দায়িত্ব পেলে সাত দিনেই দেশ ঠিক করে ফেলবেন বলে জানিয়েছেন বগুড়ার হিরো আলম। শুক্রবার দুপুরে একটি রেডিও চ্যানেলের লাইভে এসে তিনি এ মন্তব্য করেন।
রেডিও জকি জানতে চান, মন্ত্রী হলে আপনি কী করবেন?
উত্তরে হিরো আলম বলেন, ‘তিনি মন্ত্রী হতে চান না। তবে দেশের দায়িত্ব পেলে তিনি সাত দিনেই দেশ ঠিক করে ছাড়বেন। ‘ এসময় হিরো আলম ভারতীয় অভিনেতার মিঠুন চক্রবর্তী অভিনীত ‘ফাটাকেষ্ট’ ছবির কথা উল্লেখ করেন। বলেন, আপনি ‘ফাটাকেষ্ট দেখেননি? ছবিতে যেভাবে দেখানো হয়েছে সেভাবেই দেশ ঠিক করে ফেলবো। ‘
রেডিও জকি হিরো আলমকে নেচে দেখাতে বলেন। উত্তরে হিরো আলম বলেন, ‘তিনি নাচতে আগ্রহী নন। তবে সুযোগ পেলে বলিউড অভিনেত্রী সানি লিওনের সঙ্গে নেচে দেখাবেন তিনি। ‘
মানুষের খারাপ মন্তব্য, সমালোচনা কীভাবে নেন জানতে চাইলে হিরো আলম বলেন, ‘এগুলো আমার খুব ভালো লাগে। কারণ গালি দিতে হলে আমার নামটা আগে মুখে নিতে হয়। তার মানে ওই ব্যক্তির মাথায় ‘হিরো আলম’ শব্দটা কাজ করে। সে আমাকে গুরুত্ব দিচ্ছে বলেই এটা করে। ‘
‘মার ছক্কা’ ছবির মাধ্যমে বড় পর্দায় হিরো আলমের অভিষেক হচ্ছে। ছবিতে প্রচুর অ্যাকশন দৃশ্য আছে বলে জানান হিরো আলম। রেডিও জকি প্রশ্ন করেন, ‘এমন ছিপছিপে শরীর দিয়ে কীভাবে অ্যাকশন দৃশ্য অভিনয় করেছেন? এটা কীভাবে সম্ভব?’ হিরো আলম বলেন, ‘পারি আর না পারি সামনে আগাইয়া যাব। পরে যা হওয়ার হয়ে যাবে। ‘

যদিও অধিকাংশ বিবাহিত নারী ও পুরুষই মনে করে থাকেন যে, তারা সন্তান ধারণে সক্ষম। জানলে হয়তো অবাক লাগতে পারে, বাস্তবে প্রতি ১০ দম্পতির মধ্যে এক দম্পতির গর্ভধারণে সমস্যা রয়েছে।
মাছ ধরাটা অনেকেরই শখ! সেই শখটা তারা অবকাশ পেলেই পূর্ণ করেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তাদের মতো অ্যাডভেঞ্চারপ্রিয় লোকদের একজন।
ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল জনতা পার্টির প্রার্থী ভেঙ্কাইয়া নাইডু পার্লামেন্টে সংসদ সদস্যদের ভোটে দেশটির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। শনিবার দেশটির পার্লামেন্টের ভোটে বিরোধীদলীয় প্রতিদ্বন্দ্বি গোপালকৃষ্ণ গান্ধীকে বিপুল ব্যবধানে হারিয়ে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন।
চলতি বছরের শুরু থেকেই ফ্লপের বৃত্তে আছে বলিউডের সিনেমা। সর্বশেষ ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া সালমান খানের ‘টিউবলাইট’ ছবিটিও ততটা সাড়া ফেলতে পারেনি বক্স অফিসে।
পাকিস্তানের বিরোধী রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খান বড় ধরনের সংকটের মুখোমুখি হয়েছেন। সাবেক এ ক্রিকেট তারকার বিরুদ্ধে তার দলের এক নারী সংসদ সদস্য যৌন হয়রানির অভিযোগ এনে দল থেকে পদত্যাগ করায় এ সংকট তৈরি হয়েছে। শনিবার দেশটির জাতীয় পরিষদ ইমরানের খানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তদন্তে একটি বিশেষ কমিটি গঠন করেছে।
দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড চিরকুট। সংগীতের পরিচিত মুখ কোনাল। এবার একটি বিশেষ গানে এক হলো তারা। তৈরি হলো বিশেষ গান ‘বন্ধু’। গানটির কথা-সুর করেছেন চিরকুটের ভোকাল শারমীন সুলতানা সুমী। গানটির সংগীতায়োজন করেছে তারই ব্যান্ড চিরকুট। আর গেয়েছেন সোমনূর মনির কোনাল।
দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতই অবস্থা। ৪৩৯ রানে পিছিয়ে থেকে ফলোঅনে পড়ে আবারও ব্যাট করতে নামতে হয়েছে স্বাগতিক শ্রীলঙ্কাকে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বেশ ভালোই লড়াই করছে লঙ্কানরা। বিশেষ করে দিমুথ করুনারত্নে এবং কুশল মেন্ডিসের ব্যাটে দারুণ লড়াই দেখিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা।