বাজারে ডিম কিনতে গিয়ে লক্ষ্য করে থাকবেন, দু’ধরণের ডিম দেখতে পাওয়া যায়৷ একটা সাদা রঙের, আরেকটা বাদামি। এই বাদামি ডিম বাজারে ধীরে ধীরে সাদা ডিমের জায়গাকে ঢেকে দিচ্ছে। অনেকেই শুধুমাত্র রং অন্যরকম হওয়ার জন্য, বাদামি ডিমই কিনতে আগ্রহী হচ্ছে। কিন্তু জানেন কি? কোন রঙের ডিমই শরীরের পক্ষে ভালো?
সাধারণ মানুষদের মধ্যে এই বাদামি ডিম কেনার নতুন শখ দেখেই মার্কিন বিশ্ববিদ্যালয় গবেষণা শুরু করল, সেই গবেষণা থেকে পাওয়া তথ্য অনুযায়ী চিকিৎসকরা বলছেন, বাদামি ডিম এবং সাদা ডিমের পুষ্টিগত তেমন পার্থক্য নেই। বাদামি ডিমে ওমেগা-৩ ফ্যাটি এসিড একটু বেশি রয়েছে। তবে সেই একটু বেশির পরিমাণ এতই নগণ্য যে সেটা না ধরলেই চলে। ফলে আপনি নির্দ্বিধায় বলতে পারেন সাদা আর বাদামি ডিম দুটোই সমান পুষ্টিগুণ ধারণ করে।
রং আলাদা হওয়ার কারণ লুকিয়ে রয়েছে মুরগির জিনে। সাদা ডিমগুলো আসে সাদা পালকের মুরগি থেকে যাদের রং সাধারণত সাদা বা হালকা। আর বাদামি ডিম পাড়ে বাদামি পালকের মুরগি। মুরগির জিনগত পার্থক্যের কারণেই ডিমগুলোর রং পাল্টে যায়। তবে বিশেষজ্ঞদের মত, ডিম কিনতে গেলে রং নয় গুণগত মান খেয়াল করুন।

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটে (আইএস) কিভাবে শিশুদের যুক্ত করা হয়, যুদ্ধ ও হত্যার প্রশিক্ষণ দেয়া হয় সে বিষয়ে সংগঠনটির প্রাক্তন এক শিশু জঙ্গি ন্যাটো সম্মেলনে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। নাম ও পরিচয় প্রকাশ না করা ১৫ বছর বয়সী এ প্রাক্তন আইএস সদস্য শনিবার লাটভিয়ায় নিরাপত্তা বিষয়ক ন্যাটোর এক সম্মেলনে নানা অভিজ্ঞতার কথা বলে।
সম্প্রতি বাংলা ছবির অন্যতম সেরা জুটি হলো আবির চট্টোপাধ্যায় ও জয়া আহসান। বিসর্জনে তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিল দর্শকদের। আবারও বড়পর্দায় ফিরতে চলেছে এই জুটি। ছবির নাম ‘আমি জয় চ্যাটার্জ্জী’। তবে এই ছবিতে যে তাঁদের রসায়ন ‘বিসর্জন’-এর থেকে একেবারেই আলাদা তা বোঝা গেল সদ্য মুক্তি পাওয়া ছবির ট্রেলার দেখে।
এম. শাহীন গোলদার : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশ নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ৪১ জনকে গ্রেফতার করেছে। এসময় সাড়ে ৭ কেজি ভারতীয় নূপুর ও ২০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
উত্তর লন্ডনের ক্যামডেন লক মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার রাতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুনে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর গার্ডিয়ানের।
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী শ্রমিক আটকে চলমান সাঁড়াশি অভিযানে আটকের তালিকায় শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ । মালয়েশিয়ার অভিবাসী শ্রমিক আটকে বিগত দিনগুলোর রেকর্ড ছাড়িয়ে গেছে এবার বাংলাদেশ ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ইরাকির প্রধানমন্ত্রীর কার্যালয় এ খবর জানিয়েছে। মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলার সহযোগিতা নিয়ে মসুল দখলমুক্ত করতে গত বছর ১৭ অক্টোবর থেকে ইরাকি সেনাবাহিনী অভিযান শুরু করে। কুর্দি পেশমারগা যোদ্ধা, আরব সুন্নি উপজাতি ও শিয়া মিলিশিয়ারা মসুল দখলমুক্ত করার অভিযানে অংশ নেয়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জোট সম্প্রসারণের নীতি গ্রহণ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এটি নিয়ে জোটের শরীকদের মধ্যে চলছে ‘মনোমালিন্য’। সংশ্লিষ্ট সূত্রে এমন তথ্য জানা গেছে।