সর্বশেষ সংবাদ-
দুটি মামলায় দেবহাটার সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবর কারাগারেকাঁধে কফির ফ্লাস্ক, চোখে স্বপ্ন—রূপসী ম্যানগ্রোভে আকাশের জীবনসংগ্রামশ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন : ৫০ হাজার টাকা জরিমানাদেবহাটায় বিভিন্ন বাজার ও স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রচারাভিযানবিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাতক্ষীরায় ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহসাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজআশাশুনির মহিষকুড় মৎস সেট সংলগ্ন সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধনশ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন : সভাপতি মনির- সাধারণ সম্পাদক লিটনঅবৈধভাবে বালু উত্তোলন: সাতক্ষীরার গাবুরায় লাখ টাকা জরিমানা

এই সেই নিপীড়কের দল

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সরকারি শিশু পরিবারে (এতিমখানা) এতিম শিশুদের উপর শারীরিক-মানসিক নির্যাতন ও বিকৃত যৌন নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজনা করা হয়েছে। আগামিকাল মঙ্গলবার সকাল ১০:৩০টায় মুক্তিযোদ্ধা-জনতার ব্যানারে শহরের নিউ মার্কেটস্থ শহিদ আলাউদ্দিন চত্বরে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। মানববন্ধন ও সমাবেশে সাতক্ষীরার সকল সচেতন নাগরিকবৃন্দকে অংশ গ্রহণ করার জন্য মুক্তিযোদ্ধা জনতার পক্ষে এড. ফাহিমুল হক কিসলু অনুরোধ জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

এবার দুর্নীতির অভিযোগে থানার ওসিকে ক্লোজড করা হয়েছে।
বরিশালের গৌরনদী মডেল থানার ওসি মো. ফিরোজ কবিরকে জেলা পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়েছে। অনিয়ম আর দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সদর দপ্তরের নির্দেশে আজ তাকে গৌরনদী থানা থেকে জেলা পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মো. আজাদ হোসেন গৌরনদী থানার ওসি ফিরোজ কবিরকে পুলিশ লাইনে সংযুক্ত করার কথা স্বীকার করেছেন।

এর আগে গত পহেলা এপ্রিল ঢাকা রেঞ্জ থেকে বদলী হয়ে গৌরনদী থানার ওসি হিসেবে যোগদান করেন পুলিশ পরিদর্শক মো. ফিরোজ কবির। তার অন্যায় কর্মকাণ্ডের সরাসরি প্রচ্ছয়দাতা ছিলেন বরিশালের সদ্য বিদায়ী রেঞ্জ ডিআইডি শেখ মারুফ হাসান।

জেলা পুলিশ সুপারের কার্যালয়ের একটি সূত্র জানান, স্থানীয় ভুক্তভোগীদের লিখিত ও মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ সদর দপ্তরের নির্দেশে গৌরনদী মডেল থানার ওসি ফিরোজ কবিরকে আজ জেলা পুলিশ লাইনে ক্লোজ (প্রত্যাহার) করা হয়েছে।

অভিযোগ অস্বীকার করে পুলিশ পরিদর্শক ফিরোজ কবির বলেন, উর্ধতন কর্তৃপক্ষ তাকে বরিশাল পুলিশ অফিসে সংযুক্ত করেছে, তবে কোন অভিযোগের ভিত্তিতে নয়।

পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান বলেন, প্রশাসনিক কারণে পুলিশ পরিদর্শক ফিরোজ কবিরকে গৌরনদী থানা থেকে পুলিশ লাইনে ক্লোজ হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা পৌরসভার ০৮ নং ওয়ার্ডে সিসি ঢালাই রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে শহরের দক্ষিণ পলাশপোল এলাকার সবুজবাগ গ্রামে এ সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌরসভার ০৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু ও কাউন্সিলর ফারহা দিবা খান সাথি। সাতক্ষীরা পৌরসভার অর্থায়নে ২ লক্ষ টাকা ব্যয়ে রাস্তাটি ফরি’র বাড়ি হইতে ইদ্রিসের বাড়ি পর্যন্ত ১শ’ ৩০ মিটার সিসি ঢালাই করা হবে। উদ্বোধনকালে ঐ এলাকার মানুষের মাঝে আনন্দের উচ্ছাস লক্ষ্য করা যায়। ঐ এলাকার মানুষের দীর্ঘদিনের দাবী ছিল রাস্তাটি পাকাকরণের। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রকৌশলী নাজমুল করিম, সহকারী প্রকৌশলী কামরুল আখতার, উপসহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, এড. এস.এম সোহরাব হোসেন, আব্দুল আজিজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তোষিকে কাইফু : সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট লেখক ও কলামিস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক জি.এম তারিকুল ইসলাম সম্পাদিত “বঙ্গবন্ধু স্বাধীনতা বাংলাদেশ” নামক বইটি লেখক নিজে হাতে উপহার হিসেবে সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক আ ফ ম রুহুল হক এমপিকে প্রদান করেন।
এ সময় ডা. রুহুল হক বলেন, ‍বঙ্গবন্ধু এবং স্বাধীনতা নিয়ে লেখা বইটি দেশের মানুষকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে সাহায্য করবে। আমি নিজে বইটি পরবো এবং অন্যকে পড়তে উউৎসাহিত করবো। তিনি আরো বলেন লেখকের কাছ থেকে আরো ভালো গবেষণাধর্মী লেখা প্রত্যাশা করে তার সাফল্য কামনা করেন।
এ সময় বইটির লেখক জি এম তারিকুল ইসলাম বলেন, আমি সবসময় মুক্তিযোদ্ধা স্বাধীনতা এবং বাংলাদেশ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছি যাতে সকলে মুক্তিযুদ্ধকালীন সময়ের সঠিক ইতিহাস সকলে জানতে পারে। তিনি আরো বলেন,বর্তমানে তিনি জাতীয় চার নেতা নিয়ে একাটি গবেষণাধর্মী বই লিখছেন খুব শীঘ্রই বইটি পাঠকরা হাতে পাবে। সেই সাথে সকলের কাছে দোয়া কামনা করেন। এই সময় আরো উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদ্য বিদায়ী উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক, সাংবাদিক তোষিকে কাইফু ও দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি নওয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : অপকিল্পিত বেঁড়িবাধ দিয়ে মৎস্য ঘের নির্মাণ করে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেওয়ায় গত এক সপ্তাহের টানা বর্ষণে সাতক্ষীরা জেলার সাতটি উপজেলার নিম্নাঞ্চল পানিতে নিমজ্জিত হয়েছে। তলিয়ে গেছে হাজার হাজার বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি। জলাবদ্ধ এলাকার মানুষের জনজীবন এখন বিপর্যস্ত হয়ে পড়েছে।
জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, গত এক সপ্তাহের টানা বর্ষণে জেলার সাতটি উপজেলার ৩ হাজার ৪’শ ২৮ হেক্টর মৎস্য ঘের পানিতে তলিয়ে গেছে। যা ঘেরের পরিমাণ ৩ হাজার ১’শ ৫০ টি। এতে ৩৬২ মেট্রিকটন মাছ ও ১৩ কোটি ২৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। তবে, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আশাশুনি উপজেলার মৎস্য ঘেরগুলোয়।
জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত এক সপ্তাহের টানা বর্ষণে জেলার সাতটি উপজেলার ১২’শ হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে। এর মধ্যে রয়েছে, আউশ ও আমন ধানের বীজতলা, পাটক্ষেত ও বিভিন্ন প্রকার সবজির ক্ষেত।
পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় সাতক্ষীরা শহররে বদ্দীপুর কলোনী, পুরতান সাতক্ষীরা সরদার পাড়া, ডেইয়ের বিল, কামালনগর, মধুমোল্যারডাঙ্গী, মেহেদেীবাগ, মাছখোলা, বিনেরপোতা ও লাবসা এলাকার নিম্নাঞ্চল তলিয়ে গেছে। পানিতে নিমজ্জিত হয়েছে রাস্তাঘাট, বাড়ি ঘর ও ফসলি জমি।
অপরদিকে, গত এক সপ্তাহের টানা বর্ষণে তলিয়ে গেছে তালা উপজেলার শত শত হেক্টর মৎস্য ঘের ও ফসলি জমি। রোপা আমন, ধান, পাট, সিম, সহ বিভিন্ন শাক-সবজির ক্ষেত পানিতে তলিয়ে থাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। এখনো শবজি ক্ষেত ও ফসলি জমি পানিতে থৈ থৈ করছে। এর মধ্যে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তালা উপজেলা সদর ইউনিয়ন, খেসরা, ইসলামকাটি, খলিলনগর, খলিশখালী ও জালালপুর ইউনিয়নের ১০/১২ টি গ্রাম। এসব অঞ্চলের বসতবাড়িতে এখনও হাটু, কোথাও কোমর পানি। আর জলাবদ্ধতার কারণে দেখা দিয়েছে সেখানকার মানুষের মাঝে পানিবাহিত চুলকানী রোগ।
সংশি¬ষ্টরা বলছেন, পানি নিষ্কাশনের পথ বন্ধ করে অপরিকল্পিত মৎস্য ঘের ও জেলার কয়েকটি নদ-নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়ার কারণে এ জেলার নিম্নঞ্চল প্লাাবিত হচ্ছে।
সাতক্ষীরা জেলা গণফোরামের সাধারণ সম্পাদক আলী নুর খান বাবুলসহ একাধিক ভুক্তভোগী অভিযোগ করে বলেন, অপকিল্পিত বেড়িবাধ দিয়ে মৎস্য ঘের তৈরি করে পানি নিষ্কাশনের পথ বন্ধ করায় প্রত্যেক বছরই বর্ষা মৌসুমে জেলা শহরসহ উপজেলার বিভিন্ন স্থানের নি¤œাঞ্চলে জলবদ্ধতার সৃষ্টি হয়। তারা জানান, শহরের কামাননগর, পলাশপোল ও মাছখোলা এলাকায় কয়েক জন প্রভাবশালী ঘের মালিক পানি নিষ্কাশনের পথ বন্ধ করে চিংড়ি ঘের করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। ঘের মালিকরা পানি নিষ্কাশনের কোন পথ রাখেননি। যার ফলে একটু বৃষ্টি হলেই এসব এলাকার বাড়ি,ঘর ও রাস্তায় পানি উঠছে। তাই মাছের ঘের কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা অতীব জরুর। আর তা না হলে এলাকার হাজার হাজার মানুষ স্থায়ীভাবে পানিবন্দী হয়ে পড়বে। তারা আরো বলেন, সাতক্ষীরা শহরের বড় একটি অংশের পানি নিষ্কাশনের একমাত্র উপায় পৌরসভার ৭ নং ওয়ার্ডের খড়িবিলা খাল। অথচ সে খালে নেটপাটা দিয়ে স্থানীয় কয়েজন ব্যক্তি ঘের ব্যবসা শুরুকরায় কয়েক হাজার মানুষ আজ পানিবন্দী। ভেলায় করে রাস্তা পারাপার করতে হচ্ছে। এ ব্যাপারে স্থানীয়রা পৌর মেয়র ও জেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
সাতক্ষীরা জেলা মৎস্য অফিসার মো. শহিদুল ইসলাম জানান, গত এক সপ্তাহের টানা বর্ষনে জেলার সাতটি উপজেলার ৩ হাজার ৪’শ ২৮ হেক্টর মৎস্য ঘের পানিতে তলিয়ে গেছে। তবে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আশাশাশুনি উপজেলায়।
সাতক্ষীরা জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী আব্দুল মান্নাণ জানান, গত এক সপ্তাহের টানা বর্ষণে জেলার সাতটি উপজেলার ১২’শ হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে। তিনি আরো জানান, আবহাওয়া বর্তমানে ভাল থাকায় নিমজ্জিত অঞ্চলের পানি ইতিমধ্যে কমতে শুরু করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শীঘ্রই নিয়োগ দেয়া হবে বাংলাদেশের নতুন স্পিন কোচ। অনেকের নাম শোনা গেলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আগ্রহের তালিকার শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার সাবেক লেগ স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিল। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মনে করেন, ম্যাকগিলকে প্রস্তাব দিলে তিনি সাদরেই গ্রহণ করবেন।

রবিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পাপন বলেন, ‘আমরা ১০-১২ জনের সাথে যোগাযোগ করেছিলাম। এরমধ্যে প্রায় সবাই ইতিবাচক ছিল। আমাদের জানা মতে, এরা প্রত্যেকেই আগ্রহী। যাদের সঙ্গে কথাবার্তা বলে শর্ট লিস্ট করেছিলাম, তার মধ্যে প্রথম পছন্দ হিসেবে রেখেছি স্টুয়ার্ট ম্যাকগিলকে। কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন, কবে থেকে কী সেটি এখনও ফাইনাল হয়নি।’

প্রাথমিকভাবে তিন মাসের জন্য ম্যাকগিলকে আনতে চায় বিসিবি। উল্লেখ করেন পাপন।

উল্লেখ্য, ২০০৬ সালে বাংলাদেশে দুটি টেস্ট খেলেছিল রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া। সেবার অসি দলে ছিলেন ম্যাকগিল। ফতুল্লা ও চট্টগ্রামে দুই টেস্টেই শেন ওয়ার্নের সঙ্গে হাত ঘুরিয়েছিলেন ম্যাকগিল। উইকেট পেয়েছিলেন ৮টি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশে থেকে আমেরিকার ৭৫৫ জন কূটনীতিককে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন। মস্কোর বিরুদ্ধে মার্কিন কংগ্রেসের সর্বশেষ নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় এ ব্যবস্থা নেয়া হয়েছে।

আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে রাশিয়ায় মার্কিন কূটনৈতিক মিশনগুলোতে নিযুক্ত এই বিপুল সংখ্যক কর্মীকে যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হবে। বিশ্বের আধুনিক ইতিহাসে এত বিপুল সংখ্যক কূটনীতিক বহিষ্কার করার নজির নেই।

রাশিয়া থেকে মার্কিন কূটনীতিক বহিষ্কারের মূল নির্দেশটি দেয়া হয় গত শুক্রবার। ওইদিন মস্কোর পক্ষ থেকে জানানো হয়, দেশটিতে নিযুক্ত মার্কিন কূটনীতিকের সংখ্যা ৪৫৫ জনে নামিয়ে আনার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। কিন্তু সেদিন বহিষ্কারের নির্দেশ পাওয়া মার্কিন কূটনীতিকের সংখ্যা প্রকাশ করা হয়নি।

মার্কিন যুক্তরাষ্ট্রে বর্তমানে রাশিয়ার ৪৫৫ জন কূটনীতিক কর্মরত রয়েছেন।

প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার সরকারি টেলিভিশনকে বলেছেন, “রাশিয়ার মাটিতে মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোতে এক হাজারের বেশি ব্যক্তি কর্মরত রয়েছেন। তাদের মধ্যে ৭৫৫ জনকে তাদের তৎপরতা বন্ধ করতে হবে।”

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, তিনি আমেরিকার বিরুদ্ধে এর চেয়েও কঠিন ব্যবস্থা নিতে চেয়েছিলেন, কিন্তু তিনি ‘আপাতত এতটুকুতেই সন্তুষ্ট’ থাকছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্কের ব্যাপারে পুতিন বলেন, “এই সম্পর্ক ভালো হবে বলে আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছি। কিন্তু এখন দেখা যাচ্ছে, অদূর ভবিষ্যতে সেরকম কোনো সম্ভাবনা নেই।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আপত্তি সত্ত্বেও সম্প্রতি মার্কিন কংগ্রেসের দুই কক্ষ প্রতিনিধি পরিষদ ও সিনেট রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রস্তাব পাস করে। ২০১৪ সালে ক্রিমিয়া প্রজাতন্ত্রকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করা এবং গত বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার কথিত হস্তক্ষেপের অভিযোগে ওই নিষেধাজ্ঞা আরোপের বিল পাস হয়।

এর আগে গত বছরের ডিসেম্বরে তৎকালীন বারাক ওবামা প্রশাসন আমেরিকা থেকে ৩৫ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছিল। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনের ইমেইল হ্যাক করার অভিযোগে ওই ব্যবস্থা নেয়া হয়। তখন রাশিয়া পাল্টা কোনো পদক্ষেপ নেয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশের জাল অনুমতিপত্র ও আনসার স্ট্রাইকিং ফোর্সের (এএসএফ) জ্যাকেটসহ এক ভুয়া সিনিয়র সচিব ও তার ছেলেসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি-পূর্ব)। শনিবার বিকালে সবুজবাগের তরিক হাকিম টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুছ ফকির এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই চক্রটি প্রভাব খাটিয়ে নানা অপরাধ করে আসছে, তাদের বিরুদ্ধে রাজধানীর সবুজবাগ থানায় একটি মামলা হয়েছে। মামলাটি তদন্ত করছে গোয়েন্দা পুলিশ।
ওসি আবদুল কুদ্দুছ ফকির বলেন, ‘এই ঘটনায় শনিবার সন্ধ্যায় আমাদের থানায় একটি মামলা (মামলা নং-৩৪) রুজু হয়েছে। মামলার বাদি ডিবির উপ পরিদর্শক (এসআই) আনছার আলী, ডিবি মামলাটি তদন্ত করছে।’

মামলার এজাহার থেকে জানা যায়, ঢাকা মহানগর পুলিশের (ডিবি) মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ পূর্বটিম সবুজবাগ থানার একটি জিডির সূত্র ধরে শনিবার বিকালে অভিযানে যায়। এরপর গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, সামনের গ্লাসের ড্যাস বোর্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের লোগো লাগানো একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-৩১-৫৪৬৫) সবুজবাগ থানার ২১৩, তরিক হাকিম টাওয়ারের সামনে রাস্তায় আছে। দ্রুত ডিবি টিম অন্য পুলিশ সদস্যদের নিয়ে বিকাল ৬টার দিকে সেখানে যায়। পুলিশ সেখানে গিয়ে গাড়ির ভেতরের দুই ব্যক্তির কাছে গিয়ে পুলিশ পরিচয় জানতে চাইলে একজন নিজেকে খন্দকার সাকিব আহম্মেদ (১৮) বলে পরিচয় দিয়ে জানায় তার বাবা খন্দকার দিলদার আহমেদ। তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ের উপদেষ্টা পরিষদের একজন সিনিয়র সচিব। বর্তমানে তিনমাস ধরে তিনি এলপিআর-এ আছেন। সাকিবের সঙ্গে ইসমাইল হোসেন নামে অপর এক ব্যক্তি ছিলেন যার গায়ে এএসএফ ব্যবহৃত জ্যাকেটের অনুরূপ জ্যাকেট ছিল। সে নিজেকে খন্দকার দিলদারের দেহরক্ষী হিসাবে পরিচয় দেয়।

এজাহারে উল্লেখ করা হয়, এসময় ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে যে, তারা নিজেদের বিষয়ে মিথ্যা তথ্য দিয়েছে। এরপর পুলিশ প্রাইভেটকারটিতে তল্লাশি করে মটোরলা এমটিপি-৮৫০ মডেলে একটি অ্যান্টেনা ভাঙা সরকারি ওয়ারলেস, চালু অবস্থায় দু’টি ওয়ারলেস, সাকিব ও ইসমাইলের নামে তাদের ছবি সম্পর্কিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশের অনুমতিপত্র, স্টিল বডি একটি খেলনা পিস্তল উদ্ধার করে। এছাড়াও প্রাইভেটকারটির সামনে বামপাশে ফ্ল্যাগস্ট্যান্ড, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একনম্বর গেটের স্টিকার, ড্যাশবোর্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গণপ্রজাতন্ত্রীর বাংলাদেশ সরকারের মনোগ্রাম স্ট্যান্ড উদ্ধার করে।

ডিবি পুলিশ জানায়, এরপর বিষয়টি উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের জানানো হলে আসামিদের দেওয়া উত্তর বাসাবোর তাদের বর্তমান ঠিকানায় পুলিশ রওয়ানা দেয়। এসময় পথের মধ্যে উত্তর বাসাবোর ছায়াবিথীর গলির মুখে সাকিবের বাবা খন্দকার দিলদার আহম্মেদ পুলিশের সামনে পড়ে যায়। তখন তার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে সচিব পরিচয় দেন। তবে তাদের দেওয়া পরিচয়ের কোনও সত্যতা পাওয়া যায়নি। গ্রেফতারকৃত খন্দকার সাকিব আহম্মেদ ও তার বাবা খন্দকার দিলদার আহম্মেদ সবুজবাগের মধ্যবাসাবোর ইস্টার্ন হাউজিংয়ের ছায়াবিথী ৪৭/বি নম্বর ভবনে থাকেন। তাদের গ্রামের বাড়ি বাগেরহাটের যাত্রাপুর।

অপরদিকে, গ্রেফতারকৃত মো. ইসমাইল হোসেন রাজধানীর মুগদায় থাকেন। তার গ্রামের বাড়ি ঝিনাইদহ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest