চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদফতরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
দেশের বিভিন্ন উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঝড়ো হাওয়ার সম্ভাবনা জানিয়ে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশনা পেয়েছে।
ঢাকায় বাতাসের গতি দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার যা উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকায় ঘণ্টায় ২৫-৩৫ কিলোমিটার। সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৮ শতাংশ।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে একসঙ্গে ১০ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। এঁদের মধ্যে দুজন শিশুও রয়েছেন। গতকাল রোববার রাতে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থানার পুলিশ ওই ১০ জনকে গ্রেপ্তার করেছে।
বিশ্বে যুক্তরাষ্ট্রের সশস্ত্রবাহিনীর ক্ষমতা সর্বস্বীকৃত। তাদের রণশক্তিকে আরো এক ধাপ এগিয়ে নিতে ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ নামে একটি বিমানবাহী রণতরী যোগ করেছে দেশটি। এক লাখ টন ওজনের জাহাজটি এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে বড় রণতরী।
ইসরায়েলের দখলকৃত পূর্ব জেরুজালেমের প্রাচীন শহরে অবস্থিত মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ প্রাঙ্গণে স্থাপিত মেটাল ডিটেকটর সরানো হয়েছে। এর পরিবর্তে নজরদারি ক্যামেরা বসানো হচ্ছে।
তালা ডেস্ক : ফেসবুকে অশ্লীল মন্তব্য করায় সাতক্ষীরার তালা থানায় তিন ব্যক্তির নামে তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে।
এম.শাহীন গোলদার : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে জামায়াত-শিবিরের ৫১ জন নেতা-কর্মীসহ ৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ১৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
‘বঙ্গবন্ধুর ছবিকে যথাযথ মর্যাদায় প্রকাশ করা হয়নি’ এবং ‘ছবির বিকৃতি হয়েছে’ এমন অভিযোগে আদালতে দাঁড় করানো হয়েছে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। আত্মসমর্পণের পর আদালত প্রথমে জামিন নামঞ্জুর করেছেন, এরপর একই আদালত আবার খাস কামরায় বসে জামিন আবেদনে সাক্ষর করেছেন। মামলা দায়েরকারী ব্যক্তিটি জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সরকারি দল আওয়ামী লীগের জেলা কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ ওবায়েদুল্লাহ সাজু। এতখানি জানা গিয়েছিল প্রথমে।
রাশিয়া বা চীনের সুন্দরীদের সঙ্গে মেলামেশা করতে নিষেধ করা হয়েছে ব্রিটিশ কর্মকর্তাদের। গুপ্তচর বৃদ্ধির কারণেই এই নিষেধাজ্ঞা জারি করেছে ব্রিটেন। এ সম্পর্কিত এক রিপোর্ট অনুযায়ী, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিরাপত্তা বৃদ্ধির কারণেই ব্রিটিশ কর্মকর্তাদের সুন্দরী নারীদের থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন। কারণ এই সুন্দরী নারীরা গুপ্তচর হতে পারেন বলেই মনে করছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রাণালয়।