এম.শাহীন গোলদার : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে জামায়াতের একজন কর্মীসহ ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ১৭ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
বুধবার বিকাল থেকে আজ সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ০৯টি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায় সাতক্ষীরা সদর থানা থেকে ১০ জন,কলারোয়া থানা ০৪ জন,তালা থানা ০৭ জন,কালিগঞ্জ থানা ০২ জন,শ্যামনগর থানা ০৪ জন,আশাশুনি থানা ০৩ জন,দেবহাটা থানা ০২ ও পাটকেলঘাটা থানা থেকে ০১ জনকে গ্রেফতার করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা খুলনার মেয়ে তমা মির্জা। ২০১৫ সালে তিনি ‘নদীজন’ ছবিতে অভিনয় করে পার্শ্ব চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। গত সোমবার, ২৪ জুলাই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহণ করেছেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোহাম্মদ নাসিম ও প্রতিমন্ত্রী জাহিদ মালেক বিদেশ সফরে পৃথকভাবে হাফ সেঞ্চুরি পূরণ করেছেন। গত এক বছরে মোহাম্মদ নাসিম ৫১দিন বিদেশ সফরে কাটিয়েছেন। একই সময়ে জাহিদ মালিক তার চেয়ে মাত্র একদিন কম অর্থাৎ ৫০দিন বিদেশে কাটান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ৪৭তম জন্মদিন আজ (বৃহস্পতিবার)। মহান মুক্তিযুদ্ধের সময় অবরুদ্ধ ঢাকায় ১৯৭১ সালের ২৭ জুলাই প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনা দম্পতির প্রথম সন্তান জয়ের জন্ম হয়। দেশ স্বাধীনের পর তার নাম রাখেন নানা শেখ মুজিবুর রহমান।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর শুরু হচ্ছে আগামী নভেম্বরে। এবার আইকন (এ প্লাস ক্যাটাগরি) ক্রিকেটারদের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করা হয়েছে। তারা চাইলে যেকোনো ফ্রাঞ্চাইজিতে যেতে পারবেন।
দীপিকা পাড়ুকোনে এবং রণবীর সিং আর কোনও সম্পর্কে নেই, এই দাবি করছে ডেকান ক্রনিকল সংবাদমাধ্যম। সত্যি সত্যিই নাকি তারা ৫ বছরের সম্পর্ক ঘুচিয়ে দিলেন। প্রতিবেদনের দাবি, সম্পর্ক থেকে ‘মুভ অন’ করে রণবীর নাকি অন্য একজনের সঙ্গে ডেট করছেন! তবে কার সঙ্গে রণবীর ডেট করেছেন এবিষয়ে কোন তথ্য কারো জানা নেই।
মরুঅঞ্চলের ফল খেজুর। পুষ্টিমানে যেমন এটি সমৃদ্ধ, তেমনি এর রয়েছে অসাধারণ কিছু ঔষধিগুণ। চিকিৎসাবিজ্ঞানে বলা হয়েছে, সারা বছর খেজুর খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এছাড়া, এই ফলটিতে রয়েছে প্রাণঘাতী রোগ নিরাময়ের ক্ষমতা। জেনে নিন খেজুরের কিছু ঔষধি গুণাগুণ সম্পর্কে-
কেন তাকে নিতে বড় বড় ক্লাবগুলোর আগ্রহ তা আরেকবার বোঝালেন নেইমার। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে ব্রাজিলের এই ফরোয়ার্ডের নৈপুণ্যে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছে বার্সেলোনা।