সর্বশেষ সংবাদ-
বিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় প্রতিকূল পরিস্থিতিতে জলবায়ু উদ্বাস্তুদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত অ্যাডভোকেসি কর্মশালায় আইপিসিসির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ২০৫০ সালের মধ্যে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে উপকূলের ১৭ শতাংশ মানুষ উদ্বাস্তু হতে বাধ্য হবে। একই সাথে ৪০ শতাংশ জমি চাষাবাদের অনুপযোগী হয়ে পড়বে।

বুধবার (২৭ ডিসেম্বর) সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউনোপস এর সহায়তায় বেসরকারি সংস্থা এডুকো বাংলাদেশ ও উত্তরণ এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ কর্মকর্তা অ্যাড. মুনীরুদ্দীন। তথ্য চিত্র উপস্থাপন করেন প্রকল্প কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, জলবায়ু উদ্বাস্তুরা শহরে এসে বস্তিতে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। শিক্ষা থেকে ঝরে পড়ছে শিশুরা। তাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে, পুষ্টিহীনতায় ভুগছে। বস্তিতে স্যানিটেশন সমস্যা প্রকট আকার ধারণ করছে। জলবায়ু উদ্বাস্তুদের জীবনমান উন্নয়নে সাতক্ষীরা শহরের ৫টি বস্তিতে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন ও বিকল্প জীবিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মশালায় সিনিয়র সাংবাদিক অ্যাড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক ইলাহী, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান, এম কামরুজ্জামান, ফারুক মাহবুবুর রহমান, মোহাম্মদ আলী সুজন, গোলাম সরোয়ার, অ্যাড. বদিউজ্জামান, মোশারফ হোসেন, শহিদুল হক রাজু,
আব্দুল জলিল, আবদুস সামাদ, মেহেদী আলী সুজয়, বেলাল হোসেন, আসাদুজ্জামান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
একতরফা প্রহসনের নির্বাচন বন্ধ এবং বিতর্কিত নতুন শিক্ষা কারিকুলাম বাতিলের দাবিতে সাতক্ষীরায় রাষ্ট্রপ্রতি বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে বুধবার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারক লিপি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা এ কে এম রেজাউল করিম, সেক্রেটারী প্রভাষক কাজী ওয়েজ কুরনী, সহ-সভাপতি মো: ছারোয়ার আলম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি হাফেজ মো: আছাদুল্লাহ, আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক মো: নাসির উদ্দীনসহ জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়েছে দেশের মানুষ শান্তিপূর্ন সুষ্ঠু এবং সকল দলের অংশগ্রহনে নিরপেক্ষ নির্বাচন চায়। কিন্তু আওয়ামীলীগ সরকার একতরফা নির্বাচন করতে মরিয়া হয়ে উঠেছে। অবিলম্বে তা বন্ধ করতে হবে। এছাড়া বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে বিতর্কিত একটি শিক্ষা কারিকুলাম প্রবর্তন করেছে। বইয়ে অশ্লীল ছবি সংযুক্ত করা হয়েছে। ওই বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিল করতে হবে। দেশের মানুষের দাবি মেনে ৭ জানুয়ারি ১ তরফা নির্বাচন বন্ধ করে সকল দলের রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরির জন্য রাষ্ট্রপতির কাছে দাবি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
কালিগঞ্জের নলতায় অবৈধভাবে এক অবসর প্রাপ্ত শিক্ষকের রেকর্ডীয় সম্পত্তিতে থাকা দোকানঘর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে এক ইটভাটা মালিকের বিরুদ্ধে। ভাংচুরের পর মামলা না করতে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকিও প্রদর্শন করা হচ্ছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ইটভাটা মালিক আব্দুর রশিদ।
এঘটনার প্রতিকার চেয়ে কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক এ এইচ এম আনিছুর রহমান।

জানা গেছে, নলতা মৌজায় এস এ ১৫৬০ নং খতিয়ানে ১৩২২ নং দাগের ১৯ শতক জমির এস এ মালিক নন্দ রানী দত্ত। তিনি উক্ত ১৯ শতক সম্পত্তি দুখেরাম সরকারের নামে লিখে দেন। দুখেরামের ৮ পুত্রের মধ্যে দুইপুত্র নীলু ও তিলিপ (কেদার) তাকে অংশ থেকে ২ শতক সম্পত্তি ২০২১ সালে নলতা পশ্চিমপাড়া গ্রামের মৃত গোলাম মোস্তফার পুত্র এ এইচ এম আনিছুর রহমানের কাছে বিক্রয় করেন। এরপর থেকে সেখানে দোকানঘর নির্মান করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন আনিছুর রহমান। ওয়ারেশ হিসেবে নীলু ও তিলিপ (কেদার) এর প্রাপ্য সম্পত্তি ৪.৭৪ শতক। এর মধ্যে দুই শতক বিক্রির পর তারা একটি কিন্ডার গার্টেনের কাছে বিক্রিয় করেন ৩ শতক। অথচ তারা সম্পত্তি পাবে ২.৭৪ শতক।

এদিকে পূর্ব নলতা গ্রামের মৃত মাজেদ গাজীর পুত্র রশিদ গাজী ওই দুই ভাইয়ের কাছ থেকে আরো ২ শতক জমি ২০১৪ সালে ক্রয় করেছেন মর্মে দাবি করে আসছেন। কিন্তু সেখানে ওই দুই ভাইয়ের কোন সম্পত্তি নেই।

জমির দখল বুঝে না নিয়ে ওই দলিলের বুনিয়াদে আব্দুর রশিদ প্রভাব খাটিয়ে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুর রহমানের সম্পত্তি দখল করতে মরিয়া হয়ে ওঠেন। এছাড়া বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দায়ের হয়রানি করে যাচ্ছে। এমনকি দুখেরামের আরেকপুত্র বিশ^নাথকে বাদী করে আদালতে একটি মিথ্যা মামলাও দায়ের করে। কিন্তু পরবর্তীতে বাদী কাগজপত্রসহ হাজির না হওয়ায় মামলাটি খারিজ হয়ে যায়। এছাড়া স্থানীয় চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তর থেকে বিতাড়িত হয়ে গত ১৩ ডিসেম্বর ২৩ তারিখে ভাড়াটিয়া লোকজন নিয়ে উক্ত সম্পত্তিতে থাকা দোকানঘরটি ভেঙে গুড়িয়ে দেন আব্দুর রশিদ। এর প্রতিবাদ করতে গেলে আব্দুর রশিদ খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে। তাদের হুমকিতে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক দিশেহারা হয়ে পড়েছেন।

এঘটনায় ন্যায় বিচার চেয়ে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী অসহায় শিক্ষক আনিছুর রহমান।

তবে ভাংচুরের অভিযোগ অস্বীকার করে আব্দুর রশিদ গাজী বলেন আনিছুর মাস্টারের সেখানে কোন জমি নেই। মাস্টার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মানে না। আমরা একাধিকবার শালিস করেছি কিন্তু সমাধান হয়নি।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহীন বলেন এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। ব্যস্ততার কারনে হয়ে উঠছে না। তবে খুব শীঘ্রই উভয় পক্ষ কে সাথে নিয়ে বিষয়টির সমাধান করে দেবো। ###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট মনোনীত প্রার্থী আশরাফুজ্জামান আশুর নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় পোস্ট অফিস মোড়ে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন খন্দকার আবুল বাশার, কাজী আব্দুল মাতিন, নান্নু, নুরুল ইসলাম, মজনু প্রমুখ। উদ্বোধন শেষে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন কোর্ট মসজিদের পেশ ইমাম মাও: ফিরোজ হোসেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি: সাংগঠনিক কার্যক্রম বেগবান ও গতিশীল করার লক্ষে ‘বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’ এর পূর্বের কমিটি বিলুপ্ত করে সাতক্ষীরায় এক বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি সাঈদ মোহাম্মদ শাকিল, সাধারণ-সম্পাদক চেঙ্গিস খান রাজু ও যুগ্ম-সাধারণ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে সীমা সিদ্দীককে সভাপতি ও আতিক হাসান পলাশকে সাধারন সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট এই জেলা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি কামরুন্নাহার জলি,

আনোয়ার হোসেন, রিজভী আহম্মেদ, রওনক বাশার, জাকিয়া রহমান জবা, বিকাশ কুমার চক্রবর্তী, যুগ্ম-সাধারণ সম্পাদক জাবের হোসেন, দিলারা বানু, ইলোরা আরবি, রাহেলা আক্তার, পিংকি কর্মকার, সাংগঠনিক সম্পাদক প্রিয়াংকা হাজরা, প্রদীপ কুমার, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল হাসান, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আবু ইসহাক, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, সহ-দপ্তর সম্পাদক নাজমা খাতুন, সদস্য সুব্রত ঘোষ, মাকসুদুর রহমান, আন্না পারভীন ও সপ্না পারভীন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার কালীগঞ্জে মসজিদের পাশ থেকে ১৮ টি হাতবোমা উদ্ধারের পর নিস্ক্রিয় করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। মঙ্গলবার দুপুর ২টার দিকে সদরের লাবসা মোড় এলাকায় একে একে বোমাগুলো নিস্ক্রিয় করে।

গত সোমবার রাতে কালিগঞ্জ উপজেলার কালিকাপুর শেখপাড়া জামে মসজিদের পাশে পরিত্যক্ত অবস্থায় ওই হাতবোমাগুলো উদ্ধার করা হয়।

র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডিং অফিসার ও সহকারী পুলিশ সুপার নাজমুল হক জানান, নির্বাচনী নিরাপত্তায় টহলের সময় কালিকাপুর শেখপাড়া জামে মসজিদের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের থলে থেকে ১৮টি হাতবোমা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পরে হেডকোয়াটারের নির্দেশে বোমাগুলো নিস্ক্রিয় করা হয়েছে। ###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক :

সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১০২ বোতল ফেন্সিডিলসহ এক মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের নাম মোঃ আলিমুল ইসলাম (২৯)। সে কলারোয়ার দক্ষিণ ভাদিয়ালী গ্রামের নাজমুল হোসেনের ছেলে।
রোববার রাত ৮টার দিকে কলারোয়ার রাজপুর গ্রামের মাদরা-ফুলতলাগামী সড়কের আসামীর বাড়ির সামনের পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা জানায়, পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এর সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ এর নেতৃত্বে এসআই মিঠুন মজুমদার সঙ্গীয় ফোর্সের সহায়তায় উক্ত স্থানে অভিযান চালানো হয়।
এসময় আসামীকে ১০২ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে কলারোয়া থানার মামলা হয়েছে। মামলা নং-১৪, তারিখ- ২৪/১২/২০২৩ ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের ৩৬(১) টেবিলের ১৪(গ)/৪১।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক মূল্যায়নের ফল প্রকাশ ও প্লে গ্রুপের ছাত্রী নাজিফার অকাল মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত হয়।

মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলে অধ্যক্ষ শেখ আমিনুর রহমান কাজলের সভাপতিত্বে স্কুল প্রাঙ্গনে রবিবার সকাল ১০টায় মিলাদ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ্দোলা সাগর।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিশুদের নয়নের মনি শেখ ফারুকুজ্জামান ডেভিড ও নাজিফার বাবা মোঃ সাব্বির আহমেদ চঞ্চল।

বক্তারা নাজিফার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং আল্লাহ সুবহানাল্লাহ তাআলা যেন তাকে বেহেশতের সর্বোচ্চ স্থান দান করে সেই কামনা করেন। নাজিফা এবার বার্ষিক মূল্যায়নে প্রথম স্থান অধিকার করেছে।

সবশেষে দোয়া পরিচালনা করেন পুরাতন কোট মসজিদ এর ইমাম কারী শেখ ফিরোজ আহমেদ। দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৌমিতা অধিকারী তিথি মিস ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest