উয়েফা বর্ষসেরা ফুটবলের সংক্ষিপ্ত তালিকায় লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো থাকেনই। এবার সেই তালিকায় তৃতীয়জন হয়ে নাম লেখালেন ইতালীয় তারকা জিয়ানলুইজি বুফন। ১০ জনের তালিকা কেটে ছেঁটে তিনজনের এই তালিকা প্রকাশ করেছে উয়েফা। যার আনুষ্ঠানিক ঘোষণা হবে ২৪ আগস্ট মোনাকোতে।
গত মৌসুমে জুভেন্টাসের ত্রাতা ছিলেন ৩৯ বছর বয়সী বুফন। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পৌঁছানের পিছনে মুখ্য ভূমিকা পালন করেছিলেন ইতালীয় এই গোলরক্ষক। যদিও ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে ৪-১ গোলে পরাজিত হয়ে মাঠ ছাড়তে হয়েছে তার দলকে। তবে জুভেন্টাসকে টানা তৃতীয়বার সিরি আ’র শিরোপা ও কোপা ইতালিয়া জিততে ভূমিকা ছিল তার।
উল্টো দিকে রোনালদোর জন্য গত মৌসুমটা ছিল রোনালদোময়। চ্যাম্পিয়ন্স লিগের সঙ্গে দলকে জিতিয়েছেন লা লিগার শিরোপা। উয়েফা সুপার ও ক্লাব বিশ্বকাপ জিততেও ভূমিকা ছিল রিয়াল মাদ্রিদ প্রাণভোমরার। তুলনার বিচারে মেসির ঝুলিতে ছিল কেবল কোপা দেলরের শিরোপা। এছাড়া লা লিগায় সবচেয়ে বেশি গোল করার কীর্তিটাও ছিল তার দখলে ।
ইউয়েফার এই বর্ষসেরা পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় কাজ করেছেন চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের গ্রুপ পর্বে খেলা ৮০টি ক্লাবের কোচ ও ৫৫ জন ক্রীড়া সাংবাদিক। যেখানে মেসি ও রোনালদো-এর পুরস্কার জিতেছেন দুবার করে।
এদিকে রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ চারজন খেলোয়াড় জায়গা করে নিয়েছেন শীর্ষ ১০ জনের তালিকায়। তবে গত মৌসুমে বার্সেলোনার হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ৩৭ গোল করা লুই সুয়ারেস ও তার ক্লাব সতীর্থ নেইমার এই তালিকা থেকে বাদ পড়েছেন।

মালিক ও চালকলীগ জেলা শাখার সভাপতি মো. মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জজ কোর্টের এপিপি এ্যাড. তামিম আহমেদ সোহাগ, ছাত্রলীগ নেতা মফিজুল ইসলাম, সাতক্ষীরা জেলা থ্রি হুইলার, মাহেন্দ্রা মালিক ও চালকলীগ জেলা শাখার সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান, কামরুল ইসলাম, আতিকুর রহমান, এহসানুল হক, আলমগীর প্রমুখ। আলোচনা সভা শেষে দূস্থ্যদের মাঝে খাবার বিতরণ করা হয়।
সমিতি ও শ্রমিক ইউনিয়ন : সাতক্ষীরা জেলা ট্যাক্সি, অটোরিক্সা, অটোটেম্পু, মিশুক, বেবি ট্যাক্সি, ট্যাক্সিকার মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে সাধারণ সম্পাদক মো. গাউস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, মীর মহি আলম, খন্দকার আরিফ হাসান প্রিন্স, সানাউল্লাহ বাবু, অলিউর রহমান মুকুল, ছিদ্দিকুর রহমান, সাঈদ মোড়ল, তারিকুজ্জামান প্রমুখ। আলোচনা সভা শেষে দূস্থ্যদের মাঝে খাবার বিতরণ করা হয়।