মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন ২০১৭ এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে শহরের সুর্যের হাঁসি ক্লিনিক- (পিকেএস) এ প্রধান অতিথি হিসেবে শিশুদের মুখে এ ভিটামিন “এ” প্লাস খাইয়ে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন ২০১৭ এর উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক রওশানারা জামান, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকল অফিসার ডা. শেখ আশিকুর রহমান, সুর্যের হাঁসি ক্লিনিক- (পিকেএস) এর মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ মাসুদুর রশিদ, মেডিকেল অফিসার ডা. নিশাত ফারজানা, মেডিকেল অফিসার ডা. সাবেরা সুলতানা, জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক জগদীশ চন্দ্র হাওলাদার, সুর্যের হাঁসি ক্লিনিক- (পিকেএস) ক্লিনিক ম্যানেজার মো. মফিকুল ইসলাম প্রমুখ। এসময় সুর্যের হাঁসি ক্লিনিক- (পিকেএস) এর কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে সাতক্ষীরা জেলার ৭টি উপজেলার মোট ২০৩১টি টিকাদান কেন্দ্রে ২ লক্ষ ৪১হাজার ৯শ ৫২ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশু ২৫ হাজার ৮শ ১৭জন এবং ১২-৫৯ মাস বয়সী শিশু ২লক্ষ ১৬ হাজার ১শ ৩৫ জন।

প্রথম দিনের দুই শতকের সঙ্গে দ্বিতীয় দিন চার অর্ধশতকে শ্রীলঙ্কার সামনে রানের পাহাড় গড়েছে সফরকারী ভারত। ৯ উইকেটে ৬২২ রানের পাহাড়সম স্কোর গড়ে প্রথম ইনিংস ঘোষণা করেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। জবাবে ব্যাট করতে নেমে দিন শেষে ২ উইকেট হারিয়ে ৫০ রান করেছে স্বাগতিক শ্রীলঙ্কা।
ডেস্ক রিপোর্ট : বিরল রোগে আক্রান্ত সাতক্ষিরার শিশু মুক্তা-মনির অপারেশন আজ শনিবার। জানা গেছে, মুক্তামনির হাতে অস্ত্রোপচার দেশেই করা হবে। তার শরীরে রক্তের শূণ্যতা রয়েছে। অপারেশনের পূর্ব থেকে কাল অপারেশনের সময় পর্যন্ত প্রায় চার ব্যাগ রক্তের সাদা অংশ (প্লাটিলেট) প্রয়োজন।
রাজধানীর বনশ্রী এলাকার গৃহকর্মী লাইলি বেগম (২৫) বেতনের পাওনা টাকা আনতে গিয়েই হত্যার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছে তাঁর দুলাভাই নুর ইসলাম।
ধুলিহর প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের বড়খামার যুব কমিটি গঠন হয়েছে। শুক্রবার জুম্মার নামাজে উপস্থিত মুসল্লীদের সর্বসম্মতিক্রমে ৪৩ সদস্য বিশিষ্ট ত্রি-বার্ষিক কমিটিতে মোঃ রুহুল কুদ্দুস কারিকর সভাপতি ও মোঃ শাহাদাত হোসেন রাজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। কমিটির নির্বাচিত উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন প্রধান উপদেষ্টা আলহাজ্ব আব্দুল জব্বার কারিকর, উপদেষ্টা মোঃ রেজাউল করিম মিঠু, প্রফেসর মোঃ আব্দুল মান্নান, আলহাজ্ব হাফেজ শামসুর রহমান, শিক্ষক মোঃ হাফিজুল ইসলাম, মোঃ আব্দুর রহিম বাবু ও মোঃ মোজাম্মেল হক। এছাড়া কার্যকারী পরিষদের নির্বাচিত সদস্যরা হলেন সভাপতি মোঃ রুহুল কুদ্দুস কারিকর, সহ-সভাপতি মোঃ ইয়াছিন আলী, মোঃ আবু মুছা (বাবু), মোঃ আবু মুছা, সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন (রাজ), যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, মোঃ মহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ সাইদুল ইসলাম সাঈদ, সহ-সাংগঠনিক মোঃ ইয়াছিন আলী, ক্যাশিয়ার মোঃ আনিছুর রহমান, সহঃ ক্যাশিয়ার মোঃ রবিউল ইসলাম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ ছলেমান কারিকর, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ বেল্লাল হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ মামুন হাসান, দপ্তর সম্পাদক গ্রাম্য চিকিৎসক মোঃ বিল্লাল হোসেন, সহ-দপ্তর সম্পাদক মোঃ সিদ্দীক হোসেন, প্রচার সম্পাদক মোঃ আবুল হোসেন (বাবু), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক গ্রাম্য চিকিৎসক মোঃ এবাদুল ইসলাম বাবু, আইন বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রউফ (আব্দুল্লাহ), তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, শিক্ষা ও মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক পলাশ, কার্যকারী সদস্য মোঃ রুহুল কুদ্দুস, মোঃ সুরমান আলি, মোঃ আব্দুর রউফ, মোঃ সেলিম, মোঃ আবুল খায়ের, মোঃ আদম আলি, নুর ইসলাম, নাহিদ হাসান (রনি), মোঃ ইলিয়াস হোসেন, মোঃ রফিকুল ইসলাম, আল-আমিন, মোঃ হারুন-অর-রশিদ, ডালিম হোসেন, মোঃ আরশাদ আলি ও মোঃ নুর আলী।
কলারোয়া প্রতিনিধি : বাসের চাকায় পিষ্ট হয়ে কলারোয়ায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ নিয়ে শুক্রবার একদিনে জেলায় ৪ ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জি.এম আবুল হোসাইন : সদর উপজেলার মাধবকাটি ফুটবল মাঠে উত্তেজনাপূর্ণ ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে মাধবকাটি বাজার কমিটির আয়োজনে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলায় কাঁচা বাজার ফুটবল একাদশকে ১ – ০ গোলে পরাজিত করে ভ্যারাইটিজ ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান সানার সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি এবং পরাজিত দলকে রানার্স আপ ট্রফি প্রদান করেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আ’লীগের সভাপতি এম.এম শওকত হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি মো. রেজাউল করিম, মাধবকাটি বাজার কমিটি’র সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর লিটু, বাজার কমিটি’র সভাপতি মো. আবুল খায়ের বিশ্বাস, সাবেক ব্যাংক কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম প্রমুখ। খেলায় ম্যাচ সেরা নির্বাচিত হন কাঁচা বাজার ফুটবল একাদশের গোল রক্ষক মো. নাঈম হোসেন। খেলাটি পরিচালনা করেন ম্যাচ রেফারি মো. মনিরুজ্জামান মনি।