সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের উদ্বোধনসাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুমানবকণ্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধির নিয়োগ পেলেন মুজাহিদুলদেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগ: সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলাআদালতে মামলা করার ৭ মাস পর সাতক্ষীরার ফিংড়িতে স্ত্রীকে মারধরের অভিযোগদেবহাটায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারসাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিতবাক্‌স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি চরিত্রহনন ও ইয়েলো জার্নালিজম নিয়ন্ত্রণও জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রীআইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃত্বের সৌজন্য সাক্ষাৎতালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাট: সংবাদ সম্মেলন

কালিগঞ্জে চিকিৎসা সহায়তার চেক প্রদান

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ : কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম এলাকার বাসিন্দা গুরুতর অসুস্থ রফিকুল ইসলামকে সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে ১০ হাজার টাকার চিকিৎসা সহায়তার চেক প্রদান করেছেন জেলা পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য নুরুজ্জামান জামু। মঙ্গলবার বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে চেক প্রদানকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক, মথুরেশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলাউদ্দীন গাজী, মথুরেশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা জামিল আহমেদ সুমন, আশরাফুল ইসলাম কদম প্রমুখ। জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান জামু অসহায় পঙ্গু রফিকুল ইসলামকে জেলা পরিষদ প্রদত্ত ১০ হাজার টাকার চেক প্রদান করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সরকারিকরণকৃত কলেজ শিক্ষকদের স্মারক লিপি

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সরকারিকরণকৃত কলেজ শিক্ষক সমিতির পক্ষ থেকে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে ৪ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা সরকারিকরণকৃত কলেজ শিক্ষক সমিতির আহবায়ক কেবিএ কলেজের সহকারী অধ্যাপক শেখ মিজানুর রহমান, সদস্য সচিব কালিগঞ্জ কলেজের প্রভাষক শেখ আব্দুল কাদের, সদস্য প্রভাষক শাহানুর রহমান, প্রভাষক শচীন্দ্রনাথ মন্ডল, প্রভাষক সঞ্জয় কুমার মন্ডল, প্রভাষক শরিফুল ইসলাম, প্রভাষক রিতা রানী, প্রভাষক রেশমা সুলতানা, প্রভাষক শামীমা পারভীন, শরিফুজ্জামান প্রমুখ। স্মারকলিপিতে জননেত্রী এই মহান উদ্যোগকে স্বাগত জানিয়ে ৪টি দাবি জানানো হয়। দাবি সমূহ হলো, বেসরকারি আমলে সরকারি বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত এমপিওভক্ত ও নন-এমপিওভুক্ত সকল শিক্ষককে শিক্ষা ক্যাডারে অন্তর্ভক্তকরণ। প্রজ্ঞাপনের দিন থেকে চাকুরি স্থায়ীকৃত শিক্ষকদেরকে চাকুরি নিয়মিত করণ। চাকুরিতে যোগদানের দিন থেকে অভিজ্ঞতা গণনা করে কার্যকরী চাকুরিকাল নির্ধারণ। জাতীয়করণকৃত কলেজ শিক্ষক ও অ-শিক্ষক কর্মচারী আত্তীকরণ বিধি ২০০০ অধিকতর সংশোধন পূর্বক শিক্ষক বান্ধব নীতিমালা প্রণয়ন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটার বটতলা; বখাটেদের অত্যাচারে ঐতিহ্য হারাতে বসেছে

দেবহাটা প্রতিনিধি : জেলা শহরের কয়েক কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত দেবহাটা উপজেলা। আর এই উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী বটবৃক্ষ বিনোদন কেন্দ্র। যেখানে প্রতিদিন জেলা ও জেলার বাহিরে থেকে বটবৃক্ষের প্রাকৃতিক সৌন্দয্য উপভোগ ও বিনোদনের জন্য আসেন হাজার হাজার মানুষ। কিন্তু আজ সেটি মাদকসেবী আর বখাটেদের অত্যাচারে ঐতিহ্য হারাতে বসেছে। বটবৃক্ষ দেখতে আসা কয়েকজন জানিয়েছেন, স্থানীয় একটি প্রভাবশালী ব্যাক্তির সাঙ্গপাঙ্গ ও স্থানীয় মাদকসেবী বখাটে যুবকদের হাতে প্রতিনিয়ত লাঞ্চিত ও অপমানিত হচ্ছেন। আবার অপরিচিতদের ধরে অর্থ ও মূল্যবান জিনিসপত্র আদায় করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এমনকি নারীদের বিভিন্নভাবে উত্যাক্ত করার পাশাপাশি মোবাইল ফোনে ছবি তোলা হচ্ছে। স্থানটি খুবই নিরাপদ ও নিরিবিলি হওয়ায় প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে এমন অপ্রীতিকর ঘটনা ঘটছে। উল্লেখ্য যে, বিগত ১৪ সালের দিকে দেবহাটা বটতলা ও ম্যানগ্রোভ বন এলাকায় প্রশাসনের কিছু অস্বাধু ব্যক্তিদের সহযোগীতায় বখাটেদের অত্যাচারে অতিষ্ট হয়ে ওঠে। এসময় দর্শানার্থীদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন সহ বিভিন্ন জিনিসপত্র ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটার পর প্রশাসনের তৎপরতায় সেটি বন্ধ হয়। কিন্তু বর্তমান সময়ে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি হলে ঐতিহ্য হারাবে দেবহাটা বটতলা ও ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র। সম্প্রতিক সাতক্ষীরা শহরের বাসিন্দা এমন পরিস্থিতিতে শিকার হওয়া নাম প্রকাশের অনিচ্ছুক একজন ব্যক্তি জানান, শুক্রবার ছুটির দিন বেড়াতে আসেন দেবহাটা বটতলায়। সেখানে স্থানীয় প্রভাবশালী ব্যক্তির সাঙ্গপাঙ্গরা তাদের বিভিন্ন ভয়ভীতি দেখায়। শিকার হওয়া উক্ত ব্যক্তি স্থানীয় কয়েকজনকে আতœীয় বলে পরিচয় দিলে বখাটেরা স্থান ত্যাগ করে। তাই পূর্বের ঘটে যাওয়া এসব ঘটনা পুনরায় আর যেনো না ঘটে এবং ঈদ-পূজাকে সমানে রেখে সুন্দর পরিবেশ সৃষ্টি করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী ও সচেতনমহল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

শ্যামনগর ব্যুরো : শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামে সালাউদ্দীন (১৮) নামের একযুবকের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু বরণ করেন। সে উপজেলার মাজাট গ্রামের মোঃ ইকবাল হোসেনের পুত্র। পরিবার সূত্রে জানাযায়, গত ২৯ আগষ্ট সকাল ৮ টায় সালাউদ্দীন তার মামা নকিপুর গ্রামের মোঃ ফজের আলীর বাড়িতে বেড়াতে আসে। মামার শয়ন কক্ষে একটি বৈদ্যুতিক বাল্বের লাইন সংযোগ দিতে গেলে অসাবধানতা বসত তার হাতে বিদ্যুৎতের তার জড়িয়ে যায়। এ সময় তার নানী সালাউদ্দীনকে ছাড়াতে চেষ্টা করে এবং পরিবারের অন্যান্যদের সহযোগীতায় তাকে দ্রুত শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ওমর ফারুক চৌধুরী তাকে মৃত ঘোষনা করে। মৃত সালাউদ্দীন তার পিতার একমাত্র পুত্র সন্তান। বিকাল ৫ টায় তার পারবারিক গোরস্থানে দাফন করা সম্পন্ন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গাছ মানুষের সাথে বেঈমানী করে না -এমপি জগলুল হায়দার

মোস্তফা কামাল : ‘প্রধান মন্ত্রীর নির্দেশ, লাগাও গাছ-বাঁচাও পরিবেশ, প্রধানমন্ত্রীর নির্দেশ দেশের সকল উপকূলীয় এলাকায় সবুজ বেষ্টনী গড়ে তুলতে হবে,গাছ মানুষের সাথে বেঈমানী করে না, বৃক্ষ মানুষকে সুস্থ্য থাকতে সহায়তা করে, ফলদ বৃক্ষের সুস্বাদু ফল আমাদের পুষ্টি যোগায়, বৃক্ষ প্রকৃতির ভারসাম্য বজায় রাখে, বৃক্ষ প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করে’- নকিপুর পাইলট বালিকা বিদ্যালয়ে ফলদবৃক্ষ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। ২৯ আগষ্ট শ্যামনগর উপজেলা প্রশাসনের অর্থায়নে,কৃষি বিভাগের পরিকল্পনায়,নকিপুর পাইলট বালিকা বিদ্যালয়ের আয়োজনে পুষ্টিগুণ সম্পন্ন দেশীয় ফলের চারা বিতরণ কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মহসীন উল-মুলক, নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, শ্যামনগর থানা অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী, কৃষিকর্মকর্তা মোঃ আবুল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম মোঃ রফিকুজ্জামান, মৎস্য কর্মকর্তা ফারুক হোসেন সাগর, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী, প্রেসক্লাব উপদেষ্টা শেখ আফজাল, সেক্রেটারি জাহিদ সুমন, জনপ্রতিনিধি, অভিভাবকবৃন্দ। প্রায় ৭ শত ছাত্রীদের মধ্যে কদবেল ও ছফেদা গাছের চারা বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি এমপি জগলুল হায়দার বিদ্যালয় প্রাঙ্গনে একটি হাইব্রিট জামরুলের চারা রোপন করে ছাত্রীদের মধ্যে গাছ লাগানোর প্রতি উদ্বুদ্ধ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাইকগাছা-কয়রা সড়কে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

পাইকগাছা ব্যুরো : পাইকগাছা-কয়রা সড়কে সংস্কার কাজে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে সড়কের দু’ধারে গাইড হ্যাজিংয়ে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। মঙ্গলবার উপজেলা আইনশৃংখলা কমিটির সভায় বিষয়টি উত্থাপন হলে সংশ্লিষ্টরা ঐ ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন। জানাগেছে, পাইকগাছা-খুলনা ও পাইকগাছা-কয়রা অভিমুখী সড়কে আলমতলা কালভার্ট পর্যন্ত সংস্কার কাজে নির্ধারিত কৃষি কলেজের স্থানে সড়কের দু’ধারে গাইড হ্যাজিংয়ে খুবই নিম্নমানের ইট বসানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে লস্কর ইউপি চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান তুহিন সরেজমিনে গিয়ে গাইড হ্যাজিংয়ের কাজ বন্ধ করে দিয়েছেন বলে জানান। এ বিষয়ে তিনি মঙ্গলবারে অনুষ্ঠেয় আইনশৃংখলা কমিটির সভায় বিষয়টি উত্থাপন করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন বলে মতামত ব্যক্ত করেছেন। এ বিষয়ে ঐ ঠিকাদারী প্রতিষ্ঠানের লাইন সুপারভাইজার লুৎফর রহমান বলেন, ইউপি চেয়ারম্যান নিম্নমানের ইটের অভিযোগ করায় কাজ বন্ধ করে দিয়েছি এবং ভালো ইট এনে কাজ করা হবে বলে জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জীবন ও জীবিকার তাগিদে গাছের বিকল্প নেই – মুস্তফা লুৎফুল্লাহ এমপি

রাজিবুল ইসলাম : সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘গাছ মানুষের চির সাথি। ছোট একটি চারা গাছ আগামি দিনের সম্পদ। জীবন ও জীবিকার তাগিদে গাছের কোন বিকল্প নেই।’ মঙ্গলবার সকালে কলারোয়ায় ফলদ বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশি ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে র‌্যালি ও সেমিনারের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কলারোয়ার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা পারভীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। আলোচনা অনুষ্ঠানে শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্র নাথ বিশ্বাস, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.এএসএম আতিকুজ্জামান, কেরালকাতা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি অফিসার মহাসীন আলী। অনুষ্ঠানে কয়েকজন কৃষক-কৃষাণীসহ সুধিজনদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। পরে অতিথিরা ফলদ বৃক্ষ মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা টেক্সি, অটোরিক্সা, অটোটেম্পু, মিশুক, বেবীটেক্সি, টেক্সিকার মালিক সমিতির সেমাই-চিনি বিতরণ

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা টেক্সি, অটোরিক্সা, অটোটেম্পু, মিশুক, বেবীটেক্সি, টেক্সিকার মালিক সমিতির উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সেমাই, চিনি ও লাচ্চা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে খুলনা রোড মোড় সংলগ্ন সমিতির অস্থায়ী কার্যালয়ে জেলা টেক্সি, অটোরিক্সা, অটোটেম্পু, মিশুক, বেবীটেক্সি, টেক্সিকার মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. গাউস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এম.এ খালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ সরদার। এসময় উপস্থিত ছিলেন সানাউল্লাহ বাবু, শহিদুল ইসলাম, মো. সেলিম গাজী, শেখ মোস্তাফিজুর রহমান, রকিব মোল্যা, মনিরুজ্জামান বাসারসহ সমিতির সদস্যরা। আলোচনা সভা শেষে সংগঠনের ৩০০জন সদস্যদের হাতে এ ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest