সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরায় ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে সাতক্ষীরা সদরের তালতলা এলাকার বিজিবি হেড কোয়ার্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভারতের শিলিগুড়ি এলাকার অসিম কুমার বিশ^াস এবং কারিমপুর এলাকার ছবি বিশ^াস। এঘটনায় গুরুতর আহত হয়েছে প্রাইভেটকারটির চালক রফিকুল ইসলাম সজিব। চালকের বাড়ি খুলনার ফুলবাড়ি এলাকায়।

স্থানীয়রা জানান, প্রাইভেটকারটি দুইজন যাত্রী (ভারতীয় নাগরিক) নিয়ে খুলনা হতে সাতক্ষীরার দিকে আসছিলো।

পথিমধ্যে সাতক্ষীরার তালতলা এলাকার বিজিবি হেড কোয়ার্টার সামনে পৌছালে বিপরীতগামী(খুলনা গামী) একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রী ভারতীয় নাগরিক মারা যান। গুরুতর আহত অবস্থায় চালককে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক মো: সাইফুজ্জামান বলেন মারা যাওয়া দুইজন কে মর্গে পাঠানো হয়েছে এবং আহত চালকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় ১১১ বোতল ফেন্সিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার দুপুর আড়াইটার দিকে দেবহাটা থানার কামটা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রেশমা খাতুন(৪৫) কালিগঞ্জ উপজেলার বারদাহ গ্রামের আলী নেওয়াজ গাজীর স্ত্রী ।

জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, রেশমা খাতুন দেবহাটার কামটা এলাকায় মৃত আ: জলিল গাজীর পুত্র নাজির উদ্দিন গাজীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। সেখানে তিনি মাদক ব্যবসা পরিচালনা করেন এমন খবরে ডিবি পুলিশ সেখানে অভিযান পরিচালনা করেন।

এসময় তার বাসা হতে ১১১ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। এঘটনায় ওই নারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান কে রাজশাহীর জেলা ও দায়রা জজ হিসেবে পদায়ন করা হয়েছে। ২৩ নভেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এর সিনিয়র সচিব মোর্শেদ আল মামুন ভ‚ঁইয়া স্বাক্ষরিত এক পত্রে সাতক্ষীরার সাবেক জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান কে রাজশাহীর জেলা ও দায়রা জজ হিসেবে পদায়নের নির্দেশ দেন।

এর আগে শেখ মফিজুর রহমান সাতক্ষীরা জেলায় সুনামের সাথে দায়িত্ব পালন করেন। পরে শরিয়তপুরের জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে এক পুলিশ কর্মকর্তার আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে সাতক্ষীরা পুলিশ লাইনের ব্যারাকের দোতালায় নিজের কক্ষে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। রাতের কোন এক সময় তিনি আত্মহত্যা করেছেন বলে ধারনা করা হচ্ছে।

আত্মহননকারী পুলিশের উপপরিদর্শক মো. আজাহার আলী(৫৯)। তিনি যশোর সদর উপজেলার রামনগর গ্রামের নুরুজ্জামান মিয়ার পুত্র। গত ১৪ নভেম্বর নড়াইল জেলা থেকে বদলি হয়েতিনি সাতক্ষীরা পুলিশ লাইনে যোগদান করেন।

সাতক্ষীরা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক (ডিআইও-১) ইয়াছিন আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সম্প্রতি তিনি সাতক্ষীরায় যোগদান করেছেন। এর আগে তিনি সাতক্ষীরাতে চাকুরি করেছেন। তবে কি কারনে আত্মহত্যা করেছেন সেটি নিশ্চিত করতে পারেননি। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

জাতীয়তাবাদী কৃষকদল আশাশুনি উপজেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

গত ২২ নভেম্বও ২৩ তারিখে জেলা আহবায়ক সালাউদ্দিন ও সদস্য সচিব রবিউল ইসলাম রবি স্বাক্ষরিত একপত্রে লিয়াকত হোসেন কে আহবায়ক, একলেছুর রহমানকে সিনিয়র যুগ্ম আহবায়ক, ফিরোজ হোসেন, শাহজাহান, খায়রুল ইসলাম, মনিরুজ্জামান ছট্টু, মোস্তাক হোসেনকে যুগ্ম আহবায়ক ও আব্দুল কাদের কে সদস্য সচিব করে ৮ সদস্য বিশিষ্ট আশাশুনি উপজেলা কমিটির অনুমোদন দেন। ### প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আশাশুনি ব‍্যুরো:
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটিতে বাল্যবিবাহ, ইভটিজিং মাদক ও সন্ত্রাস বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিকালে গুনাকরকাটি বাজারস্থ মার্কেটে এ সমাবেশের আয়োজন করা হয়। কুল্যা ইউপি চেয়ারম্যান এসএম ওমর ছাকি ফেরদৌস পলাশের সভাপতিত্বে বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আশাশুনি থানা অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী। ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুরের সঞ্চালনায় এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ ঢালী, থানার এসআই শাহিনুর ইসলাম শাহীন, অ্যাডভোকেট দেবাশীষ মুখার্জী, ইউপি সদস্য আলহাজ্ব আব্দুল মাজেদ গাজী, উত্তম কুমার দাশ, আব্দুল কাদের গাজী, আব্দুর রশিদ, তাহেরা বিশ্বাসসহ সাংবাদিকৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারন উপস্থিত ছিলেন। সমাবেশে বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক ও সন্ত্রাস বিরোধী আলোচনা করা হয় এবং এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার্থে উপস্থিত সকলের সম্মতিক্রমে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান এর নির্দেশনায় এবং কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহাঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে কলারোয়া থানা পুলিশ বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এলএসডি ও হেরোইন উদ্ধার করায় জেলা পুলিশকে পুরস্কৃত করেছে আইজিপি।

গত ২২ নভেম্বর পুলিশ সুপার উক্ত পুরষ্কার কলারোয়া থানার অফিসার ইনচার্জ এর নিকট হস্তান্তর করেন। কলারোয়া থানা পুলিশের পক্ষ থেকে পুলিশ প্রধানের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ প্রতিনিধি :
“নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

(২২ নভেম্বর) বুধবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এই এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা (ভারপ্রাপ্ত) পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেডিকেল অফিসার (এমসিএইচএফপি) প্রবীর মুখার্জি‘র সভাপতিত্বে এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা।

ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ শাহ আলমের পরিচালনায় এ্যাডভোকেসি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবুল কবীর, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশিষ কুমার নন্দি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, এমপিএইচ, উপজেলা টিএ কো-অডিনেটর জিয়াউল আহসান, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (এসএসসিএমও) আলহাজ্ব মনিরুল ইসলাম, পরিবার পরিকল্পনা পরিদর্শক নাসির উদ্দিন খান, মিজানুর রহমান ও পরিবার কল্যাণ সহকারী শামছুন্নাহার প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest