সর্বশেষ সংবাদ-
তালায় গাঁজা সেবনের সময় আটক দিদার মোড়ল : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডসাতক্ষীরায় পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে অবহিতকরণসাতক্ষীরা পৌরসভা কর্তৃক শহরের ফুটপাত থেকে তুলে নিয়ে যাওয়া ফল ও নগদ টাকা ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলনদেবহাটায় ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড বিধবা নারীর মাটির ঘর: মানবেতর জীবনজাতীয় প্রতিভা অন্বেষণে মূকাভিনয়ে দেশসেরা সাতক্ষীরার জান্নাতনারী ও যুব নেতৃত্বের অংশগ্রহণে জলবায়ু সহনশীলতা ও সুরক্ষা বিষয়ক গোলটেবিল বৈঠকপদোন্নতি পেয়ে যমুনা টিভির স্টাফ রিপোর্টার হলেন আকরামুলচিকিৎসকের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনসাতক্ষীরায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে শিক্ষক আটকসাতক্ষীরায় ব্রজপাতে নারী আইনজীবীর মৃত্যু

মুকুট হারিয়ে আইসক্রিমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এভ্রিল!

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হিসেবে চীনে যাচ্ছেন জেসিয়া ইসলাম। নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিতর্ক ও তথ্য গোপনের অভিযোগ ওঠার পর সমালোচনার মুখে জান্নাতুল নাঈম এভ্রিলের খেতাব বাতিল করে জেসিয়াকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পাঠানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে আয়োজক কমিটি।

তবু একেবারে খালি হাতে ফেরেননি এভ্রিল। প্রতিযোগিতায় অংশগ্রহণের সুবাদে টাইটেল স্পন্সর লাভেলো আইসক্রিমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন তিনি।

বুধবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন লাভেলোর ব্যবস্থাপনা পরিচালক মো. একরামুল হক।

ওই সংবাদ সম্মেলনেই নতুন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হিসেবে জেসিয়া ইসলামের নাম ঘোষণা করা হয়।

এর আগে, রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে গ্র্যান্ড ফিনালে বিজয়ী হিসেবে এভ্রিলের নাম ঘোষিত হয়।

সেখানে প্রথম রানারআপ ঘোষিত জেসিয়া ইসলাম বিচারকদের রায়ে প্রথম হয়েছিলেন বলে দুইজন বিচারকের বরাত দিয়ে একটি পত্রিকায় আসে। প্রথম ঘোষণাকে আয়োজকরা ‘ভুল’ হিসেবে আখ্যায়িত করলে শুরু হয় বিতর্ক।

এরপর খবর পাওয়া যায় চ্যাম্পিয়ন জান্নাতুল নাঈম বিয়ের বিষয় গোপন করেছেন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায়। পরে বিতর্কের মুখে ফেসবুক লাইভে এসে নিজের বিয়ের কথা স্বীকার করে নেন এভ্রিল। পরে আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতার কমিটি এভ্রিলকে অযোগ্য ঘোষণা করে।

আগামী ১৪ নভেম্বর চীনের সানাইয়া শহরে অনুষ্ঠিত হবে ৬৭তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বেদুইনদের এক গ্রাম ১১৯ বার ধ্বংস করল ইসরায়েল

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় নেজেভ এলাকায় আরব বেদুইনদের একটি গ্রাম ১১৯ বার ধ্বংস করেছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

স্থানীয় সময় মঙ্গলবার সকাল সোয়া ৭টায় সর্বশেষ গ্রামটি গুঁড়িয়ে দেয় ইসরায়েলের সশস্ত্র বাহিনী ও দাঙ্গা পুলিশ সদস্যরা।

আল-আরাকিব নামে ওই গ্রামের মোড়ল সিয়াহ আল-তৌরি আলজাজিরাকে বলেন, ‘তারা প্রতিটি দালান, বাড়ি গুঁড়িয়ে দিয়েছে, সবকিছু ধ্বংস করেছে।’

গ্রামটিতে ২২০ জনের মতো মানুষের বসবাস ছিল। ২০১০ সালের ২৭ জুলাই প্রথমবার গ্রামটি গুঁড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনী। এর পর থেকে বিভিন্ন সময়ে স্থানীয় মানবাধিকারকর্মীদের সহায়তায় বাস্তুচ্যুত বাসিন্দারা আবার ঘরবাড়ি তুলেছেন।

‘রাষ্ট্রের বর্ণবাদী ও সন্ত্রাসী নীতির কারণে আমরা এখন অস্থায়ী বাড়িতে বসবাস করছি’, বলেন আল-তৌরি।

‘তারা (ইসরায়েলি বাহিনী) জোর করে আমাদের সরিয়ে দিতে চায় এবং স্বীকার করতে চায় না যে আমরা রাষ্ট্রের নাগরিক। তারা আমাদের স্বীকৃতি দেয় না। যদি তা-ই হতো, তাহলে আমাদের প্রাপ্য অধিকার দিত’, যোগ করেন ওই গ্রামের মোড়ল।

অনুমতি না নিয়ে স্থাপনা নির্মাণের অভিযোগে নেজেভে প্রায়ই উচ্ছেদ অভিযান চালায় ইসরায়েলের আইনশৃঙ্খলা বাহিনী। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, বৈধভাবে বাড়ি নির্মাণের অনুমতি নেওয়া প্রায় অসম্ভব। দক্ষিণ ইসরায়েলে বেদুইনদের ‘অননুমোদিত’ ৪০টি গ্রামের একটি আল-আরাকিব।

ইসরায়েলি বাহিনীর বারবার উচ্ছেদের পরও গ্রামটিতে থাকতে চান আল-তৌরি। তিনি বলেন, ‘যা-ই হোক না কেন, আমরা আমাদের পিতৃপুরুষের ভূমিতে থাকব।’

‘১৯১৪ সাল থেকে এখানে আমাদের কবর আছে। আমাদের ছয়টি কুয়া আছে, কিন্তু এগুলোর পানি পর্যন্ত পান করতে দেওয়া হয় না আমাদের।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুর্নীতি-অনিয়মে জড়ালে চাকরিচ্যুত করা হবে : ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি

দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে সুপ্রিম কোর্টের বেঞ্চ অফিসারদের উদ্দেশে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিয়া বলেছেন,‘আপনারা যে পদে আছেন এই পদে থেকে কোনো প্রকার দুর্নীতি ও অনিয়মে জড়াবেন না। এ ধরনের কোনো অভিযোগ প্রমাণিত হলে তাঁকে চাকরিচ্যুত করা হবে। কোনো ছাড় দেওয়া হবে না।’

বুধবার বিকেলে সুপ্রিম কোর্টের মিলনায়তনে এক অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এসব কথা বলেন।

আবদুল ওয়াহহাব মিয়া বলেন, ‘কোনো রায় বা আদেশ বিচারক কর্তৃক স্বাক্ষর হওয়ার পর তা দ্রুত সংশ্লিষ্ট শাখায় পাঠিয়ে দেবেন। দিনের কাজ দিনে শেষ করবেন। পূর্বে কী করেছেন সেটা ভুলে যান।’

বেঞ্চ অফিসারদের উদ্দেশে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আরো বলেন, ‘হাইকোর্টের কোনো বেঞ্চের দৈনন্দিন মামলার কার্যতালিকায় এদিক-ওদিক করবেন না। এ ধরনের অভিযোগ যদি কোনো আইনজীবী করেন তাহলে আমি ব্যবস্থা নেব।’

সভায় আরো উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, আপিল বিভাগের রেজিস্ট্রার জাকির হোসেন, হাইকোর্টের রেজিস্ট্রার আবু সৈয়দ মো. দিলজার হোসেন, অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় জাতীয় শ্রমিক লীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কেন্দ্রীয় বাস-টার্মিনালস্থ জেলা শ্রমিক লীগের অফিস কার্যালয়ে জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু’র সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এম.এ খালেক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ সরদার, পৌর শ্রমিক লীগের সভাপতি মো. জোহর আলী, সাধারণ সম্পাদক মো. রমজান আলী, ইটাগাছা ট্রাক ও ট্রাংলরী, কার্ভাট ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক শেখ শাহাঙ্গীর হোসেন সাহিন, নারকেলতলা ট্রাক ও ট্রাংলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রকিব, সাধারণ সম্পাদক আব্দুল কাদের কাদু, বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক জাহিদ, ওজোপাডিকো বিদ্যুৎ শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম, লেবার শ্রমিক ইউনিয়নের সভাপতি মোসলেম, সাধারণ সম্পাদক বাবুল হোসেন, জেলা অটো রিকসা অটোটেম্পু সমিতির সভাপতি মো. মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক গাউস আলী, জাহিদ হোসেন, মুকুল প্রমুখ। এসময় সাতক্ষীরায় জাতীয় শ্রমিকলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা সুন্দর ও সফলভাবে পালনের লক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নুরনগরে মৎস্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে পুশ বিরোধী অভিযান

নূরনগর(শ্যামনগর) প্রতিনিধি : বুধবার সকাল ১০টায় শ্যামনগর উপজেলার নুরনগর মৎস্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে বাগদা চিংড়ীতে অপদ্রব পুশ বিরোধী অভিযান চালানো হয়েছে। নুরনগর মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি নিজ এই অভিযান চালিয়েছেন বলে জানা গেছে। শ্যামনগর উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক হোসেন সাগর এর নির্দেশে এই অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে। নুরনগরের মৎস্য আড়ৎ গুলোতে বাগদা চিংড়ীতে কোন প্রকার অপদ্রব পুশ করতে না পারে সে দিকে সংশ্লিষ্ট সকলকে সক্রিয় থাকার আহবান জানিয়েছেন। নুরনগর মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ডি এম মঈনদ্দীন লাবলুসহ সমিতির অন্যান্য সদস্যদের সাথে নিয়ে নুরনগরের বিভিন্ন মাছের আড়ৎ গুলোতে যান এবং পুশ না করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন। তিনি সকল আড়ৎ মালিকদের উদ্দেশ্যে বলেন, কোন আড়ৎ মালিক পুশ করছে এমন প্রমান যদি মেলে তাহলে তার লাইসেন্স বাতিল করা হবে। এ বিষয়ে সভাপতি সাংবাদিকদের বলেন, শ্যামনগর উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক হোসেন সাগর এর নির্দেশে এই কার্যক্রম হাতে নিয়েছি, নুরনগরে পুশ বন্ধ করে ছাড়বো ইনশাল্লাহ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে ফুটবল টুর্নামেন্টে ভুরুলিয়া ফাইনালে

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ : কালিগঞ্জের কাটুনিয়া রাজবাড়ি পল্লী উন্নয়ন সংঘ আয়োজিত চার দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা বুধবার বিকেলে রাজবাড়ী ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগরের ভুরুলিয়া মহাসীন রেজা ফুটবল একাদশ ও কালিগঞ্জের বন্দকাটি ফুটবল একাদশের মাধ্যকার তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা নির্দ্ধারিত সময়ে গোলশূণ্য ভাবে শেষ হয়। পরবর্তীতে টাইব্রেকারে ভুরুলিয়া মহাসীন রেজা ফুটবল একাদশ ৪-২ গোলের ব্যবধানে বন্দকাটি ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। খেলা উদ্বোধন করেন কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল ওহাব ও রতনপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে খেলা পরিচালনা করেন ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু এবং সহকারী হিসেবে ছিলেন সৈয়দ মোমেনুর রহমান ও শাহীন আলম। আগামী ৯ অক্টোবর সোমবার কালিগঞ্জের পিডিকে মিতালী সংঘ ও শ্যামনগরের ঈশ^রীপুর মুসলিম স্পোটিং ক্লাব টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ফি দিতে না পারায় পরীক্ষার হল থেকে ছাত্রীকে বের করে দিলেন মাদ্রাসার সুপার!

নিজস্ব প্রতিনিধি : পরীক্ষার ফি দিতে না পারায় পরীক্ষার হল থেকে ৮ম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে বের করে দেওয়া হয়ছে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং সুপার নজরুল ইসলাম, সহ- সুপার মাওলানা আনোয়ার ইলাহী ও কম্পিউটার অপারেটর আব্দুর রহমানের শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা সদরের সাতানী কুশখালী দাখিল মাদ্রাসায়।
৮ম শ্রেণির একাধিক শিক্ষার্থী বলেন, মঙ্গলবার হতে আমাদের টেস্ট পরীক্ষা শুরু হয়েছে। আমরা সকাল ১০ টার সময় পরীক্ষার হলে পরীক্ষা দিতে শুরু করি। প্রায় ৩০ মিনিট পর যারা পরীক্ষার ফির টাকা সম্পূর্ণ পরিশোধ করেনি তাদেরকে বের করে নিয়ে যায় শিক্ষকেরা। পরে সবাই পরীক্ষার হলে এলেও শরিফা আর পরীক্ষা দিতে আসেনি।
শরিফা নামের ৮ম শ্রেণির ওই ছাত্রী বলেন, আমার বাবা একজন গরীব মানুষ। পরিক্ষার ফি দিতে না পারায় সুপার, সহ- সুপার ও কম্পিউটার স্যার আমাকে পরীক্ষার হল থেকে বের করে আনে। আমাকে পরীক্ষা দিতে দেন নি।
শরিফার বাবা মোতাহার হোসেন বলেন, আমার ৩ সন্তান এই মাদ্রাসায় লেখাপড়া করে। আমি গরিব মানুষ। অনক কষ্টে ৩৬০ টাকা যোগাড় করে মাদ্রাসায় পরিক্ষার ফি দিয়েছি কিন্তু সুপার বলেন, এ টাকা দিলে হবে না। সম্পূর্ণ ৬৮০ টাকায় দিতে হবে। তাই আমি চেয়ারম্যানের কাছে ফোন দিয়েছিলাম। কিন্তু ঘণ্টা খানেক পর আমার মেয়ে বাড়ি যেয়ে কাঁদতে কাঁদতে বলে যে, টাকা পরিশাধ না করায় তাকে পরীক্ষার হল থেকে বের করে দিয়েছে। পরে আমি আবার আমি মাদ্রাসায় আসলে সুপার বলে, “৮ম শ্রেণিতে পড়া অবস্থায় যদি চেয়ারম্যান-মেম্বরকে জানাও তবে এস এস সি পরীক্ষার সময়তো মন্ত্রীকে জানাবে।”
কুশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শ্যামল বলেন, সকাল ৯টায় মেয়টির বাবা মোতাহার হোসেন আমার কাছে ফোন করে সম্পূর্ণ টাকা পরিশোধ করার সামর্থ নেই বলে জানাই। তখন আমি মাদ্রাসার শিক্ষক মাওলানা অসিকুর রহমানকে ফোন করে বলেছিলাম যে ৩৬০ টাকা নিয়ে পরীক্ষার ব্যবস্থা করা হোক, পরে যা করতে হয় আমি করবো। কিন্তু মাওলানা অসিকুর রহমান সুপারকে বলা সত্ত্বেও মেয়টিকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি।
মাওলানা অসিকুর রহমান বলেন, চেয়ারম্যান আমাকে ফোন দেওয়ার সাথে সাথে আমি সুপারকে বলেছিলাম। কিন্তু পরে শুনি পরীক্ষা না দিয়ে মেয়েটি বাড়ি চলে গেছে।
সাতানী কুশখালী দাখিল মাদ্রাসার বিদ্যোৎসাহী সদস্য মেম্বর লেয়াকাত আলী বাবু বলেন, মেয়েটির গার্ডিয়ান আমার সাথে নালিশ করার সাথে সাথে আমি প্রতিষ্ঠান প্রধানকে জানিয়েছিলাম। কিন্তু আমি ও চেয়ারম্যান সুপারিশ করার পরও তাকে পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হয়েছে। এটি খুবই দুঃখজনক।
সাতানী কুশখালী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নজরুল ইসলাম বলন, “এ ব্যাপারে আমি কথা বলতে ইচ্ছুক না। যা হয়েছিল তা মিটে গেছে।”
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, “বিষয়টি আমাক কেউ জানায় নি। এমনকি কেউ কোন লিখিত অভিযোগ দেয় নি। তবে বৃহস্পতিবার সুপারের সাথে কথা বলে বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নেবো।”

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে গ্রাম আদালত পরিচালনা ও সচেতনতা বৃদ্ধিতে সভা

আশাশুনি ব্যুরো : আশাশুনিতে কার্যকরী গ্রাম আদালত পরিচালনা এবং সচেতনতা বৃদ্ধিতে মুখ্য অংশীজনদের ভূমিকা শীর্ষক উপজেলা পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রীয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইএনডিপি’র জেল্ াফ্যাসিলেটেটর এস এম রাজু জবেদ। প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর অক্ষয় কুমার সরকারের সঞ্চালনায় সভায় প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা উপস্থাপন করেন জেলা কো-অর্ডিনেটর সৈয়দা ফরিদা ইয়াসমিন। মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, এস এম রফিকুল ইসলাম, প্রভাষক মোনায়েম হোসেন, আঃ আলিম মোল্যা, মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান, ইউপি সচিব আঃ জলিল প্রমুখ। সভায় গ্রাম আদালতকে শক্তিশালী ও কার্যকর ভাবে সচল করতে আদলত সহকারী নিয়োগ, আসবাবপত্র ও এজলাস বিতরণ, সাইনবোর্ড, বিধিমালা মোতাবেক ফরমেট, রেজিস্ট্রার বিতরণ, প্রশিক্ষণ প্রদান, আদালত ব্যবস্থাপনা কমিটি গঠন, মনিটরিং করা, উঠান বৈঠক করা সংক্রান্ত চিত্র তুলে ধরে পর্যালোচনার পাশাপাশি গ্রাম আদালতকে আরও শক্তিশালী ও সমস্যামুক্ত করতে বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest