‘কথাবন্ধু মিথিলা’ কিংবা ‘বিপ্রতীপ’ নাটকে অভিনয় করা প্রিয়াঙ্কা অগ্নিলা ইকবাল ওরফে অগ্নিলার কথা নিশ্চয়ই সবার মনে আছে। তিনি নিজস্ব অভিনয়গুণে সবার কাছে সুপরিচিত। অসংখ্য টিভি নাটকের পাশাপাশি টিভি বিজ্ঞাপনেও তিনি অভিনয় করেছেন।তিনি বর্তমানে কানাডা প্রবাসী।
তবে অগ্নিলার ভক্তদের জন্য সুখবর হচ্ছে, আসছে কোরবানীর ঈদের জন্য নির্মিত একটি নাটকে দীর্ঘদিন পর অভিনয় করবেন অভিনয়শিল্পী । নাটকটির রচনা ও পরিচালনায় মিজানুর রহমান আরিয়ান। জানা যায়, রোমান্টিক গল্পনির্ভর এই নাটকে অগ্নিলার সঙ্গে জুটি বাঁধবেন জিয়াউল ফারুক অপূর্ব। তবে নাটকের নাম এখনও চূড়ান্ত হয়নি।
গেল রোজার ঈদে অগ্নিলা অভিনয় করেছিলেন আরিয়ানের ‘তোমার আমার প্রেম’ নামে একটি টেলিছবিতে। তার বিপরীতে ছিলেন সিয়াম আহমেদ। টেলিছবিটিতে অর্থি চরিত্রে অভিনয় করছিলেন অগ্নিলা আর সিয়ামকে দেখা গিয়েছিল জীবন চরিত্রে। সেই সময় টেলিছবিটি বেশ দর্শকপ্রিয়তা পেয়েছিল।

বিশ্বে পুরুষদের শরীরে যে হারে শুক্রাণুর সংখ্যা বা স্পার্ম রেট কমে যাচ্ছে, সেই হার বজায় থাকলে মানুষ বিলুপ্ত হয়ে যেতে পারে বলে হুঁশিয়ার করে দেয়া হয়েছে এক গবেষণায়। প্রায় দুইশ’ গবেষণা প্রতিবেদনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে গবেষকরা বলছেন, ৪০ বছরেরও কম সময়ের মধ্যে প্রায় অর্ধেকে নেমে এসেছে পুরুষের স্পার্ম কাউন্ট।
আজ ১ আগস্ট মঙ্গলবার। শুরু হলো বাঙালির শোকের মাস। মাসজুড়ে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শোকের মাস উপলক্ষে আওয়ামী লীগ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মাধ্যমে বঙ্গবন্ধুর হত্যাকারীদের ঘৃণা জানাবে জাতি।
কেনিংটন ওভালের শততম টেস্ট ছিল এটি। একটি নির্দিষ্ট ভেন্যুতে ১০০ টেস্ট- কম কথা নয়। আগের ৯৯ টেস্টে কখনোই হ্যাটট্রিকের দেখা মেলেনি দক্ষিণ লন্ডনের বিখ্যাত স্টেডিয়াম দ্য ওভালে। অথচ, শততম টেস্টে এসেই কি না ইতিহাসটা তৈরি করে ফেললেন স্পিনার মঈন আলি।
দিনের শুরুতেই জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৬ উইকেট। তবে তাদের সামনে বড় বাধা ছিলেন ডিন এলগার। প্রোটিয়াদেরকে একাই টেনে নিয়ে যাচ্ছিলেন তিনি। এই ব্যাটসম্যান যদি শেষ পর্যন্ত ধরে রাখেন, তাহলে তো ইংল্যান্ডের বিপদ।
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ আল কাতিফে জঙ্গিদের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। যদিও এ ঘটনা গত বৃহস্পতিবার সকালের তবে দূতাবাস সোমবার বাংলাদেশির পরিচয় নিশ্চিত করেছে।
হোয়াইট হাউসের কমিউনিকেশন ডিরেক্টর অ্যান্থনি স্কারামুচ্চিকে বরখাস্ত করা হয়েছে। দায়িত্ব গ্রহণের ১০ দিনের মাথায় চাকরি গেল তার। খবর বিবিসির।
বাংলাদেশের রপ্তানি পণ্যে আবারও যোগ হচ্ছে অস্ত্র এবং গোলাবারুদ। ছোট অস্ত্র রপ্তানির জন্য প্রস্তুত আছে বাংলাদেশ সেনাবাহিনী। এখন শুধু সরকারের পণ্য রপ্তানির তালিকায় ক্ষুদ্রাস্ত্র ও গুলির নাম যোগ হবার অপেক্ষা, তাহলেই শুরু হবে রপ্তানি।