দুই বছর ধরেই বিশ্বের শীর্ষ ধনীর খেতাবটি নিয়ে রীতিমতো রশি টানাটানি চলছিল মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ও ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মধ্যে।
সর্বশেষ চলতি বছরের প্রথমভাগে ফোর্বস ঘোষিত শীর্ষ ধনীর তালিকাতেও প্রায় শীর্ষ ধনীর খেতাব থেকে মাত্র ৫০০ কোটি (পাঁচ বিলিয়ন) ডলার দূরে ছিলেন বেজোস।
কিন্তু এবার ফোর্বসের জরিপে গেটসকে হঠিয়ে বিশ্বের শ্রেষ্ঠ ধনী হলেন অ্যামাজনের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ৫৩ বছর বয়েসী জেফ বেজোস। তাঁর বর্তমান সম্পদের পরিমাণ ৯০ দশমিক ৭ বিলিয়ন ডলার। বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় সাত লাখ সাড়ে ৩১ হাজার কোটি টাকা।
ফোর্বস জানায়, আজ বৃহস্পতিবার অ্যামাজনের শেয়ার মূল্য ২ দশমিক ৪ শতাংশ বাড়ায় বিল গেটসের চাইতে ৭০০ মিলিয়ন ডলার বেশি অর্থের মালিক হয়ে গেছেন বেজোস । তিনি অ্যামাজানের ১৭ শতাংশ শেয়ারের মালিক। যার মূল্য ৫০০ বিলিয়ন ডলারের বেশি।
ফোর্বস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটে সপ্তাহের শেষ দিকে এসে অ্যামাজনের শেয়ার মূল্যের উল্লম্ফন ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াল স্ট্রিটে লেনদেন শেষ হওয়ার পর ফোর্বস আবারও সেরা ধনীর তালিকাটি হালনাগাদ করবে।
এদিকে সংবাদসংস্থা বিবিসি জানিয়েছে, চলতি বছরের প্রথম তিন মাসে অ্যামাজানে পণ্য বিক্রি বেড়েছে ২৩ শতাংশ। যা ৩৫ দশমিক ৭ বিলিয়ন ডলারের কাছাকাছি। জুন পর্যন্ত হিসাব পুরোপুরি প্রকাশিত হওয়ার আগেই ১৬ থেকে ২৪ শতাংশ বিক্রি বেড়েছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।
অর্থনীতিবিষয়ক সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানায়, সম্প্রতি ব্রিটিশ ব্যাংকিং ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বার্কলেস সম্প্রতি জানায়, ই-কমার্স কোম্পানি অ্যামাজনই হতে পারে প্রথম ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের প্রতিষ্ঠান। এমন ঘোষণার পরই অ্যামাজনের শেয়ারদর কয়েক ধাপ বেড়েছে বলে জানিয়েছে বিবিসি।
গত বছর দুবাইভিত্তিক অনলাইন খুচরা বিক্রয় প্রতিষ্ঠান সুক ডটকম অধিগ্রহণের পরপরই অ্যামাজনের শেয়ারদর বেড়ে যায়। ফলে ওয়ারেন বাফেটকে পেছনে ফেলে শীর্ষ ধনীদের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে আসেন তিনি। এর আগে যুক্তরাষ্ট্রে অর্গানিক ফুড চেইন হোল ফুডসকে (ডাব্লিওএফএম) অধিগ্রহণের ঘোষণা দিয়ে নিজের সম্পদ বাড়িয়েছিলেন তিনি।
এ ছাড়া এর আগেই ই-কমার্স কোম্পানি অ্যামাজনের পাশাপাশি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ব্লু অরিজিন প্রতিষ্ঠা করেছিলেন জেফ বেজোস।
বর্তমানে অ্যামাজন ইনকরপোরেশন বিশ্বের শীর্ষস্থানীয় ই-কমার্স ও ক্লাউড কম্পিউটিং কোম্পানি হিসেবে পরিচিত। ব্যবসা বিস্তারে প্রতিনিয়ত নতুন নতুন উদ্যোগ নিচ্ছেন বেজোস। তাই তাঁর ও অ্যামাজনের সম্পদ বাড়ছে দ্রুত।
উইকিপিডিয়ার তথ্যমতে, ২২ বছর আগে জেফ বেজোসের হাত ধরে যাত্রা শুরু হয়েছিল অ্যামাজনের। শুরুতে অনলাইনে বই বিক্রি করত কোম্পানিটি। সময়ের সঙ্গে সঙ্গে নানা খাতে ডালপালা মেলেছে যুক্তরাষ্ট্রের সিয়াটলভিত্তিক এ কোম্পানি।
অন্যদিকে বিশ্বের শীর্ষ ধনী ৬১ বছর বয়সী বিল গেটস ২০০০ সালে মাইক্রোসফট প্রধানের পদ থেকে অবসর নিয়েছেন। এখন তিনি তাঁর প্রতিষ্ঠিত ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ নিয়ে মানবকল্যাণের উদ্যোগ ও কাজে ব্যস্ত। এর মধ্যেও বাড়ছে তাঁর সম্পদ। তবে তিনি সম্পদ বাড়ানোর চাইতে অর্থের ব্যবহার করে মানবকল্যাণে বেশি মনযোগী।
আর এই মানবকল্যানের অংশ হিসেবে ২০১০ সালে বিল গেটস বিশ্বের তখনকার দ্বিতীয় শীর্ষ ধনী ওয়ারেন বাফেটের সঙ্গে একটি ‘ব্যক্তিগত অঙ্গীকার’ করেছিলেন। যাতে ওই দুই ধনকুবের তাঁদের জীবদ্দশায় মোট সম্পদের অর্ধেক মানবকল্যানে ব্যায় করার উদ্যোগ নেবেন বলে ঘোষণা দিয়েছিলেন। আর সেই অঙ্গীকার বাস্তবায়নে বিশ্বের বিভিন্ অনগ্রসর দেশে স্বাস্থ্য, শিক্ষা ও চিকিৎসাসেবায় কাজ করছেন এই দুই মহৎপ্রাণ ধনী।
রকলেজ করপোরেশনের মতে, বেজোসের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী আরেক প্রযুক্তিপ্রতিষ্ঠান ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। ৩৩ বছর বয়সী জাকারবার্গের বর্তমান সম্পদের পরিমাণ ৭২ দশমিক ৬ বিলিয়ন ডলার।

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিএনপি নেতা সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত চলমান। আর বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের প্রাথমিক অনুসন্ধান অব্যাহত রয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি : ভাদড়ায় চারদলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা তরুনলীগের আয়োজনে বৃহস্পতিবার বিকালে ভাদড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার করেন সাতক্ষীরা জেলা তরুণলীগের সভাপতি শেখ তৌহিদুজ্জামান (চপল)।
প্রেস বিজ্ঞপ্তি : আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অুনষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ মারুফ হাসান মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলীর সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, শেখ সায়ীদ উদ্দীন, প্রচার সম্পাদক শেখ নুরুল হক, জেলা আওয়ামীলীগ নেতা এড. আজহারুল ইসলাম, সদস্য ডাঃ মুনসুর আহমেদ, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জেলা তাঁতীলীগের সভাপতি মীর আজহার আলী, সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমান, আবু সালেক, জেলা মহিলা আ ’লীগের দপ্তর সম্পাদক সুলেখা বেগম, যুব মহিলা লীগের ফারহা দিবা খান সাথী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন খোকন, দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মাহবুবুল আলম খোকন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা বিকাশ চন্দ্র, সালাউদ্দীন, মুজিবর, স্বপন, সিরাজুল, জুয়েল, কামাল হোসেন, লাল্টুসহ স্বেচ্ছাসেবকলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রফেসর আ.ফ.ম ডাঃ রুহুল হক এমপিকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি অনিবার্য কারণ বশতঃ সিঙ্গাপুরে অবস্থান করছেন। সেখান থেকে তিনি মোবাইলের মাধ্যমে জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি বলেন, আজ থেকে ২৩ বছর আগে স্বেচ্ছাসেবকলীগের জন্ম হয়েছে। হাটি হাটি পা পা করে স্বেচ্ছাসেবকলীগ আজ তাদের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে। এটা বাংলাদেশ আওয়ামীলীগের জন্য অনেক বড় একটি পাওয়া। আগামী মহান জাতীয় সংসদ নির্বচনে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আনার জন্য সকল ভেদাভেদ ভুলে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাতক্ষীরা জেলা আগের তুলনায় এখন অনেক ভালো অবস্থানে আছে। সকলে একতাবদ্ধ থাকলে সাতক্ষীরাকে জঙ্গি, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করা সম্ভব।
আগরদাড়ী প্রতিনিধি : সরকারি রাস্তার উপরে অবৈধভাবে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। এতে এলাকাবাসীর চলাচল চরম বিঘিœত হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আগরদাঁড়ী আমিনিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক কারী আকরামুজ্জামান অবৈধ ভাবে রাস্তার উপরে বাড়ী নির্মাণ করেন। এতে গ্রামের মানুষের যাতায়াতের মারাত্মক সমস্যা হচ্ছে। বিপকে পড়ছেন ভারী যানবহনগুলো। এ বিষয়ে এলাকাবাসী শিক্ষক আকরামুজ্জামানের সাথে কথা বলতে গেলে তিনি অকথ্য ভাষায় কথাবার্তা বলেন।
প্রেস বিজ্ঞপ্তি : নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজি খুলনা এর সামার ২০১৭ সেমিস্টারের ওরিয়েন্টেশন প্রোগ্রাম বুহস্পতিবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয় আডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয়।
দেবহাটা ব্যুরো : দেবহাটার নওয়াপাড়া সীমান্তে ইছামতি নদীর বাধ রক্ষার কাজ পরিদর্শন করলেন পানি উন্নয়ন বোর্ডের ঢাকার প্রধান প্রকৌশলী একেএম ওয়াহিদ উদ্দীন চৌধুরী। বৃহস্পতিবার সকালে সরেজমিনে পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উক্ত স্থানটি পরিদর্শন করেন। উল্লেখ্য যে, ইছামতি নদীর নওয়াপাড়া সীমান্তের বেড়িবাধে ভয়বাহ ফাটল দেখা দিলে স্থানীয় সংবাদপত্রে সংবাদ প্রকাশ হয়। তারই সূত্র ধরে পানি উন্নয়ন বোর্ড স্থানটি অতি ঝুঁকিপূর্ণ হওয়ায় বাধ রক্ষায় ইতোমধ্যে কাজ শুরু করেছে। ইছমতি নদীর পানির চাপ বৃদ্ধির সাথে বেড়িবাধ অতি মাত্রায় ভেঙে যাওয়ায় যে কোন মুহূর্ত প্লাবিত হওয়ার আশংঙ্কা বেড়ে যাওয়ায় এবং কাজের অগ্রগতি বিষয়ে পরিদর্শনে আসেন তিনি। এসময় আরো উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের উপ- বিভাগীয় প্রকৌশলী রাশিদুর রহমান, তত্ত্বাবোধায়ক প্রকৌশলী বজলুর রশিদ, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১এর নির্বাহী প্রকৌশলী আব্দুল মমিন, উপ-সহকারী প্রকৌশলী ওবায়দুল হক মল্লিক, কার্য-সহকারী সফিকুল ইসলাম, বিশিষ্ট মৎস্য খামার ব্যবসায়ী ও নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, নাংলা ফতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি এনামুল হক প্রমূখ। সরেজমিন পরিদর্শন শেষে পানি উন্নয়ন বোর্ডের ঢাকার প্রধান প্রকৌশলী একেএম ওয়াহিদ উদ্দীন চেীধুরী বলেন, ইছামতির তীরে নদীর বাধ রক্ষায় নওয়াপাড়া এলাকার বেড়ি বাধ রক্ষায় আপাতত ২১০ মিটার বাশের পাইলিং ও বালুর বস্তা দিয়ে ভাঙ্গন রোধ করা হচ্ছে। তিনি সাংবাদিকদের আরো জানান, নদীর বেড়িবাধ রক্ষায় নির্দিষ্ট কোন এলাকা নয় যেখানে সমস্যা দেখা দেবে সেখানেই ভাঙন রোধে কাজ করা হবে। বর্তমান সরকার উন্নয়নমুখী সরকার তাই তার প্রচেষ্টায় নদীর বেড়িবাধ রক্ষায় পানি উন্নয়ন বোর্ড কাজ করে যাচ্ছে। তারই ধারায় নওয়াপাড়া সীমান্তে বেড়িবাধে কাজ শুরু হয়েছে। উক্ত কাজটি সঠিক ভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। তাছাড়া এ কাজে অনিয়ম না হয় সে ব্যাপারেও ঠিকাদারের কঠোর নির্দেশ প্রদান করেন।
দেবহাটা প্রতিনিধি : কেবল মাত্র খেলাধুলা পারে মাদকমুক্ত সমাজ গড়তে। সমাজ থেকে মাদকমুক্ত করতে হলে যুবকদের বেশি বেশি খেলাধুলায় মনোনিবেশ করাতে হবে। তাদেরকে পড়ালেখার পাশাপাশি বিনোদন দেওয়ার জন্য খেলার মাঠ উন্মক্ত করে দিতে হবে। খেলার মাধ্যমে মাদককে না বলতে হবে। যারা মাদক কেনা-বেচা করছে তাদেরকে আইনের আওতায় আনা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান মাদকমুক্ত দেশ। তাই আমরা তার প্রতিশ্রুতি বাস্তবায়ণ করতে কাজ করে যাচ্ছি। আমাদের কাজকে সহজ করতে সমাজের সকলে মাদক ক্রেতা-বিক্রেতাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন। তাহলে দেবহাটা তথা বাংলাদেশ মাদকমুক্ত হবে। বৃহস্পতিবার দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের আয়োজনে দেবহাটা ফুটবল মাঠে উপজেলার মাধ্যমিক পর্যায়ের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ কাজী কামাল হোসেন। অনুষ্ঠানে দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন। এসময় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, প্রধান শিক্ষক মদন মোহন পাল, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বাপ্পা প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন একে আজাদ কানন। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন দিলীপ কুমার ও আব্দুস সাত্তার। উদ্বোধনী খেলায় একদিকে অংশগ্রহণ করে দেবহাটা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও অন্যদিকে অংশগ্রহণ করে টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়। খেলায় দেবহাটা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় ১-০ গোলে জয়লাভ করে।