সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫

আশাশুনি প্রতিনিধি:

আশাশুনির বড়দলে ইঁদুর মারা বিদ্যুতের ফাঁদে পড়ে খোকন সানা (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সে উপজেলার বড়দল ইউনিয়নের বাইনতলা গাতিরমহল গ্রামের কিয়ামউদ্দিন সানার ছোট ছেলে। রবিবার রাত ৯ টার দিকে বাইনতলা বিলে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহতের বড় ভাই আজগার সানা জানান, পার্শ্ববর্তী আজারুল গাইনের ছেলে আলিম গাইন তার ধানক্ষেতে বিদ্যুতের খোলা তার বিছিয়ে ইঁদুর মারা ফাঁদ পেতে রেখেছে। রাতে মাছ ধরতে আলিমের ধান ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় ওই তারে বিদ্যুতায়িত হয়ে আমার ভাই মৃত্যুবরণ করে। আজারুল গাইনের ভাই সাত্তার গাইন রাত ৯ টার দিকে আমাদের মোবাইল ফোনে খবর দেয়। খবর পেয়ে আমরা ৯৯৯ ফোন করলে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।

এব্যাপারে আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই আজগর আলী সানা বাদী হয়ে আজহারুল ও তার ছেলে আলিমকে আসামি করে অবেহলার ফলে মৃত্যু ঘটানোর অপরাধে ৩০৪ (ক) পেনাল কোড এর ১৮৬০ ধারায় আশাশুনি থানায় ২০(১১)২৩ নং মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দরিদ্র পিতার ঘরে জন্ম নেওয়া ১৮ মাসের শিশু কেশব দেবনাথ বাঁচতে চায়। জন্মের পর থেকে চোখে টিউমারে আক্রান্ত শিশুটি। ঢাকা আগারগাঁও চক্ষু হাসপাতালে চিকিৎসা চলছে তার। কিন্তু চিকিৎসা ব্যয় বহুল হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন শিশুটির পিতা নবকুমার দেবনাথ। তাদের বাড়ি সদর উপজেলার ব্র্মরাজপুরে।

অসহায় পিতা নবকুমার দেবনাথ বলেন, দ্বীন মজুরির কাজ করে জীবিকা নির্বাহ করেন। সামথ্য অনুযায়ী চিকিৎসায় অর্থ ব্যয় করেছেন। কিন্তু তার পক্ষে শিশুটির চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। শিশুটির চিকিৎসায় সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি। শিশুটিকে সাহায্য পাঠাতে নবকুমার দেবনাথ (বিকাশ নং -০১৭৪৭ ৩৩২৯২৯)। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ল স্টুডেন্টস ফোরাম এর ৯ম বর্ষে পদার্পন ও ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন। ল স্টুডেন্টস ফোরামের সদ্য সাবেক সভাপতি সালাউদ্দীন রানার সভাপতিত্বে অতিথি ছিলেন সাতক্ষীরা ল কলেজের সিনিয়র প্রভাষক ও ল স্টুডেন্টস ফোরামের উপদেষ্টা এড. সিরাজুল ইসলাম, সিনিয়র প্রভাষক ও ল স্টুডেন্টস ফোরামের উপদেষ্টা এড. আ খ ম রেজওয়ান উল্লাহ সবুজ, এড. হোসনেয়ারা হক, এড. মুনির উদ্দীন, এড. নাজমুন নাহার ঝুমুর, এড. শরীফ আজমির হোসেন রোকন, এড. শহীদ হাসান বাবু, ল স্টুডেন্টস ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হক,

সাধারণ সম্পাদক কাজী সাহাব উদ্দিন সাজু, সাবেক সভাপতি আবদুল্লাহ আল মামুন ও এস এম বিপ্লব হোসেন, হুমায়ুন কবির রায়হান, আবুল হাসান, প্রিয়াংকা হাজরা, কমল, দিলারা বানু, বিকাশ চক্রবর্তী, রাহেলা আক্তার, তোফায়েল আমীন, নাজমা খাতুন, জবা, মারুফ, সানজিদা ওয়াহিদ, সপ্না, কলেজ স্টাফ আব্দুল মান্নান, কবির হোসেন, ইকবাল হোসেন প্রমুখ। বক্তব্যে বিভিন্ন বক্তারা বলেন লেখা পড়ার বিকল্প কিছু নাই তাই সবাইকে পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য আহ্বান জানান।সাবেক সাধারণ সম্পাদক অহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে কেক কাটা হয়।

সব শেষে ল কলেজের প্রান পুরুষ ল কলেজের অধ্যক্ষ ও ল স্টুডেন্টস ফোরামের প্রধান উপদেষ্টা এড. এস এম হায়দারের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মোঃ হুসাইন আলী। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-০২ আসনে প্রথম বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতিকের প্রার্থী মনোনীত হয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা পরিষদে বারবার নির্বাচিত চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।

সাতক্ষীরা-০২ আসনে আলহাজ্ব আসাদুজ্জামান বাবুকে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতজ্ঞা ও আসাদুজ্জামান বাবু কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শহরের খুলনা রোড মোড়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা পৌর ০৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে রবিবার সন্ধায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এম আর পরিবহনের চেয়ারম্যান মোঃ নুরুল হকের নেতৃত্বে খুলনা রোড মোড়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে আওয়ামী লীগ নেতা নুরুল হকের নিজস্ব কার্যালয়ে মিষ্টি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আনছারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাবু, ৯নং ওয়ার্ড আওয়ামী লেগের সেনিয়র সহ সভাপতি সুবোল কুমার বিশ্বাস, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, আ’লীগ নেতা তৈবুর রহমান, মনজুরুল আলম, হাসানুজ্জামান, হাবিবুল শাহিন, সুজন, সুভাষ রায় প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ডেস্ক রিপোর্ট: ৭ম দফায় ডাকা বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির সমর্থনে সাতক্ষীরায় ঝটিকা মিছিল করেছে বিএনপি। রোববার বেলা সোয়া ৩টার দিকে শহরের ইটাগাছা হাট বাজার মোড়ের বড়বাজার সড়কে উক্ত ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে জেলা বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান হবি সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসা এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সব বিএনপি নেতাকর্মীদের মুক্তিসহ এক দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং নির্বাচনী তফসিল বাতিল ঘোষণার দাবী জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ডেক্স রিপোর্ট : সাতক্ষীরার ৪টি আসনে নৌকার মনোনয়নে তিনটি নতুন মুখ আনা হয়েছে। রোববার কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনোনয়ন পাওয়াদের নাম ঘোষণা করেন।

সাতক্ষীরা-০১(তালা-কলারোয়া) আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন।

সাতক্ষীরা সদর-০২ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা-৩(দেবহাটা-আশাশুনি ও কালিগঞ্জ আংশিক) সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এবং সাতক্ষীরা-০৪ আসনে শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ প্রতিনিধি :
মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষে কালিগঞ্জে ৪ দলীয় “স্বাধীনতা কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। দেয়া ডি.এম.সি ক্লাবের আয়োজনে শনিবার বিকেলে উপজেলার দেয়া ফুটবল মাঝের মাঠে যাকযমকপূর্ণ পরিবেশে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা ফুটবল একাডেমি ও মৌতলার নামাজ গড় ফুটবল একাদশের মধ্যকার ফাইনাল খেলা নির্ধারিত সময়ে গোল না হওয়ায় খেলাটি টাইব্রেকারে গড়ায়। ট্রাইবেগারে কালিগঞ্জ ফুটবল একাডেমি ৩ গোল এবং মৌতলা নামাজগড় ফুটবল একাদশ ১ গোল করে। মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিমের সভাপতিত্বে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী ও রার্নাস আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা পরিষদের সদস্য ফিরোজ কবীর কাজল।

এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ জহুরুল হায়দার, অবসরপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ আকছেদুর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোঃ আব্দুল্লাহ, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস.এম, আহম্মাদ উল্যাহ বাচ্চু, সভাপতি মোকলেছুর রহমান মুকুল প্রমুখ।

রেফারী হিসেবে খেলাটি পরিচালনা করেন জাহাঙ্গীর কবীর, সহকারী ছিলেন মঞ্জু এলাহী এবং আবু সফিয়ান। ধারাভাষ্যে ছিলেন ইসমাইল হোসেন মিলন ও এম.আর, মোস্তাক। খেলায় চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার টাকা ও রার্নাসআপ দলকে ৩০ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়। খেলায় সেরা খেলোয়াড় কালিগঞ্জ ফুটবল একাডেমির খেলোয়াড় রায়হান ও একই দলের সেরা গোলকিপার বাবু সহ সেরা দর্শকের পুরস্কার প্রদান সহ ধারাভাষ্যকর দুজনকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠান শেষ পর্যায়ে অতিথিবৃন্দের কাছ থেকে কালিগঞ্জ ফুটবল একাডেমির সভাপতি রেজা ও কর্মকর্তা জাহাঙ্গীর সহ দলের নেতৃবৃন্দ ও খেলোয়াড় চ্যাম্পিয়ন টফি সহ প্রাইস মানি গ্রহণ করেন। দীর্ঘদিন পর ডি.এম.সি ক্লাবের সভাপতি বাবলা আহমেদ সহ কমিটির সার্বিক আয়োজনে সুন্দর পরিবেশে চার দলীয় “স্বাধীনতা কাপ” ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হওয়ায় এলাকাবাসী সকলকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরায় ওয়াস এসডিজি প্রকল্পের উদ্যোগে বিশ্ব টয়লেট দিবস ২০২৩ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা ওয়াস এসডিজি প্রকল্পের অধীনে হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) ও প্র্যাকটিক্যাল এ্যাকশনের আয়োজনে বিশ্ব টয়লেট দিবস ২০২৩ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষ্যে আলোচনা সভা ও প্রগতি নাট্য সংস্থার সদস্যরা উন্নত ওয়াস চর্চা বিষয়ক নাটিকা এবং উন্নত টয়লেট সামগ্রী প্রদশর্ণী করা হয়। বিশ্ব টয়লেট দিবস উৎযাপনের তাৎপর্য বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন নন্দিতা রানী দত্ত।

অনুষ্ঠানে আশা’র শাখা ব্যবস্থাপক আমিনুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর নূরজাহান বেগম, অনিমা রানী মন্ডল ও পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ফারুক রহমান ও আসাদুজ্জামান আসাদ।

অনুষ্ঠানে বক্তারা এসডিজি ৬নং লক্ষ্য মাত্রা অর্জন ও মানুষের মাঝে উন্নত স্যানিটেশন সচেতনতা সৃষ্টির গুরুত্ব বিষয়ক আলোকপাত করেন।

কমিউনিটি পর্যায়ে স্যানিটেশন চাহিদা সৃষ্টির ক্ষেত্রে উদ্যোক্তাদের ভূমিকা বিষয়ক বক্তব্য রাখেন রবিউল ইসলাম ও জেসমিন আরা এবং কনজুমার গ্রুপ সদস্য পিংকী রানী দাস। কমিউনিটি পর্যায়ে স্যানিটেশন ব্যবকারীদের মধ্যে বক্তব্য রাখেন ফতেমা খাতুন ও তহমিনা খাতুন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন হোপ ফর দি পুওরেষ্ট’র টাউন কো-অর্ডিনেটর মৃনাল সরকার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে এসডিজি ৬ নং লক্ষ্য মাত্রা অর্জনের জন্য আমাদের অনেক কাজ করতে হবে। যারা ওয়াস উদ্যোক্তা আছেন তাদেরকে সকল শ্রেণীর মানুষের উপযোগী পণ্য উৎপাদন করতে হবে। মানব বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। মানব বর্জ্য সুস্থ ব্যবস্থাপনা করার জন্য সরকারী ও বেসরকারী পর্যায়সহ সিভিল সোসাইটি মেম্বার, সাংবাদিক ও কমিউনিটির সকলকে এক সঙ্গে কাজ করতে হবে। উল্লেখ্য ওয়াস এসডিজি প্রকল্প কমিউনিটি পর্যায়ে মানুষের সচেতনতা বৃদ্ধি, ওয়াস উদ্যোক্তাদের দক্ততা বৃদ্ধি ও ওয়াস সেবার ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করার জন্য সাতক্ষীরা পৌরসভার সাথে কাজ করে যাচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest