সর্বশেষ সংবাদ-
সাংবাদিক সামিউল মনিরের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর হামলা: আটক -০২তালার নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ভূগর্ভ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের শীর্ষে আশাশুনিদীর্ঘ দুই মাস নিষেধাজ্ঞা শেষ : কাঁকড়া আহরণ অনুমতি পেলো বনজীবীরাসাতক্ষীরা কারাগারে হাজতির মৃত্যুনার্সিং ভর্তি পরীক্ষা খারাপ হওয়ায় মায়ের বকুনিতে ছাত্রীর আত্ম#হত্যাশ্যামনগরে পূজা উদযাপন ফ্রন্টের নেতা ও তার পরিবারকে হুমকির প্রতিবাদে মানববন্ধনসাতক্ষীরা জেলা বাস্তহারা দলের ১৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদনΜια βραδιά φωτός και ήχου στα ψηφιακά σαλόνια

জাজ মাল্টিমিডিয়া অথবা সৃজিত মুখার্জিকে প্রশ্নটি করুন : মিম

এই বিষয়টি নিয়ে আমার কিছু বলার নেই। এটা নিয়ে কী বলব? প্রশ্নটি আপনি জাজ মাল্টিমিডিয়া অথবা পরিচালক সৃজিত মুখার্জিকে করুন।

যৌথ প্রযোজনার ছবি ‘ইয়েতি অভিযান’-এর ট্রেলার প্রকাশ সম্পর্কে জানতে চাইলে এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

বিখ্যাত ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত ‘কাকাবাবু’ সিরিজ থেকে নির্মিত চলচ্চিত্র ‘ইয়েতি অভিযান’। কলকাতার ভেঙ্কটেশ ফিল্মের সঙ্গে ছবিটির যৌথ প্রযোজনায় আছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া। ছবিটিতে অভিনয় করছেন প্রসেনজিৎ, ফেরদৌস, যিশু সেনগুপ্ত, মিমসহ এক ঝাঁক দুই বাংলার তারকা।

তবে ছবির ট্রেলারে ছাপ নেই বাংলাদেশি শিল্পীদের। ২ মিনিট ৪২ সেকেন্ডের ট্রেলার। যেখানে কিনা একটি বার দেখানো হয়েছে দুই বাংলার জনপ্রিয় বাংলাদেশি অভিনেতা ফেরদৌসকে। আর পুরো ট্রেলারে একবারের জন্যও চোখে ধরা পড়েনি আরেক বাংলাদেশি শিল্পী মিমের। তাই ওপরে মিমের কথাগুলো যে এই কারণেই তা আর বলার অপেক্ষা রাখে না।

তবে মিম যাই বলুক, পুরো ট্রেলারে বাংলাদেশি অভিনেত্রীকে উপেক্ষা করায় ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনা শুরু হয়ে গেছে। অনেকেই বলছেন, মিমরা ওই দেশের ছবি করতে যতই ঢাক-ঢোল পিটিয়ে যান না কেন, যৌথ প্রযোজনার ছবিতে তাদের মূল্যায়ন কেমন সেটা ‘ইয়েতি অভিযান’ ট্রেলার না দেখলে বোঝা যাবে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল ভারত

ডাম্বুলাতে প্রথম একদিনের ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল ভারত। বিরাট কোহলির টিম ইন্ডিয়া ম্যাচ জিতল ৯ উইকেটে।
ম্যাচের নায়ক শিখর ধাওয়ান। প্রথমে ব্যাট করে ৪৩.২ ওভারে ২১৬ রান তুলল শ্রীলঙ্কা। টস জিতে শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাট করতে পাঠান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। শুরুটা খারাপ করেননি শ্রীলঙ্কার দুই ওপেনার ডিকওয়ালা এবং গুনতিলকা। ডিকওয়ালা আউট হন ৬৪ রান করে। গুনতিলকা করেন ৩৫ রান।

মেন্ডিসের অবদান ৩৬ রান এবং অ্যাঞ্জেলো ম্যাথুজ অপরাজিত থাকেন ৩৬ রান করে। এছাড়া শ্রীলঙ্কার আর কোনও ব্যাটসম্যান ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতে পারেননি। অক্ষর প্যাটেল ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে সফল। তিনি তিনটে উইকেট নিয়েছেন। দুটো করে উইকেট পেয়েছেন বুমরাহ, কেদার যাদব এবং চাহাল।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২৮.৩ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। শিখর ধাওয়ান শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১২৮ রানে। তাকে যোগ্য সঙ্গত দেন অধিনায়ক বিরাট কোহলি। বিরাট অপরাজিত থাকেন ৮২ রান করে। রোহিত শর্মা রান আউট হন ৪ রান করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দক্ষিণ আফ্রিকায় বাস উল্টে নিহত ১৮

দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলে একটি সেতুর কাছে বাস উল্টে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। রবিবার পিটারমারিজবার্গ এলাকার বাইরে এ ঘটনা ঘটে।

ইআর টুয়েন্টিফোর নামে একটি জরুরি সেবা বিভাগের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, বাসটি পিটারমারিজবার্গ এলাকার বাইরের একটি সেতুর রেলিংয়ে আঘাত হানে। এরপরই বাসটি উল্টে যায়। ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় বাসিন্দারা পরে বাসের আরো ১২ যাত্রীকে কাছের হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরো তিনজন।

আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। কী কারণে রেলিংয়ের সঙ্গে বাসটি ধাক্কা খেয়েছে তাৎক্ষনিকভাবে তা জানা যায়নি। ঘটনাস্থলে স্থানীয় কর্মকর্তারা ছুটে গেছেন। এ ঘটনার তদন্ত করা হচ্ছে বলে তারা জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বন্যা পরিস্থিতি ধামাচাপা দিতেই হামলা: ইমরান

গণজাগরণ মঞ্চের আন্দোলনকে বাধাগ্রস্থ করতে ও জনদুর্ভোগ থেকে মানুষের দৃষ্টি সরিয়ে ব্যাপারটিকে (বন্যা পরিস্থিতি) ধামাচাপা দিতেই সরকার হামলা-মামলা অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। তিনি বলেন, এই হামলার পর কোনো ব্যবস্থা না নেওয়াটা প্রমাণ করে এর পেছনে সরকারের যোগসাজশ ও ইন্ধন রয়েছে।
রবিবার বিকালে প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন ইমরান এইচ সরকার এসব কথা বলেন।

ইমরান আরও বলেন, ঘটনার পর একটি মামলা করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়নি। যদিও হামলাকারীদের চিহ্নিত করার উপাদান হিসেবে আক্রমণকারীদের ফেলে যাওয়া একটি সচল মোবাইল ফোন ও ছবি পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে। তিনি বলেন, আমরা সুস্পষ্টভাবে বলে দিতে চাই অব্যাহত এ হামলা-মামলার প্রেক্ষিতে অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি হলে তার সম্পূর্ণ দায়ভার সরকার ও প্রশাসনকেই নিতে হবে।

সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ড. অজয় রায়, মানবাধিকারকর্মী খুশী কবির, ডাক্তার নাজিমুদ্দিন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি ইমরান হাবিব রুম্মন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি জিলানী শুভ প্রমুখ।

ইমরান এইচ সরকারের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে অধ্যাপক ড. অজয় রায় বলেন, এ হামলার নিন্দা জানানোর ভাষা নেই। আমি বরং প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আপনি সরকারি গুদাম থেকে কিছু খাদ্যদ্রব্য ও বস্ত্রাদি দিয়ে এই হামলাকারীদের দুর্গত এলাকায় পাঠিয়ে দিন। এতে একটি সুবিধা হবে এদের শরীরে জমা মেদ আর গুণ্ডামি করে ঝরাতে হবে না, আর বানভাসি মানুষের দুঃখকষ্ট কিছুটা লাঘব হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পুরো চীন টার্গেট করতে পারবে ভারতের মিসাইল!

চীনকে সামনে রেখে নিত্য নতুন অস্ত্রে নিজেদের ভাণ্ডার সাজাচ্ছে ভারত। সেইসঙ্গে পাকিস্তানকে সামনে রেখে নিউক্লিয়ার স্ট্র্যাটেজি তৈরি করছে ভারত।
সম্প্রতি দুই মার্কিন পরমাণু বিশেষজ্ঞ জানিয়েছেন, পাকিস্তানের কথা মাথায় রেখে ভারতের শক্তি বৃদ্ধি এবার কাজে আসবে চীনের ক্ষেত্রেও। ভারতের উন্নত পরমাণু শক্তির প্রশংসা করে তাঁদের লেখায় এ সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরেন ওই দুই মার্কিন বিশেষজ্ঞ। একটি জার্নালে প্রকাশিত খবর অনুযায়ী, ভারতের মিসাইল এতোটাই উন্নতমানের করা হচ্ছে যে, তা দক্ষিণ ভারত থেকে সমগ্র চীনের ওপর টার্গেট করতে পারবে।

ওই দুই মার্কিন বিশেষজ্ঞের মতে, পাকিস্তানের বিষয়ে ভারতের পরমাণুনীতি এবার কাজে আসবে চীনের জন্য। চীনের দিকেই কড়া নজর রয়েছে ভারতের। আগামী দিনে ভারত যে আরও কয়েক ধাপ এগিয়ে যাবে শক্তি বৃদ্ধির ক্ষেত্রে এমনটাও মনে করেন তাঁরা। সম্প্রতি এক মার্কিন ম্যাগাজিনে এই তথ্য প্রকাশিত হয়েছে। ভারত আনুমানিক ৬০০ কিলোগ্রাম প্লুটোনিয়াম উৎপন্ন করেছে। যা থেক অন্তত ১৫০-২০০টি নিউক্লিয়ার ওয়ারহেড তৈরি করতে পারে। যদিও পুরো প্লুটোনিয়াম থেকেই অস্ত্র তৈরি করা হয় না। তবু ১২০-১৩০টি ওয়ারহেড তৈরি করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কেয়ামত থেকে কেয়ামতের প্রস্তাব পেয়েছিলেন বিপাশা-তৌকীর

সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে সিনেমা জগতে পা রেখেছিলেন নায়ক সালমান ও অভিনেত্রী মৌসুমী। এখন যে ছবিটি বাংলা সিনেমার ইতিহাসে একটি মাইলফলক হয়ে আছে।

জানা যায়, বিপাশা হায়াত-তৌকীর আহমেদের কাছেও গিয়েছিল এই ছবিতে অভিনয়ের প্রস্তাব। তবে নিজেদের মূলধারার বাণিজ্যিক ছবিতে দেখতে চান না বলেই দুই জন এ ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। সম্প্রতি একটি চ্যানেলের ঈদ অনুষ্ঠানে এমন চমকপ্রদ তথ্য দিয়েছেন তারকা দম্পতি বিপাশা-তৌকীর। উক্ত অনুষ্ঠানে সফল জুটি বিপাশা-তৌকীর তাদের না বলা অনেক কথা জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভয়াবহ সড়ক দুর্ঘটনার ২ ভারতীয় অভিনেতা নিহত

শ্যুটিং সেরে ফেরার পথে মুম্বই-আমদাবাদ জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন কালারসে সম্প্রচারিত পৌরানিক শো মহাকালী-অন্থ হি আরম্ভ হ্যায়-এর দুই অভিনেতা। তাঁরা যে গাড়িটি চালাচ্ছিলেন, সেটি সজোরে গিয়ে ধাক্কা মেরেছে জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে।

নিহত দুই অভিনেতা হলেন গগন কাঙ এবং অরিজিত লাভানিয়া। গুজরাতের উম্বারগাঁওয়ে দুদিন শ্যুটিং ছিল তাঁদের। সেখানেই শ্যুটিং শেষ করে মুম্বই ফিরছিলেন দুই অভিনেতা।

দুর্ঘটনার তীব্রতা এতটাই মারাত্মক ছিল যে অভিনেতাদের গাড়িটির ছাদের একটা অংশ উড়ে গেছে। সিরিয়ালের দুই অভিনেতার আকস্মিক এই মৃত্যুতে শোকস্থব্ধ শোয়ের প্রোডিউসার সিদ্ধার্থ কুমার তিওয়ারি। দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানিয়েছেন সিদ্ধার্থ। এই ক্ষতি অপূরণীয়, মন্তব্য প্রযোজকের।

পৌরানিক সিরিয়ালটিতে ইন্দ্রর ভূমিকায় অভিনয় করতেন মিস্টার কাঙ, নন্দীর চরিত্রে ছিলেন মিস্টার লাভানিয়া।

দুর্ঘটনাগ্রস্থ এলাকায় গিয়ে পালঘাড় জেলার মানোর থানার ইন্সপেক্টর মহেশ পাটিল জানান, গাড়ির মধ্যে থেকে বিয়ারের ক্যান ও বিভিন্ন স্ন্যাক্সের প্যাকেট উদ্ধার করেছেন তাঁরা। ঠিক কী কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল, খতিয়ে দেখছে পুলিশ। আপাতত দেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পরীক্ষা করে দেখা হচ্ছে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিও।

প্রসঙ্গত, একটি সমীক্ষায় দেখা গিয়েছে প্রতিদিন ভারতে পথদুর্ঘটনায় প্রায় চারশো মানুষের মৃত্যু হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আইএসের শেষ ঘাঁটিতে ইরাকি বাহিনীর অভিযান

ইরাকে ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা সবশেষ গুরুত্বপূর্ণ শহর তাল আফার পুনর্দখলে অভিযান শুরু করেছে দেশটির সরকারি বাহিনী। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি এ অভিযানের কথা ঘোষণা করেন।

তিনি বলেন, “আইএসের জিহাদিদের সামনে দুটি পথ খোলা রয়েছে। হয় আত্মসমর্পণ করা নয়তো মৃত্যু”। জুলাই মাসে আইএসের সবচেয়ে শক্তিশালী ঘাঁটি মসুল দখলের পর তাল আফারের নিয়ন্ত্রণ নেবার লক্ষ্য ঠিক করে ইরাকি সেনাবাহিনী।

শিয়া মুসলিম অধ্যুষিত এ শহরটি ২০১৪ সালে নিজেদের নিয়ন্ত্রণে নেয় ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠী। মসুল ও সিরিয়া সীমান্তের মধ্যবর্তী স্থানে আল আফারের অবস্থান। আর আইএস সদস্যদের সরবরাহ পথের অন্যতম একটি ছিল সিরিয়ার এই সীমান্তপথটি। তাল আফারে স্থল অভিযানের প্রস্তুতি হিসেবে গত কয়েকদিন ধরে শহরটির আইএসের অবস্থান লক্ষ্য করে ওপর বোমাবর্ষণ করেছে ইরাকের যুদ্ধবিমানগুলো।

এরপর রোববার ইরাকের মানচিত্র ও ইরাকি পতাকার সামনে দাঁড়িয়ে কালো সামরিক পোশাক পরে প্রধানমন্ত্রী আল আবাদি এক ঘোষণায় বলেন “তাল আফার মুক্ত করার অভিযান শুরু হচ্ছে। দায়েশকে (ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীকে) বলছি, আত্মসমর্পণ অথবা মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই।”

এরপর ইরাকি সেনাবাহিনীকে উদ্দেশ্য করে তিনি বলেন, “পুরো বিশ্ব আপনাদের সঙ্গে আছে”।

আবাদির এই ভাষণের কয়েক ঘন্টা আগে ইরাকের বিমান বাহিনী তাল আফারের বাসিন্দাদের উদ্দেশ্যে আকাশ থেকে লিফলেট ছাড়ে। যেখানে পুরো শহরবাসীকে আসন্ন হামলার জন্য ‘প্রস্তুত’ হতে সতর্ক করে দেয় ইরাকি বাহিনী।

ওই লিফলেটে লেখা ছিল “ওপরওয়ালার ইচ্ছায় যুদ্ধ আসন্ন এবং বিজয় আসছে”। তাল আফার শহরটির দক্ষিণদিকে ঘিরে রয়েছে ইরাকি সরকারি বাহিনী ও শিয়া মিলিশিয়া বাহিনী, এছাড়া উত্তর দিকে রয়েছে কুর্দি পেশমার্গা যোদ্ধারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest