শৌচালয় নির্মাণের টাকা নেই? তাহলে ঘরে বউ রেখে লাভ কী? বিক্রি করে দিন বরং! পরামর্শ বিহারের ঔরঙ্গাবাদের জেলা শাসক কানওয়াল তনুজের।
‘স্বচ্ছ ভারত অভিযান’–এর সপক্ষে প্রচার চালাচ্ছিলেন তিনি। গ্রামবাসীদের শৌচালয় নির্মাণের প্রয়োজনীয়তা বোঝাচ্ছিলেন। সেখানেই এমন বেফাঁস মন্তব্য করে বসেন।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে জেলা শাসক বলেন, ‘সামর্থ্য থাকলে মহিলাদের সম্ভ্রম রক্ষা করুন। দরিদ্র বলে অজুহাত দেবেন না! কতই বা দরিদ্র যে ১২,০০০ টাকা খরচ করার ক্ষমতা নেই? আপনার স্ত্রীর মূল্য কি ১২,০০০ টাকার কম? তাহলে হাত তুলুন দেখি! এমন কোনও পুরুষ আছেন কি, যিনি ১২,০০০ টাকার বিনিময়ে নিজের স্ত্রীর সম্ভ্রম বিক্রি করতে রাজি?’ তাঁর কথা শুনে এগিয়ে আসেন এক গ্রামবাসী। শৌচালয় নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ তাঁর কাছে নেই বলে জানান। তা শুনে কানওয়াল চটে ওঠেন জেলা শাসক। বলেন, ‘এ ব্যাপারে আপনার সঙ্গে পরে কথা বলব। কই আগেভাগে টাকা হাতে এলে তো ভাবেন না? তখন অন্য প্রয়োজন মেটান। এই যদি মানসিকতা হয়, তাহলে স্ত্রীকে বরং বিক্রি করেই দিন।’
প্রধানমন্ত্রীর ‘স্বচ্ছ ভারত অভিযান’–এর অনুকরণে, গত বছর সেপ্টেম্বর মাসে ‘হর ঘর নাল কা জল,’ এবং ‘শৌচালয় নির্মাণ, ঘর কা সম্মান’ প্রকল্প চালু করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তাতে ২০১৯ সালের মধ্যে রাজ্যের শহর ও গ্রামগুলিতে শৌচালয় নির্মাণের কাজ সম্পূর্ণ করতে, দুঃস্থ পরিবারগুলিকে ১২,০০০ টাকা করে দেওয়ার কথা স্থির হয়। সেই প্রকল্প সম্পর্কে সচেতনা বৃদ্ধি করতে ঔরঙ্গাবাদের ওই সভায় যোগ দিয়েছিলেন কানওয়াল তনুজ। তাঁর মন্তব্য নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে।

ভিন্ন স্বাদের সংবাদ : কোমর পানি ডিঙিয়ে অফিস করছেন তারা। কারণ বান হোক তুফান হোক কর্মস্থলে যেতেই হবে। প্রবল বৃষ্টি কিংবা জোয়ার এলে সবাইকে এ সমস্যার মোকাবেলা করতে হচ্ছে। কিন্তু দিনের পর দিন তো এভাবে চলে না।
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা তালায় রাজমিস্ত্রীদের মিলনমেলা, বিক্রয় ও বিপন্ন বৃদ্ধির লক্ষ্যে নির্মাণ শ্রমিকদের নিয়ে মতবিনিময় সভা ও উপহার বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪জুলাই) বিকালে তালাস্থ মেলা বাজারে মের্সাস জায়েদ এন্টার প্রাইজর উদ্দ্যোগে ও দুবাই বাংলাদেশ সিমেন্ট মিলস লিমিটেডের (ফাইভ রিংস) সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নতুন আইকন প্লেয়ার হিসেবে স্বীকৃতি পেলেন টাইগারদের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। পূর্বের তালিকায় ছিল সাত আইকন এবার নতুন করে যুক্ত হলেন মোস্তাফিজ। চলমান বিপিএলে আট দল থাকায় আইকনও আটজন নির্ধারন করা হয়েছে।
বিরল রোগে আক্রান্ত শিশু সাতক্ষীরার মুক্তা মনিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয় চলতি মাসের নয় তারিখে। ব্যথায় কাতরানো সেই মুক্তা মনির হাতের পোকাগুলো কামড়ানো বন্ধ হয়েছে বলে জানান তার বাবা ইব্রাহীম হোসেন।
শরীরের জন্য আদার উপাদান অনেক। শরীরের জন্য আদা খাওয়া অনেক ভালো। কেননা আদায় রয়েছে অনেক গুণাগুণ। চিকিৎসকরা প্রায়ই বলেন আদা খাওয়ার জন্য। তাছাড়া সেই সঙ্গে এটাও বলে থাকেন সব অবস্থায় আদা খাওয়া উচিত নয়। আদা যদি শরীরের জন্য উপকারী হয় তাহলে আবার নিষেধ কেন? আসুন যেনে নেয়া যাক কোন সমস্যায় আদা এড়িয়ে চলবেন।
গ্রীষ্মকালীন সবজি হলেও প্রায় সারা বছরই পাওয়া যায় ঢেড়স। জনপ্রিয় সবজিগুলোর মধ্যে ঢেড়স অন্যতম। ঢেড়স শুধু সবজিই নয় আছে অনেক পুষ্টিগুণও। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ফসফরাস এবং ভিটামিন এ,বি এবং সি। আয়োডিনের অভাবে সৃষ্ট গলগন্ড, মস্তিষ্ক ও হৃৎপিন্ডের দুর্বলতা প্রতিরোধে ঢেড়স খুবই উপকারি একটি সবজি। এছাড়াও এই সবজির অন্যান্য উপকারিতা সম্পর্কে জেনে নিন-
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫ প্রদানের জমকালো আসরে প্রধানমন্ত্রী বাংলা ছবির কিং খান শাকিব খানের হাতে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার তুলে দেন। শাকিব খান ‘আরো ভালোবাসবো তোমায়’ সিনেমার জন্য মনোনীত হয়েছেন। অনুষ্ঠানে শেখ হাসিনা বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার’র সম্মাননা তুলে দেন।