প্রেস বিজ্ঞপ্তি: বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরা শিশু ইব্রাহিমকে দেখতে ঢাকা মেডিকেলর বার্ন ইউনিটে গেলেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। শুক্রবার দেশে ফিরেই তিনি বার্ন ইউনিটে যান ইব্রাহিমের খোঁজখবর নিতে। এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক (আই ই আর) কাজী ফারুক হোসেন, সূর্য সেন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিদ হাসান শাহীন, বাংলাদেশ ছাত্রলীগের উপ কৃষি শিক্ষা বিষয়ক সম্পাদক ওসমান গণি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানব সম্পাদক উন্নয়ন সম্পাদক মাহমুদ হুসাইন পারভেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী অরুপ ব্যানার্জী, তাহমিদ সুজা, তৌহিদুল ইসলাম প্রমুখ। এসময় তিনি বলেন, শিশু ইব্রাহিমের চিকিৎসা বাংলাদেশ সম্ভব না। তবে ঢাকা মেডিকেলের চিকিৎসদের মাধ্যমে তাকে সুস্থ করার চেষ্টা করা হচ্ছে। এছাড়া সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক সাহেবের মাধ্যমে সরকারের পক্ষ থেকে ইব্রাহিমকে সুস্থ্য করার আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য গত ২৬ জুলাই সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুর নেতৃত্বে বিরল রোগ্রে আক্রান্ত ইব্রাহিমকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া তিনি এসময় ইব্রাহিমের চিকিৎসা খরচের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন।

বিপাশা বসুর ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে। গত বছরই ধুমধাম করে কর্ণ সিংহ গ্রোভারকে বিয়ে করেছেন বিপাশা বসু।
ভেনিজুয়েলার রাষ্ট্রদূতকে শুক্রবার বহিষ্কার করেছে পেরু। পাল্টা ব্যবস্থা হিসেবে এর কয়েক ঘণ্টা পর কারাকাসও পেরুর রাষ্ট্রদূতকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে।
চলতি বছরই বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন হোসনে আরা হাসি ও রুবায়েত ইমরান। এরপর নববধূকে নিয়ে কুমিল্লা শহরে গিয়েছিলেন ব্যাংক কর্মকর্তা রুবায়েত। তবে এটাই যে তাঁর শেষ যাওয়া হবে তা হয়তো ভাবতে পারেননি তিনি।
তালা প্রতিনিধি : মাছ চাষের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ৪৭টি দরিদ্র পরিবারের মাঝে মাছের পোনা বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে স্থানীয় সুজনশাহা হরিতলা পুকুর পাড়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই মাছের পোনা বিতরণ করা হয়। দাতা সংস্থা সিইআই এর অর্থায়নে এবং এল আলবেরু ডিলা ভিটা অনলুস (এফএডিভি) এর সহ-অর্থায়নে, খুলনার মহেশ্বরপাশার বেসরকারি সংস্থা দলিত উক্ত মাছের পোনা বিতরণ কর্মসূচির আয়োজন করে।
প্রেস বিজ্ঞপ্তি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে পৌর ও ওয়ার্ড তাঁতীলীগের পক্ষ থেকে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫টায় পলাশপোল ৮নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর তাঁতীলীগের সভাপতি কাজী মারুফের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফিরোজ হোসেনের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন পৌর তাতীলীগের মহিলা সম্পাদিকা নুর জাহান সাদিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মাসুদ আলী, প্রচার সম্পাদক আলমগীর খান, দপ্তর সম্পাদক অমিত পারভেজ, ৪নং ওয়ার্ড তাঁতীলীগের সভাপতি মোঃ হেলাল উদ্দীন, সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, ৫নং ওয়ার্ড তাঁতীলীগের সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক দোলোয়ার হোসেন, ৬নং ওয়ার্ড তাঁতীলীগের সভাপতি আনোয়ার হোসেন সুজন, সহ-সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদ হোসেন রতœা, ৭নং ওয়ার্ড সভাপতি আম্মাদ আলী প্রমুখ। সভায় ১৪ আগস্ট বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমিতে জনসভা সফল ও ১৫ আগস্ট স্ব স্ব ওয়ার্ডে শোক দিবস পালনের সিন্ধান্ত গৃহীত হয়।