সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির জরুরি সভা : এনডিসির উদ্ধতপূর্ণ আচরণের ঘটনায় তীব্র নিন্দাসাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির ৩২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনজলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি : সাতক্ষীরায় নাগরিক পরামর্শ সভাগণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিলগড়েরকান্দা মাদকমুক্ত সামাজিক উন্নয়ন ও জনকল্যাংণ সংঘের পরিচিতি সভামানুষের দুর্ভোগ লাঘবে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত করল ম্যান ফর ম্যান ফাউন্ডেশনসাতক্ষীরায় জমকালো আয়োজনে ‘৪ দলীয় কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিতশাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম – সদস্য সচিব শফিকুলইন্টারনেট ব্যবহারকারী ৮৮% শিশু-কিশোর, ৫৩% অনলাইন যৌন হয়রানির শিকার

বিচারকদের ‘জালিয়াত’ বললেন কেনিয়ার প্রেসিডেন্ট

কেনিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ফল বাতিল করে দেয়ায় দেশটির সুপ্রিম কোর্টের বিচারকেদের ‘জালিয়াত’ বলে ধিক্কার জানিয়েছেন প্রেসিডেন্ট উহুরু কেনিয়াট্টা।

এর আগে এক ঘোষণায় কেনিয়াট্টা সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছিলেন, আদালত যেই রায় দেবেন তার প্রতিই সম্মান জানিয়ে তা মেনে নেবেন তিনি। কিন্তু রায়ের পর নাইরোবিতে আয়োজিত এক র‌্যালিতে নিজেই যুদ্ধংদেহি মনোভাবের প্রকাশ ঘটিয়ে ফেললেন।

সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে ৬০ দিনের মধ্যে দেশটিতে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচন হতে হবে।

রায়ে আদালত বলেন, গত ৮ আগস্টের প্রেসিডেন্ট নির্বাচনে কেনিয়ার নির্বাচন কমিশনের কর্মকাণ্ডে অনিয়ম দেখা গেছে এবং এতে করে ভোটের ফল গ্রহণযোগ্যতা হারিয়েছে।

ওই নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট উহুরু কেনিয়াট্টাকে প্রায় ১৪ লাখ ভোটের ব্যবধানে জয়ী ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ এনে বিরোধীরা আদালতে যাওয়ার পর কেনিয়ার সুপ্রিম কোর্ট এই রায় দিলেন।

নির্বাচনের ফলাফলের কারণে ২০০৭ সালের মতোই বিতর্কিত নির্বাচন পরবর্তী ভয়াবহ সহিংসতা ঘটতে পারে বলে আশঙ্কা করেছিলেন অনেকে। এবারের পরিস্থিতি অত বেশি ভয়াবহ না হলেও এখন পর্যন্ত কেনিয়া জুড়ে ছড়িয়ে পড়া প্রতিবাদ-বিক্ষোভ ও সংঘর্ষে কমপক্ষে ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নাসির-সাব্বিরদের সঙ্গে উসমান খাজার ঈদ

বাংলাদেশ সফরে আসা অস্ট্রেলিয়া টেস্ট দলের একমাত্র মুসলিম ক্রিকেটার উসমান খাজা। আত্মীয়, বন্ধু, সতীর্থ কারও সঙ্গেই কোরবানির ঈদ উদযাপনের সুযোগ নেই তার। তবে স্বাগতিক দলের তিন ক্রিকেটার নাসির হোসেন, সাব্বির রহমান, মুমিনুল হকের সঙ্গে কিছুটা আনন্দ ভাগাভাগির সুযোগ হল। এক কাতারে নামাজ আদায়, বুকে বুক রেখে কোলাকুলি, শুভেচ্ছা বিনিময়। দেখে কে বলবে, একদিন পর মাঠে তারাই হয়ে যাবেন প্রতিপক্ষ!

সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে চট্টগ্রামে অস্ট্রেলিয়া দল ও বাংলাদেশ দলের ক্রিকেটারদের একাংশ। ক্রিকেটাররা ঈদের নামাজ আদায় করেছেন দামপাড়া পুলিশ লাইন মাঠে। ঈদ জামায়াতকে কেন্দ্র করে নেওয়া হয় কঠোর নিরাপত্তা-ব্যবস্থা। পুলিশ সদস্যরা ঘিরে রাখে পুরো এলাকা।

নামাজ আদায়ের পর টিম হোটেলে ফিরে যান ক্রিকেটাররা। সেখানে তাদের জন্য স্বাভাবিক খাবারের পাশাপাশি তৈরি করা হয় গরুর মাংসের স্পেশাল কিছু আইটেম।

ক্রিকেটারদের ঈদ উদযাপন করার সুযোগ সামান্যই। ঈদের দিনও ভাবতে হচ্ছে ক্রিকেট নিয়ে। ৪ সেপ্টেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরুর আগে অনুশীলন নিয়ে ভাবনা তাদের। দুপুর থেকে সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করার কথা দুই দলের ক্রিকেটারদের। বন্দরনগরীতে রাত থেকে ঝরা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বাধা হয়ে দাঁড়ালে ইনডোরে অনুশীলন করবেন তারা।

২০১৫ সালে কোরবানির ঈদ চট্টগ্রামে করেছিল পুরো বাংলাদেশ দল। সেবার বাংলাদেশ সফরে এসেছিল সাউথ আফ্রিকা। সেই দলে মুসলিম ছিলেন তিনজন। তারা হলেন টেস্ট অধিনায়ক হাশিম আমলা ও স্পিনার ইমরান তাহির এবং দলের ম্যানেজার মোহাম্মদ মুসাজি। এবার অজি দলে শুধু পাকিস্তানি বংশোদ্ভূত উসমান খাজা।

ক্রিকেটাররা শনিবার বিকেলে যখন চট্টগ্রামে পৌঁছান, স্বাগত জানায় বৃষ্টি। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরেছে সারা রাত। স্থানীয় আবহাওয়া অফিসে কথা বলে জানা গেছে টেস্ট চলাকালীন সময়ে ভারী বৃষ্টির শঙ্কা কম।

সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে চট্টগ্রাম খেলতে নামবে বাংলাদেশ। সাকিব, তামিম, মুশফিক, তাইজুল, তাসকিন, শফিউল, ইমরুল, মিরাজ চট্টগ্রাম আসবেন রাত সাড়ে ৮টার ফ্লাইটে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইংল্যান্ডের বড় জয়, সাতে সাত জার্মানি

মালাটার বিপক্ষে ইংল্যান্ড ০-৪ গোলে জয় পাওয়ার দিনে শেষ সময়ের গোলে বিশ্বকাপের আরো কাছে চলে গেছে জার্মানি। ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে খেলা সাতটি ম্যাচই জেতা জার্মানির পয়েন্ট ২১।

দলটি এদিন চেক রিপাবলিকানের বিপক্ষে ১-২ গোলে জয় পায়। চার মিনিটের মাথায় রিনারের গোলে এগিয়ে যাওয়ার পর ৭৮তম মিনিটে দারিদার গোলে সমতায় ফেরে রিপাবলিক। এরপর ৮৮ মিনিটের সময় হুমেলস গোল করে জার্মানদের উদ্ধার করেন।

অন্য ম্যাচে এফ ‘গ্রুপে’ হ্যারি কেইনের জোড়া গোলে ইংল্যান্ড ৪-০ ব্যবধানে হারিয়েছে মাল্টাকে। অন্য গোল দুটি বেরট্রান্ড এবং ওয়েলব্যাকের।

১৭ পয়েন্ট নিয়ে সবার উপরে থাকা ইংল্যান্ডকে আগামী সোমবার হারালে শীর্ষে উঠবে স্লোভাকিয়া।

‘ই’ গ্রুপে শীর্ষে থাকা পোল্যান্ড ৪-০ গোলে হেরে গেছে ডেনমার্কের কাছে। সাত ম্যাচে পোলিশদের পয়েন্ট ১৬। মন্টেনেগ্রো ও ডেনমার্কের পয়েন্ট ১৩।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঈদ জামাতে বন্যার্ত ও রোহিঙ্গাদের জন্য দোয়া কামনা

পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতের দোয়ায় দেশের বিভিন্ন স্থানে বন্যা কবলিত মানুষকে বিপদ থেকে উদ্ধারে আল্লাহর করুণা প্রার্থনা করা হয়েছে। আজ শনিবার সকাল ৮টায় রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত শেষে মোনাজাতে এই দোয়া চাওয়া হয়।

জাতীয় ঈদগাহ ময়দানের প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি মো. মিজানুর রহমান।

নামাজ শেষে মোনাজাতে দেশ ও দশের শান্তি সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। এ সময় দেশের বন্যা কবলিত মানুষের জন্য এবং মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের হেফাজত করতে মহান আল্লাহর অনুগ্রহ কামনা করা হয়।

এ সময় রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের হায়াত বৃদ্ধি চেয়ে আল্লাহর কাছে দোয়া করেন মাওলানা মুফতি মো. মিজানুর রহমান। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ ছাড়া শহীদ মুক্তিযোদ্ধা এবং মেয়র সাঈদ খোকনের বাবা ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের জন্য দোয়া চাওয়া হয়।

আজ যারা পশু কোরবানি দেবেন তাঁদের কোরবানি গ্রহণ করতে এবং সকলের পাপ মোচনের জন্যও নামজ শেষে দোয়া চাওয়া হয়। বর্তমানে দেশের উন্নয়ন তরান্বিত হচ্ছে উল্লেখ করে এ সময় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানানো হয় প্রধান জামাত থেকে। সেইসঙ্গে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশবাসীকে হেফাজত করতে সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাওয়া হয়।

প্রধান ঈদ জামাতে অংশ নেন রাষ্ট্রপতি আব্দুল হামিদসহ দেশের গণ্যমান্য ব্যক্তিরা।

এর আগে সকাল থেকেই ঈদের প্রধান জামাতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেন নানা বয়সী মানুষ। এজন্য তাঁদের কয়েকস্তরের নিরাপত্তা বেষ্টনী পার হতে হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গা হত্যা থেকে মিয়ানমারকে সরে আসার আহ্বান জাতিসংঘের

মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রায় ৪০০ শতাধিক রোহিঙ্গা হত্যার মতো মানবিক বিপর্যয়কর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের মহাসচিব সেই অবস্থান থেকে সরে আসার জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

অ্যান্তোনিও গুতেরেজ এই ঘটনাকে এ বছরের সহিংসতার সবচেয়ে খারাপ নজির বলেও উল্লেখ করে ‘প্রবল চাহিদার মুখে’ রাখাইন থেকে সীমান্ত পেরিয়ে জীবন নিয়ে পালিয়ে আসা রোহিঙ্গা নাগরিকদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্যও বাংলাদেশ সরকারের প্রশংসা করেছেন।

গতকাল শুক্রবার জাতিসংঘের কার্যালয়ের এক বিবৃতিতে মহাসচিব নিরাপত্তা বাহিনীকে অভিযান থেকে বিরত থাকার এবং এর ফলে যে মানবিক বিপর্যয় তৈরি হয়েছে তা এড়িয়ে চলার আহ্বান জানান। এর আগে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা মিয়ানমার পরিস্থিতি, সহিংসতা ও নিরাপত্তা বাহিনীর নির্যাতনবিষয়ক রুদ্ধদ্বার বৈঠক করেন। যদিও এরপর আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি। এর দুদিনের মাথায় মহাসচিবের এই বিবৃতি আসল।

অ্যান্তোনিও গুতেরেজ বলেন, ‘মিয়ানমার সরকারের দায়িত্ব দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেসব এলাকায় সাহায্য প্রয়োজন সেখানে সাহায্য প্রদানকারী সংস্থাকে যেতে দেওয়া।’
মিয়ানমার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, গত ২৪ আগস্ট রাতে রাখাইন রাজ্যে একসঙ্গে ২৪টি পুলিশ ক্যাম্প ও একটি সেনা আবাসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এই ঘটনার পর মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নিরস্ত্র রোহিঙ্গা নারী-পরুষ-শিশুদের ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাতে থাকে।

জাতিসংঘের গতকাল শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারে সহিংসতা শুরুর পর গত এক সপ্তাহে ৪০০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৩৭০ জন ‘রোহিঙ্গা সন্ত্রাসী’, ১৩ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, দুজন সরকারি কর্মকর্তা এবং ১৪ জন সাধারণ নাগরিক।

জাতিগত দ্বন্দ্বের জেরে ২০১৬ সালের অক্টোবর থেকে দেশটির উত্তর-পূর্ব রাখাইন রাজ্যে বসবাসরত মুসলিম রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর সহিংসতা চালাচ্ছে দেশটির সেনাবাহিনী। জাতিগতভাবে নির্মূল করতে রোহিঙ্গা সম্প্রদায়ের গ্রামে আগুন দিয়ে বসতবাড়ি পুড়িয়ে দেওয়াসহ গণহত্যা ও গণধর্ষণ চালায় সেনাবাহিনীর সদস্যরা।

সহিংসতার শিকার হয়ে গত বছরের অক্টোবর থেকে এক পর্যন্ত ৮৭ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

পালিয়ে আসাদের মধ্যে কেউ কেউ জীবনের ঝুঁকি নিয়ে ছোট ছোট নৌকায় করে নদী ও সমুদ্রপথে বাংলাদেশে প্রবেশে চেষ্টা করছেন। প্রতিকূল আবহাওয়ার মধ্যে নৌকাডুবিতে প্রাণহানির ঘটনাও ঘটছে। এ পর্যন্ত নাফ নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ৪০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

এর আগে ২০১২ সালের জুনেও রাখাইন রাজ্য সাম্প্রদায়িক দাঙ্গায় আক্রান্ত হয়েছিল। তখন প্রায় ২০০ রোহিঙ্গা নিহত হন। ওই সময় দাঙ্গার কবলে পড়ে প্রায় এক লাখ ৪০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নাফ নদী থেকে এ পর্যন্ত ৪৬ রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার

রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনায় বুধবার প্রথম ৪ নারী-শিশুর লাশ পাওয়া যায় সীমান্তবর্তী ওই নদীতে। এরপর বৃহস্পতিবার উদ্ধার করা হয় ১৯ জনের লাশ।
শুক্রবার পাওয়া গেল আরও ২৩ লাশ। সব মিলিয়ে এ পর্যন্ত লাশের সংখ্যা দাড়িয়েছে ৪৬ জনে।

নাফ নদীতে ভাসতে থাকা অবস্থায় স্থানীয়দের সহায়তায় পুলিশ ও বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা এসব লাশ উদ্ধার করে।

মিয়ানমার সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয়ে আসার সময় বুধবার ও বৃহস্পতিবার টেকনাফের শাহপরীর দ্বীপের কাছে ডুবে যায় পৃথক কয়েকটি নৌকা। এতে বৃহস্পতিবার পর্যন্ত ২৩ জনের লাশ পাওয়া যায়। আর শুক্রবার সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত নারী শিশুসহ আরও ২৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. মাইন উদ্দিন খান জানান, এসব মৃতদেহ পঁচা এবং আগে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। তাছাড়া শাহপরীর দ্বীপ এলাকা থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। তবে উদ্ধার মৃতদেহগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিএনপির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : “স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক” -এই স্লোগানকে সামনে জাতীয়তাবাদী দল বিএনপির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
শুক্রবার বেলা ১১ টায় শহরের কাটিয়ায় জেলা বি এনপির সভাপতির বাসভবনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান হবি, এড. তোজাম্মেল হোসেন তুজাম, মো. রফিকুল আলম বাবু, মোদাচ্ছেরুল হক হুদা, যুগ্ম সম্পাদক মো. শাহীন হোসেন, সাংগঠনিক সম্পাদক শের আলী, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রাজু, জাতীয়তাবাদী মহিলা দলের জেলা শাখার সাধারণ সম্পাদক ফরিদা আক্তার, ছাত্রদলের জেলা সভাপতি হাফিজুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আরজেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক কামরুজ্জামান ভুট্টো, জিয়া পরিষদের সভাপতি নুর মোহাম্মাদ পাড় প্রমুখ। জেলা বি এনপির সাধারণ সম্পাদক মো. তারিকুল হাসানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সদর থানা কৃষক দলের সভাপতি গোলাম সরোয়ার, শহর যুব দলের সাধারণ সম্পাদক ফরিদ, এড. এবিএম সেলিম, সদর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সালাউদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মনোয়ার হোসেন,আলিম আসাদুজ্জামান, মেহেদী হাসানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় মহান ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হচ্ছে

মাহফিজুল ইসলাম আককাজ : মহান ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে মুসলিম উম্মাহর শান্তি কামনার মধ্য দিয়ে সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হয়েছে।
শনিবার সকালে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের আমেজে সারা দেশের ন্যায় সাতক্ষীরায় পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের নামাজ আদায় ও পশু কুরবানির মধ্য দিয়ে পালন করেছে ধর্মীয় দ্বিতীয় বৃহত্তম এ উৎসব। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানির মধ্য দিয়ে মুসলিমরা তাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আযহা উদযাপন করে। ঘরে ঘরে ত্যাগের আনন্দে মহিমান্বিত হয়েছে মন। হযরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগ ও অনুপম আদর্শ্যের প্রতিকী নিদর্শন হিসেবে প্রায় সাড়ে ৪ হাজার বছর আগে থেকে শুরু হয় কোরবানির এই প্রচলন। আল্লাহ রাব্বুল আলামীনের নির্দেশে হজরত ইব্রাহিম (আ.) তার প্রাণপ্রিয় পুত্র হজরত ইসমাইল (আ.)-কে কোরবানী করতে উদ্যত হয়েছিলেন। ওই অনন্য ঘটনার স্মরণেই ঈদুল আজহায় পশু কোরবানির এ রেওয়াজ চালু হয়। মহান আল্লাহ পাকের প্রতি আনুগত্য প্রকাশ, তার সন্তুষ্টি অর্জন এবং তারই রাস্তায় সর্বোচ্চ আত্মত্যাগের এ ঐতিহাসিক ঘটনার ধারাবাহিকতায় মুসলিম বিশ্বে কোরবানী ও ঈদুল আযহা উদযাপিত হয়ে আসছে।

শনিবার সকাল সাড়ে ৭টায় সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ-উল আজহার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাত পরিচালনা করেন কালেক্টর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জালাল উদ্দীন। কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জামাতে অংশ নেন, সাতক্ষীরা ০১ আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.এন.এম মঈনুল ইসলাম, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল হান্নান,  জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শেখ নিজাম উদ্দীনসহ রাজনীতিবিদ, কূটনীতিক, সরকারি ঊচ্চপদস্থ কর্মকর্তাসহ সাধারণ মানুষ।

নামাজের আগে কেন্দ্রীয় ঈদগাহের সভাপতি ও জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন বলেন, ‘আমরা আজকে ত্যাগের মহিমা নিয়ে এখানে একত্রিত হয়েছি। এ দিনটি ত্যাগের দিন। ত্যাগের যে মহিমা আমাদের স্পর্শ করে আমরা যেন সারা জীবন সেটি ধারণ করতে পারি। এসময় তিনি আরো বলেন, কোরবানির পর যে বজ্য থাকে সেটি সেখানে সেখানে না ফেলার জন্য অনুরোধ জানান।’ জামাত শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে জেলা প্রশাসক সকল পর্যায়ের মানুষের মানুষের সাথে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। এছাড়া সাতক্ষীরা কালেক্টরেট জামে মসজিদ সকাল ৭ টা ১৫ মিনিটে, সাতক্ষীরা পুলিশ লাইনস জামে মসজিদ ৭ টা ৩০ মিনিটে, সাতক্ষীরা ষ্টেডিয়ামের ঈদ জামাত পলাশপোল তেঁতুলতলা জামে মসজিদে সকাল ৮টায়, পলাশপোল চৌধুরী পাড়া বায়তুল আমান জামে মসজিদ সকাল ৭টা, পলাশপোল মধু মাল্লার ডাঙ্গী মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে সকাল ৭ টা ৩০ মিনিটে, সুলতানপুর জামে মসজিদ সকাল ৮টায়, রসূলপুর সরকারী গোরস্থান বাইতুলফালাহ জামে মসজিদ সকাল ৭ টা ৩০ মিনিটে, কাটিয়া নারকেল তলা বীজবভন ঈদগাহ চত্বরে সকাল ৭ টা ৪৫ মিনিটে, রসূলপুর পশ্চিম পাড়া জামে মসজিদ সকাল ৭ টা ৩০ মিনিটে, মাদরাসাতুছ ছহাবাহ (রাযি.) এতিমখানা উত্তর কাটিয়া ঈদ জামাত সকাল ৬ টা ৪৫ মিনিটে, ইটাগাছা আয়েন উদ্দিন মহিলা মাদ্রাসা ঈদগাহ ময়দান সকাল ৮টায়, (আবহাওয়া অনুকূলে না থাকলে সংলগ্ন বায়তুল মাহমুদ জামে মসজিদ), নলকুড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৭ টা ৩০ মিনিটে টায়, লাবসা ফুটবল মাঠে সকাল ৮ টা ১৫ মিনিটে, সাতক্ষীরা পৌর এলাকা জমঈয়তে আহলে হাদীস এর ঈদ জামাত পি,এন স্কুল এন্ড কলেজ চত্বরে সকাল ৭টায় ও আহলে হাদীছের ঈদের জামাত শহীদ আব্দুর রাজ্জাক পার্ক ৭ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। এছাড়াও জেলার বিভিন্ন ঈদগাহে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest