ভারতে উৎপাদিত কিছু ক্ষেপণাস্ত্রের মান নিয়ে প্রশ্ন তুলেছে সেদেশেরই প্রধান হিসাবপরীক্ষকের দপ্তর।
সংসদে পেশ করা কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেলের একটি প্রতিবেদনে বলা হয়েছে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণের জন্য দেশেই তৈরী ওই মিসাইলগুলো পরীক্ষার সময়ে ৩০% ব্যর্থ হয়েছে।
চীনের মোকাবিলা করার জন্য ছয়টি বিমানঘাঁটিতে এই মিসাইলগুলি মোতায়েন করার কথা ছিল।
হিসাবপরীক্ষক ক্ষেপণাস্ত্রগুলির নাম উল্লেখ না করলেও সেগুলি ‘আকাশ’ মিসাইল বলেই মনে করা হচ্ছে।
ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় পেশ করা প্রতিবেদনটিতে কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেলের দপ্তর জানিয়েছে, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ওই সব ক্ষেপণাস্ত্রের মধ্যে ২০টিকে পরীক্ষা করেছে বিমানবাহিনী। তার মধ্যে ছয়টি হয় লক্ষ্যভ্রষ্ট হয়েছে, অথবা আদৌ আকাশে ওড়ে নি। অর্থাৎ ৩০% মিসাইলই ব্যর্থ হয়েছে।
প্রধান হিসাবপরীক্ষকের দপ্তরের ওই প্রতিবেদন উল্লেখ করে সংবাদসংস্থা পি টি আই জানিয়েছে, সরকারী সংস্থা ভারত ইলেক্ট্রনিক্সের তৈরী ওই ক্ষেপণাস্ত্রগুলির ব্যর্থতার যদি এই হার হয়, তাহলে যুদ্ধের প্রস্তুতিতে এক বড় ফাঁক রয়ে যাবে।
চীনকে মোকাবিলা করার জন্য ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে এই ক্ষেপণাস্ত্রগুলি ছ’টি বিমানঘাঁটিতে রাখার কথা ছিল। তবে নির্মাণকাজ শেষ না হওয়ায় মিসাইলগুলি এখনও ঘাঁটিতে রাখা যায় নি।
হিসাবপরীক্ষকের প্রশ্নের জবাবে বিমানবাহিনী জানিয়েছিল, যে ছ’টি মিসাইল ব্যর্থ হয়েছে, সেগুলির পরিবর্তে নতুন মিসাইল বানিয়ে দিচ্ছে প্রস্তুতকারী সংস্থা। কিন্তু কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেলের প্রতিবেদন উল্লেখ করে পি টি আই জানিয়েছে যে শুধু ব্যর্থ হওয়া মিসাইলগুলি বদল করলেই হবে না, সরকারের উচিত সেগুলির গুনগত মান যাচাইয়ের ওপরে আরও জোর দিতে হবে।
সূত্র : বিবিসি বাংলা।

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশে মাটির নিচে পানির স্তর ক্রমশই আরো নিচের দিকে নেমে যাচ্ছে। সরকারি হিসেব মতেই সারা দেশের নানা যায়গায় পানির স্তর ৪ থেকে ১০ মিটার পর্যন্ত কমে গেছে।
বিনোদন ডেস্ক : দেশের সুপরিচিত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। নবম শ্রেণিতে পড়ার সময় টেলিভিশনে প্রথম অভিনয় করেন। তবে নাটকে অভিনয় শুরু তারও আগে। পাকিস্তান রেডিওতে প্রযোজক হিসেবে কাজ করতেন তার মা। মায়ের হাত ধরে যেতে যেতে ৫/৬ বছর বয়সে বেতারে নাটক করেন।
নিজস্ব প্রতিবেদক : টানা ৮ দিনের অতি বর্ষণে ও ডেইয়ের বিলে প্রভাবশালীদের ঘের পরিচালনার জন্য অবৈধ বেড়িবাধের কারণে প্লাবিত হয়েছে সাতক্ষীরা পৌরসভার নিম্নাঞ্চল। তলিয়ে গেছে প্রায় ১০০ একর জমির আমন ধান ও সবজির ক্ষেত। পৌরসভার আলিয়া মাদ্রাসার পূর্বপাড়া, বদ্দীপুর কলোনী, ডাঙ্গীপাড়ায় ৩শ ঘরবাড়ী পানির তলায় রয়েছে। পানি বন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। স্কুলে যেতে পারছে না কোমলমতি শিক্ষার্থীরা। এলাকাবাসী জানায়, ডেইয়ের বিল দিয়ে বর্ষার পানি ছাগলার গেট দিয়ে বেতনা নদীতে প্রবাহিত হয়। কিন্তু প্রভাবশালীদের ডেইয়ের বিলে বেড়িবাধ দিয়ে মৎস্য ঘের করার কারণে এলাকার পানি নিস্কাশন হচ্ছে না। আর দুই এক দিন বর্ষা হলে তলিয়ে যেতে পারে অত্র অঞ্চল।
কালিগঞ্জ ব্যুরো : কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা মোতাবেক নতুন সদস্য সংগ্রহ, নবায়ণ ও দলকে সু-সংগঠিত করতে দলীয় নেতাকর্মীদের মাঝে ফরম বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে বালিয়াডাঙ্গা বাজারে আনুষ্ঠানিকভাবে এ ফরম বিতরণ করা হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি আলী বকস গাইনের সভাপতিত্বে ও থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কাজী রাব্বি হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি‘র নির্বাহী সদস্য ও সাবেক সংসদ কাজী আলাউদ্দীন। এসময় তিনি বলেন, “দেশের উন্নয়ন অগ্রগতি ও শান্তি প্রতিষ্ঠায় জিয়ার আদর্শে গড়া জাতীয়তাবাদী দল (বিএনপিতে) যোগ দেওয়ার কোন বিকল্প নেই। কারণ বর্তমান সরকারের নির্যাতনে সাধারণ মানুষ এখন দিশেহারা। আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপিতে যোগ দিয়ে খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে পারলে দেশের মানুষ মুক্তি পাবে।”
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামীলীগ তালা উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত নেতৃবৃন্দ তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রত্যাহার দাবি করে বক্তব্য রাখেন।
দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের কার্যক্রমকে আরো গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে ৩ নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেছে উপজেলা ছাত্রলীগের কমিটি। পারুলিয়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক পদে এসেছেন নাসিরুল ইসলাম, যুগ্ন-সাধারণ সম্পাদক পদে আবু রায়হান এবং সহ-সভাপতি হয়েছেন আব্দুল্লাহ। উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ ও সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম হাফিজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদনের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে যে, সাংগঠনিক কার্যক্রম কিছুটা পিছিয়ে পড়ায় দেবহাটা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রমকে সুসংগঠিত করতে এবং আগামী নির্বাচনে আওয়ামীলীগের বিজয় আনতে উক্ত কমিটিতে এই ৩ নতুন নেতৃত্বের অনুমোদন দেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার তালা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদরুজ্জামান মোড়লকে দল থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায় ও সাধারন সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, শুক্রবার সকালে তালা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ সভা চলাকালীন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদরুজ্জামান মোড়ল সভায় দলীয় শৃংখলা বিরোধী কার্যক্রম প্রদর্শিত করে। পরে উপজেলা বিএনপির জরুরি সভায় সর্বসম্মতিক্রমে কেন তাকে দল থেকে বহিস্কার হবে না মর্মে কারন দর্শানো নোটিশ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, আগামী সাত দিনের মধ্যে প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত গৃহীত না হওয়া পর্যন্ত দলীয় সকল কর্মকা- পরিচালনা থেকে তাকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত গৃহীত করা হয়েছে।