তালা প্রতিনিধি : তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কমিটি গঠন উপলক্ষ্যে আলোচনা সভা শনিবার সকালে তালা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
তালা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার মফিজ উদ্দীনের সভাপতিত্বে- সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক আবু রায়হান তিতু। বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব লাইলা পারভীন সেজুতি। সভাটি পরিচালনা করেন, বীর মুক্তিযোদ্ধা বিশ্বাস কহিনূর ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে তালা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আলাউদ্দীন জোয়াদ্দার, বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি ঘোষ, সমর সরদার, সামছুর রহমান, আব্দুল গোফুর, শহিদুল ইসলাম, এবাদুল পাড়, নজরুল সরদার, আওয়ামীলীগ নেতা খোরশেদ আলম, যুবলীগ নেতা ফারুক হোসেন পিল্টু, উপজেলা তরুনলীগ সভাপতি প্রভাষক এস.আর আওয়াল, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহবায়ক এস. এম. গোলাম ফারুক, রফিকুল ইসলাম বাবলু, সদস্য মাহমুদ আলী সুজন, আবু হোসেন অপু, এস.এম. আহসান উল্লাহ, তালার বীর মুক্তিযোদ্ধা সন্তান অজয় ঘোষ বাবলু, শেখ জাহিদুর রহমান লিটু, আছাদুল্লাহ মিঠু, জাহিদুর রহমান রিপন ও নিহার রঞ্জন সরকার প্রমুখ বক্তৃতা করেন। ১১ সদস্য বিশিষ্ট তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর আহবায়ক কমিটি গঠনকালে ৮জন সাধারণ সদস্য নির্বাচিত হয়। কিন্তু আহবায়ক, যুগ্ম আহবায়ক ও সদস্য সচিব পদে একাধিক প্রার্থী হওয়ায় উক্ত ৩টি পদের জন্য মনোনীত ব্যক্তির নাম পরবর্তীতে প্রকাশিত করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়। উক্ত সভায়, মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা সহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক : দৈনিক দৃষ্টিপাতের মফঃস্বল বার্তা সম্পাদক ও দৈনিক ভোরের ডাকের জেলা প্রতিনিধি এবং সাতক্ষীরা পৌর আ. লীগের নেতা মোহাম্মাদ আলী সুজনের শশুড় আইয়ুব আলী হাওলাদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)। তিনি শুক্রবার রাত সোয়া ১১ টার দিকে খালিশপুর পদ্মা গেট এলাকার নিজ বাড়িতে হঠাৎ বুকে ব্যাথা অনুভব হলে স্থানীয় একটি ক্লিনিকে ও পরে খুলনা মেডিকেল হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়েসহ আতœীয় স্বজন, বন্ধু বান্ধব ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। গত শনিবার বাদ জহর খুলনার খালিশপুর পদ্মা গেট এলাকায় জানাজা শেষে গোয়ালখালী গোরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন খুলনা সিটি মেয়র মনিরুজ্জামান মনি, সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, মরহুমের জামাতা মোহাম্মাদ আলী সুজনসহ স্থানীয় মুসল্লীগণ।
রাজধানীর শ্যামপুরে সন্ত্রাসীদের গুলিতে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সিনিয়র সহকারী কমিশনার রাহুল পাটোয়ারী ও তার সোর্স মৃদুল আহত হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আসাদুজ্জামান : সদর উপজেলা টাইলস মোজাইক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আক্তার হোসেন বুধবার সারা দিনের পরিশ্রম শেষে রাতে বাড়ি এসে খেয়ে দেয়ে রাস্তার পাশে দোকানের কাছে দাঁড়িয়েছিলেন। এ সময় সাতক্ষীরা থানার পুলিশ এসে তাকে বাজ পাখির মতো ছোঁ মেরে তুলে নিয়ে গেল। পরদিন সকালে তাকে দুই বোতল ফেনসিডিল দিয়ে চালান দিলো পুলিশ। এখন তিনি জেল হাজতে।
মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা পৌরসভার নিউ মার্কেটের ব্যবসায়ীরা হাইকোর্টের নির্দেশ অমান্য করে মার্কেট সংস্কারের কাজ করায় পৌর কর্তৃপক্ষ ও পুলিশের বাধার মুখে তা পরিত্যক্ত হয়েছে।
মাহফিজুল ইসলাম আককাজ : সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠি হরিজন, বেদে, ঋষি ও হিজড়াদের কল্যাণে প্রতিষ্ঠিত সংগঠন বাংলাদেশ দলিত পরিষদ জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের মুনজিতপুরস্থ মীর মহলে সংগঠনের সাধারণ সম্পাদক গৌরপদ দাশের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সদর-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এসময় বক্তব্য শ্যামনগর উপজেলা সভাপতি কাশি নাথ দাশ, সাধারণ সম্পাদক মতিন্দ্রনাথ দাশ, কালিগঞ্জ উপজেলা সভাপতি পঞ্চানন দাশ, সাধারণ সম্পাদক সুশান্ত দাস, তালা উপজেলা সভাপতি প্রবীর দাস, সদর উপজেলা সাধারণ সম্পাদক গণেশ দাশ, আশাশুনি উপজেলা সভাপতি স্বপন দাশ প্রমুখ। বাংলাদেশ দলিত পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দ অভিযোগ করেন তারা খুবই অবহেলিত। সরকারের যে সব সংগঠন সমাজের পিছিয়ে পড়া জন-গোষ্ঠিকে নিয়ে তাদের সমাজ, শিক্ষা ও জীবনমান উন্নয়নে কাজ করে তাদের সাথে সমন্বয়হীনতা রয়েছে। তাদের সংঠনের সদস্যদের সরকারের এ সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। সাংসদের কাছে দাবি জানান তারা যেন তাদের অধিকার থেকে আর বঞ্চিত না হয়। এসময় বাংলাদেশ দলিত পরিষদ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
জনসাধারণের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর ওপর। কিন্তু সেই আইনশৃঙ্খলা বাহিনীই যদি হয়ে যায় আতঙ্কের কারণ তাহলে জনসাধারণের নিরাপত্তা কোথায়। দিনে দিনে সাধারণ মানুষের আস্থা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর কমে যাচ্ছে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।