সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে পৃথক ঘটনায় একই দিনে দুজনের মৃত্যুসাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা রুবির বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলনসাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতা গ্রেফতারসাতক্ষীরায় প্রভাষকের পদোন্নতিতে মহাপরিচালকের প্রতিনিধি হলেন ঝাউডাঙ্গা কলেজ অধ্যক্ষগণঅভ্যুত্থান স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের স্মরণসভামাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসীচলতি মাসেই হতে পারে ছাত্রদলের নতুন কমিটি : আলোচনায় যারাপেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১৩সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির জরুরি সভা : এনডিসির উদ্ধতপূর্ণ আচরণের ঘটনায় তীব্র নিন্দাসাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণ

জেমস বন্ডের চরিত্রে আর অভিনয় করবেন না বলেই ঘোষণা দিয়েছিলেন ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল ক্রেইগ। এই ঘোষণার পর পরই শুরু হয়ে যায় কে হতে পারে ২৫তম বন্ড চলচ্চিত্রের জিরো জিরো সেভেন। তবে সম্প্রতি সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সেই ক্রেইগই জানান দিলেন, তিনিই হচ্ছেন ২৫তম বন্ড। খবরটি প্রকাশ করেছে ডিএনএ ইন্ডিয়া।

মার্কিন টেলিভিশনের একটি অনুষ্ঠান দ্য লেট শো উইথ স্টিফেন কলবার্টে সম্প্রতি ক্রেইগ আসেন তাঁর নতুন ‘লোগান লাকি’ ছবির প্রচারের জন্য। এসময়ই তিনি পরবর্তী বন্ড ছবিতে অভিনয় করার কথা জানান সবাইকে।

অনুষ্ঠানে উপস্থাপক কলবার্টকে ক্রেইগ বলেন, ‘আমি এই বিষয়ে একটু ভেবেচিন্তেই এগিয়েছি। প্রায় সারাদিনই আমাকে সাক্ষাৎকার দিতে হয়েছে এ বিষয়ে, আর লোকজন জিজ্ঞেস করেই যাচ্ছিল, আমি ভেবেছিলাম এ ব্যাপারে মুখ খুলবো না। কিন্তু আমার মনে হলো আমি যদি সত্যি বলি, তাহলে সেটা আপনাকেই বলা উচিত।’

তখনই উপস্থাপক ক্রেইগকে চেপে ধরেন, জানতে চান, ‘ড্যানিয়েল ক্রেইগ, আপনিই কি জেমস বন্ড হিসেবে ফিরে আসছেন?’

ক্রেইগের উত্তর হয়, ‘হ্যাঁ’।

সরাসরি ক্রেইগের মুখ থেকে এবারই প্রথম শোনা গেল তিনিই ফিরে আসছেন ২৫তম বন্ড হিসেবে। তবে এবারও কিন্তু ইঙ্গিত দিতে ভুললেন না এই বন্ড অভিনেতা, বললেন, এবারই শেষবারের মতো ব্রিটিশ এমআই সিক্স এজেন্টের ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন তিনি।

ক্রেইগ বলেন, ‘আমার মনে হয় এটাই শেষ। আমি এর সমাপ্তি টানতে চাই, আর অপেক্ষা করতে চাই না।’।

জেমস বন্ড সিরিজের পরবর্তী ২৫তম ছবিটি আগামী বছরের ২৫ জুলাই মুক্তি পাবে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা এমজিএম স্টুডিও ও প্রযোজক বারবারা ব্রোকোলি। আর টিভি অনুষ্ঠানে ক্রেইগের স্বীকারোক্তির মধ্য দিয়ে এবারের জন্য তাই ‘কে হচ্ছে নতুন বন্ড’ এই নাটকেরও অবসান ঘটল। এমনটাই জানিয়েছেন প্রযোজক টুইটের মাধ্যমে। তিনি টুইট করে জানিয়েছেন, ‘শেষ পর্যন্ত শেষ হলো করব, করব না নাটক’।

ক্রেইগ এরই মধ্যে চারটি বন্ড ছবিতে অভিনয় করেছেন— ‘ক্যাসিনো রইয়াল, ‘কোয়ান্টাম অব সোল্যাস’, ‘স্কাইফল’ ও ‘স্পেকটর’। ক্রেইগের পঞ্চম বন্ড ছবির নাম এখনো ঠিক করা হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৯৫ হাজার হজযাত্রীকে মক্কা থেকে ফিরিয়ে দিল সৌদি

হজের অনুমতি সংক্রান্ত বৈধ কাগজপত্র না থাকায় সৌদি আরবের মক্কা থেকে ৯৫ হাজারের বেশি হজযাত্রীকে ফিরিয়ে দিয়েছেন দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা। চলতি মৌসুমে হজ পালনের উদ্দেশে এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজযাত্রীরা সৌদিতে পৌঁছাতে শুরু করেছেন। কিন্তু বৈধ অনুমতিপত্র না থাকায় সৌদি আরবে পৌঁছানোর পরও অনেক হজযাত্রীকে বিমানবন্দর থেকেই ফিরে যেতে হচ্ছে। মক্কায় প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না।

হজ সিকিউরিটি ফোর্সের কমান্ডার জেনারেল খালিদ আর হারবি জানিয়েছেন, গত ২০ জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত বিশ্বের বিভিন্ন স্থান থেকে হজ পালনের উদ্দেশে মক্কায় প্রবেশের চেষ্টা করেছেন প্রায় ২৭ লাখ মুসলিম। এঁদের মধ্যে ৯৫ হাজার ৪০০ জনের কাছে হজ পালনের বৈধ অনুমতিপত্র না থাকায় তাঁদের মক্কার চেক পয়েন্ট থেকেই ফিরিয়ে দেওয়া হয়েছে। এঁদের অধিকাংশই আরব বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক।

খালিদ আর হারবি আরো জানান, হজের পরিবেশ ও হজের নিয়মনীতি নষ্ট করবে এমন কাউকে মক্কায় ঢোকার অনুমতি দেওয়া হবে না। এ ছাড়া কেউ হজের অনুমতিপত্র না নিয়ে মক্কায় প্রবেশ করলে তাদের ফিরিয়ে দেওয়া হবে। মক্কায় কোনোভাবেই অনধিকার প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

এ ছাড়া মক্কায় প্রবেশ করার পরেও কেউ নিয়মকানুন বা আইনশৃঙ্খলা ভঙ্গ করছে কি না সে বিষয়ে নজর রাখবেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। যাঁরা হজের উদ্দেশে সৌদি আরবে পৌঁছেছেন, তাঁদের অবশ্যই বৈধ কাগজপত্র বহন করতে এবং নিয়মশৃঙ্খলা মেনে চলার আহ্বান জানিয়েছেন খালিদ আর হারবি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বন্যায় বিধ্বস্ত নেপাল, ভারতেও বিপর্যয়

যতদূর চোখ যায় অথৈ পানি। ডুবেছে মাইলের পর মাইল ফসলি জমি। দেখা দিয়েছে খাদ্য সংকট। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রোগ বালাই। হিমালয় কন্যা নেপালের দৃশ্য। একই দৃশ্য ভারতের একাধিক জনপদে। বাংলাদেশের মতই বন্যা নিয়ে সংকটে আছে প্রতিবেশী দুই দেশ।

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেশটির ৭৫ জেলার ২৬টিই তলিয়েছে পানিতে। দ্য গার্ডিয়ান জানিয়েছে নেপালে এরইমধ্যে ১১১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আছে আরো ৩৫ জন। পানিতে ডুবে, ভূমি ধসে ও বিভিন্ন রোগবালাইয়ে এসব মানুষ মারা যায়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জনার্দন শর্মা পার্লামেন্টে এ বিষয়টি জানিয়েছেন।

বন্যা পরিস্থিতি নিয়ে ক্ষোভ বিরাজ করছে দেশটির মানুষের মধ্যে। তবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাম কৃষ্ণ সুবেদি জানান, যত তাড়াতাড়ি সম্ভব ত্রাণ কাজ পুরোদমে শুরু করা হবে। বন্যার কারণে বিভিন্ন স্থানে আটকে পড়া মানুষকে উদ্ধারে হাতি পাঠানো হয়েছে। আটকে পড়া মানুষদের মধ্যে ৭০০ জন পর্যটকও আছে বলে জানান তিনি।

ভারতেও বন্যার কারণে বিপর্যয় নেমে এসেছে। দেশটির বিহার, আসাম, মেঘালয়, হিমাচল প্রদেশ ও পশ্চিমবঙ্গে বন্যা তীব্রতায় ক্ষতিগ্রস্ত হয়েছে লাখ লাখ মানুষ। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বিহারে এরই মধ্যে মারা গেছেন ৫৬ জন। বিহারের ৬০ লাখ মানুষ বন্যায় আশ্রয়হীন হয়ে পড়েছে । এছাড়া আসামে বন্যায় মারা গেছেন ১৫ জন।

সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, গত রোববার হিমাচলে পাহাড়ধসে নিহত হয়েছে ৪৬ জন।

পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুনর্বাসনকেন্দ্র করছে ভারতের কেন্দ্রীয় সরকার। আসামের বিভিন্ন এলাকায় পানিবন্দী মানুষের কাছে নৌকা ও হেলিকপ্টারে করে পাঠানো হচ্ছে ত্রাণ। এরই মধ্যে রাজ্যটির দুই লাখ মানুষের কাছে ত্রাণ পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির সরকার। এছাড়া বিভিন্ন স্কুল ও সরকারি ভবনে গড়ে তোলা হয়েছে কমপক্ষে ২৫০ পুনর্বাসনকেন্দ্র। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় বন্যাকবলিত রাজ্যগুলোতে সম্ভাব্য সব ধরনের সহায়তা পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইনস্টাগ্রামে উত্তাপ ছড়ালেন ধোনির স্ত্রী সাক্ষী!

মাহেন্দ্র সিং ধোনি হেলিকপ্টার শটে মুগ্ধ হয় গোটা ক্রিকেট বিশ্ব। আর মাহি মুগ্ধ থাকে স্ত্রী সাক্ষীর রূপের ছটায়।
তবে এবার শুধু ধোনিকে নয়, ইনস্টগ্রাম গ্লামার উপস্থিতি দিয়ে নজড় কাড়লেন সাক্ষী। মুগ্ধ করেছেন তাদের ভক্ত দর্শকদের।

এমনিতেই তারকাদের যেকোনও ঘটনা মূহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে। আর সাক্ষীর ছবি ইনস্টাগ্রামে পোস্ট করার পর তা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাক্ষীর লাস্যময়ী ছবিতে মজেছে পুরো নেট দুনিয়া।

প্রসঙ্গত, ৪ জুলাই, ২০১০ সালে সাক্ষী রাওয়াতকে বিয়ে করেন ধোনি। কলকাতার মেয়ে সাক্ষী ধোনি বর্তমানে হোটেল ব্যবস্থাপনায় পড়ালেখা করেছেন। আর বিয়ের দু’বছর পূর্বে তাজ বেঙ্গলে শিক্ষানবীশ হিসেবে কাজ শেখার সময় তারা একে-অপরের সাথে পরিচিত হন। বাগদানের একদিন পর প্রচার মাধ্যম ও ভক্তদের কাছে বিয়ের কথা প্রকাশ পায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দিলীপ কুমারকে দেখতে গেলেন শাহরুখ খান

বলা হয় শাহরুখ খান নাকি তার ‘মু বোলা বেটা’। আর তাই হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সোজা দিলিপ কুমারের বাড়িতে হাজির হন কিং খান।
আর সেই ছবি এবার টুইট করেছেন দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু।

ছবিতে দেখা যাচ্ছে, বলিউডের বর্ষিয়ান অভিনেতা দিলীপ কুমার এবং তার স্ত্রী সায়রা বানুর সঙ্গে বসে রয়েছেন বাদশা খান। আর ওই ছবি শেয়ার করার পর পরই তা ভাইরাল হয়ে যায়।

সম্প্রতি কিডনিতে সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় দলীপ কুমারকে। বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি রাখা হয় তাকে। শোনা যায়, বলিউডের ওই বর্ষিয়ান অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। কিন্তু, ৯ অগাস্ট হাসপাতাল থেকে থেকে ছাড়া হয় দিলীপ কুমারকে। আর এরপরই দিলীপ কুমারের সঙ্গে দেখা করতে যান শাহরুখ খান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিশ্বের সেরা বাসযোগ্য শহর হিসেবে নির্বাচিত হল অস্ট্রেলিয়ার রাজধানী মেলবোর্ন। সত্যিই অসাধারণ এই শহরে রয়েছে ফেডারেশন স্কোয়ার, রয়্যাল বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানাসহ একাধিক অসাধারণ দৃশ্যনীয় স্থান।
যা দেখলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। এছাড়াও মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, যা ক্রিকেট দুনিয়ার ঐতিহাসিক মঞ্চ। এই সকল কারণেই মেলবোর্নকে বিশ্বের সেরা বাসযোগ্য শহর হিসেবে নির্বাচিত করা হল।

এই নিয়ে সাতবার ধারাবাহিকভাবে মেলবোর্ন শহরটি এই শিরোপা পেল। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের পক্ষ থেকে এই খেতাব তুলে দেওয়া হল মেলবোর্নকে। এই শহরটিকে ১০০ নম্বরের মধ্যে ৯৭.৫ নম্বর দেওয়া হল। ২০১৬-তেও এই একই নম্বর পেয়ে শ্রেষ্ঠত্বের শিরোপা পেয়েছিল মেলবোর্ন। ১৪০টি শহরকে হারিয়ে শ্রেষ্ঠত্বের শিরোপা ছিনিয়ে নিল এই শহরটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নলতায় চিকিৎসকদের সাথে ডা. রুহুল হক এমপির মতবিনিময়

তরিকুল ইসলাম লাভলু : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফ টাউনপাড়ায় সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্জ ডাঃ আফম রুহুল হক’র নিজস্ববাসভবনে বুধবার (১৬ আগস্ট) বিকাল ৫টায় বঙ্গবন্ধু ডিপ্লোমা চিকিৎসক পরিষদ,পল্লী চিকিৎসক,মেডিকেল টেকনোলজিস্টদের সাথে জাতীয় শোক দিবস উপলক্ষে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি তারিকুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্জ ডাঃ আফম রুহুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ তৌহিদুর রহমান,বঙ্গবন্ধু ডিপ্লোমা চিকিৎসক পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডাঃ শাহিনুর রহমান, সাধারণ সম্পাদক ডাঃ আঃ আজিজ, কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা ডাঃ আকছেদুর রহমান, শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলোজিস্ট ডাঃ শেখ মশিউর রহমান, কালিগঞ্জ গ্রাম্য ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি ডাঃ আব্দুল কাদের, সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম। এসময় আরো উপস্থিত ছিলেন, ডাঃ মোঃ মোজাম্মেল হোসেন,ডাঃ মোঃ মাহফুজুর রহমান, ডাঃ মোঃ আবু হাসান, ডাঃ ওমরেশ হালদার,ডাঃ শংকর কুমার পাল, ডাঃ মোনতেজ উদ্দীন, ডাঃ শরত চন্দ্র রায়, ডাঃ ইয়াছিন আলী, ডাঃ নাজমুল হোসেন, ডাঃ দিবাকর রায়, ডাঃ কামরুল ইসলাম, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খোকন, নলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফিরোজ শাহরিয়ার,নলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জেডএইচ খান জফ প্রমূখ। উক্ত অনুষ্ঠানে সকল চিকিৎসকেরা তাদের বক্তব্য,বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। এসময় প্রধান অতিথি ডাক্তারদের সকল সমস্যার সমাধানের আশ্বাস দেন ও শোককে শক্তিতে পরিনত কওে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাগ্রত সাতক্ষীরা’র আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : বুধবার ১৬ অগাস্ট বুধবার বিকালে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীতে জাগ্রত সাতক্ষীরা’র উদ্যোগে জাতীয় শোক দিবস’১৭ পালন উপলক্ষে আলোচনা সভা ও “আবৃত্তিমালাঃ কবিতায় বঙ্গবন্ধু” শীর্ষক বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা’র এক আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠন সভাপতি সায়েম ফেরদৌস মিতুল’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা আ. হ. ম তারেক উদ্দীন। আরো বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সচিব মোশফিকুর রহমান মিল্টন, শিক্ষা অধিদপ্তরের সহকারি ইন্সটেক্টর মোঃ ইয়াছিন আলী, মঞ্জরুল হক, মনিরুজ্জামান ছট্টু, দিলরুবা রুবি, শামিমা পারভিন রতœা, শেখ সিদ্দিকুর রহমান, আব্দুস সোবহান, মন্ময় মনির প্রমুখ।
অনুষ্ঠানে বিশ্বরুপ ঘোষ, মিহির কান্তি সরকার, সুমাইয়া ঝরা, মারিয়া মম, নাসরিন সুলতানা বিথী, অনিষা রায়, তনিমা ঢালী, বনানি আক্তার সহ ২১ জন বঙ্গবন্ধুর উপর নিবেদিত কবিতা আবৃত্তি করেন। এবং পরিশেষে জাগ্রত সাতক্ষীরা এর পক্ষ থেকে আবৃত্তি পরিবেশনে অংশগ্রহণকারী সকলকে বই উপহার দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest