একসঙ্গে ২৫ স্ত্রী রাখায় কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এক দশক ধরে বিচার কাজ চলার পর গত সোমবার ব্রিটিশ কলাম্বিয়ার সর্বোচ্চ আদালত এ রায় দেন। বিচ্ছিন্ন একটি বহুগামী সম্প্রদায়ের সাবেক ওই নেতার নাম উইন্সটন ব্ল্যাকমোর (৬০)। তার সন্তান সংখ্যা ১৪৬।
উইন্সটন ব্ল্যাকমোর বরাবরই বহুগামিতাকে (একাধিক নারীর সঙ্গে সম্পর্ক) বৈধ করার বিপক্ষে ছিলেন। তার মতে, বহুগামিতাকে বৈধ করলে নারীরা আরও বেশি নিপীড়ণের শিকার হবেন। আবার তিনিই ২৫ নারীর সঙ্গে একই সময়ে সংসার করতেন। আর এজন্য নিজেকে দোষীও মনে করেন না।
সর্বোচ্চ আদালতের রায়ের পর উইন্সটন ব্ল্যাকমোর বলেন, ‘নিজের ধর্মে বিশ্বাস রাখার জন্য এবং সে মতে জীবনযাপন করার জন্য আমাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আমি কখনই বিষয়টি অস্বীকার করিনি। ‘
উইন্সটন ব্ল্যাকমোরই শুধু নন, সোমবার আদালত বহুগামী সম্প্রদায়ের আরও এক নেতাকে একই কারণে দোষী সাব্যস্ত করেছে। জেমস ওলার (৫৩) নামের ওই ব্যক্তি উইন্সটন ব্ল্যাকমোরেরই আত্মীয় (স্ত্রীর ভাই)। ওলারের সংসারে স্ত্রীর সংখ্যা পাঁচ। সূত্র : ফক্স নিউজ ও টেলিগ্রাফ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মানসিক স্বাস্থ্য বিষয়ক অ্যাডভাইজরি প্যানেলের বিশেষজ্ঞ, বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল অটিজম আক্রান্ত ব্যক্তিদের কল্যাণে নিরবচ্ছিন্ন ও উদ্ভাবনীমূলক কাজের স্বীকৃতিস্বরূপ ‘ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’ পেয়েছেন।
দীর্ঘ চার বছর পর নাটকে অভিনয় করলেন যুক্তরাষ্ট্র প্রবাসী অভিনেতা টনি ডায়েস। লিপি মনোয়ারের রচনায়, সৈয়দ জামিমের পরিচালনায় ‘অনাহূত’ নাটকটি যুক্তরাষ্ট্রে তৈরি করা হয়েছে।
ভারতের মুম্বাই শহরতলির ঘটকোপার এলাকায় ভবন ধসে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শিশুসহ ১৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় ভবনের মালিক চরমপন্থী সংগঠন শিবসেনার এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

রাশিয়া ইরান ও উত্তর কোরিয়ার ওপর আরো নিষেধাজ্ঞা আরোপের জন্য ভোট দিয়েছে যুক্তরাষ্ট্রের হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ।
এম. শাহীন গোলদার : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ১০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট : বাংলাদেশি এক নারীকে (৩৩ বছর) একই পরিবারের কর্তা ও তার ছয় ছেলে মিলে বার বার ধর্ষণ করেছে। একটু প্রতিবাদ করলেই জুটেছে কিল-ঘুষি-লাথি। আর্তনাদ আর চোখের জলে তাদের মন গলেনি। বরং অত্যাচার আরও বেড়ে গেছে। বিশেষ করে তলপেটে আঘাতের ফলে একাধিকবার মুমূর্ষু অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।