সর্বশেষ সংবাদ-
কালিগঞ্জে চেয়ারম্যান ফেরদৌস মোড়লের বাড়ি থেকে ১২শ লিটার ডিজেল উদ্ধারকলারোয়ায় সাপের কামড়ে তরুণীর মৃত্যুজেলা প্রশাসনের সিদ্ধান্তকে বৃদ্ধাআঙ্গুল : গার্লস স্কুলে ভর্তি নিচ্ছে না প্রধান শিক্ষকজাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা ইউনিটের সদস্য সচিব এবং সদস্য -এর বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বিবৃতিদিবা-নৈশ কলেজের অধ্যক্ষের বাগান বাড়ির চার শতাধিক গাছ কেটে ক্ষতিসাধনআগামীকাল রবিবার থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটিসুন্দরবনে টহল চলাকালে ডাকাত সন্দেহে গুলিবর্ষণ-অস্ত্র উদ্ধারতালা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি সেলিম- সম্পাদক ফারুক জাতীয় দৈনিক বাণিজ্য প্রতিদিনে যুক্ত হলেন কাজী সাজেদুর রহমানA Guide to Understanding N1 Casino Deposit Bonus Terms and Conditions

টি-২০ গ্লোবাল লিগে দল কিনলেন প্রীতি জিনতা

এবার দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টোয়েন্টি-টোয়েন্টি গ্লোবাল ক্রিকেট লিগে দল কিনলেন ভারতের বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। স্টেলেনবশ ফ্র্যাঞ্চাইজির মালিক হলেন তিনি।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী হারুন লরগাত টুইটারে এ খবর নিশ্চিত করেছেন।

লরগাত বলেন, ‘আমি আনন্দের সাথে ঘোষণা করছি এবং দক্ষিণ আফ্রিকার টি-২০ গ্লোবাল লিগের পরিবারে প্রীতি জিনতাকে স্বাগত জানাচ্ছি। ’

লরগাতের এমন টুইট দেখে প্রীতি বলেন, ‘দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে যুক্ত হতে আমাকে সহায়তা করায় লরগাতকে আমি ধন্যবাদ দিতে চাই এবং সেখানকার তরুণ ক্রিকেটারদের সাথে কাজ করতে পারাটা হবে অনেক আনন্দায়ক। ’

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু-প্লেসিস বলেন, ‘দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের সাথে প্রীতি জিনতাকে যুক্ত হতে দেখে ভালো লাগছে। আমি আমার সতীর্থদের কাছ থেকে শুনেছি, তিনি খুবই ভালো কাজ করেন। তাই তার সাথে কাজ করার জন্য আমি মুখিয়ে আছি। ’

ভারতের ইন্ডিয়ার প্রিমিয়ার লিগে (আইপিএল) কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক প্রীতি জিনতা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অপ্রতিরোধ্য নেইমার-এমবাপের পিএসজি

আবারও প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়ে দিয়েছে পিএসজি। ফ্রান্সের এই জায়েন্ট ক্লাবটির হয়ে অভিষেকেই গোল পেলেন কিলিয়ান এমবাপে।
সেই সাথে নেইমারের পাশাপাশি উজ্জ্বল ছিলেন এডিসন কাভানিও। ওয়ানে মেসকে তাদের মাঠেই ৫-১ গোলে বিধ্বস্ত করেছের তারা।

শুক্রবার রাতে লিগ ওয়ানের ম্যাচে একচেটিয়ে প্রাধান্য ছিলো পিএসজি’র। ৩১ মিনিটে নেইমারের ডিফেন্সচেরা পাস পেয়ে প্রথম গোল করেন উরুগুয়াইন কাভানি। মিনিট ছয়েক পরআচমকা গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধ্বের শুরুতেই লাল কার্ডে দেখে বের হয়ে যান আসু একাতো। এরপর দশজনরের দল নিয়ে পিএসজির সামনে আর দাঁড়াতেই পারেনি ওয়ানে মেসকে। ৫৯ মিনিটে অভিষিক্ত এমবাপে গোল করে এগিয়ে দেন দলকে। ১০ মিনিট পর ব্যবধান বাড়িয়ে নেন নেইমার। ৭৫ মিনিটে কাভানি পেয়ে যান আরেক গোল। আর পিএসজির হয়ে শেষ গোলটা আসে মাউরার পা থেকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোনালদো ‘ভিন্ন গ্রহের’ : জিদান

রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ভিন্ন গ্রহ থেকে এসেছেন এবং বিশ্বসেরা বলে দাবি করেছেন দলটির কোচ জিনেদিন জিদান।

৩২ বছর বয়সী রোনালদো ২০১৬-১৭ মৌসুমে আরও একটি উপভোগ্য সময় পার করেছেন।
গোল করেছেন ৪২টি। এ সময় তিনি রিয়ালকে লা লীগা ও চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জয়ে সহায়তা করেছেন।

জিদান তার শিষ্য সার্জিও রামোস ও করিম বেনজেমারও প্রশংসা করেছেন, তবে রোনালদোকে বলেছেন অন্যতম। বিইন স্পোর্টসকে ফরাসি কোচ বলেন, ‘রামোস হচ্ছে নেতা। রোনালদো ভিন্ন গ্রহ থেকে এসেছে। আর বেনজেমা নিখাদ মেধাবী। ’

রোনালদোর বুঝে নেওয়ার দক্ষতার প্রশংসা করে জিদান বলেন, তাকে বোঝানো খুব সহজ। তিনি খুবই বুদ্ধিমান এবং নিজের সম্পর্কে দারুণ আত্মবিশ্বাসী। তিনি সতীর্থদের দিয়েও অনেক কিছু করিয়ে নেন। রোনালদো সেরাদের সেরা। ’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যা খেলে ভালো থাকে পুরুষের শরীর

বয়স লুকাতে আর তারুণ্য ধরে রাখতে চেষ্টার কোনো কমতি করেন না অনেক পুরুষই। তবে আপনার হাতের কাছেই রয়েছে কিছু খাবার রয়েছে যা তারুণ্য ধরে রাখতে দারুন কার্যকরী।
এইসব খাবার খেলে ভালো থাকবে আপনার শরীর, সেই সঙ্গে ঠেকিয়ে রাখবে বয়সের ছাপ। আমাদের আজকের এই প্রতিবেদন থেকে জেনে নিন সেই সকল খাবা সম্পর্কে-

১। টমেটো-

শরীর ভালো রাখা ও তারুণ্য ধরে রাখতে টমেটোর বিকল্প নেই। টমেটোতে আছে লাইকোপেন। যা ক্ষতিকর বিষাক্ত পদার্থ থেকে এটি শরীরকে সুরক্ষা দেয়। টমেটো ত্বকে কোলাজেন তৈরি করে এবং ত্বকে প্রোটিনের সরবরাহ বজায় রাখে।

২। মাছের তেল-

প্রতিদিন খাদ্য তালিকায় মাছ রাখা জরুরি। মাছের তেলে আছে উচ্চমাত্রার হজমে সহায়ক প্রোটিন। এটি ত্বকের বলিরেখা দূর করে এবং বয়সের ছাপ কমায়।

৩। বাদাম-

বাদাম কমবেশি সবারই খুব প্রিয়। সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন খাদ্য তালিকায় বাদাম রাখা জরুরি। বাদমে দরকারি ভিটামিন ও পুষ্টি আছে। বাদাম খেলে ভালো থাকে পুরুষের শরীর।

৪। বেরি-

স্ট্রবেরি, ব্ল্যাকবেরি ও ব্লুবেরিতে গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্ল্যাভোনয়েডসের ভালো উৎস। এতে আছে প্রচুর ভিটামিন ‘সি’, যা কোলাজেনকে শক্তিশালী করে। এতে ত্বকের দাগ কমায়।

৫। গ্রিন টি-

তারুণ্য ধরে রাখতে গ্রিন টি বা সবুজ চায়ের কদর দিন দিন বাড়ছে। সবুজ চায়ে রয়েছে একাধিক পুষ্টি উপাদান ও খনিজ পদার্থ। যেমন অ্যান্টিঅক্সিডেন্ট, যা ভাঁজহীন ত্বক ও অভ্যন্তরীণ অবস্থা ভালো রাখতে সাহায্য করে।

৬। দই-

শরীর ভালো রাখতে দই বিশেষভাবে কাজ করে। দইয়ে থাকা ব্যাকটেরিয়া শরীরের জন্য বেশ উপকারি এবং বয়সের কারণে হওয়া রোগগুলো প্রতিরোধে দই বিশেষভাবে কাজ করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গাদের জন্য সেনানেতৃত্বে মিশন পাঠাচ্ছে মালয়েশিয়া

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে রোহিঙ্গা শরনার্থীদের সাহায্যে সমন্বিত মানবিক সহায়তা মিশন পাঠাবে মালয়েশিয়া। দেশটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক এক ঘোষণায় জানিয়েছেন সেনাবাহিনী এই মিশনে নেতৃত্ব দেবে। মিশনে সহায়তা করবে সেবাসংস্থা ‘আইএমফরইউ’ । মিশনটির ত্রাণ বিতরণে মালয়েশিয়া এয়ারলাইনস এবং মালিন্দো এয়ার সহযোগিতা করবে।

এ ছাড়া আহত রোহিঙ্গাদের চিকিৎসার জন্য সীমান্তে একটি সামরিক হাসপাতাল নির্মাণের বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করা হবে।

বিবৃতিতে আরো বলা হয়, রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতন ও হত্যা যে মালয়েশিয়া সমর্থন করে না সেই বার্তা দিতেই এই মিশন পরিচালনা।

বাংলাদেশ মিয়ানমার সীমান্তে রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি পর্যালোচনা করতে মিশনটি আগামীকাল শনিবার বাংলাদেশের উদ্দেশে রওনা হবে বলে জানানো হয়েছে।

এর আগে আজ শুক্রবার সকালে মালয়েশিয়া মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির মহাপরিচালক জুলকিফলি আবু বাকার রয়টার্সকে বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর হামলা-নির্যাতন-ধর্ষণের মুখে জীবন বাঁচাতে যদি কোনো রোহিঙ্গা মুসলমান পরিবার বিপদসঙ্কুল সমুদ্রপথ পাড়ি দিয়ে মালয়েশিয়ার উপকূলে পৌঁছায় তাহলে তাদের আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

রাখাইনে সহিংসতা শুরুর পর গত ২৫ অক্টোবর থেকে প্রায় এক লাখ ৬৪ হাজার রোহিঙ্গা পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মিয়ানমারের সেনাবাহিনীর নির্মম হত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণ আর নির্যাতনের ভয়াবহ চিত্র উঠে এসেছে সহায়-সম্বল হারানো এসব ‘দেশহীন’ শরণার্থীর ভাষ্যে।

নতুন করে সহিংসতা শুরুর পর শত শত মাইল পাড়ি দিয়ে আন্দামান সাগর হয়ে ছোট ছোট নৌকায় করে রোহিঙ্গারা মালয়েশিয়ায় উপকূলের দিকে আসতে পারে। আগে থেকেই এক লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী মালয়েশিয়ায় আশ্রয়ে রয়েছে।

মুসলিম অধ্যুষিত মালয়েশিয়ায় জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) ৫৯ হাজার নিবন্ধিত শরণার্থী রয়েছে। কিন্তু অবৈধ অভিবাসীর সংখ্যাটা এর দ্বিগুণ বলেও জানান মালয়েশিয়া মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির মহাপরিচালক।

মালয়েশিয়ার পাশাপাশি প্রতিবেশী থাইল্যান্ডও রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার ব্যাপারে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে।

২০১৫ সালে মালয়েশিয়া ও থাইল্যান্ডের সীমান্তবর্তী অঞ্চলে বেশ কয়েকটি গণকবরের সন্ধান পাওয়া যায়। ধারণা করা হয়, মানবপাচারের শিকার রোহিঙ্গা মুসলমানদের হত্যার পর গণকবর দেওয়া হয়।

গত ২৪ আগস্ট রাতে রাখাইন রাজ্যে একসঙ্গে ২৪টি পুলিশ ক্যাম্প ও একটি সেনা আবাসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ‘বিদ্রোহী রোহিঙ্গাদের’ সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ) এই হামলার দায় স্বীকার করে। এ ঘটনার পর মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নিরস্ত্র রোহিঙ্গা নারী-পুরুষ-শিশুদের ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাতে থাকে।

মিয়ানমার সরকারের বরাত দিয়ে জাতিসংঘ গত ১ সেপ্টেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করে, মিয়ানমারে সহিংসতা শুরুর পর গত এক সপ্তাহে ৪০০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৩৭০ জন ‘রোহিঙ্গা সন্ত্রাসী’, ১৩ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, দুজন সরকারি কর্মকর্তা এবং ১৪ জন সাধারণ নাগরিক।

মিয়ানমার সরকারের আরো দাবি, ‘বিদ্রোহী সন্ত্রাসীরা’ এখন পর্যন্ত রাখাইনের প্রায় দুই হাজার ৬০০ বাড়িঘরে আগুন লাগিয়ে দিয়েছে। তাদের ধরিয়ে দেওয়ার জন্য এখনো রাখাইন রাজ্যে থাকা মুসলিমদের মধ্যে মাইকে প্রচার চালাচ্ছে সরকারের আইনশৃঙ্খলা বাহিনী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পারুলিয়ায় ৭৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে ৪র্থ শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: দেবহাটার উত্তর পারুলিয়া (গরু হাট) এলাকায় চতুর্থ শ্রেণির স্কুল ছাত্রীর যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় উক্ত ঘটনা ঘটে। ভিক্টিমের পরিবার সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, উত্তর পারুলিয়া গরু হাট এলাকার মিজানুর রহমানের ১১ বছরের কন্যা চতুর্থ শ্রেণীর ছাত্রী প্রতিদিন সকালে বাড়ির পার্শ্বে রানা নামের এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যায়। ঘটনার দিন সকাল ৭টার দিকে উক্ত ভিক্টিম প্রতিদিনের ন্যায় রানার বাড়িতে পড়তে যেয়ে রানা মাস্টারকে ঘুমাতে দেখে। মাস্টার ঘুমিয়ে থাকতে দেখে উক্ত স্কুল পড়–য়া ছাত্রী বাড়ির দিকে রওনা দেয়। সে বাড়ি ফেরার পথে পুকুর পড়ে উপস্থিত হলে একই এলাকার মৃত বরকত আলী বিশ্বাসের পুত্র হাজী মনতাজ আলী বিশ্বাস (৭৫) তাকে হাটের ঘরের পার্শ্বে ঝোপের আড়ালে টেনে নিয়ে যায়। সেখানে তার উপর যৌন নির্যাতন চালাতে থাকলে উক্ত স্কুল ছাত্রী চিৎকার করলে মনতাজ দ্রুত পালিয়ে যায়। ঐদিন বিকালে উক্ত স্কুল ছাত্রী খেলতে গেলে পুনঃরায় মনতাজ তার উপর যৌন নির্যাতন চালানোর চেষ্টা করে। এসময় উক্ত স্কুল ছাত্রী ভয়ে দৌঁড়ে বাড়িতে এসে তার মাকে ঘটনার কথা বলে। মা তার বাবা সহ অন্যান্যদের জানালে তারা অভিযুক্ত মনতাজ হাজীর ভাই ইন্তাজ মাস্টারকে জানাই। ইন্তাজ মাস্টার তাদেরকে উক্ত বিষয়ে সঠিক মিমংসা করার কথা বললেও কোন মিমাংসা না হওয়ায় গত বৃহস্পতিবার মিজানুর দেবহাটা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে ঐ রাতে ধরে থানায় নিয়ে যায়। কিন্তু উক্ত অভিযুক্ত মনতাজ আলী প্রভাবশালী ও বয়স্ক হওয়ায় শুক্রবার সন্ধায় স্থানীয়দের সুপারিশে দুই পক্ষকে ডেকে লিখিত মুসলেকা দিয়ে এই ধরনের অসামাজিক কাজ করবেনা মর্মে কাগজে স্বাক্ষর করে তার পরিবারের পক্ষ থানা থেকে নিয়ে চলে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইতিপূর্বে উক্ত মনতেজ আলীর এলাকায় এ ধরনের নোংরা কাজ করার অভিযোগ আছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মিয়ানমার দূতাবাস ঘেরাও করবে গণজাগরণ মঞ্চ

ন্যাশনাল ডেস্ক : দিনের মধ্যে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ না হলে সোমবার ঢাকার মিয়ানমার দূতাবাস ঘেরাও করবে গণজাগরণ মঞ্চ। শুক্রবার বিকেলে রোহিঙ্গা গণহত্যা ও জাতিগত নিপীড়ন বন্ধের দাবিতে ‘ঢাকা র‌্যালি’ শেষে এই ঘোষণা আসে।
রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে থেকে নাগরিক র‌্যালিটি হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে আবার জাতীয় জাদুঘরের সামনে এসে শেষ হয়।
সমাবেশ শেষে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, শান্তির জন্য মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, সেই শান্তি বিনষ্ট করায় অবিলম্বে নোবেল পুরস্কার স্থগিত করা উচিত। মিয়ানমারে এ ধরনের নির্বিচারে মানুষ হত্যা, জাতিগত নিপীড়ন নোবেল কমিটির লজ্জা, সারা পৃথিবীর মানুষের জন্য লজ্জা।
এ সময় ইমরান এইচ সরকার পরবর্তী কর্মসূচি হিসেবে ১১ সেপ্টেম্বর বেলা ৩টায় গুলশান ২ নম্বর মোড় থেকে মিয়ানমার দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা দেন।
ঢাকা র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। নারী ও শিশুদের উপস্থিতি ছিল লক্ষণীয়। তাঁরা ‘প্রাণ বাঁচাতে এগিয়ে এসো, রোহিঙ্গা নির্যাতন বন্ধ কর’, ‘হে বিশ্ব মানবতা জাগ্রহ হও’, ‘ধর্ম নয়, মানবতার বিচারে নারী ও শিশু হত্যা বন্ধের জন্য জাগ্রত হও’, ‘স্টপ রোহিঙ্গা জেনোসাইড’, ‘গিভ রোহিঙ্গা পিপল রাইট টু লিভ’, ‘রেইজ ইউর ভয়েস টু স্টপ এথনিক ক্লিনসিং অব রোহিঙ্গা’ এসব লেখা প্ল্যাকার্ড বহন করেন।
র‌্যালি থেকে মিছিল ওঠে ‘মিয়ানমারের গণহত্যা, বন্ধ কর, করতে হবে’, ‘মাতৃভূমির অধিকার, ফিরিয়ে দাও দিতে হবে’, ‘মিয়ানমারে শিশু হত্যা, বন্ধ কর, করতে হবে’ ইত্যাদি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতের মাটিতে বাংলাদেশের মেয়েদের ৪০ সেকেন্ডে গোল

স্পোর্টস ডেস্ক : হাঁটি হাঁটি পা পা করে এখন দুর্দান্ত গতিতে এগোচ্ছে বাংলাদেশের নারী ফুটবল। এরই মধ্যে দক্ষিণ এশিয়ার একমাত্র দল হিসেবে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। পাইপলাইন হিসেবে বিকেএসপিতে গড়ে উঠছে আরও এক ঝাঁক কিশোরী। বৃহস্পতিবার সুব্রত মুখার্জি কাপ আন্তর্জাতিক টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ৪০ সেকেন্ডে গোল করে ভারতবাসীকে তাক লাগিয়ে দিয়েছে তারা।
ম্যাচে ত্রিপুরা রাজ্যের বিপক্ষে ৫-০ গোলে জয় পায় বিকেএসপি অনূর্ধ্ব-১৭ নারী দল। দলটি টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। দিল্লির আমবেদকার স্টেডিয়ামে কিকঅফ বাঁশির ৪০ সেকেন্ডেই রিপার গোলে এগিয়ে যায় বিকেএসপি। এরপর রেহানা ও মুক্তা জোড়া গোল করে হাতের মুঠোয় নিয়ে আসে জয়। ২৬ ও ৪৫ মিনিটে গোল করেছে রেহানা। মুক্তার গোল দুটি হয়েছে ৫২ ও ৬০ মিনিটে।
সুব্রত কাপের (নারী বিভাগ) গত আসরে প্রথমবারের মতো অংশগ্রহণ করেছিল বিকেএসপি। সেবার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় তারা। চলতি আসরে অংশগ্রহণ করছে মোট ৩২ টি দল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest