সর্বশেষ সংবাদ-
সুন্দরবনে সাপের কামড়ে মৌয়ালী আহত : হাসপাতালে ভর্তিসাতক্ষীরায় জাকির স্মৃতি স্কুল কাবাডি প্রতিযোগিতার ফাইনালসাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন শ্যামনগরে বজ্রপাতে ইয়াকুব আলী নামের এক ঘের মালিকের মৃত্যুসাতক্ষীরার সুন্দরবনে বনদস্যুদের গুলিতে কাঁকড়া শিকারি আহতকালিগঞ্জে তথ্য গোপনের অপরাধে প্যানেল চেয়ারম্যানকে ৩০ হাজার টাকা জরিমানাসাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সভাসাংবাদিকের ওপর হামলা: চাপ এড়াতে সংবাদ সম্মেলনআশাশুনির কাকবাসিয়ায় পাউবো’র বেড়ী বাঁধে আবারও ভয়াবহ ভাঙ্গনভালোবাসার একযুগ এতিম শিশুদের হাসি আর ভ্যানচালকদের পাশে যমুনা টেলিভিশন

শ্যামনগর ব্যুরো : শ্যামনগরের নারী শিক্ষা প্রতিষ্ঠান আতরজান মহিলা মহা বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এম পি একে ফজলুল হকের পুত্র এস এম আতাউল হক দোলন। মঙ্গলবার সকালে শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে আজীবন সদস্য করা হয়েছে। সরকারি নীতিমালা অনুযায়ী তাকে এ সদস্য পদ প্রদান করা হয়েছে বলে ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জি এম আমির হোসেন জানান। তিনি বলেন নবনির্বাচিত সদস্য এস এম আতাউল হক দোলন কলেজের উন্নতিকল্পে এক কালীন নগদ তিন লক্ষ টাকা দান করেছেন। এসময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও দলীয় বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আশাশুনি ব্যুরো : সাতক্ষীরা পল্লী বিদ্যুতের লোডশেডিং এর ভেলকিবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছে আশাশুনি উপজেলাবাসী।
আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়নে চলছে পল্লী বিদ্যুতের বিরামহীন লোডশেডিং। আর একারণে প্রতিনিয়ত অসুস্থ্য হচ্ছে শিশু, বৃদ্ধসহ সকল শ্রেনীর মানুষ। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে উঠে আসা একাধিক অভিযোগ জানাগেছে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি প্রতিটি অভিযোগ কেন্দ্রে অভিযোগ করার জন্য একটি করে মোবাইল নাম্বার দিয়ে রেখেছে সমিতি। কিন্তু পল্লী বিদ্যুতের লোডশেডিং শুরু হলে সে মোবাইল নাম্বার আর খোলা পাওয়া যায় না অথবা খোলা থাকলেও তা রিসিভ করার মত কাহকে পাওয়া যায় না। অন্যদিকে বহুবার চেষ্টা করার পর মোবাইল রিসিভ হলেও তাদেও থেকে ভালো ব্যবহার বা সমস্যা সমাধানের কোন সদ উত্তর পাওা যা না। খোঁজ নিয়ে জানাগেছে জেলার কোথাও আশাশুনির মত ভয়াবহ লোডশেডিং নাই। এখন সচেতন মহলের প্রশ্ন কেন হয় আশাশুনিতে পল্লী বিদ্যুতের লোডশেডিং? দিনে অথবা রাতে আকাশ মেঘলা, হালকা বৃষ্টি নামলেই শুরু হয় লোডশেডিং। কোন কোন দিন সন্ধ্যায় লোডশেডিং শুরু হলে রাতভর চলে এ লোডশেডিং। বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার বক্তব্যে স্পষ্ট ভাষায় বলেছেন বাংলাদেশ দক্ষিণ এশিয়ার নি¤œ আয়ের দেশগুলোকে ছাড়িয়ে গেছে। বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ। বাংলাদেশের সাদা সোনা রপ্তানির রাজস্ব আদায়ের একটি অন্যতম জেলা সাতক্ষীরা। আর এ জেলা সহ আশাশুনি উপজেলায় যদি এমনি ভাবে লোডশেডিং চলতে থাকে তবে এ উপজেলার কর্মজীবী মানুষ কোনদিন দেশের জন্য উন্নয়ন করতে পারবে না, বলে মনে করছেন শিক্ষিত সমাজ। কেন এত বেশী আশাশুনিতে পল্লী বিদ্যুতের লোডশেডিং জানতে চাইলে আশাশুনি পল্লী বিদ্যুতের এজিএম স্বপন কুমার পাল বলেন লোডশেডিং একটি জাতীয় সমস্যা। আমরা সাতক্ষীরার বিনেরপোতা কেন্দ্র থেকে যে পরিমান বিদ্যুৎ পাই, সেরকমই বিদ্যুৎ সরবরাহ করি। দেশের অন্যান্য জেলায় লোডশেডিং এক প্রকার হয়ই না, আশাশুনিতে কেন এত বেশী জানতে চাইলে তিনি বলেন সিডিউল অনুযায়ী আশাশুনির জন্য আমরা ৩ থেকে ৪ মেগাবাইড বিদ্যুৎ পাই। অন্য জেলায় তারা সিডিউল অনুযায়ী যদি বিদ্যুৎ বেশী পায় তবে কেন তাদের লোডশেডিং হবে? সাতক্ষীরা পল্লী বিদ্যুতের লোডশেডিং এর হাত থেকে রক্ষা পেতে সাতক্ষীরা জেলা প্রসাশকসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন আশাশুনিবাসী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কেএম রেজাউল করিম: দেবহাটায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ও সখিপুর খান বাহাদুর আহছান উল্লা কলেজ ছাত্রলীগের আয়োজনে শোক র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সখিপুর মোড় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুখ হোসেন রতন, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ, সাধারন সম্পাদক হাফিজুল ইসলাম হাফিজ, সহ-সভাপতি সাব্বির আহমেদ, খান বাহাদুর আহছান উল্লা কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন, সাধারণ সম্পাদক সাগর হোসেন। শোক র‌্যালিতে বিভিন্ন কলেজ ও ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করে। এসময় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গ বন্ধুর জীবনাদর্শ ও জাতীয় শোক দিবসের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের এক মুসলিম ছাত্রনেতা বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। নিহত লাফিকুল ইসলাম আহমেদ আসামের স্বশাসিত বোড়োল্যান্ড এলাকার মুসলিম ছাত্র ইউনিয়ন এবিএমএসইউ-এর সভাপতি ছিলেন। মঙ্গলবার কোকরাঝাড় শহরের খুব কাছে তিতাগুড়ি বাজারে প্রকাশ্যেই অজ্ঞাত বন্দুকধারীরা তার গুলি চালায়।
লাফিকুল ইসলাম আহমেদ বোডাল্যান্ড অঞ্চলের মুসলমানদের স্বার্থ নিয়ে সবসময়ই সরব ছিলেন। কয়েক বছর আগে একের পর এক বোড়ো-মুসলিম দাঙ্গা চলাকালে তিনি ওই অঞ্চলের মুসলমানদের প্রতিনিধিত্বকারী কন্ঠস্বর হয়ে উঠেন। পুলিশ বলছে, লাফিকুল ইসলাম আহমেদ স্থানীয় একটি দোকানে বসলে কিছুক্ষণের মাথায় মোটরসাইকেলে করে দুই বন্দুকধারী এসে তার মাথা লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুই বন্দুকধারীরই মাথায় হেলমেট পরা ছিল। হত্যাকান্ডের পরেই সেখানকার মুসলিম ছাত্র ইউনিয়নের সমর্থকরা বিক্ষোভ শুরু করেন। পুলিশ বলছে, কারা এই হত্যাকা- ঘটিয়েছে তা এখনও নিশ্চিত নয়। তবে ব্যক্তিগত শত্রুতার জেরে এই হত্যাকা- চালানো হয়ে থাকতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আরাফাত হোসেন লিটন: পারুলিয়ায় মৎস্য অকসন সেন্টার আড়ৎ কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় পারুলিয়া সততা হ্যাসারিতে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় পারুলিয়া মৎস্য অকসন সেন্টার আড়ৎ কমিটির সভাপতি রজব আলী মোল্যার সভাপতিত্বে পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও পারুরিয়া বাজার কমিটির সভাপতি সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন পারুলিয়ায় মৎস্য অকসন সেন্টার আড়ৎ কমিটির উপদেষ্টা আশরাফ আলী সরদার, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নুর আমিন গাজী, মিজানুর রহমান মিন্নুর, আলহাজ্ব শেখ খোকন, সুপদ ভুইয়া, আরশাদ আলী মোল্যা, শেখ মোনায়েম হোসেন, আব্দুল মাজেদ, সাফায়েত হোসেন বাচ্চু, ইশান, রমজান আলী মোল্যা, বাসারাত, গফুর, কাদের, আলতাব, তপন, মিঠুন, আলহাজ্ব নজরুল ইসলাম, রাশেদুজ্জামান রাশেদ, বাপ্পি, ফজলুর রহমান, ইদ্রিস আলী, সুমন, আকবর আলী, সেলিম হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ব্যবসায়ীগণ উপস্থিত থেকে ব্যবসাকে সু-সংগঠিত করার লক্ষে মৎস্য অকসন সেন্টার মালিক সমিতি গঠন করার লক্ষে শ্রী সুপদ ভুইয়াকে সভাপতি, মিজানুর রহমান মিন্নুরকে সহ-সভাপতি, আব্দুর রহমান ইলতুৎ, সাধারণ সম্পাদক শেখ মোনায়েম হোসেন, আব্দুল মাজেদকে কোষাধ্যক্ষ, রজব আলী মোল্যা, নাজমুল হোসেন, জিয়াদ আলী, সাফায়াত হোসেন বাচ্চু, তপন কুমার মন্ডল ও আসাদুজ্জামান আসাদকে সদস্য করে ১১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষনা করা হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন পারুলিয়ায় মৎস্য অকসন সেন্টার আড়ৎ কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে গড়েরকান্দা ফুলতলা মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামীলীগ নেতা আব্দুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আব্দুর রফিক, আব্দুল আলিম, নুর মনোয়ার হোসেন, মহসিন রেজা, ইদুল ইসলাম, রুহুল আমিন, মাহমুদ, আব্দুর রহিম, আব্দুল করিম, শুকুর আলী, সবুর সরদার, আজিবর, শামছুর, শফিক প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পৌর আওয়ামীলীগের কার্যকারী সদস্য আব্দুস সবুর খান। অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৫ আগস্ট বাঙালি জাতির জন্য একটি বেদনায়ক দিন। এদিনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে স্ব-পরিবার এদেশেরই ঘাতকরা নির্মমভাবে হত্যা করে। যেটা বাঙালী জাতির জন্য দুঃখজনক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মোস্তফা কামাল : শ্যামনগর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে টেকাব প্রকল্পের আওতায় মাস ব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার শ্যামনগর উপজেলা হলরুমে প্রশিক্ষণটির উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভায় ইউএনও মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি শ্যামনগর উপজেলা চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) মহসিন-উল-মূলক। বিশেষ অতিথি জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম , শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি এ্যাডঃ জহুরুল হায়দার বাবু ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, ট্রেনার মোজাফ্ফার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, পল্লী উন্নয়ন অফিসার এস এম এ সোহেল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাফর রানা সহ প্রশিক্ষনার্থীবৃন্দ।মাস ব্যাপী এ প্রশিক্ষণে ২০ জন যুবক ও ২০ জন যুবতী অংশ গ্রহন করছে। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম বলেন, পিছিয়ে থাকা যুবক যুবতীদের জন্য এ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, প্রযুক্তিগত শিক্ষা মানুষের দোর গড়ায় পৌছে দেওয়ার জন্যে এ ভ্রাম্যমান কম্পিউটার আয়োজন। আলোচনা পর্ব শেষে উপজেলা ক্যাম্পাসে ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ গাড়ীতে ফিতা কেটে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়। শীততাপ নিয়ন্ত্রীত এ ভ্রাম্যমান প্রশিক্ষণ গাড়ীতে ১৪টি ল্যাপটপের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সরকারি শিশু পরিবার। সম্প্রতি এখানে ঘটে যায় কিছু অঘটন। শিশুদের প্রতি সদনের দায়িত্বরত শিক্ষকদের বিভিন্ন নির্যাতনের কারণে শিশুরা ক্ষুব্ধ হয়ে কয়েকজন শিক্ষকদের মারপিট করে।
সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে জানা যায়, এখানকার দ্বায়িত্বরত শিক্ষকরা এতিমখানাকে নিজেদের বাড়ির মত ব্যবহার করছে এবং শিশুদের প্রতি নির্দয় আচরণ করার ফলে ঘটেছে শিক্ষককে মারপিটের ঘটনা। তারা বলছে, অন্যায় আচরণের প্রতিবাদ করলে বা হুকুম তামিল না করলে শিশু পরিবারের কর্মচারীরা এতিম শিশুদের গলায় পা দিয়ে দাঁড়িয়ে নির্যাতন করে। গা-হাত-পা টিপতে বলে, প্রায়ই পুরুষের বিশেষ অঙ্গে মুখ দিতে বলে। না দিতে চাইলে নির্মমভাবে নির্যাতন করে।
ছাত্রদের সাথে কথা বললে নির্যাতনের কিছু ঘটনা জানা যায়। ছাত্ররা বলেন, আমরা এখানে মোট ৬৮ জন থাকি। আমরা বিভিন্ন সময় সাংবাদিকদের সাথে কথা বলার চেষ্টা করি আমাদের নির্যাতনের কথাগুলো বলার জন্য। কিন্তু এখানের একজন শিক্ষক মোস্তফা মো. নুরুজ্জামান আমাদের বলেন, তোরা এখানকার নির্যাতনের কাহিনি যদি বাইরের কারও সাথে বলিস তবে ২০ টাকা খরচ করে আমার লোক দিয়ে তোদের হাত পা ভেঙে দেব। আর বাইরের লোকের সাথে বলে পরে এখানে থাকবিনা ? মেরে হাত পা ভেঙে দেব।
এছাড়া আরও জানা যায় আলিম নামে একজন কেয়ারটেকারই নাকি এখানকার সবকিছু। ছাত্ররা কেউ অসুস্থ হলে চিকিৎসা না করে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। তাছাড়া বিভিন্ন সময় শারিরিক নির্যাতনসহ এতিমখানায় অবস্থিত ছাত্রদের পিতা মাতাকে ছাত্রদের সাথে দেখা করতে দেয় না এই শিক্ষক আলিম।
এছাড়া আরও জানা যায়, এতিমখানায় ছাত্রদের এই গরমে ফ্যান চালাতে দেওয়া হয় না অথচ এই এতিমখানায় কেয়ারটেকার আলিম সপরিবারে দ্বিতীয় তলায় থাকে এবং ফ্রিজ, ফ্যান লাইটসহ ব্যবহারসহ কারেন্টের চুলায় রান্না করে। আর ছাত্ররা ফ্যান চালালে তাদের শারীরিক নির্যাতন করে এই শিক্ষক আলিম।
এছাড়া এতিমখানায় তানভিন নামে আর একজন কেয়ারটেকার ৪র্থ তলায় থাকে। তানভীন বাচ্চাদের পড়ানোর পরিবর্তে গল্প করে সময় কাটায় আবার অতিরিক্ত পড়া আদায় না হলে ছাত্রদের বেদম মার দেওয়ার অভিযোগ আছে ছাত্রদের।
তাছাড়া যারা কলেজে পড়াশুনা করছে তারা এই শিক্ষকদের অবহেলার কারনে এই বছর একদিনও সকালে খেয়ে যেতে পারে না। এছাড়া জামান নামে একজন শিক্ষকের কারণে বাচ্চাদের সাবান ও কাপড় পরিস্কার করার ডিটারজেন্ট ও দেওয়া হয় না।
এছাড়া বাচ্চাদের দিয়ে বিকৃত যৌন হয়রানি ও নিজের কাপড় পরিষ্কার করানোরও অভিযোগ রয়েছে শিক্ষক বিমান বৈরাগীর বিরুদ্ধে। ডাক্তার সাত মাস আগে আসলেও আর কোন খবর নেই ডাক্তারের।
তাছাড়া খাবার ঠিকমত না দেওয়াসহ গাছের কোন ফল বাচ্চারা খেলে মরা বাপ মা তুলে গালাগালি করেন কেয়ারটেকার আলিম ও তানভীন।
ছাত্ররা এই কেয়ারটেকার আলিম ও তানভীন এর অপসারণ দাবি করেন। এছাড়া আরও জানা যায়, শহিদ স্যার থাকাকালে এতিমখানার কিছু উন্নতি হলেও বর্তমান মিজানুর রহমান কোন উন্নয়ন করেন না শুধু কাগজ কলমে সীমাবদ্ধ রাখেন আর বলেন জেলা প্রশাসক এই এতিমখানার সভাপতি এখানে কেউ ঝামেলা করবে না।
তত্বাবধায়ক মিজানুর রহমান বলেন, আমি গত ১৯ তারিখে বদলি হয়ে এসেছি। এখানে আগে দায়িত্বে ছিলাম কিন্তু মাঝখানে অন্য জায়গায় ছিলাম কিছুদিন বর্তমানে বদলি হয়ে আবার এসেছি। আমি সব অভিযোগগুলো শুনেছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো অতিশীঘ্রই।
এই সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য (সং-০২) অ্যাডভোকেট শাহনওয়াজ পারভীন মিলি, জেলা পরিষদ সদস্য (সং-০৫) মাহফুজা সুলতানা রুবি, মানবাধিকার কর্মী সাকিবুর রহমান, রোকনুজ্জামান সাংবাদিক শহিদুল ইসলাম ও ইমন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest