সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোক

তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭১তম জন্মদিন পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে তালা ডাকবাংলো চত্বরে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে উপ-শহরে আনন্দ মিছিল বের হয়।

আলোচনা সভায় উপজেলা যুবলীগের সভাপতি ও তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মোঃ রফিকুল ইসলাম। মাগুরা ইউনিয়নের যুবলীগের আহবায়ক আতাউর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আ’লীগের উপ-প্রচার সম্পাদক  প্রণব ঘোষ বাবলু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য কাজী নজরুল ইসলাম হিল্লে¬াল। এসময় বক্তব্য রাখেন সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক খান সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান,সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম মানিক প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন ও তার সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ যোহর সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ পৌর জামে মসজিদে বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে জেলার সকল মসজিদ, মন্দির ও গীর্জায় এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর আহমেদ সুজন, সাধারণ সম্পাদক এহছান হাবীব অয়ন, সহ-সভাপতি আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইমরান বাহার বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন, ইয়াছিন আরাফাত, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব লিমু, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান শাওন, শহর ছাত্রলীগের সভাপতি রমজান আলী রাতুল, সাধারণ সম্পাদক আছাফুর রহমান, সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আহছান, সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাতক্ষীরা সিটি কলেজের ছাত্রনেতা মহিদুল ইসলাম, আলিম খান, ২নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হাসানুজ্জামান নিশানসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ। বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন ও তার সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পৌর জামে মসজিদের ইমাম মো. আব্দুল আলিম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কেএম রেজাউল করিম, দেবহাটা: দেবহাটায় বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা যুবলীগের আয়োজনে সখিপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বাবু বিজয় কুমারের সঞ্চালনায় প্রধান অতিথি সাবেক সফল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা, বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক মন্ত্রাণলয়ের স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক আলহাজ্ব আ ফ ম রুহুল হক বলেন, বঙ্গবন্ধুকে হারিয়ে দিশাহারা ও বহুধাবিভক্ত দলের হাল ধরেন শেখ হাসিনা। শুরু হয় রাজনৈতিক প্রতিকূল ¯্রােতে তাঁর নৌকা বাওয়া। বহু ঝড়ঝাপটা সামলে নৌকাকে সফলতার সঙ্গে তীরে ভিড়িয়েছেন এই কা-ারি। এভাবেই তিনি হয়ে উঠেছেন দলে পরম নির্ভরতার প্রতীক। শুধু দল নয়, রাষ্ট্র পরিচালনায়ও দেখিয়েছেন বহু সাফল্য। অর্জন করেছেন আন্তর্জাতিক স্বীকৃতি, বহু পুরস্কার ও সম্মাননা। নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। বাংলার মাটির নিবিড় সংস্পর্শে বেড়ে ওঠার কারণেই পরবর্তী সময়ে এ দেশের মাটি ও মানুষের সঙ্গে তাঁর গভীর যোগসূত্র গড়ে ওঠে। একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে তার অবদান আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃৃত। ইতোমধ্যে তিনি শান্তি, গণতন্ত্র, স্বাস্থ্য ও শিশু মৃত্যুর হার হ্রাস, তথ্য-প্রযুক্তির ব্যবহার, দারিদ্র্য বিমোচন, উন্নয়ন এবং দেশে-দেশে জাতিতে জাতিতে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য ভূষিত হয়েছেন মর্যাদাপূর্ণ অসংখ্য পদক ও পুরস্কারে। অতি সম্প্রতি মিয়ানমার সরকারের ভয়াবহ নির্যাতনে আশ্রয়হীন রোহিঙ্গা শরণার্থীকে বাংলাদেশে আশ্রায় দিয়ে নাড়িয়ে দিয়েছেন বিশ্ব বিবেককে। আজ সারাবিশ্বেই তার নাম আলোচিত হচ্ছে ‘বিশ্ব মানবতার বিবেক’ হিসেবে।একবিংশ শতাব্দীর অভিযাত্রায় দিন বদলের মাধ্যমে আধুনিক বাংলাদেশ গড়ার সুনিপুণ কারিগর শেখ হাসিনা। তিনিই বাঙালির জাতীয় ঐক্যের প্রতীক এবং ভরসার শেষ আশ্রয়স্থল।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, উপজেলা তাঁতীলীগের আহবায়ক আকবর আলী মেম্বার, শ্রমিকলীগের আহবায় আবু তাহের, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ, কুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, সখিপুর কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন প্রমূখ। অনুষ্ঠান শেষে দোয়া মোনজাত পরিচালনা করেন হাফেজ মেহেদী হাসান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

খাদ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মজুতদারদের অবৈধ সম্পর্ক অনুসন্ধানে তিন সদস্যের একটি কমিটি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুদক উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য বলেন, গতকাল বুধবার দুদক উপপরিচালক আহমারুজ্জামানকে প্রধান করে তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ এক অনুষ্ঠানে বলেন, খাদ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে অনৈতিক যোগসাজশ করে কিছু খাদ্যদ্রব্য মজুতদারি প্রতিষ্ঠান মজুত করেছে। এসব ক্ষেত্রে খাদ্য বিভাগের কর্মকর্তারা ঘুষ-দুর্নীতির মাধ্যমে অনৈতিক সুবিধা নিয়েছেন বলে অভিযোগ এসেছে দুদকে। এসব অভিযোগের বিষয়ে দুদক পূর্ণাঙ্গ তদন্ত করবে।

মঙ্গলবার সকালে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক আলোচনা সভায় এসব কথা বলেন দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শাকিব খানকে ছাড়াই কাটা হলো ছেলে আব্রাম খান জয়ের প্রথম জন্মদিনের কেক। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রামের প্রথম জন্মদিন ছিল বুধবার।

জন্মদিন উপলক্ষে গুলশানের একটি অভিজাত রেস্তোরাঁয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারকার সন্তান বলে কথা! তাই সেখানে উপস্থিত হন একাধিক তারকা। তবে ছিলেন না শাকিব খান।

শাকিবকে ছাড়াই আব্রামের জন্মদিনের কেক কাটা হয় রাত ৮টা ৫০ মিনিটে।

অবশ্য আব্রামের জন্মদিনে কেক কাটার সময় উপস্থিত না থাকলেও প্রায় সারা দিন ছেলের সঙ্গে কাটিয়েছেন শাকিব খান। সকাল থেকেই আব্রাম ছিল বাবার সঙ্গে।

দুপুরে গুলশানের একটি মসজিদে তার জন্মদিন উপলক্ষে দোয়া পড়ানো হয়। ছেলের জন্মদিনে তাকে সঙ্গ দেবেন বলে ‘আমি নেতা হবো’ ছবির শুটিংও বন্ধ রাখেন শাকিব।

তবে শাকিব খান না থাকলেও এ সময় উপস্থিত ছিলেন শাকিবের পরিবারের সদস্যরা। একই সঙ্গে নায়িকা অপুর স্বজনরাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

আব্রামকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন সংগীতশিল্পী মমতাজ, নায়ক রিয়াজ, পূর্ণিমা, ডি এ তায়েব, নায়ক বাপ্পিসহ একাধিক তারকা ও সাংবাদিক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বেশ ঘটা করে ধুমধামের সঙ্গে বিয়ে করেছেন ইতালির নারী লরা মেসি। জাঁকজমকপূর্ণ পোশাক, খাবার, অতিথি সমাগম—আছে সবকিছুই। কিন্তু ছিল না শুধু বর। কারণ, লরার ভালোবাসার মানুষটি আর কেউ নয়, তিনি নিজেই। তাই নিজেই কনে, নিজেই বর।

নিজেকে বিয়ের বিষয়ে ৪০ বছর বয়সী লরা বলেন, ‘আমার পরিবার থেকে শিক্ষা পেয়েছি নিজেকেই সবচেয়ে ভালোবাসা উচিত। রাজপুত্র ছাড়াও রূপকথার গল্প হয়।’

তবে ব্যতিক্রমী এই বিয়ে ইতালির আইন অনুযায়ী কোনো স্বীকৃতি পায়নি বলে জানিয়েছে বিবিসি। সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, দুই বছর আগে প্রেমিকের সঙ্গে ১২ বছরের সম্পর্ক শেষ হয় লরার। তখনই নিজেকে বিয়ে করার পরিকল্পনা তাঁর মাথায় আসে। তিনি পরিবার ও বন্ধুদের জানান, ৪০তম জন্মদিনের মধ্যে কোনো সঙ্গী খুঁজে না পেলে নিজেকেই বিয়ে করবেন তিনি।

লরা আরো বলেন, ‘যদি কোনো পুরুষকে খুঁজে পাই, যার সঙ্গে সামনের দিনগুলোর পরিকল্পনা করতে পারব, তাহলে খুশি হব। কিন্তু আমার সুখ তাঁর ওপর নির্ভর করবে না।’
ইতালিতে নিজেকে বিয়ে করার তালিকায় প্রথম নাম লেখালেন লরা। পেশায় তিনি একজন ফিটনেস প্রশিক্ষক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন, তিনি বিপন্ন বিশ্বের মানবতার বাতিঘর।

প্রধানমন্ত্রীর জন্মদিনে আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত রক্তদান ও মিলাদ মাহফিলে ওবায়দুল এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা আজ বিশ্বশান্তির অগ্রদূত। মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রমাণ দিয়েছেন, তিনি বিশ্ব মানবতার বাতিঘর, লাইট হাউস অব ওয়ার্ল্ড হিউম্যানিটি।’

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতিকের পথ অতিক্রম করে রাষ্টনায়ক হয়েছেন। কারণ, একজন রাজনীতিক একটি নির্বাচনের পর আরেকটি নির্বাচন নিয়ে চিন্তা করে। আর একজন রাষ্ট্রনায়ক পরবর্তী জেনারেশন (প্রজন্ম) নিয়ে চিন্তা করে। শেখ হাসিনা পরবর্তী জেনারেশন নিয়ে চিন্তা করেন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী জাতিসংঘে যে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন, সারা বিশ্বে তা প্রশংসা পেয়েছে। জাতিসংঘ তা গ্রহণ করেছে।

চীন ও রাশিয়া এখন সহানুভূতি দেখাচ্ছে। আজকের নিরাপত্তা পরিষদের বৈঠকে আশা করা যায়, চীন ও রাশিয়া সমর্থন দিয়ে সর্বসম্মতিক্রমে প্রস্তাব পাস করবে।

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের নেত্রী তাঁর জন্মদিনে কেক কেটে উৎসব না করতে নির্দেশ দিয়েছেন। উৎসবে যে অর্থ হবে, তার সমপরিমাণ অর্থ আমরা রোহিঙ্গাদের সাহায্য করতে পাঠাব।’

সোহরাওয়ার্দীর কর্মসূচিতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। এতে বক্তৃতা করেন যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদসহ কেন্দ্রীয় ও মহানগরের নেতারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী ও দোসরদের অব্যাহত নির্যাতনের মুখে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে এসেছে বাংলাদেশের কক্সবাজারে। ওপারে এক মাস আগেও তাদের ঘরবাড়িগুলো এখন বিরানভূমি। ‘নিজ ভূমে পরবাসী’ রোহিঙ্গাদের সেই জমিগুলো সরকারের দখলে নেওয়ার ঘোষণা দিয়েছেন মিয়ানমারের একজন মন্ত্রী।

গতকাল বুধবার রাখাইনের রাজধানী সিট্টুয়েতে আয়োজিত এক বৈঠকে এই ঘোষণা দেন সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী উইন মিয়াত আই।

‘গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার’ নামের পত্রিকার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মিয়ানমারের ত্রাণমন্ত্রী উইন আই জানান, দেশের আইন অনুযায়ী পুড়ে যাওয়া জমি সরকারের দখলে যায়। সরকার চাইলে সেগুলোতে আবার উন্নয়ন কর্মকাণ্ড চালাবে।

গত ২৫ আগস্ট চরমপন্থীদের দমনের অজুহাতে রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের ঘরবাড়ি পুড়িয়ে দেয় মিয়ানমারের সেনাবাহিনী ও তাদের সহযোগীরা। একই সঙ্গে রোহিঙ্গাদের ধর্ষণ, গণহত্যা ও নির্যাতন করা হয়। সেই হত্যাযজ্ঞ থেকে বাঁচতে এরই মধ্যে বাংলাদেশে পারিয়েছে এসেছে চার লাখ ৮০ হাজারের মতো রোহিঙ্গা।

রোহিঙ্গাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে—এমন একাধিক স্যাটেলাইট ছবি কয়েকবার প্রকাশ করে অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল। বিভিন্ন মানবাধিকার সংগঠনও একাধিক ছবি প্রকাশ করে। যেখানে দেখানো হয় রাখাইনের উত্তরে অন্তত ৪০০ গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে।

গতকাল রয়টার্সে বেশ কিছু ছবি প্রকাশ করা হয়। ছবিগুলোতে দেখা যায়, রাখাইনের মোংডুতে একাধিক ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে ঘরের কোনো চিহ্ন নেই। শুধু পুড়ে যাওয়া গাছ দাঁড়িয়ে আছে। একাধিক স্থানে একই অবস্থা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest