চলচ্চিত্র অভিনেত্রী জয়া আহসানের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৫ প্রদান অনুষ্ঠানে এ প্রশংসা করেন তিনি।
২৫ ক্যাটাগরিতে ৩১ জন শিল্পী ও কলাকুশলীর মধ্যে এ পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী। এতে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান জয়া আহসান (জিরো ডিগ্রি)।
শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের নির্মাতারা অল্প খরচ ও বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যেও ভালো ছবির নির্মাণ করছে। এ জন্য আমি চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ দিতে চাই। বিশেষ করে আমি জয়া আহসানকে ধন্যবাদ দেব, কারণ আজ দেশের বাইরে তাঁর বড় একটা পুরস্কার পাওয়ার কথা ছিল। কিন্তু তিনি সেখানে অংশ না নিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। এতে বোঝা যায়, দেশের প্রতি তাঁর কতটা ভালোবাসা, কতটা টান।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এতে বিশেষ অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমত উল্লাহ। স্বাগত বক্তব্য দেন তথ্যসচিব মর্তুজা আহমেদ। মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, পদস্থ সরকারি কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছে চলচ্চিত্র অভিনেত্রী আফরোজা সুলতানা রত্না শাবানা এবং সংগীতশিল্পী ফেরদৌসী রহমানকে। যৌথভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন রিয়াজুল মাওলা রিজু পরিচালিত ‘বাপজানের বায়েস্কোপ’ ও মোরশেদুল ইসলাম পরিচালিত ‘অনিল বাগচীর একদিন’।
শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্রের পুরস্কার পেয়েছে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের ‘একাত্তরের গণহত্যা ও বধ্যভূমি’। যৌথভাবে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেয়েছেন মো. রিয়াজুল মাওলা রিজু (বাপজানের বায়েস্কোপ) এবং মোরশেদুল ইসলাম (অনিল বাগচীর একদিন)।
প্রধান চরিত্রে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন শাকিব খান (আরো ভালবাসবো তোমায়) এবং মাহফুজ আহমেদ (অনিল বাগচীর একদিন)।

কলারোয়া ডেস্ক : কলারোয়ার কাজীরহাটে প্রয়াত শিক্ষক আব্দুল গফ্ফার খাঁনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ : জাতীয় পর্যায়ে ‘জনপ্রশাসন পদক-২০১৭ পেয়েছেন সুনামগঞ্জের সাবেক জেলা প্রশাসক ও সাতক্ষীরা কালিগঞ্জের গর্বিত সন্তান জনাব শেখ রফিকুল ইসলাম। বর্তমানে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ব্যুরো অব ম্যান পাওয়ার ট্রেনিংয়ের পরিচালক হিসেবে কর্মরত আছেন। সাধারণ প্রশাসন ব্যবস্থাপনায় তিনি বিশেষ কৃতিত্ব প্রদর্শন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করেন।
কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জের ছনকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষিকা শাহীনা আক্তার (চায়না) উপজেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন বলে প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানাগেছে। তিনি ২০০৬ সালের ২৩ এপ্রিল পারুলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকুরী জীবন শুরু করেন। সেখান থেকে বদলি হয়ে ১৬ নং ছনকা মডেল সঃ কাঃ প্রাঃ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বর্তমানে (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক হিসেবে সুমানের সাথে দায়িত্ব পালন করছেন। তিনি সংসারিক জীবনের শারাফাত ইমতিয়াজ প্রিন্স নামের এক ছেলে সন্তানের জননী, সে ঝিনাইদহ ক্যাডেট কলেজে লেখা পড়া করছে। শাহীনা আক্তার চায়না উপজেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও এলাকাবাসি আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
কলারোয়া ডেস্ক : কলারোয়া এবার স্কুল ব্যাগ থেকে ফেনসিডিল উদ্ধার করলো থানা পুলিশ।
উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন মডেল ও অভিনেত্রী হিমি। রাজধানীর ক্যামব্রিয়ান কলেজ থেকে বাণিজ্য বিভাগ থেকে একমাত্র তিনিই জিপিএ ৫ পেয়েছেন। তার এ সাফল্যে তিনি ও তার পরিবার খুশি।
শরীরের ওজন একটু বাড়লেই আমাদের দুশ্চিন্তার পাখায় আরেকটি পালক যুক্ত হয়। কীভাবে বাড়তি ওজন ঝেড়ে ফেলবো তাই নিয়েই বাড়ে দুশ্চিন্তা। আর আমরা তখন শুরু করি নানা প্রচেষ্টা, নানা কসরত। তবে আপনার বাড়তি ওজনটুকু আপনি ঝেড়ে ফেলতে পারেন খাবার খেয়েই। আর সেই খাবারগুলো হচ্ছে কিছু ফল। হ্যাঁ। এমনই কিছু ফল রয়েছে যা খেলে আপনার ওজন বাড়বে না, বরং কমবে। চলুন জেনে নেই-
ভারতের লোকসভা থেকে ছয় কংগ্রেস সাংসদকে বহিষ্কার করেছেন স্পিকার সুমিত্রা মহাজন। সোমবার লোকসভায় জিরো আওয়ার চলাকালীন ওয়েলে নেমে তুমুল বিক্ষোভ করছিলেন সাংসদরা।