আসাদুজ্জামান : সাতক্ষীরার শ্যামনগরে একটি তক্ষক সাপসহ আন্তঃদেশীয় বন্যপ্রাণী পাচার চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার বেলা ১২ টার দিকে গোপন সংবাদেও ভিত্তিতে শ্যামনগর থানা পুলিশ তাকে আটক করে।
আটক পাচারকারীর নাম শহীদ শেখ। সে শ্যামনগর সদর ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের মৃত আনোয়ার শেখের ছেলে।
পুলিশ জানায়, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে তক্ষক সাপ পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানা উপ-পরিদর্শক গোরাচাঁদের নেতৃত্বে পুলিশ ফুলবাড়ী গ্রামের শহীদ শেখের বাড়ী থেকে মাটির হাড়ির ভিতরে রক্ষিত তক্ষক সাপসহ তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ভারতে তক্ষক সাপ পাচারের কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল মান্নান আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক পাচারকারীকে বন্য প্রাণী আইনে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আসাদুজ্জামান : সাতক্ষীরায় বিএনপি নেতা আমান হত্যা মামলায় বিএনপির কেন্দ্রিয় নেতা হাবিবুল ইসলাম হাবিবসহ ৮৯ জন আসামীর বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। সোমবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এম এ হামিদ চার্জ গঠনের আদেশ দেন।
জঙ্গিদের নিশানায় পাকিস্তানের থেকেও এগিয়ে রয়েছে ভারত। ভারতই হল বিশ্বের তৃতীয় দেশ যাদের সব থেকে বেশি জঙ্গি হামলার শিকার হতে হয়েছে। সম্প্রতি মার্কিন স্টেট ডিপার্টমেন্টের দেওয়া রিপোর্ট অনুযায়ী, ইরাক আর আফগানিস্তানের পরেই সবথেকে বেশি হামলার মুখোমুখি হতে হয়েছে ভারতকে।
কলারোয়া ডেস্ক : কলারোয়ার চন্দনপুরে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মাহফিজুল ইসলাম আককাজ : জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন (প্রথম রাউন্ড) উপলক্ষে জেলা পর্যায়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে সিভিল সার্জনের কনফারেন্স রুমে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. তওহীদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রওশননারা জামান, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. মহিউদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ডা. মুজিবুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আশিকুজ্জামান।
মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদরের ১৪টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও ক্লাবের মাঝে সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন। সোমবার সকালে মুনজিতপুরস্থ সাংসদের ভবনে প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রদত্ত ক্রীড়া সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বলেন, ‘দেশের ক্রীড়াঙ্গণকে উজ্জীবিত করতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করছে সরকার। তারই অংশ হিসেবে স্কুল, কলেজ, মাদ্রাসা ও ক্লাব গুলির মাঝে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হচ্ছে। ক্রীড়াঙ্গনের অভূতপূর্ব সাফল্যের কারণে বিশ্বের দরবারে বাংলাদেশকে অনেক বেশি পরিচিতি এনে দিয়েছে। জননেত্রী শেখ হাসিনা সরকার ক্রীড়াঙ্গনের উন্নয়নে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম তৈরীর উদ্যোগ নিয়েছে’।
মাহফিজুল ইসলাম আককাজ : ‘মাছ চাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মৎস্য অফিসের আয়োজনে জেলা মৎস্য কর্মকর্তা মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল লতিফ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী ডা. আবতাবুজ্জামান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ কাজী আব্দুল মান্নান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও মৎস্য ব্যবসায়ী মো. আমিনুর রহমান (উল্লাস), বড় বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আ.স.ম আব্দুর রব, আশরাফুল করিম ধনি প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. নাজমুল হুদা।
কলারোয়া ডেস্ক : টানা কয়েকদিনের বর্ষণে বরাবরের মতো পানিতে সয়লাব হয়ে গেছে কলারোয়া পৌর সদরের বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়টি।