঁদ মোঃ আব্দুল আলীম আল রাজী এক জনাকীর্ণ আদালতে এ আদেশ দেন।

আবু সাঈদ সাতক্ষীরার আশাশুনী উপজেলার কচুয়া গ্রামের ও বর্তমানে শহরের পলাশপোল মরু মোল্লার ডাঙির নূর আলী সরদারের ছেলে এবং সাতক্ষীরা সিটি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ।

সাতক্ষীরা আদালত সূত্রে জানা গেছে, প্রতারণা ও জাল জালিয়াতির মাধ্যমে কাগজপত্র তৈরি করে চার প্রভাষককে এমপিওভুক্ত করার মাধ্যমে ২০ লাখ ৫৭ হাজার ৩৯৬ টাকা আত্মসাতের অভিযোগে আশাশুনি উপজেলা কচুয়া গ্রামের ও বর্তমানে শহরের পলাশপোল মধুমল্লারডাঙীর বাসিন্দা সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ আবু সাঈদ, দেবহাটা গ্রামের উত্তর পারুলিয়া গ্রামের দেলবার মৃধার ছেলে সিটি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোঃ মনিরুল ইসলাম, আশাশুনি উপজেলার নাকতাড়া গ্রামের আব্দুল হামিদ সরদারের ছেলে ইংরাজী বিভাগের প্রভাষক এসএম আবু রায়হান, সদর উপজেলার নেবাখালি গ্রামের আব্দুল কাদিরের ছেলে দর্শণ বিভাগের প্রভাষক নাসির আহম্মেদ এবং সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের ধীরেন্দ্র নাথ সরকারের ছেলে হিসাব বিজ্ঞানের প্রভাষক অরুন কুমার সরকারের বিরুদ্ধে দুদকের প্রধান কার্যালয়ের সহকারি পরিচালক প্রবীর কুমার দাস ২০২২ সালের ৯ মার্চ খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা (৩/২০২২)দায়ের করেন। যাহা পরবর্তীতে সাতক্ষীরা বিশেষ আদালতে ২/২০২২ মামলা হিসেবে নথিভুক্ত হয়। মামলার তদন্তকারি কর্মকর্তা দুদকের খুলনা অফিসের সহকারি পরিচালক বিজন কুমার রায় চলতি বছরের ৫ মে আদালতে ওই পাঁচ আসামীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। গত ২৬ অক্টোবর বিশেষ আদালতের জজ তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির নির্দেশ দেন।৩০ অক্টোবর প্রভাষক মনিরুল ইসলাম, প্রভাষক এসএম আবু রায়হান,প্রভাষক নাসির আহমেদ ও প্রভাষক অরুণ কুমার সরকার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত অসুস্থতার কারণে মনিরুল ইসলামের জামিন মঞ্জুর করে বাকী তিনজনের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

মঙ্গলবার এ মামলার মূল আসামী সাবেক অধ্যক্ষ আবু সাঈদ আদালতে আত্মসমপর্ণ করে জামিন আবেদন করলে বিচারক শুনানি শেষে জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

আসামী পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাড. মিজানুর রহমান পিন্টু।

রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন দুদকের মামলার বিশেষ সহকারী পিপি অ্যাডভোকেট সাধন কুমার চক্রবর্তী।

সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক মোঃ মেহেদি হাসান জানান মঙ্গলবার বিকেলে আসামী আবু সাঈদকে জেল হাজতে পাঠানো হয়েছে। #

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সংসদ নির্বাচনে অংশ নিতে উপজেলা চেয়ারম্যানের পদ ছাড়লেন আতাউল হক দোলন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস আমা আতাউল হক দোলন। স্থানীয় সরকার মন্ত্রণালয় পদত্যাগ পত্র গ্রহণ করে সোমবার একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়।

এর আগে রবিবার বিকালে সাতক্ষীরা-৪ আসনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পান তিনি। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতাকর্মীরা বলেছেন, হরতাল-অবরোধ-দ্রব্যমূল্য বৃদ্ধির এই সময়ে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই। আর তাই নতুনধারা নির্বাচনে অংশ নিচ্ছে না। ২৭ নভেম্বর বেলা ১১ টায় বিজয় মিলনায়তন (২৭/৭ তোপখানা রোড(পঞ্চম তলা)-এ ঢাকা দ্রব্যমূল্য বৃদ্ধি-সহিংসতার রাজনীতি-সীমাহীন দুর্নীতি, ১০০ বিলিয়ন ডলার ঋণ এবং অস্থিতিশীল পরিস্থিতিতে হটকারী নির্বাচনে অংশ গ্রহণে প্রতিবন্ধকতাসহ সামগ্রীক বিষয়ে সংবাদ সম্মেলন-এ নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, নির্মম বাস্তবতার মধ্য দিয়ে এগিয়ে চলছে আমাদের দৈনন্দিন জীবন। যেখানে নিয়ম করে রাজপথে অবরোধ-হরতাল আর সহিংসতাকে জনগণের কাঁধের উপর চাপিয়ে দিচ্ছে ছাত্র-যুব-কৃষক-শ্রমিক-মেহনতিজনতা বিরোধী-দুর্নীতিগ্রস্থ রাজনৈতিকচক্র। তারা যখন ক্ষমতায় ছিলো লোভ- মোহ আর সহিংসতার রাম রাজত্ব কায়েম করেছে, আর এখন যারা আছে তারা রামরাজত্ব ছাড়িয়ে আরো অনেকদূর এগিয়ে গেছে। ছাত্র-যুব-জনতার কথা ভাবার সময় কোন পক্ষেরই নেই। যারা ক্ষমতায় ছিলো, তারা অতিতের দুর্নীতির টাকায় রাজনৈতিক কর্মসূচির নামে মানুষের জীবন নিয়ে তামশা করে হলেও ক্ষমতায় আসার স্বপ্নবিভোর; আর যারা ক্ষমতায় আছে, তারা ক্ষমতাকে কুক্ষিগত করে আরো কয়েকদশক থাকার সংকল্প প্রকাশ করছে। মধ্যিখানে যুদ্ধাপরাধী-দুর্নীতিবাজ-জঙ্গী-সন্ত্রাসী-চাঁদাবাজরা আমজনতার জীবন বিষিয়ে তুলছে। কোথাও এরা ব্যাংক-বীমা-কর্পোরেট প্রতিষ্ঠান করে জনগণকে বোকা বানিয়ে হাজার হাজার কোটি টাকা পাচার করছে, আর কোথাও উন্নয়ন প্রকল্পের নামে মানুষের রক্তে উপার্জিত অর্থ লোপাট করছে, আবার কোথাও ফুটপাত দখল করে, বাস স্ট্যান্ড, রেল স্টেশন, লঞ্চঘাটসহ বিভিন্ন স্থাপনায় চাঁদাবাজী করে কোটি কোটি টাকা পাচার করছে। তারই ফলশ্রুতিতে আমরা এখন বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে সবচেয়ে বেশি ঋণের রেকর্ড গড়েছি। ১০০ কোটি বিলিয়ন ডলার ঋণের বোঝা নিয়ে আমরা পদ্মা সেতু, মেট্রোরেল, এক্সপ্রেস হাইওয়ে, বঙ্গবন্ধু টানেল, এলিভেটেড হাইওয়েসহ বেশ কিছু প্রত্যক্ষ উন্নয়নের আত্মতুষ্টিতে ভুগলেও দ্রব্যমূল্যের বাজারে গিয়ে হুশ হারানোর দশায় পতিত হয়েছি। এমতবস্থ্ায় এ নির্বাচন সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগের চেয়ে বেশি সমস্যা তৈরি করবে, যা মরার উপর খড়ার ঘা হয়ে আমজনতাকে কষ্টের মুখোমুখি করবে বলে আমরা এ নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি।

এসময় লিখিত বক্তব্যটি ইংরেজিতে অনুবাদ করে পাঠ করেন নতুনধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা। উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম মেম্বার ও বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ লিজা, সদস্য আফতাব মন্ডল, মামুন রায়হানসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা সদর ২ আসনে আসাদুজ্জামান বাবু নৌকার মনোনয়ন পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় সদর উপজেলা টাইলস ও মোজাউক শ্রমিক ইউনিয়নের আয়োজনে একটি আনন্দ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

র‌্যালিতে অংশগ্রহণ করেন, সদর উপজেলা টাইলস ও মোজাউক শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মো: শামীম হোসেন বাবু, ক্যাশিয়ার লুকমান হোসেন, দপ্তর সম্পাদক সাহাদত বাবু, সিনিয়র সদস্য আলমগীর, অজিয়ার, হাকিম, আরিফুল, জামাল, আমির আনোয়ার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরায় ৪টি আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা করা হয়েছে।

জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা: সাতক্ষীরা-১ সৈয়দ দিদার বখ্ত , সাতক্ষীরা-২ আশরাফুজ্জামান আশু, সাতক্ষীরা-৩ এড. আলিফ হোসেন, সাতক্ষীরা-৪ মাহবুবুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ডেস্ক রিপোর্: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু৷ স্থানীয় সরকার মন্ত্রণালয় আসাদুজ্জামান বাবুর পদত্যাগ পত্র গ্রহণ করে সোমবার একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়।

এর আগে রবিবার বিকালে সাতক্ষীরা-২ (সদর) আসনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পান তিনি।

জানা যায়, আসাদুজ্জামান বাবু আশির দশকের ছাত্রলীগের একজন সক্রিয় ছাত্রনেতা ছিলেন। পরবর্তীতে সাতক্ষীরা সরকারী কলেজে (জি, এস) নির্বাচন, জেলা ছাত্রলীগের নির্বাচিত সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে সফলতার সহিত দায়িত্ব পালন করে গেছেন। এছাড়াও সদর উপজেলা পরিষদ নির্বাচনে টানা দুইবার দলীয় মনোনয়নে নির্বাচন করে বিপুল ভোটে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে জয়ী হন এবং বর্তমানে বাংলাদেশ আওয়ামীলীগ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্বরত আছেন এবং সুখে- দুঃখে এলাকার জনগনের পাশে নিরালস ভাবে কাজ করে যাচ্ছেন তিনি। করোনা কালীন সময়ে জনগণের পাশে থেকে কাজ করছেন তিনি। পর পর দু’বার করোনা আক্রান্ত হলেও জনসেবা থেকে পিছিয়ে আসেননি।

সাতক্ষীরা-২ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু বলেন, নির্বাচনে অংশগ্রহণের জন্য আমি ইতিমধ্যেই সদর উপজেলা পরিষদের ‘চেয়ারম্যান’ পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছি। আর স্থানীয় সরকার মন্ত্রণালয় আমার পদত্যাগ পত্রটি গ্রহণ করে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, দল আমাকে যে বিশ্বাসে মনোনয়ন দিয়েছে, ইনশাআল্লাহ্ আমি সেটি রক্ষা করতে পারবো। এজন্য সাতক্ষীরা সদর ২ আসনের সর্বস্তরের দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest