ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ : কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর, তোমার মাঝে আমার প্রকাশ, তাই এত মধুর’- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলমের সভাপতিত্বে ২২ শ্রাবণ রোববার বেলা সাড়ে ১২ টায় কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কবি গুরুর বর্ণাঢ্য কর্মময় জীবন সম্পর্কে আলোচনা করেন প্রধান অতিথি অবসরপ্রাপ্ত অধ্যাপক বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান।
কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক শ.ম মমতাজুর রহমানের সঞ্চালনায় বিশেষ এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন। সহকারী অধ্যাপক নুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আব্দুল আজিজ, প্রভাষক মাসুদুর রহমান, বিলকিস আক্তার, রতন কুমার ঘোষ, গ্রন্থাগারিক আরেফা ফারজানা, সাইফুজ্জামান, ক্রীড়া শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কবিতা আবৃত্তি করেন ইংরেজি বিভাগের প্রভাষক প্রবীর কুমার দেবনাথ। বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সুফিয়া খাতুন, অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী প্রিয়াংকা আচার্য্য, উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী পূজা দত্ত ও একাদশ শ্রেণির শিক্ষার্থী মনিষা প্রমুখ রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন।

কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জে অবশেষে অপহরণের সাজানো ঘটনায় আদালতে নির্দেশে পিতা ছেলেকে আসামি করে থানায় মামলা রেকর্ড করা হয়েছে। অথচ অপহরণ মামলা রেকর্ড হওয়ায় নিজ বাড়ি থেকে ভিকটিম কে উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে (৬ আগষ্ট) রোববার উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে। সরেজমিন, থানা ও এলাকাবাসী সূত্রে জানাযায়, উপজেলার ১ নং কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের শেখ রওশান আলীর সাথে প্রতিবেশী মাস্টার আব্দুস সত্তারের মাত্র ৬ শকত জমি নিয়ে দীর্ঘদিন পারিবারিক ভাবে বিরোধ চলে আসছিল। “প্রেম না মানে বাঁধা” এই প্রবাদে দুটি তরুণ তরুণীর মনে হয়েছে প্রেমের সম্পর্কে তাদের বিয়ে হলে দীর্ঘ দিনের বিরোধ মিটে যাবে। কালিকাপুর গ্রামের আক্তার ফারুক ঢালীর দশম শ্রেনীতে পড়–য়া কন্যা ফারজানা আক্তার লাকি (১৬) সাথে প্রতিবেশী সাবেক প্রধান শিক্ষক শেখ রওশান আলীর মাস্টার্স পাশ ছেলে শেখ মোস্তাফিজুর রহমান রাজুর সাথে দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরই ভিত্তিতে গত বছরের ২৬ মার্চ বাড়ির পার্শ্বে মাহফিলের মাঠে ছেলে ও মেয়ের চলাফেরা কথা বার্তায় প্রেমের বিষয়টি জনাজানি হলে উভয় পরিবারের মধ্যে নতুন করে সৃষ্টি হয় চরম বিরোধ। মেয়ের পিতা কোন ভাবেই তাদের সম্পর্ক মেনে নিতে ও বিয়ে দিতে রাজি না হওয়ায় ২৪ জুলাই সকালে প্রেমের টানে (এসএসসি পরীক্ষার্থী) ফারজানা আক্তার লাকি বোরকা পরে প্রেমিক রাজুর বাড়িতে চলে আসে। এদিকে রাজুর পিতা-মাতা লাকিকে বার বার বুঝিয়েও বাড়িতে পাঠাতে ব্যার্থ হয়ে শেষমেষ থানা পুলিশকে বিষয়টি অবগত করে। ঐদিন অফিসার ইনচার্জ (তদন্ত) রাজিব হাসান কালিকাপুর গ্রামে ঘটনা স্থল রাজুদের বাড়িতে যেয়ে লাকিকে বুঝিয়ে তাদের বাড়িতে রেখে আশার সংবাদ পেয়ে মেয়ের পিতা-মাতা ঘরে তালা লাগিয়ে বাড়ি থেকে চলে যায়। এসময় থানা পুলিশ স্কুল ছাত্রী লাকিকে নিয়ে পার্শ্ববর্তী মানপুর গ্রামে তার নানা আব্দুর রউফ গাজির বাড়িতে রেখে আসে। এসময় বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড়ের সৃষ্ঠি হয়। ধুরন্ধর লাকির দাদা সাত্তার ঢালীর দীর্ঘ দিনের প্রতিপক্ষ শেখ রওশান আলীকে জব্দ করতে পুতনি অপহরণ হয়েছে মর্মে ছেলে আক্তারকে দিয়ে ২৬ জুলাই সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন। অভিযোগটি আমলে নিয়ে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোঃ আশরাফুল ইসলাম থানায় মামলা রেকর্ড করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আদেশ দেন। নির্দেশ পেয়ে অফিসার ইনচার্জ লস্কর জায়দুল হক শেখ মোস্তাফিজুর রহমান রাজু ও তার পিতা সাবেক প্রধান শিক্ষক শেখ রওশান আলীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০(সংশোধনী-২০০৩) এর ৭/৩০ ধারায় ৬ আগষ্ট মামলা রুজু করে মামলা নং ২। এদিকে মামলা রেকর্ড হওয়ার পরেই কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান, এমদাদ হোসেনসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ভিকটিমকে নিজ বাড়ি থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজ তাকে সাতক্ষীরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দীর জন্য আনা হবে বলে থানা পুলিশ জানিয়েছে।
আশাশুনি ব্যুরো : বাংলাদেশের উপকুলীয় এলাকার বিপদাপন্ন জনগোষ্ঠীর এবং প্রতিষ্ঠান সমূহের দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাস, জীবিকা রক্ষার সক্ষমতা বাড়ানোর লক্ষে আশাশুনিতে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। রবিবার দুপুর ১২টায় বড়দল ইউনিয়ন পরিষদ চত্বরে কনসার্ন ওয়াল্ড ওয়াইড এ সহযোগিতায় সুশীলনের বাস্তবায়নে রেজিনিয়েন্স প্রকল্পের আওতায় এ চারা বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। বড়দল ইউপি চেয়ারম্যান উপস্থিত থেকে ৮২ উপকারভোগী পরিবারের মধ্যে ১২টি করে গাছের চারা বিতরণ করেন। এসময় কনসার্ন টেকনিকাল অফিসার হাসিনা নিয়াজি, বড়দল ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা দিপক কুমার, সুশিলনের প্রজেক্ট ম্যানেজার বশির আহম্মেদ, সুশীলনের শেখ সবুর সরদার, ইউনিয়ন যুবলীগ নেতা টিটু প্রমুখ উপস্থিত ছিলেন।
পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটায় সাতক্ষীরা বন বিভাগের আয়োজনে ও সরুলিয়া ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় ২ হাজার ৫শ নারকেল গাছের চারা রোপনের শুভ উদ্বোধন করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : নিজের ভাই কর্তৃক মুক্তিযোদ্ধার দখলীয় ও ক্রয়কৃত সম্পত্তি জবর দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সদর উপজেলার বৈচনা গ্রামে এ ঘটনা ঘটেছে। ওই মুক্তিযোদ্ধা সদর উপজেলার ওরা ১৩ জন খ্যাত মুক্তিযোদ্ধাদের অন্যতম মুসা আমিন। সে উপজেলার বৈচনা গ্রামের মৃত আব্দুল মালেক গাজীর ছেলে।
কলারোয়া ডেস্ক : ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষ্যে কলারোয়ার জালালাবাদে প্রস্তুতি সভা করেছে ইউনিয়ন আওয়ামীলীগ।