প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সদর উপজেলার খেজুরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্যাম্পাসকে সবুজ ক্যাম্পাস ঘোষণা করেছে ‘বড় বন্ধু’রা।
বৃহস্পতিবার (১৭ অগাস্ট) ১৮টি ফলজ বৃক্ষ রোপন করে বিদ্যালয়ের ক্যাম্পাসকে ‘সবুজ ক্যাম্পাস’ ঘোষণা করা হয়।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে বড় বন্ধুরা দুটি নারকেল, দুটি কুল, দুটি জলপাই, একটি কামরাঙা, একটি নইল, একটি ছফেদা, দুটি জামরুল, দুটি বাতাবি লেবু, দুটি পেয়ারা ও তিনটি আমড়া গাছের চারা রোপন করে।
বড় বন্ধুদের সবুজ ক্যাম্পাস ঘোষণার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবা সরকার, সহকারী শিক্ষক মো. রোকনুজ্জামান, প্রতিভা রানী মন্ডল, শাহানারা পারভীন, আফরোজা পারভীন, তাহমিনা আক্তার ও শারমিন নাহার।
এছাড়া বড় বন্ধুদের পক্ষে উপস্থিত ছিলেন নুরুল হুদা, ইনজামামুল হক রানা, শাহরিয়ার আলম, এসানুল হক জুবায়ের, মফিজুল ইসলাম ও সাতক্ষীরা পিটিআইয়ের প্রশিক্ষক দেবাশীষ বসু।
প্রসঙ্গত, ফেইসবুকে আমরা বন্ধু নামে একটি গ্রুপের সদস্যরা নিজেদের অর্থে সাতক্ষীরায় বিদ্যালয়ভিত্তিক বিভিন্ন ক্যাম্পেইন করে বড় বন্ধু নামে পরিচিতি পেয়েছে। এই গ্রুপের সদস্যরা গত দুই বছর ধরে সদর উপজেলার পাঁচটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের খাতা-কলম উপহার দিয়ে আসছে। যা দরিদ্র শিক্ষার্থীদের ঝরে পড়া রোধসহ শিক্ষার উৎসাহ বৃদ্ধিতে ভূমিকা রাখছে।
এবারই প্রথম বড় বন্ধুদের উদ্যোগে সদর উপজেলার খেজুরডাঙা স্কুলে বৃক্ষ রোপণের মাধ্যমে সবুজ ক্যাম্পাস শীর্ষক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

মোজাইক শ্রমিক ইউনিয়নের অংশগ্রহণ : ইমারত নির্মাণ টাইলস মোজাইক শ্রমিক ইউনিয়ন জেলা ওয়ার্কার্স পার্টির সন্ত্রাস বিরোধী দিবসে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি সারা শহর প্রদক্ষিণ করে এবং পাকাপোল সড়কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি রবিউল ইসলাম। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি এড ফাহিমুল হক কিসলু। বিশেষ অতিথি হিসাবে জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য শিক্ষক স্বপন কুমার শীল। বক্তব্য রাখেন, হাকিম সরদার, সুজন গাজী, লোকমান, নাজির উদ্দীন, জিয়া, মনিরুল, গোলাম রসুল, ওজিয়ার, জামাল, শেখ বাবু, মুন্নাসহ প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, ১৭ আগস্ট ১৯৯২ সালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সংগ্রামি সভাপতি কমরেড রাশেদ খান মেনন কে সন্ত্রাসী কর্তৃক হত্যার চেষ্টা করা হয়। সন্ত্রাসী এখনও বিচার হয়নি। সন্ত্রাসীদের খুজে বের করে বিচার করতে হবে। দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে। এছাড়া বক্তারা আরও বলেন, আলীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বর রফিকুল ইসলাম কর্তৃক ষড়যন্ত্রমূলকভাবে টাইলস মোজাইক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুল ইসলামকে পুলিশ কে দিয়ে মিথ্যা মামলায় গ্রেফতার করানো হয়েছে। ইতোপূর্বে মেম্বর রফিকুল টাইলস ও মোজাইক শ্রমিক মনিরুল, জিয়াদ, শিক্ষক জাহিদ হাসানকে জামায়াত বানিয়ে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিল। মেম্বর রফিকুল ইসলামের গ্রেফতার এবং শ্রমিক আক্তারুলকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান বক্তারা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শামীম হোসেন বাবু।
