সর্বশেষ সংবাদ-
কালিগঞ্জে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ- ২০ লাখ টাকার ক্ষতিসাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের সুস্থতা কামনায় প্রেসক্লাবের বিবৃতিচ্যানেল ওয়ানে জাকিরের নিয়োগ : প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দনসাতক্ষীরা’র শ্যামনগরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে আহত ১৪কালিগঞ্জে বিএনপির সভাপতির বিরুদ্ধে দলীয় প্রভাব খাটিয়ে সম্পত্তি দখল ও লুটপাটের অভিযোগসাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির প্রতিষ্ঠা বার্ষিকী পালনসাতক্ষীরায় মেডিকেল ভ্যালু ট্রাভেল খাতে জ্ঞান বিনিময়-কৌশলগত সহযোগিতার সেমিনারসাতক্ষীরায় জলবায়ু সহনশীলতায় নারী নেতৃত্বের ভূমিকা বিষয়ক দিনব্যাপী কর্মশালাশ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষসাতক্ষীরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন’র উদ্বোধন

আন্তর্জাতিক সম্মেলন বা অনুষ্ঠানে কোন দেশের রাষ্ট্রনায়কের জন্য নির্ধারিত আসনে অন্য কারো বসার নিয়ম নেই। এমনকি তার সন্তান বা একান্ত উপদেষ্টা হলেও না। কিন্তু প্রচলিত এই সাধারণ নিয়ম না মেনে জি২০ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পের আসনে তার মেয়ে ও উপদেষ্টা বসায় তোপের মুখে পড়েছেন তিনি।

এ বিষয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ট্রাম্পের স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। একইসঙ্গে ইভানকা কূটনৈতিক যোগ্যতার ব্যাপারেও বিশ্বজুড়ে ব্যাপক ব্যঙ্গ-বিদ্রুপ হচ্ছে।

ব্লুমবার্গ নিউজ এজেন্সি জানায়, শি জিনপিং, ভ্লাদিমির পুতিন, রিসেপ তাইয়েপ এরদোগান, অ্যাঙ্গেলা মেরকেল এবং টেরেসা মে’র সঙ্গে শনিবার অন্তত দু’টো অধিবেশনে ইভানকা একই টেবিলে বাবার আসনে বসেন। কিন্তু তিনি কোন বক্তব্য দেননি।

ইভানকার এক মুখপাত্র এর জবাবে ব্লুমবার্গকে জানিয়েছে, তিনি প্রথম থেকেই অধিবেশন চলা রুমে পেছনের দিকে বসেছিলেন। কিন্তু ইন্দোনেশিয়ান নেতার সাথে সাক্ষাতের কারণে শনিবারের ওই বৈঠকের সময় প্রেসিডেন্ট ট্রাম্প উঠে গেলে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে তিনি বাবার আসনে বসেন।

ইভানকা ট্রাম্প বিনা বেতনে হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্টেরেউপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এ কারণে বেশ প্রশংসিত হলেও এভাবে একটি দেশের প্রেসিডেন্টের বিকল্প হিসেবে তার আসনে বসার মাধ্যমে প্রচুর নিন্দার মুখে পড়েছেন ইভানকা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ইংল্যান্ডের কাউন্টি দল এসেক্সের হয়ে শুরুটা ভালো হল না তামিম ইকবালের। প্রথম ম্যাচে ‘লাকি সেভেন’ অর্থাৎ ৭ রান তুলে সাজঘরে ফিরেছেন তিনি। তার দল টস জিতে আগে ব্যাট করছে।

তামিম এদিন শুরুতে সাবধানে খেলতে থাকেন। ৬ ওভারের মাথায় প্রথম বাউন্ডারির দেখা পান, সেটি ছিল ছয়। মিলনের ঠিক পরের বলে ফের বড় শট খেলতে যেয়ে বোল্ড হয়ে যান। ৭ বলে ৭ রানের অবদান টাইগার উদ্বোধনীর।

আগের ম্যাচে ১ রানে হার। সেই হার থেকে জয়ের ধারায় ফিরতে বাংলাদেশি ওপেনার তামিম ইকবালের ওপর ভরসা রাখে এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব। তাকে মূল একাদশে রেখেই মাঠে নামে তারা।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাট হাতে তামিমের দাপট দেখে নজর পড়ে এসেক্সের। সেখানে বসেই টি-টুয়েন্টি ব্লাস্টে খেলার প্রস্তাব পান। পরে দেশে ফিরে আট ম্যাচের জন্য দলটিতে যোগ দেয়ার সিদ্ধান্ত নেন। অস্ট্রেলিয়া সিরিজের আগে ফিরবেন দেশে।

এসেক্স নিজেদের প্রথম ম্যাচে শুক্রবার সারের বিপক্ষে নাটকীয়ভাবে হেরে যায়। প্রতিপক্ষের দেয়া ১৮৮ রানের লক্ষ্যে ২ রান দূরে থাকতেই ১৮৬ রানে থামে তারা। হারটি ১ রনের।

এসেক্স একাদশ:  তামিম ইকবাল, রায়ান টেন ডেসকাট, রবি বোপারা, মোহাম্মদ আমির, বরুন চোপড়া, আসহার জাইদি, সিমন হার্মার, জেমস ফস্টার, জেমি পোর্টার, পল ওয়াল্টার, টম ওয়েস্টলি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

চাপে ভেঙে পড়ার জন্য জোটা ‘চোকার’ তকমাটা কোনভাবেই সরিয়ে দিতে পারছে না সাউথ আফ্রিকা। সেইসঙ্গে স্পিনে তাদের দুর্বলতাটাও ভরা-হাটে উন্মুক্ত হয়ে পড়ল আরেকবার। ফলাফল, ইংল্যান্ডের দেয়া ৩৩১ রানের লক্ষ্য তাড়া করতে যেয়ে মঈন আলির স্পিন ফাঁদে আটকে ১১৯ রানেই অলআউট। সিরিজের প্রথম টেস্টে হারটি ২১১ রানের।

লর্ডস টেস্টের চতুর্থ দিনে রোববার মোট ১৯ উইকেট পড়েছে। যার ১০টি আফ্রিকানদের। সেখান থেকে মঈনের ঝুলিতেই গেছে ৬টি। এটি ইংলিশ অফস্পিনারের ক্যারিয়ার সেরা বোলিং। খরচ করেছেন ৫৩ রান। আগের সেরাটি ছিল ৬৭ রানে ৬ উইকেট।

দুই ইনিংস মিলিয়ে এক টেস্টের সেরা বোলিং ফিগারও এটি তার। প্রথম ইনিংসে ৪ উইকেটের সুবাদে ১১২ রানে ১০ উইকেট গেছে ঝুলিতে। সাদা পোশাকে প্রথমবার এই কীর্তি গড়লেন। এক টেস্টে আগের সেরাটি ছিল ১২৯ রানে ৮ উইকেট, ২০১৪ সালে ভারতের বিপক্ষে, সাউদাম্পটনে।

এই কীর্তিটি ৩০ বর্ষী অলরাউন্ডার মঈনকে বসিয়ে দিয়েছে আরো পাঁচ ইংলিশ গ্রেটের পাশে। প্রথমে ৮৭ রানের একটি ইনিংস খেলেছিলেন। তাতে একই টেস্টে ১০ উইকেট ও ফিফটি করার কীর্তিতে ইয়ান বোথাম, জন লেভার, টনি গ্রেগ, ফ্রাঙ্ক উইল্লে ও বিলি বেটিসের পাশে বসলেন তিনি। মঈনের আগে ইংলিশদের মধ্যে সর্বশেষ এই কীর্তিটি ছিল বোথামের, সেটিও ১৯৮০ সালের ঘটনা, ভারতের বিপক্ষে ওয়াংখেড়ে টেস্টে। ৩৭ বছর, দীর্ঘ খরারই অবসান বলা চলে।

সাউথ আফ্রিকা আসলে ম্যাচটা হেরে বসেছে দলীয় ২৮ রানের মাথাতেই। যখন ৪ উইকেট হারিয়ে বসেছে তারা। ১৯৯৮ সালে সর্বশেষবার ইংল্যান্ডের মাটিতেই ২৪ রানে চার উইকেট হারানোর পর দীর্ঘ সময়ে আর কখনো এমন লজ্জায় পড়েনি প্রোটিয়ারা।

লজ্জার দিনেও দুই অঙ্ক ছুঁয়েছেন ছয় প্রোটিয়া ব্যাটসম্যান। কেউই টেনে নিতে পারেননি ইনিংসটা। সর্বোচ্চ টেম্বা বাভুমার ২১! পরে ভারনন ফিনল্যান্ডারের অপরাজিত ১৯, কুইন্টন ডি ককের ১৮ আর মরনে মরকেলের ১৪-ই সেরা।

মঈনের দিনে বাকি চার উইকেট ভাগ করে নিয়েছেন লিয়াম ডসন ২টি, জেমস অ্যান্ডারসন ও মার্ক উড একটি করে।

এর আগে সকালে ১ উইকেটে ১১৯ রান নিয়ে শুরু করেছিলেন অ্যালিস্টার কুক ও গ্যারি ব্যালান্স। কিন্তু আফ্রিকার দুর্দান্ত বোলিংয়ের সামনে ইংল্যান্ডকে রান পাহাড়ে চড়াতে পারেননি তারা। নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৩৩ রানে গুটিয়ে গেছে স্বাগতিকরা। প্রথম ইনিংস থেকে লিড পাওয়া ৯৭ রান মিলিয়ে সফরকারীদের অবশ্য তিনশ পেরোনো লক্ষ্যই দিতে পারে ইংল্যান্ড।

ইংল্যান্ড দিন শুরু করেছিল ১ উইকেটে ১১৯ রান নিয়ে। অপরাজিত থেকে নামা কুক ৬৯, ব্যালান্স ৩৪ রানে ফেরেন। অধিনায়কত্বে অভিষেকের প্রথম ইনিংসে ১৯০ করা জো রুট ৫, বেন স্টোকস ১ ও মঈন ৭ রানে ফিরে গেলে বিপদেই পড়েছিল স্বাগতিকরা।

প্রথম ইনিংসের মত আবারো স্টোকসকে সাজঘরে পাঠান কাগিসো রাবাদা। প্রথমবার বাজে শব্দচয়ন করে নিষেধাজ্ঞা পাওয়া রাবাদা এবার স্টোকসকে আউট করে ঠোঁটে আঙুল চেপে প্রতিবাদ জানান। সতীর্থরাও কম যান না, তারা এগিয়ে এসে চেপে ধরেন রাবাদার মুখ।

সেখান থেকে লিয়াম ডসন শূন্য ও আগের ইনিংসে ঝড় তোলা স্টুয়ার্ট ব্রড রানের খাতা খোলার আগেই ফিরে গেলে বিপদে আরো বাড়ে ইংলিশদের। পরে প্রতিরোধ গড়েন জনি বেয়ারস্টো, তার ব্যাটে আসে ৫১ রান। দশে নামা মার্ক উডের অবদান ২৮!

বাঁহাতি স্পিনার কেশভ মহারাজ ৮৫ রানে চার উইকেট নিয়ে প্রোটিয়াদের সেরা। মরকেল ও রাবাদা নিয়েছেন ৩টি করে উইকেট। বোলারদের এই প্রচেষ্টায় পরে জল ঢেলে দিয়েছেন ব্যর্থতার সবকলা পূর্ণ করা প্রোটিয়া ব্যাটসম্যানরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

টানা খেলার মধ্যে থাকা বাংলাদেশ দলের ক্রিকেটারদের বিশ্রাম মিলেছিল তিন সপ্তাহের। ঈদ উদযাপনে পরিবারের সঙ্গে কেটেছে সময়টা। সামনে ব্যস্ত সূচি, ফিটনেস আর স্কিল অনুশীলনের কর্মযজ্ঞে নামতে হবে তাদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ ও সাউথ আফ্রিকা সফর সামনে রেখে সোমবার সকাল ৯টা থেকে ক্যাম্প শুরু করবে টাইগাররা।

অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট সিরিজ আর সাউথ আফ্রিকায় পুর্ণাঙ্গ সিরিজের (টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টি) জন্য ক্যাম্পে ডাক পেয়েছেন ২৯ ক্রিকেটার। তবে ক্যাম্পের শুরুতে যোগ দিতে পারছেন না সবাই। প্রাথমিক দলের পাঁচ ক্রিকেটার (লিটন, এনামুল, তানবীর, সাইফউদ্দিন, আবুল হাসান) এইচপি দলের হয়ে আছেন অস্ট্রেলিয়া সফরে। তামিম ইকবাল এসেক্সের হয়ে কাউন্টি খেলতে গেছেন ইংল্যান্ডে। এই ছয় ক্রিকেটার ছাড়া দেশে থাকা বাকি ২৩ ক্রিকেটারই সোমবার ক্যাম্পে যোগ দেবেন বলে জানিয়েছে বিসিবির পরিচালনা বিভাগ।

কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে ফিটনেস ট্রেনার মারিও ভিল্লাভারায়নের অধীনে। ছুটি শেষে রোববার ঢাকায় ফিরেছেন এই লঙ্কান। ক্যাম্প শুরুর দুই সপ্তাহ ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কাজ করবেন তিনি। এরপর হবে স্কিল ট্রেনিং। তখন যোগ দেবেন হেড কোচ চণ্ডিকা হাথুরুসিংহে, ফিল্ডিং ও সহকারী কোচ রিচার্ড হ্যালসল এবং পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।

আনুষ্ঠানিক ক্যাম্প শুরুর আগেই অবশ্য নিজ উদ্যোগে অনেকেই ফিটনেস ও ব্যাট-বলে শান দেওয়ার কাজ শুরু করে দিয়েছেন। ঈদের পরপর মিরপুরে এসে ঘাম ঝরান মুমিনুল, মুশফিক, তামিম, রিয়াদ, মাশরাফী, সৌম্য, ইমরুলরা।

অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল:

তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাশরাফী বিন মোর্ত্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শুভাশীষ রায়, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, সানজামুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, এনামুল হক বিজয়, আবুল হাসান রাজু, আল-আমিন হোসেন, নাসির হোসেন, মুক্তার আলী, তানবীর হায়দার, সাকলাইন সজীব ও শফিউল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে এক শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বরখাস্ত হওয়া ওই শিক্ষকের নাম মীর মোশাররফ হোসেন ওরফে রাজীব মীর। তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক বলে জানা গেছে।

রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ৭৪তম সিন্ডিকেট সভায় তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন একাধিক সিন্ডিকেট সদস্য। তবে ঠিক কত দিনের জন্য বরখাস্ত করা হয়েছে তা জানা যায়নি।

এর আগে ২০১৬ সালের এপ্রিলে এক ছাত্রীর অভিযোগের ভিত্তিতে গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ৭১তম সিন্ডিকেট সভায় রাজীব মীরকে সাময়িকভাবে বরখাস্ত করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগে ২০১৬ সালের ৫ এপ্রিল সাংবাদিকতা বিভাগের ওই ছাত্রী রাজীব মীরের বিরুদ্ধে প্রশাসনের কাছে হুমকি প্রদানসহ বেশ কয়েকটি অভিযোগ করেন। এ সময় অভিযোগের সপক্ষে তিনি একটি মুঠোফোন রেকর্ডও প্রশাসনের কাছে প্রদান করেন। পাশাপাশি রাজীব মীরের বিরুদ্ধে ‘উদ্দেশ্যমূলকভাবে’ নম্বর কম প্রদান করার অভিযোগ এনে স্নাতক পরীক্ষার নম্বরও তুলে ধরেন তিনি। এসব অভিযোগের পাশাপাশি প্রশাসনের কাছে ওই ছাত্রী তার একাডেমিক নিরাপত্তাও চেয়েছিলেন।

ওই ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ট্রেজারার সেলিম ভূঁইয়াকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। ওই কমিটি প্রাথমিক তদন্তের ভিত্তিতে ওই বছর ১১ এপ্রিল রাজীব মীরসহ ৩ শিক্ষককে মাস্টার্সের ক্লাস থেকে সাময়িক অব্যাহতি প্রদান করে।

পরবর্তীতে স্নাতক চতুর্থ বর্ষের একাধিক শিক্ষার্থীও রাজীব মীরের বিরুদ্ধে একাডেমিক ফলাফলের নিরাপত্তা চেয়ে প্রশাসনের কাছে অভিযোগ করে। এদিকে রাজীব মীরের সর্বোচ্চ শাস্তি দাবি করে ক্যাম্পাসে দুটি প্রগতিশীল ছাত্র সংগঠনও সে সময় কর্মসূচী পালন করেছিল।

এছাড়া রাজীব মীরের বিরুদ্ধে যৌন হয়রানির একাধিক অভিযোগ রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে, যা বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি প্রতিরোধ সেল তদন্ত করে । তদন্তে রাজীব মীরের দোষ খুঁজে পায় কমিটি।

২০১৪ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রাজীব মীরের বিরুদ্ধে জঙ্গিবাদে মদদ দেয়া, ছাত্রীদের অনৈতিক প্রস্তাব দেয়াসহ নানা অভিযোগ এনে তার অপসারণ দাবি করে ক্যাম্পাসে মানববন্ধন করেছিল কয়েকশ শিক্ষার্থী। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মারকলিপিও দিয়েছিল। এর আগে ২০০৪ সালে পূর্বতন কর্মস্থল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের অনৈতিক প্রস্তাব দেয়ায় ওই বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে রাজীব মীরকে অবরুদ্ধ করে রেখেছিল ছাত্রীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

যৌথ প্রযোজনার ছবি আপাতত স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। যুগোপযোগী ও পূর্ণাঙ্গ নতুন নীতিমালা না হওয়া পর্যন্ত যৌথ প্রযোজনার ছবি নির্মাণ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে তথ্য মন্ত্রণালয়।

আজ (রবিবার) বিকেলে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর উপস্থিতিতে মন্ত্রণালয়ের সভাকক্ষে চলচ্চিত্র পরিবারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়।

তথ্যসচিব মরতুজা আহমদ সভায় সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চলচ্চিত্র পরিবারের প্রতিনিধিদের পক্ষে অভিনেতা ফারুক এবং চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর একগুচ্ছ প্রস্তাবনা তুলে ধরেন।

প্রস্তাবগুলো পর্যালোচনা করে চলচ্চিত্রের স্বার্থে যৌথ প্রযোজনার ছবি নির্মাণ নীতিমালা দ্রুত যুগোপযোগী ও পূর্ণাঙ্গ করে নতুন নীতিমালা তৈরি এবং নীতিমালা না হওয়া পর্যন্ত ছবি নির্মাণ কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত হয়।

সভায় বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও চলচ্চিত্র) মনজুরুর রহমান, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ, যুগ্মসচিব (চলচ্চিত্র) ইউছুব আলী মোল্লা, চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, উপসচিব (চলচ্চিত্র) শাহীন আরা বেগম এসময় উপস্থিত ছিলেন।

অন্যদিকে, চলচ্চিত্র পরিবারের সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দেলোয়ার জাহান ঝন্টু, খোরশেদ আলম খসরু, মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকন, অভিনেতা রিয়াজ ও জায়েদ খান।

প্রসঙ্গত, গত ঈদুল ফিতরের মুক্তি দেওয়া যৌথ প্রযোজনার ছবি শাকিব খান অভিনীত নবাব ও জিৎ অভিনীত বস-টু। কিন্তু ছবি দুটিতে যৌথ প্রযোজনার নিয়ম না মানার অভিযোগ তুলে সেন্সর ছাড়পত্র না দিতে আন্দোলন করে আসছিল চলচ্চিত্র পরিবার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

পাকিস্তানের তারকা খেলোয়ার আফ্রিদি। এই বয়সেও তিনি চমক দেখাচ্ছেন দর্শকদের। পাকিস্তানের জাতীয় দল থেকে বাদ পড়েছেন অনেক আগেই পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি। নিজের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারেরও ইতি টেনেছেন। একটা বিদায়ী ম্যাচ খেলতে চেয়েছিলেন, কিন্তু পিসিবি তাতে আপত্তি জানায়। তাই অনেকটা ক্ষোভ নিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি।

দেশের জার্সি গায়ে মাঠে নামতে না পারলেও ঘরোয়া ক্রিকেটে এখনো নিয়মিত আছেন এই পাকিস্তানি তারকা। ইংল্যান্ডের ঘরোয়া আসর টি-২০ ব্লাস্টে প্রথম ম্যাচেই বুড়ো বয়সেও চমক দেখালেন আফ্রিদি। নিজেদের প্রথম ম্যাচে গ্ল্যামারগনের বিপক্ষে স্পিন জাদুতে হ্যাম্পশায়ারকে জয় এনে দেন আফ্রিদি। বল হাতে চার ওভারে মাত্র ২০ রান দেন। সেই সঙ্গে চার উইকেট নেন তিনি।

গ্ল্যামারগনের বিপক্ষে প্রথমে ব্যাট করে ১৬৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে হ্যাম্পশায়ার। লুইস জবাবে গ্ল্যামারগনের ইনিংসের শুরুতেই জোড়া আঘাত হানেন ইংলিশ পেসার রিসি টপলি। এরপর সেই বিপর্যয় কাটিয়ে উঠতে চেয়েছিল দলটি। তবে আফ্রিদির ঘূর্ণিতে সেটা আর সম্ভব হয়নি। চার ওভারে মাত্র ২০ রান দেন এই পাক তারকা, তুলে নেন চারটি উইকেট। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৪৫ রানে শেষ হয় গ্ল্যামারগনের ইনিংস। ২২ রানে ম্যাচ জিতে প্রতিযোগিতায় শুভসূচনা করল আফ্রিদির হ্যাম্পশায়ার। সূত্র: ওয়েবসাইট

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নাটোরের গুরুদাসপুর উপজেলায় বিয়ের ঘটকালী করতে গিয়ে এক নারী ঘটক ধর্ষণের শিকার হয়েছে। এ অভিযোগে মওদুদ আহমেদ (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই নারী থানায় অভিযোগ দায়ের করেন।

মওদুদ উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া গ্রামের আনছার আলী মোল্লার ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, গুরুদাসপুরের মওদুদ আহমেদ বিয়ে করবে বলে শনিবার পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার মল্লিকচক গ্রামের মৌচাক ব্যবসায়ী সোলায়মানের বাড়ি যায়। সোলায়মান ওই নারী ঘটক ও মওদুদকে তিনটি মেয়ে দেখান। তাদের মধ্যে চাটমোহর উপজেলার মাহেলা গ্রামের আ. গনির মেয়েকে দেখে পছন্দ করেন মওদুদ।

কনেপক্ষ মওদুদের বাড়িঘর দেখার কথা বললে সোলায়মান ওই নারী ঘটককে বিকাল সাড়ে ৪টার দিকে মওদুদের বাড়ি গুরুদাসপুরে পাঠায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেখানে পৌঁছার পর ঘটক ফিরে যেতে চাইলে রাতের খাবার খেয়ে যেতে বলে ভাত রান্না করে মওদুদ। পরে রাত হয়ে গেলে ওই নারীকে প্রাণনাশের ভয় দেখিয়ে সারারাত একাধিকবার ধর্ষণ করে।

অভিযুক্ত মওদুদ আহমেদ জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ওই নারী ঘটকের সঙ্গে তার এলাকার আরও চারজন মানুষ ছিল। ফলে ধর্ষণের প্রশ্নই আসে না।

গুরুদাসপুর থানার ওসি দিলিপ কুমার দাস বলেন, পরীক্ষা-নিরীক্ষা না হওয়া পর্যন্ত ধর্ষণ কী না, তা বলা যাবে না। তবে অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তকে আটক করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest