সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে বজ্রপাতে ইয়াকুব আলী নামের এক ঘের মালিকের মৃত্যুসাতক্ষীরার সুন্দরবনে বনদস্যুদের গুলিতে কাঁকড়া শিকারি আহতকালিগঞ্জে তথ্য গোপনের অপরাধে প্যানেল চেয়ারম্যানকে ৩০ হাজার টাকা জরিমানাসাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সভাসাংবাদিকের ওপর হামলা: চাপ এড়াতে সংবাদ সম্মেলনআশাশুনির কাকবাসিয়ায় পাউবো’র বেড়ী বাঁধে আবারও ভয়াবহ ভাঙ্গনভালোবাসার একযুগ এতিম শিশুদের হাসি আর ভ্যানচালকদের পাশে যমুনা টেলিভিশনসাংবাদিক জিন্নাহর ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনজংধরা ও ভাঙা ফ্লোরে ঝুঁকি নিয়ে পারাপার : সাধারণ মানুষের দুর্ভোগ চরমেআশাশুনির খাজরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চুকে অপসারন ও শাস্তির দাবিতে মানববন্ধন

সব শ্রেণীর মানুষের জন্য সরকারি সেবা নিশ্চিত করতে সরকারী কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এ কথা মনে রাখতে হবে যে দেশের জনগণের টাকায় সরকারী কর্মকর্তা কর্মচারীদের বেতন হয়।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পাশপাশি সরকারের উন্নয়ন কর্মসূচি অব্যহত রাখতে সরকারি কর্মকর্তাদের সহযোগিতা আশা করেছেন প্রধানমন্ত্রী।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনপ্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি, সারাদেশ থেকে আসা ডিসিরাও সম্মেলনে অংশ নেন।

পাকিস্তান আমলে প্রশাসনে থাকা বাঙালি অফিসারদের তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল বলেই মানুষের জন্য উন্নয়নমুখী জনপ্রশাসন গড়ে তোলা সম্ভব হয়েছে। পুরনো ধ্যান ধারণা ফেলে প্রশাসনের কর্মকর্তাদের জনগণের সেবক হিসেবে ভূমিকা পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী জানান, সরকারি কর্মকর্তাদের ১২২ ভাগ বেতন বাড়ানো হয়েছে। রাজধানী থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত সরকারি কর্মকর্তাদের আবাসন নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে। এবার উন্নয়ন কর্মসূচিকে জণগণের দোড়-গোড়ায় পৌঁছে দিতে ভূমিকা রাখতে হবে তাদের।

বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি কবির বিন আনোয়ারের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আইনে বেশ কিছু সংস্কার চায় নির্বাচন কমিশন। আইনকে যুগোপযোগী এবং নির্বাচনকে স্বচ্ছ করার জন্য মাঠের কর্মকর্তাদের মতামত নিয়েছে ইসি। কমিশনের এক সুপারিশে কর্মকর্তাদের অবসরে যাবার ৩ বছরের পরিবর্তে ৫ বছর পর্যন্ত নির্বাচনে অংশ নেয়ার সুযোগ না রাখার সুপারিশও আসছে।

কর্মকর্তারা বলছেন, নির্বাচনে যারা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন তাদের দিতে হবে সরাসরি প্রার্থীতা বাতিলের ক্ষমতা। নির্বাচন কমিশনার কবিতা খানম বলছেন, রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে আইন সংস্কারে এই প্রস্তাব গুরুত্ব পাবে।

জনসংখ্যার অনুপাতকে গুরুত্ব দিয়ে ভোটার সংখ্যার হিসাব করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ আইনও সংস্কার করতে চায় ইসি।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচন কমিশনের সংলাপ সব পক্ষের জন্য একমাত্র দরোজা বলে মন্তব্য করেছেন বেগম কবিতা খানম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও গাবুরা ইউপি চেয়ারম্যান জি,এম, আলি আযম টিটো ইন্তেকাল করেছেন (ইন্নালি………রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল( ৪৩)। তার দুটি সন্তান রয়েছে।একটি মেয়ে ও একটি ছেলে। টিটো আ ‘লীগ নেতা শফিউল আযম লেনিনের ভাই।
বৃহস্পতিবার রাত্রে ঘুমের মধ্যে আকস্মিকভাবে তার মৃত্যু হয়েছে বলে পারিবারিক সূত্র থেকে জানা গেছে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য আমাদের হাতে এসে পৌছলে আপডেট সংবাদের মাধ্যমে জানানো হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

জ্বর তাড়াবে ৭ চা

কর্তৃক Daily Satkhira

বর্তমানে ভাইরাস জ্বর একটি অন্যতম স্বাস্থ্য সমস্যা। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই এ জ্বরে আক্রান্ত হচ্ছেন। ভাইরাস জ্বরে রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল হয়ে পড়ে। ফলে অন্যান্য সংক্রমণ হওয়ার আশঙ্কাও বেড়ে যায়। তবে এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। এর সমাধান আছে আপনার রান্না ঘরেই। মশলা ও বিভিন্ন হারবাল উপাদান দিয়ে তৈরি চা খেয়েই এই ভাইরাসজনিত জ্বরের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তবে আর দেরি না করে চলুন জেনে নেই সেসব হারবাল চা সম্পর্কে।

১. ধনে বীজের চা
ধনে বীজে নানা ধরনের ভিটামিন, ফাইটোনিউট্রিয়েন্টস, অ্যান্টিবায়োটিক যৌগ ও উচ্চক্ষমতা সম্পন্ন উদ্বায়ী তেল রয়েছে, যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। একই সঙ্গে ভাইরাসজনিত জ্বর কমাতেও ভালো কাজ করে ধনে বীজ।

যেভাবে বানাবেন ধনের চা: এক গেলাস পানিতে এক চামচ ধনে বীজ মিশিয়ে ভালো করে ফোটান। এরপর মিশ্রণটিকে কিছুটা ঠাণ্ডা হতে দিন। ঠাণ্ডা হলে অল্প দুধ ও চিনি মিশিয়ে ভাইরাসজনিত জ্বরে আক্রান্ত ব্যক্তিকে চায়ের মতো করে খেতে দিন। দিনে কয়েকবার এই ধনে-চা খেলে জ্বর কমবে।

২. হারবাল চা
হারবাল চায়ে ভিটামিন ও খনিজ উপাদান থাকে। জ্বর হলে এই চা উপকারী। শরীরকে আর্দ্র রাখে এবং রোগের বিরুদ্ধে লড়ার শক্তি জোগায় হারবাল চা। দিনে দুই বা তিনবার গরম চা আপনাকে অনেকটা আরাম দিতে পারে।

যেভাবে তৈরি করবেন হারবাল চা: চায়ের মধ্যে লবঙ্গ, দারুচিনি, এলাচি, আদা, বিভিন্ন, ধরনের পাতা জাতীয় জিনিস যোগ তৈরি করতে পারেন হারবাল চা।  তিন থেকে চারবার গরম চা আপনাকে অনেকটা আরাম দিতে পারে।

৩. জবা ফুলের চা
শুকনো জবা ফুলের পাপড়ি পানিতে ফুটিয়ে নিয়ে তৈরি করা যায় জবা চা। এর নিজস্ব টক স্বাদ আছে এবং রুবি পাথরের মতো লাল রঙ হয় এই চায়ের রঙ। এতে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান এবং কোলেস্টেরলের বিরুদ্ধে যুদ্ধ করার ও যকৃত পরিষ্কার করার উপাদান আছে। তাছাড়া ভাইরাসজনিত জ্বরের আদর্শ পানীয়। এছাড়া আপনি প্রতিদিন সকালে জবা চা পান করলে আপনি পেতে পারেন অনেক স্বাস্থ্য উপকার।

৪. আদা চা
স্বাস্থ্যের গুণাগুণের বিচারে আদাকে বলা হয় ‘পাওয়ারহাউস’। এটি অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবে কাজ করে। প্রদাহ ও বেদনানাশক গুণও রয়েছে আদায়। শুধু তাই নয়, ভাইরাসজনিত জ্বর কমাতেও ভালো কাজ করে আদা।

যেভাবে বানাবেন আদা চা: দুটো মাঝারি মাপের শুকনো আদার টুকরো কুচিয়ে এককাপ পানি দিন। মিশ্রণটি ফুটিয়ে নিয়ে ঠাণ্ডা হতে দিন। ঠাণ্ডা হলে ছেঁকে নিন। দিনে তিন থেকে চার বার এই মিশ্রণটি খেলে ভাইরাসজনিত জ্বরে উপকার পাবেন।

৫. তুলসি পাতার চা
ভাইরাসজনিত জ্বরে তুলসি পাতা অত্যন্ত কার্যকরি প্রাকৃতিক দাওয়াই। কারণ এতে নানা-অ্যান্টি-ব্যাক্টেরিয়াল উপাদান রয়েছে। এছাড়া এতে অ্যান্টিবায়োটিক ছাড়াও জার্মিডিক্যাল ও ফাংগিসিডালের উপস্থিতির কারণে ভাইরাসজনিত জ্বরে তুলসি পাতার জুরি নেই।

কীভাবে খাবেন তুলসি পাতা চা: গোটা ২০টি তাজা তুলসি পাতা সংগ্রহ করে ভালোভাবে ধুয়ে নিন। এক লিটার পানীয় পানিতে পাতাগুলো দিয়ে হাফ চামচ লবঙ্গ গুঁড়ো মেশান। এবার এই মিশ্রণটিকে ফুটিয়ে নিন। এক লিটার পানি কমে হাফ লিটার হয়ে এলে, আঁচ থেকে নামিয়ে নিন। জ্বর অবস্থায় দু-ঘণ্টা পরপর এই মিশ্রণটি এক কাপ করে খান। উপকার পাবেন।

৬. পুদিনা চা:
পুদিনার শীতল প্রভাবের কথা আমরা সবাই জানি। ১ কাপ ধোঁয়া ওঠা গরম পানিতে কয়েকটি পুদিনা পাতা চূর্ণ করে দিন। এর সাথে কয়েকফোঁটা লেবুর রস যোগ করতে পারেন স্বাদ বৃদ্ধির জন্য। এবার চুমুক দিয়ে পান করুন পুদিনা চা।

৭. মেথি চা:
মেথিতে আছে ডিওসজেনিন, স্যাপোনিনস, অ্যালকালয়েডসের মতো নানা উপাদান, যা সংক্রমণ ঠেকাতে পারে। এ সময় ভাইরাস জ্বর হলে মেথির চা খেলে কাজে লাগবে। নিয়মিত মেথি খেলে সর্দি-কাশি পালায়।

যেভাবে ব্যবহার করবেন: লেবু ও মধুর সঙ্গে এক চা-চামচ মেথি মিশিয়ে খেলে জ্বর পালাবে। মেথিতে মিউকিল্যাগ নামের একটি উপাদান আছে, যা গলাব্যথা সারাতে পারে। অল্প পানিতে মেথি সেদ্ধ করে সেই পানি দিয়ে গড়গড়া করলে গলার সংক্রমণ দূর হয়।

পরামর্শ:
ভাইরাসজনিত জ্বর সাধারণত সেবা-যত্ন ও সঠিক ভাবে খাওয়াদাওয়া করলেই সেরে যায়। তবে জ্বর বেশি হলে অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিৎ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বৈরি আবহাওয়ার কারণে বুধবার কোনো রকম মাতলামিতে গা ভাসাননি সাইমন ও অধরা। তবে বৃহস্পতিবার থেকে গাজীপুরে ফের তৈরি হয়েছেন তারা। আর শুক্রবার যাবেন বোটানিক্যাল গার্ডেনে। বলছি, নির্মাতা শাহীন সুমন পরিচালিত ‌‘মাতাল’ ছবির শুটিংয়ের কথা। এর আগে, মঙ্গলবার রাজধানীর উত্তরার একটি বাড়িতে ছবিটির দ্বিতীয় লটের শুটিং শুরু হয়। সেই ধারাবাহিকতায় গোটা ইউনিট এখন গাজীপুরে। টানা ১০ দিন চলবে এ ছবির শুটিং।

সাইমন বলেন, ‘বৈরি আবহাওয়ার কারণে মঙ্গলবার শুটিং হয়নি। আজ ফের ক্যামেরা অন হয়েছে। প্রথমবারের মতো অধরার সাথে কাজ করতে যাচ্ছি। ছবির গল্পটি বেশ দারুণ। আমার চরিত্রের উপস্থাপনাতেও থাকবে নতুনত্ব। আশা করছি এবারও দর্শকদের প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারবো। ’

অন্যদিকে অধরা বলেন, ‘সাইমন ভাইয়ের সাথে জুটি বাঁধতে চলেছি। আশা করি দর্শকরা আমাদের রসায়ন ভালোভাবেই গ্রহণ করবেন। এছাড়া চেষ্টা করছি নির্মাতার ভাবনা অনুযায়ী নিজেকে উপস্থাপন করতে। ডুবে যেতে চাচ্ছি চরিত্রের ভেতরে। ’

‘মাতাল’ ছবিতে সাইমন-অধরা ছাড়াও আরও অভিনয় করছেন- মিশা সওদাগর, অরিন, জয়রাজ, মঞ্জুর মোরশেদ প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নাইজেরিয়ার বর্নো প্রদেশের মাগুমেরি এলাকায় চরমপন্থী সন্ত্রাসী সংগঠন বোকো হারামের হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন।

বুধবার তেল অনুসন্ধান দলের ওপর এ হামলা চালায় ওত পেতে থাকা বোকো হারামের সদস্যরা।

স্থানীয় একাধিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির বৃহস্পতিবারের খবরে বলা হয়, নাইজেরিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নাইজেরিয়ান ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশনের (এনএনপিসি) বিশেষজ্ঞ দলের ওপর এ হামলা চালায় বোকো হারাম সন্ত্রাসীরা। এতে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

প্রাথমিকভাবে ওত পেতে হামলা চালানোর বিষয়টিকে অপহরণচেষ্টা মনে করা হচ্ছিল। কিন্তু পরবর্তী সময়ে এটি হামলা হিসেবে নিশ্চিত হওয়া গেছে।

বর্নো প্রদেশে প্রবেশের ওপর কড়াকড়ি রয়েছে নাইজেরিয়ার সেনাবাহিনীর। এর ফলে হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানা যাচ্ছে না।

নাইজেরিয়ায় বর্নো প্রদেশকেন্দ্রিক গোষ্ঠী বোকো হারামের সঙ্গে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ শুরু হয় ২০০৯ সালে। এর পর থেকে সংঘর্ষে নিহত হয়েছে কমপক্ষে ২০ হাজার মানুষ। এ ছাড়া বাড়িছাড়া হয়েছে ২৬ লাখের বেশি মানুষ।

বোকো মানে পশ্চিমা শিক্ষা। ‘বোকো হারাম’ অর্থ হলো ‘পশ্চিমা শিক্ষা হারাম’। পশ্চিমা শিক্ষাবিরোধী এই চরমপন্থী সংগঠনটির সঙ্গে রাষ্ট্রীয় বাহিনীর সংঘর্ষে এরই মধ্যে তছনছ হয়ে গেছে বর্নোর টেলিযোগাযোগসহ অন্য অবকাঠামোগুলো।

বুধবারের ঘটনার বিষয়ে নাইজেরীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।

তবে সরকারের একটি ঘনিষ্ঠ সূত্র বৃহস্পতিবার এএফপিকে বলেছে, ‘নিহতের সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত আমরা ৫০ জনের লাশ পেয়েছি… আরো লাশ আসছে।’

‘এটা নিশ্চিত যে অপহরণের জন্য হামলা হয়নি। তারা (বোকো হারাম) হত্যার জন্যই হামলা চালিয়েছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা বাঙালি কীর্তিমানদের পুরস্কৃত করে থাকে কলকাতাভিত্তিক দৈনিক আনন্দবাজার পত্রিকা। এবারও সেটি করছে জনপ্রিয় পত্রিকাটি। এবার `আনন্দবাজার সেরা বাঙালি-২০১৭’- এর সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

শনিবার জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়েই ওয়ানডে অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। সেজন্য শুক্রবার বিকালে কলকাতার উদ্দেশে রওনা হচ্ছেন মাশরাফি।  পুরো পরিবার নিয়েই কলকাতা যাচ্ছেন তিনি। সেখান থেকে ঢাকায় ফেরার কথা ৩ আগস্ট।  বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়ামেই এ নিয়ে কথা বলেন মাশরাফি।  ভালো কাজের স্বীকৃতি হিসেবে এই পুরস্কারকে দেখছেন এভাবেই, ‌‌`‌এ ধরনের স্বীকৃতি মানুষকে ভালো কাজ করতে উদ্বুদ্ধ করে।’
এর আগে ২০০৭ সালে বাংলাদেশি ক্রিকেটার হাবিবুল বাশার সুমন ও ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর হাতে উঠেছিল এই খেতাব। ২০১২ সালে খেতাবটি পেয়েছিলেন আরেক বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান। সেবার ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারিও পুরস্কার পান। অন্যদের মধ্যে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসও পুরস্কারটি হাতে তুলেছিলেন। পাঁচ বছর পর আবারও কোনও বাংলাদেশি ক্রিকেটার এই খেতাব হাতে তোলার অপেক্ষায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

গুলশানের হলি আর্টিজানে হামলার ‘অন্যতম প্রধান পরিকল্পনাকারী’ ও সমন্বয়কারী আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে র‌্যাশকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট, পুলিশ সদর দফতরের একটি দল, বগুড়া ও নাটোর জেলা পুলিশ যৌথভাবে তাকে গ্রেফতার করেছে। শুক্রবার (২৮ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে নাটোরের সিংড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাশেদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর পুলিশ ভোর রাতে তাকে গ্রেফতার করে। রাশেদকে ঢাকায় আনা হচ্ছে। এরপর পুলিশের পক্ষ থেকে এ ব্যাপারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

২০১৬ সালের ১ জুলাই গুলশানের ৭৯ নম্বর সড়কের শেষ মাথায় হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। কমান্ডো অভিযানের মধ্য দিয়ে হলি আর্টিজানে সাড়ে ১২ ঘণ্টার রক্তাক্ত জিম্মি সংকটের অবসান হয় পরেরদিন সকালে। জিম্মিদের মধ্যে ১৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। এতে নিহত হন তিন বাংলাদেশি নাগরিকসহ ২০ জন। নিহত অন্যদের মধ্যে ৯ জন ইতালির, ৭ জন জাপানের ও একজন ভারতীয়। এছাড়া জঙ্গিদের হামলার শুরুতেই দুই পুলিশ কর্মকর্তাও নিহত হন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest