সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় পৌর ও সদর উপজেলা তাঁতীদল এর সাংগঠনিক আলোচনা সভাকলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক- সম্পাদক ফারুকীসাতক্ষীরা সদরের ৫ নং শিবপুর ইউনিয়নে কৃষক দলের কর্মীসভা অনুষ্ঠিতশ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী গাজী শাহ আলমের ব্যানার কেটে নষ্ট করার অভিযোগসাতক্ষীরা- খুলনা মহাসড়কের আঠারো মাইলে ঝরলো ৬ প্রাণতালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, নিন্দা সাংবাদিকদেরইছামতীতে নেই সেই মিলনমেলা : শান্তিতেই শেষ দেবহাটার বিজয়া দশমীদেবহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলমআশাশুনিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজসাতক্ষীরায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক মেয়র চিশতি

আসাদুজ্জামান : সাতক্ষীরায় বাস-মিনিবাস ও ট্রাক চালক/হেলপারদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি আবু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ আলতাফ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার কে, এম আরিফুল হক, মেরিনা আক্তার (সদর সার্কেল), সহকারী পুলিশ সুপার হুমায়ন কবির, বিআরটিএ সাতক্ষীরা সার্কেল এর সহকারী পরিচালক প্রকৌশলী তানভির আহমেদ চৌধুরী, ট্রাফিক পরিদর্শক তপন কুমার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ, কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ, কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লস্কর জায়াদুল হক, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোরশেদ প্রমুখ।
এসময় বক্তারা এ বলেন, নিরাপদ সড়ক বাস্তবাযনের লক্ষ্যে বাস-মিনিবাস ও ট্রাক চালকদের ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান। সড়কের বেহালদশার কথা উল্লেখ করে বক্তারা গাড়ি চালকদের অতিরিক্ত লোড না নেয়ার সুপারিশ করেন এবং ওভার টেকিং এর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার উল্লেখ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সাংবাদিকদের ওয়েজবোর্ডের দাবি টোটালি রাবিশ, বোগাস। সাংবাদিকরা সরকারি কর্মচারীদের চেয়ে অধিক বেতন পান। এই কারণে তাঁদের এই ওয়েজবোর্ডের দাবি অযৌক্তিক।

অর্থমন্ত্রী আরো বলেন, ঢাকা শহরে চারশর মতো পত্রিকা আছে। এগুলো একবারে বোগাস। ২০টার মতো পত্রিকা থাকলে ওয়েজবোর্ড বাস্তবায়ন সম্ভব।

আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের করিডোরে সাংবাদিকদের এসব কথা বলেন আবুল মাল আবদুল মুহিত।

এর আগে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদপত্রের মালিকদের সংগঠন ‘নোয়াব’-এর নেতাদের সঙ্গে একান্তে বৈঠক করেন অর্থমন্ত্রী। বৈঠক শেষে অর্থমন্ত্রী ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাংবাদিকদের মুখোমুখি হন। অন্যদিকে নোয়াব নেতারা সম্মেলন কক্ষের অন্য দরজা দিয়ে চলে যান। তাঁরা সাংবাদিকবদের সঙ্গে কোনো কথা বলেননি। সম্মেলন কক্ষে কোনো সাংবাদিককেও ঢুকতে দেওয়া হয়নি।

এদিকে ওয়েজবোর্ড নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যের একপর্যায়ে সাংবাদিকরা হৈ চৈ করে বলেন, ‘আপনার কাছে যে তথ্য আছে, তা সঠিক নয়।’ এ পর্যায়ে অর্থমন্ত্রী বলেন, ‘কেন, আমাকে তো বলা হলো- একজন রিপোর্টারের প্রারম্ভিক বেতনই ২৫ হাজার টাকার বেশি। রিপোর্টিংয়ে যখনই কেউ ঢুকেন, ২৫ হাজার টাকার বেশি বেতন পান।’

এ সময় সাংবাদিকরা বলেন, আমরা আপনার সঙ্গে এই বিষয়ে খোলামেলা কথা বলতে চাই।

তখন অর্থমন্ত্রী বলেন, হু ইজ ইউর লিডার?

সাংবাদিকরা বলেন, তাঁদের প্রেসক্লাব আছে, সাংবাদিক ইউনিয়ন আছে, রিপোর্টার্স ইউনিটি আছে। এসব সংগঠনের নেতারা নবম ওয়েজবোর্ডের দাবি জানিয়ে আসছেন।

এ পর্যায়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘ওয়েজবোর্ডের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আরো মতামত নেওয়া হবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : “বৃক্ষ রোপণ করে যে, সম্পদশালী হয় সে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সপ্তাহব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় এ উপলক্ষ্যে সাতক্ষীরা অফিসার্স ক্লাব থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ আঃ রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। সাতক্ষীরা জেলা প্রশাসকের নেতৃত্বে র‌্যলিতে এ সময় অংশগ্রহণ করেন, বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা, কর্মচারী ও স্কুল কলেজের ছাত্রছাত্রীরা।
র‌্যালি শেষে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করেন জেলা প্রসাশক আবুল কাসেম মোঃ মহিউদ্দিন। সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) আব্দুল লতিফ খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ আলতাফ হোসেন, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সারওয়ার আলম, কৃষি সম্প্রসারন বিভাগের উপ-পরিচালক কাজী আব্দুল মান্নান প্রমুখ।
বক্তারা এসময় ফলজ বৃক্ষ রোপণের আহবান জানান। এবারের এ মেলায় বৃক্ষ মেলায় ফলজ, বনজ ও ঔষধিসহ বিভিন্ন প্রকার গাছের ২২ টি স্টল স্থান পেয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : সাতক্ষীরায় আদিবাসীদের অধিকার বাস্তবায়ন শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা জেলা অফিসার্স ক্লাবে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। শিক্ষাবিদ কিশোরী মোহন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যক্ষ আবদুল হামিদ, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, ফিফা রেফারী তৈয়ব হাসান বাবু, নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক আনিসুর রহিম, সিনিয়র সাংবাদিক সুভাষ চৌধুরী, কল্যাণ ব্যানার্জি, এম কামরুজ্জামান, বেসরকারি সংস্থা স্বদেশ পরিচালক মাধব দত্ত, বাংলাদেশ ভিশনের অপরেশ পাল, এড. ফাহিমুল হক কিসলু প্রমুখ।
বক্তারা এ সময় বলেন, দেশের আদিবাসী সদস্যদের সমাজের মূলধারার সাথে নিয়ে আসতে হবে। শিক্ষা ও উন্নয়ন ধারায় একীভূত করে তাদের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে। কারণ সংবিধানে বলা হয়েছে দেশের সকল জাতিগোষ্ঠীর অধিকার এক ও অভিন্ন ।
তারা আরও বলেন, আদিবাসীরা শিক্ষা দীক্ষা উন্নয়ন সকল দিক দিযে পিছিয়ে পড়েছে। তাদেরকে দেশের প্রচলিত ধারার সাথে এগিয়ে নিতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, আবাসন , চাকুরিসহ সকল বিষয়ে তাদের সমান সুযোগ থাকতে হবে। এ প্রসঙ্গে আরও বলা হয় সাতক্ষীরায় আদিবাসী মুন্ডাদের সাড়ে চার শত পরিবার রয়েছে। তাদের জনসংখ্যা দুই হাজারেরও বেশি। স্থানীয়ভাবে তাদের জন্য প্রকল্প হাতে নিয়ে কাজ করা হলে তারাও সমাজের সব ধরনের সুযোগ সুবিধা লাভ করতে পারবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে সাতক্ষীরায় হতদরিদ্র, স্বামী পরিত্যাক্তা অসহায় মহিলাদের আআত্মকর্মসংস্থানের লক্ষ্যে নারীর সামার্থ্য উন্নয়নে স্বপ্ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার সাতক্ষীরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ অবহিতকরণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ ও জাতীয় প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব রওশান আরা বেগম। কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্বপ্ন প্রকল্পের প্রশিক্ষন বিশেষজ্ঞ ড. কাজল চ্যাটার্জি, জেলা ব্যাবস্থাপক রবিউল ইসলাম, স্থানীয় সরকার মন্ত্রানালয়ের উপ-পরিচালক আব্দুল লতিফ, বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের নির্বাহি পরিচালক মোস্তফা নুরুজ্জহামান প্রমুখ। স্বপ্ন প্রকল্পের প্রথম চক্রের ডকুমেন্টরি উপস্থাপন করেন, ইউএনডিপির ফিনানসিয়াল মনিটরিং এসোসিয়েট মাহমুদ হোসেন।
অবহিতকরণ কর্মশালায় জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আরাফাত হোসেন লিটন : দেবহাটা উপজেলার কোমপুরে ইছামতি নদীর বাধ রক্ষার কাজ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে পারুলিয়া ইউনিয়নের কোমরপুর সীমান্তে ভাঙ্গন রোধ প্রকল্পের উক্ত কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধন কালে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আবু হানিফ, জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা, ইউপি সদস্য ও যুবলীগ নেতা ফরহাদ হোসেন হিরা, ঠিকাদারী প্রতিষ্ঠানের পরিচালক আব্দুল রাজ্জাকসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। এসময় উক্ত বেড়িবাধ রক্ষায় কোন প্রকার দূর্ণীতি অনিয়ম না হয় সে ব্যাপারে ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্দেশ প্রদান করা হয়। উল্লেখ্য যে, দেবহাটার ইছামতির কোমরপুর মোবারক আলী সরদারের বাড়ি হয়ে কোমরপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন বেড়ি বাধে তীব্র ভাঙ্গন দেখা দেয়। ভাঙ্গন এলাকা নিয়ে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিদর্শন করেন। তারই ধারাবাহিকতায় প্যালাসাইটিং এবং বালু ভর্তি বস্তা ফেলে ভাঙ্গন রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সূত্রে জানাগেছে, উক্ত ৫০মিটার বেড়িবাধের ১৫০ ফুটে ৫ হাজার ৫ শত ৩৫টি বালুর ফেলে ভাঙ্গন রোধ করা হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের বিভিন্ন জায়গায় আজ ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া রাজশাহী, রংপুর, খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।

এদিকে আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষ বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ বিহার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় বিরাজ করছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ইসরায়েলে সোমবার রাতে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন কো-পাইলট।
মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এ ব্যাপারে ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, বিমান বাহিনীর দক্ষিণাঞ্চলীয় একটি ঘাঁটিতে অবতরণের সময় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তিনি আরো জানিয়েছেন, তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত ইসরায়েলের সব সামরিক হেলিকপ্টার আকাশে না উড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, প্রযুক্তিগত সমস্যার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। এটি তখন প্রশিক্ষণে ব্যবহার করা হচ্ছিল বলেও জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest