চলতি বছরে বলিউডের খানদের পিছনে ফেলে দিয়ে বক্স অফিসে বাজিমাত করেছেন বাহুবলী তথা প্রভাস। ‘বাহুবলী’-র রাজকীয় সেট মাহিষ্মতী তো অবশ্যই দর্শকের নজর কেড়েছে। সঙ্গে বাহুবলী-দেবসেনা, থুড়ি প্রভাস-অনুষ্কা শেট্টির রসায়নও মুগ্ধ করেছে দর্শককে।
‘বাহুবলী’ই প্রথম ছবি নয়। এর আগেও কয়েকটি দক্ষিণী ছবিতে দু’জনের রসায়ন দর্শকদের মনে দাগ কেটেছিল। এই ভাবেই গুঞ্জন শুরু হয়— দু’জনের এত সুন্দর রসায়নের পিছনে রহস্যটা কী? তা হলে কি বাস্তবেও দু’জনের প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েছেন? এমনকী, কানাঘুষোয় এ-ও শোনা গিয়েছে, দু’জন নাকি খুব শীঘ্রই গাঁটছড়া বাঁধবেন। এই শুনে তো প্রভাসের মহিলা ফ্যানেরা বেশ মর্মাহত। আর এই অবস্থা দেখে অবশেষে মুখ খুললেন প্রভাস। খবর এবেলার।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে প্রভাস জানান, এই মুহূর্তে তাঁর বিয়ের কোনও পরিকল্পনা নেই। তিনি বলেন, ‘‘আমার মহিলা ভক্তদের চিন্তার কোনও কারণ নেই। আমি এরকম কিছু (বিয়ে প্রসঙ্গে) এখন করছি না। এমনকী, আমি এই সব নিয়ে এখন ভাবছিও না। আমি সত্যিই ভাগ্যবান যে, আমায় সবাই এত পছন্দ করছেন।’’
‘বাহুবলী’ হিট করার পরে দু’জনেই পরস্পরের সম্পর্কে বিভিন্ন সাক্ষাৎকারে প্রশংসা করেন। এর জেরেই দু’জনের সম্পর্ক নিয়ে জল্পনা আরও তুঙ্গে ওঠে।
গুজবের ব্যাপারে প্রভাস বলেন, ‘‘এই ধরনের ব্যাপার হয়েই থাকে। আমি এটাই আশা করেছিলাম। কোনও নির্দিষ্ট অভিনেত্রীর সঙ্গে একের বেশি ছবিতে অভিনয় করলেই গুজব ছড়াতে শুরু করে দেয়। এখন আমি এই ব্যাপারগুলোর সঙ্গে স্বাভাবিক হয়ে গিয়েছি। প্রথম প্রথম মনে হতো, কীভাবে এরকম লেখা হচ্ছে!’’

ব্যস্ততা ও জীবনযাপনের জটিলতার কারণে মানুষ প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির দিকে ঝুঁকছে। প্রতিদিনের রান্নাও এখন আয়ুর্বেদিক রেসিপিতে করার পরামর্শ দিয়ে থাকেন। চিকিৎসকরা প্রায়শই আয়ুর্বেদের উপকরণ নিয়মিত খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এবার জেনে নেয়া যাক, কোন উপাদান নিয়মিত খেলে আপনি পেতে পারেন সুস্থ ও দীর্ঘায়ু জীবন-
তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানের অস্ত্রোপচারের পর এখন বাঁ চোখের পাশ দিয়ে কিছু আলো দেখছেন বলে তিনি বলছেন। তবে তার বাঁ চোখে আদৌ দেখবেন কি না বা কতটুকু দেখবেন, তা নিশ্চিত হতে আরও এক থেকে দেড় মাস অপেক্ষা করতে হবে।
এম. বেলাল হোসাইন : মাছ চুরি ও টাকা আত্মসাতের ঘটনায় এক ঘের কর্মচারিকে নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পরে লাশের গলায় নাইনলের নেট বেঁধে শ্যালো মেশিন ঘরের আড়ায় ঝুলিয়ে আত্মহত্যার প্রচার দিয়ে গভীর রাতে পুলিশ ম্যানেজ করে ময়না তদন্ত ছাড়াই লাশ সৎকারের চেষ্টা চালানো হয়েছে। শুক্রবার রাত ১০ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়নের গোবরাখালির একটি চিংড়ি ঘেরে এ মৃত্যুর ঘটনা ঘটে। মৃতের নাম বিশ্বজিৎ সরকার (২৬)। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বরেয়া গ্রামের সুধান্য সরকারের ছেলে।
১০ বছর ধরে ঘুমন্ত স্ত্রীকে যৌন নির্যাতন করার অভিযোগে ৯ বছরের জেল হল এক ব্যক্তির। ব্রিটেনের বাসিন্দা ওই ব্যক্তির কীর্তি সম্পর্কে মোবাইল ভিডিও দেখে জানতে পারেন তার স্ত্রী। এরপরই তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।
বিরল রোগে আক্রান্ত মুক্তামনির বায়োপসি সম্পন্ন হয়েছে। বায়োপসির জন্য তার হাত থেকে টিস্যু সংগ্রহ করা হয়েছে। তাকে এখন আইসিইউতে নেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের অপারেশন থিয়েটারে শনিবার সকাল ১০টার দিকে তার বায়োপসি সম্পন্ন হয়।
পতৌদির নবাব পরিবার ঘুরতে বেরিয়েছে। ঘোরাঘুরির উদ্দেশ্যে সাইফ আলী খান ও কারিনা কাপুর পৌঁছেছেন সুইজারল্যান্ডে। আর তাঁদের এবারের সফরের সঙ্গী হয়েছেন পতৌদি পরিবারে ছোট নবাব তৈমুর আলী খান।